ঢাকা ২২ আষাঢ় ১৪৩৩, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সর্বশেষ
ব্রাজিল-নরওয়ে ম্যাচে কার জয়ের সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার লাল কার্ড দেখা যুক্তরাষ্ট্রের বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা ‘এত যুদ্ধ থামালাম, নোবেল পেলাম না’: ট্রাম্পের রসিকতা চিংদাও উপকূলে যৌথ মহড়ায় নামছে চীন ও রাশিয়া চাঁদপুরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন জাতির বিবেকের কণ্ঠস্বর: সারোয়ার ওয়াদুদ চৌধুরী উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ঢলের পানিতে ভেসে শিশুর মৃত্যু বন্ধু দেশকে ছাড়, হরমুজে নতুন ফি আরোপের ঘোষণা ইরানের ৫ জেলায় বন্যার সতর্কতা আড়াইহাজারে বিএনপির নেতাকর্মীদের হামলায় আহত চিকিৎসকসহ কর্মচারীরা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সরকারের উচ্চপদস্থদের বিষয়ে অশালীন-কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ফুটবল: লক্ষ্মীপুরে চ্যাম্পিয়ন ‘জাফরনগর স্মার্ট ভিলেজ’ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে স্বামীর দেওয়া আগুনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ ডেঙ্গুতে বাড়ছে রোগী, ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৭১ জন ২ জেলায় নতুন পুলিশ সুপার চীনের অর্থনৈতিক করিডোর প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনায়: পররাষ্ট্র উপদেষ্টা নাচোলে মা-ছেলেকে ঘরে আটকে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি সড়ক সংস্কারে দুর্নীতি বন্ধ করুন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই ব্রাজিল–নরওয়ে ম্যাচে কে এই মুসলিম রেফারি? বিশ্বকাপ কাঁপানো ভোজিনহাকে নিয়ে কাড়াকাড়ি! নিরাপত্তা যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না সরায়: প্রধানমন্ত্রী সচিবালয়ের সামনে ভাত বিক্রি, আটক সোহানী শিফা আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে শোক জানিয়েছে বাংলা একাডেমি ও ঢাবি হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে ফিরছে ‘বাংলার রসনা বিলাস ২.০’ ৩৬০ জোড়াকে সচল রাখার ইবাদত গোপালগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০ ব্রাজিল–নরওয়ে ম্যাচেও ব্রাজিলের জয় দেখছে ‘গণক’ বিড়াল মিলু

লাল কার্ড দেখা যুক্তরাষ্ট্রের বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:৫১ পিএম
লাল কার্ড দেখা যুক্তরাষ্ট্রের বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা
ফোলারিন বালোগুন। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারবেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুন। তার লাল কার্ডজনিত এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করেছে ফিফা।

রাউন্ড অব ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ২-০ গোলের জয়ে প্রথম গোলটি করেছিলেন বালোগুন। তবে ম্যাচের ৬৪ মিনিটে ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের ওপর করা একটি ট্যাকলের ঘটনায় ভিএআর পর্যালোচনার পর তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফলে ধারণা করা হয়েছিল, নিয়ম অনুযায়ী তিনি শেষ ষোলোর ম্যাচে খেলতে পারবেন না।

ফিফার নিয়ম অনুযায়ী, সরাসরি লাল কার্ড স্বাভাবিকভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা ডেকে আনে। তবে সংস্থাটির শৃঙ্খলাবিষয়ক বিধিমালা অনুসারে, বিশেষ পরিস্থিতিতে বিচারিক সংস্থা কোনো শাস্তির কার্যকারিতা স্থগিত রাখতে পারে। সেই বিধানেই বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে।

এর ফলে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামতে কোনো বাধা থাকছে না যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ডের। তবে আগামী এক বছরের মধ্যে একই ধরনের অপরাধ করলে স্থগিত থাকা শাস্তি কার্যকর হতে পারে।

আগামী মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে বেলজিয়ামের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।

এসজি/

লাল কার্ড দেখা যুক্তরাষ্ট্রের বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:৫১ পিএম
লাল কার্ড দেখা যুক্তরাষ্ট্রের বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা
ফোলারিন বালোগুন। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারবেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুন। তার লাল কার্ডজনিত এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করেছে ফিফা।

রাউন্ড অব ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ২-০ গোলের জয়ে প্রথম গোলটি করেছিলেন বালোগুন। তবে ম্যাচের ৬৪ মিনিটে ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের ওপর করা একটি ট্যাকলের ঘটনায় ভিএআর পর্যালোচনার পর তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফলে ধারণা করা হয়েছিল, নিয়ম অনুযায়ী তিনি শেষ ষোলোর ম্যাচে খেলতে পারবেন না।

ফিফার নিয়ম অনুযায়ী, সরাসরি লাল কার্ড স্বাভাবিকভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা ডেকে আনে। তবে সংস্থাটির শৃঙ্খলাবিষয়ক বিধিমালা অনুসারে, বিশেষ পরিস্থিতিতে বিচারিক সংস্থা কোনো শাস্তির কার্যকারিতা স্থগিত রাখতে পারে। সেই বিধানেই বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে।

এর ফলে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামতে কোনো বাধা থাকছে না যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ডের। তবে আগামী এক বছরের মধ্যে একই ধরনের অপরাধ করলে স্থগিত থাকা শাস্তি কার্যকর হতে পারে।

আগামী মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে বেলজিয়ামের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।

