একজন খেলোয়াড়ের অভিষেকে রেকর্ড হয় কীর্তি গড়ে। কিন্তু ভারতের হয়ে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে খেলতে নেমেই রেকর্ড বুকে জায়গা করে নিয়েছেন বৈভব সূর্যবংশী। কেড়ে নিয়েছেন ৩৭ বছর আগে করা রেকর্ডের বরপুত্র শচিন টেন্ডুলকারের রেকর্ড।
শনিবার (৪ জুলাই) ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অভিষেকের দিন সূর্যবংশীর বয়স ছিল ১৫ বছর ৯৯ দিন। তাকে ক্যাপ পড়িয়ে দেন তিলক ভর্মা।
১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে করাচি টেস্টে অভিষেকের সময় টেন্ডুলকারের বয়স ছিল ১৬ বছর ২০৫ দিন। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মাঝে সূর্যবংশী এখন দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড়। তার চেয়ে কম বয়সে অভিষেক হয়েছিল পাকিস্তানের হাসান রাজার। ১৯৯৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ফয়সালাবাদ টেস্টে অভিষেকের দিন হাসান রাজার বয়স ছিল ১৪ বছর ২১১ দিন।
টেন্ডুলকার কিংবা হাসান রাজার মতো সূর্যবংশীও তার অভিষেক রাঙাতে পারেননি। তিনি ১০ বলে ২ ছক্কায় ১৪ রান করে উইল জ্যাকসের বলে বাটলারের হাতে স্ট্যাম্পিং হন। টেন্ডুলকার প্রথম ইনিংসে ব্যাট করে ১৫ এবং হাসান রাজাও প্রথম ইনিংসে ব্যাট করে ২৭ রান করে আউট হয়েছিলেন।