ঢাকা ২১ আষাঢ় ১৪৩৩, রোববার, ০৫ জুলাই ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপে কঠিন পরীক্ষার মুখে লামিনে ইয়ামাল প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা কোয়ার্টার ফাইনালে মরক্কোর প্রতিপক্ষ কে? কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো ওনাহির গোলে এগিয়ে গেল মরক্কো কানাডা-মরক্কোর কার্ডে ভরা প্রথমার্ধ ছন্দহীন মরক্কোকে বাঁচালেন বুনু, গোলশূন্য প্রথমার্ধ টেন্ডুলকারের রেকর্ড এখন সূর্যবংশীর সালিশের রায়ে ক্ষুব্ধ, দাদাকে গুলি জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী: গণরায় বাস্তবায়নে জামায়াতের গণমিছিল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা বেঞ্চে কানাডার অধিনায়ক, মরক্কোর একাদশে পরিবর্তন ‘ঘর বাড়ি’ অ্যাপ তৈরি করলেন বেরোবি শিক্ষার্থী লাঠিপেটার ভিডিও ভাইরাল, আলোচনায় ইউপি চেয়ারম্যান তিন দিনব্যাপী উৎসবের মধ্য দিয়ে বরগুনায় ‘নজরুল বর্ষ’ উদযাপন সম্পন্ন ফুলবাড়িয়া সুপার মার্কেটে জামায়াত-বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ১ যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করল বাংলাদেশ প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামালের জীবনাবসান স্মার্টফোনের দাম কমাল টেকনো পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজও বাস্তবায়ন করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জলবায়ু সংকটে ইউরোপের অগ্নিদহন সিঙ্গাপুরসহ তিন দেশে এনআইডি কার্যক্রম চলতি মাসে শুরু অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ত্যাগের কথা তুলে ধরলেন মির্জা ফখরুল একটি বিকেল, তিনটি প্রাণ, আজীবনের শোক ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, আরও ১৩৯ জন হাসপাতালে ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা, যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি কামনা টেইলর সুইফট-ট্রাভিস কেলসি’র রাজকীয় বিয়ে সব বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০২:৩৭ এএম
প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে প্যারাগুয়ে ও ফ্রান্স। শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। ইনজুরির কারণে এই ম্যাচে নেই অরেলিয়েঁ চুয়ামেনি। তার জায়গায় একাদশে জায়গা পেয়েছেন মানু কোনে।

ফ্রান্সের একাদশ: মাইক মাইনিয়ঁ (গোলরক্ষক), জুলস কুন্দে, দায়োত উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকাস দিনিয়ে, মানু কোনো, আদ্রিয়াঁ রাবিও, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা, কিলিয়ান এমবাপ্পে।

এসজি/

বিশ্বকাপে কঠিন পরীক্ষার মুখে লামিনে ইয়ামাল

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৩:০২ এএম
বিশ্বকাপে কঠিন পরীক্ষার মুখে লামিনে ইয়ামাল
লামিনে ইয়ামাল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোয় পর্তুগালের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে স্পেন। এই ম্যাচ ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় তরুণ তারকা লামিনে ইয়ামাল ও পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্দেসের ব্যক্তিগত লড়াই।

মেন্দেসকে ইয়ামাল নিজেই তার ক্যারিয়ারের অন্যতম কঠিন প্রতিপক্ষ হিসেবে স্বীকার করেছেন। এবার বিশ্বমঞ্চে স্প্যানিশ তারকাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হতে পারে।

স্পেনের সাবেক ডিফেন্ডার মিশেল সালগাদো মনে করেন, এই দ্বৈরথই ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তার মতে, ইয়ামাল ও মেন্দেসের লড়াই-ই হতে পারে পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট।

সালগাদো বলেন, ‘ইয়ামাল যদি মেন্দেসকে পরাস্ত করতে পারে, তাহলে স্পেন বড় সুবিধা পাবে। আর উল্টোটা হলে পর্তুগাল ম্যাচে এগিয়ে যাবে।’

