বিশ্বকাপের শেষ ষোলোর প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামছে সহ-আয়োজক কানাডা। শনিবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।
গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুর একাদশে তিনটি পরিবর্তন এনেছে কানাডা। অন্যদিকে, মরক্কোর একাদশে এসেছে এসেছে একটি পরিবর্তন।
ডেরেক কর্নেলিয়াস, নাথান সালিবা ও লিয়াম মিলারের পরিবর্তে কানাডার শুরুর একাদশে সুযোগ পেয়েছেন লুক ডি ফুজেরোলেস, নিকো সিগুর এবং আলি আহমেদ। দলের অধিনায়ক আলফোনসো ডেভিস এখনও পুরোপুরি ফিট না হওয়ায় তাকে শুরুর একাদশে রাখা হয়নি। তিনি ম্যাচটি বেঞ্চ থেকে শুরু করবেন।
আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হাঁটুতে চোট পাওয়া মরক্কোর ডিফেন্ডার চাদি রিয়াদকে বেঞ্চে রাখা হয়েছে। তার জায়গায় শুরুর একাদশে সুযোগ পেয়েছেন রেদুয়ানে হালহাল।
কানাডার একাদশ: ম্যাক্সিম ক্রেপো (গোলরক্ষক), আলাস্টেয়ার জনস্টন, মোইজ বোম্বিতো, লুক ডি ফুজেরোলেস, রিচি লারেয়া, তাইজন বুকানান, নিকো সিগুর, স্টিফেন ইউস্তাকিও (অধিনায়ক), আলি আহমেদ, জোনাথন ডেভিড, টানি ওলুওয়াসেয়ি।
মরক্কোর একাদশ: ইয়াসিন বুনু (গোলরক্ষক), আশরাফ হাকিমি (অধিনায়ক), নুসাইর মাজরাউই, ইসা দিয়োপ, রেদুয়ানে হালহাল, নিল এল আইনাউই, আয়্যুব বুয়াদ্দি, বিলাল এল খান্নুস, আজেদিন উনাহি, ব্রাহিম দিয়াজ, ইসমাইল সাইবারি।
এসজি/