কানাডাকে ৩-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। শনিবার (৪ জুলাই) হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে দারুণ জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে অ্যাটলাস লায়ন্সরা।
এই ম্যাচে জোড়া গোল করেন আজেদিন ওনাহি এবং শেষদিকে ব্যবধান বাড়ান সোফিয়ান রাহিমি। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে কানাডাকে উড়িয়ে দেয় মরক্কো। এখন সেমিফাইনালের দিকে নজর দলটির।
২০২২ কাতার বিশ্বকাপে ইতিহাসে গড়ে সেমিফাইনালে খেলে মরক্কো। এবারও বড় কিছু করার লক্ষ্যে এগোচ্ছে তারা। আগের আসরে তারা শেষ পর্যন্ত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হেরে চতুর্থ স্থান অর্জন করেছিল, আর সেমিফাইনালে তাদের থামিয়ে দেয় চ্যাম্পিয়ন ফ্রান্স।
সেই ফ্রান্সকেই কোয়ার্টার ফাইনালে পেতে পারে মরক্কো। ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার শেষ ষোলোর ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে লড়বে মরক্কো। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বোস্টন স্টেডিয়ামে, আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায়।
এসজি/