তিনি আরও যোগ করেন, ‘ইয়ামালের মধ্যে এমন প্রতিভা রয়েছে যা যেকোনো রক্ষণ ভেঙে দিতে পারে, তবে মেন্দেসকে সামলাতেও সর্বোচ্চ প্রস্তুতি দরকার হবে।’

অন্যদিকে, আগের মুখোমুখিতে নেশনস লিগ ফাইনালে ইয়ামালকে কার্যত নিষ্ক্রিয় করে দিয়েছিলেন নুনো মেন্দেস। সেই ম্যাচ শেষে তিনি দাবি করেছিলেন, ইয়ামালকে তার স্বাভাবিক খেলা খেলতে দেননি এবং তাকে ‘নিষ্ক্রিয়’ করতে পেরেছিলেন।

সব মিলিয়ে ডালাসে নতুন মঞ্চে আবারও মুখোমুখি হতে যাচ্ছেন ইয়ামাল-মেন্দেস। তাই প্রশ্ন একটাই- এবার কি ইয়ামাল প্রতিশোধ নিতে পারবেন, নাকি আবারও মেন্দেসই জিতে নেবেন ব্যক্তিগত এই লড়াই?

উল্লেখ্য, সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে পর্তুগাল ও স্পেন। এই ম্যাচের জয়ী দল জায়গা করে নেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।

এসজি/

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০২:৩৭ এএম
প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে প্যারাগুয়ে ও ফ্রান্স। শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। ইনজুরির কারণে এই ম্যাচে নেই অরেলিয়েঁ চুয়ামেনি। তার জায়গায় একাদশে জায়গা পেয়েছেন মানু কোনে।

ফ্রান্সের একাদশ: মাইক মাইনিয়ঁ (গোলরক্ষক), জুলস কুন্দে, দায়োত উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকাস দিনিয়ে, মানু কোনো, আদ্রিয়াঁ রাবিও, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা, কিলিয়ান এমবাপ্পে।

এসজি/

কোয়ার্টার ফাইনালে মরক্কোর প্রতিপক্ষ কে?

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০১:৪৮ এএম
কোয়ার্টার ফাইনালে মরক্কোর প্রতিপক্ষ কে?
ছবি: সংগৃহীত

কানাডাকে ৩-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। শনিবার (৪ জুলাই) হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে দারুণ জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে অ্যাটলাস লায়ন্সরা।

এই ম্যাচে জোড়া গোল করেন আজেদিন ওনাহি এবং শেষদিকে ব্যবধান বাড়ান সোফিয়ান রাহিমি। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে কানাডাকে উড়িয়ে দেয় মরক্কো। এখন সেমিফাইনালের দিকে নজর দলটির।

২০২২ কাতার বিশ্বকাপে ইতিহাসে গড়ে সেমিফাইনালে খেলে মরক্কো। এবারও বড় কিছু করার লক্ষ্যে এগোচ্ছে তারা। আগের আসরে তারা শেষ পর্যন্ত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হেরে চতুর্থ স্থান অর্জন করেছিল, আর সেমিফাইনালে তাদের থামিয়ে দেয় চ্যাম্পিয়ন ফ্রান্স।

সেই ফ্রান্সকেই কোয়ার্টার ফাইনালে পেতে পারে মরক্কো। ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার শেষ ষোলোর ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে লড়বে মরক্কো। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ফিলাডেলফিয়ায়, আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায়।

এসজি/

কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০১:০৭ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০১:১৫ এএম
কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো
ছবি: সংগৃহীত

কানাডাকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। ম্যাচে জোড়া গোল করেন আজেদিন ওনাহি। অন্যটি আসে সোফিয়ান রাহিমির পা থেকে।

শনিবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল কানাডা। বল দখল ও আক্রমণে তারা মরক্কোকে চাপে রাখে এবং একের পর এক সুযোগ তৈরি করে। তবে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর দৃঢ়তায় প্রতিবারই থেমে যায় তাদের প্রচেষ্টা। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

প্রথমার্ধে চাপের মুখে থাকা মরক্কো বিরতির পর সম্পূর্ণ ভিন্ন চেহারায় মাঠে নামে। ম্যাচের ৫০ মিনিটে আসে প্রথম ব্রেকথ্রু। অধিনায়ক আশরাফ হাকিমি ফ্রি-কিক থেকে চমৎকারভাবে বলটি পাস ব্যাক করেন বক্সের ঠিক বাইরে থাকা আজেদিন ওনাহির কাছে। এরপর ওনাহি দারুণ নিয়ন্ত্রণে বলটিকে নিখুঁতভাবে বাঁকিয়ে পাঠান নিচের কর্নারে, যা রুখে দেওয়ার কোনো সুযোগই পাননি কানাডার গোলরক্ষক। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মরক্কো।

গোল হজমের পরও কানাডা আক্রমণ চালিয়ে যায়। ৭৬ মিনিটে ফ্রি-কিক থেকে জোনাথন ডেভিড চেষ্টা করলেও বল ক্রসবারের ওপর দিয়ে যায়। ৭৯ মিনিটে তাজন বুকাননের শট দারুণভাবে রুখে দেন বুনু।

তবে ম্যাচের নিয়ন্ত্রণ তখন ধীরে ধীরে মরক্কোর হাতে। ৮২ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস থেকে আবারও সুযোগ পান ওনাহি। ঠাণ্ডা মাথায় কাছের পোস্টে জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি, ব্যবধান হয় ২-০।

এরপর ৮৫ মিনিটে তৃতীয় গোলের খুব কাছে যায় মরক্কো। সোফিয়ান রাহিমির হেড ক্রসবারে লেগে ফিরে এলে কানাডা স্বস্তি পায়। তবে ইনজুরি টাইমে আর রক্ষা হয়নি। ব্রাহিম দিয়াজের আরেকটি অ্যাসিস্টে বাঁ পায়ের শটে বল জালে জড়ান রাহিমি। তাতে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মরক্কো। আর তাতেই প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে আফ্রিকার দেশটি। অন্যদিকে বিশ্বকাপ থেকে বিদায় নিল সহ-আয়োজক কানাডা।

এসজি/

ওনাহির গোলে এগিয়ে গেল মরক্কো

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:৩৩ এএম
ওনাহির গোলে এগিয়ে গেল মরক্কো
ছবি: সংগৃহীত

বিরতি থেকে ফিরেই গোলের দেখা পেল মরক্কো। ৫০ মিনিটে আজেদিন ওনাহির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকার দেশটি।

শনিবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল কানাডা। একের পর এক আক্রমণে তারা মরক্কোর রক্ষণভাগকে চাপে রাখে। তবে গোলরক্ষক ইয়াসিন বুনোর দুর্দান্ত পারফরম্যান্সে কানাডা গোলের দেখা পায়নি। ফলে প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।

প্রথমার্ধে আক্রমণে কিছুটা পিছিয়ে থাকা মরক্কো দ্বিতীয়ার্ধে ভিন্ন চেহারায় মাঠে নামে। বিরতির পরপরই আক্রমণে উঠে তারা ম্যাচের প্রথম সাফল্য পায়।

মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি ফ্রি-কিক থেকে চমৎকারভাবে বলটি পাস ব্যাক করেন বক্সের ঠিক বাইরে থাকা আজেদিন ওনাহির কাছে। এরপর ওনাহি দারুণ নিয়ন্ত্রণে বলটিকে নিখুঁতভাবে বাঁকিয়ে পাঠান নিচের কর্নারে, যা রুখে দেওয়ার কোনো সুযোগই পাননি কানাডার গোলরক্ষক।

এই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মরক্কো, বদলে যায় ম্যাচের গতিপথ।

এসজি/