এসজি/

ফুটবল: লক্ষ্মীপুরে চ্যাম্পিয়ন ‘জাফরনগর স্মার্ট ভিলেজ’

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯:২৫ পিএম
ফুটবল: লক্ষ্মীপুরে চ্যাম্পিয়ন ‘জাফরনগর স্মার্ট ভিলেজ’
ছবি: সংগৃহীত

রাজধানী থেকে প্রান্তিক গ্রাম–হরহামেশাই রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে আসছে নানা নেতিবাচক সংবাদ। এরমধ্যেই এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে প্রশংসায় ভাসছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার প্রত্যন্ত ভাটরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জেলার সীমান্তঘেঁষা গ্রাম ‘জাফরনগর স্মার্ট ভিলেজ’।

শনিবার (৪ জুলাই) ইউনিয়নের ভাটরা উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। পুরস্কার বিতরণীর এই অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি ঘোষণা দেন, অচিরেই উপজেলার প্রতিটি ইউনিয়নে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের ব্যবস্থা করবেন তিনি।

তরুণদের নিয়ে আরেকটি শংকা সমাজসেবীদের–সেটি হচ্ছে মাদক। এই প্রসঙ্গ টেনে সংসদ সদস্য বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। কেউ যদি মাদকসেবীদের ধরে থানায় সোপর্দ করে, তাহলে তাকে দাওয়াত দিয়ে খাওয়াবো।

এসময় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি। বিপথগামী যুবকদেরকে সঠিক পথে আনার জন্যে তাদেরকে খেলাধুলায় উৎসাহিত করতে হবে নতুবা একসময় যুবসমাজ ধ্বংস হয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

১০ নং ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হান্নান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু ও সাধারণ সম্পাদক জি এস মনোয়ার হোসেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর আবু নাছের শেখ, ভাটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ভূঁইয়া ও সহ-সভাপতি আনোয়ার হোসেন। 

প্রিন্স পিয়াসের অধিনায়কত্বে ফাইনাল খেলায় নান্দিয়ারা একাদশকে ৩- ১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় টিম ‘জাফরনগর স্মার্ট ভিলেজ’। চ্যাম্পিয়ন টিমের ম্যানেজার ছিলেন ক্রীড়া শিক্ষক জসীম উদ্দিন পাল।

দৈনিক খবরের কাগজকে তিনি জানান, ফাইনাল খেলায় আট হাজার থেকে ১০ হাজার দর্শক সরাসরি উপস্থিত থেকে খেলা উপভোগ করেছেন। পুরো খেলায় ছিল টানটান উত্তেজনা। খেলা গোলশূণ্য ড্র হওয়ার পর ট্রাইব্রেকারে নিষ্পত্তি হয়। পুরো টুর্নামেন্ট তত্ত্বাবধান করেন ইকবাল তফাদার।

জানা গেছে, টুর্নামেন্টে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি দল অংশগ্রহণ করে। পুরো টুর্নামেন্ট জুড়েই ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি। শুধু তাই না – অনলাইনেও দেশ – বিদেশ থেকে অনেকে খেলা উপভোগ করেন।

মাহমুদুল আলম/এসএন

ব্রাজিল–নরওয়ে ম্যাচে কে এই মুসলিম রেফারি?

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৭:৩৭ পিএম
ব্রাজিল–নরওয়ে ম্যাচে কে এই মুসলিম রেফারি?
ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে শেষ আটে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে ব্রাজিল ও নরওয়ে। এই  গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন মরক্কো বংশোদ্ভূত মার্কিন রেফারি ইসমাইল এলফাত। ৪২ বছর বয়সী এলফাত ২০১৬ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় রয়েছেন। এর আগে তিনি ২০১৯ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ২০১৯ কনকাকাফ গোল্ড কাপে ম্যাচ পরিচালনা করেছেন। ২০২০ সালে মেজর লিগ সকার (এমএলএস) তাকে ‘রেফারি অব দ্য ইয়ার’ সম্মাননায় ভূষিত করে।

২০২২ কাতার বিশ্বকাপে এলফাত দুটি গ্রুপ পর্বের ম্যাচ এবং জাপান–ক্রোয়েশিয়ার শেষ ষোলোর ম্যাচ পরিচালনা করেন। এছাড়া আর্জেন্টিনা–ফ্রান্সের স্মরণীয় ফাইনালে তিনি চতুর্থ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

চলমান ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত তিনি দুটি ম্যাচে বাঁশি বাজিয়েছেন। ম্যাচ দুটি হলো উরুগুয়ে–স্পেন এবং নেদারল্যান্ডস–জাপান।

পরিসংখ্যান বলছে, ক্যারিয়ারে ২৯৭টি ম্যাচ পরিচালনা করে এলফাত ১,০৬৫টি হলুদ ও ৩৩টি লাল কার্ড দেখিয়েছেন। অর্থাৎ, প্রতি ম্যাচে গড়ে ৩ দশমিক ৫৯টি হলুদ কার্ড দেখানোর রেকর্ড রয়েছে তার। চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত তিনি দুটি হলুদ ও একটি লাল কার্ড দেখিয়েছেন। উরুগুয়ে–স্পেন ম্যাচে পাউ কুবার্সির ওপর ফাউলের দায়ে উরুগুয়ের অগুস্তিন কানোবিওকে লাল কার্ড দেখান তিনি।

ব্রাজিল–নরওয়ে ম্যাচের ম্যাচ বাকি রেফারিগুলা হলেন,
•    সহকারী রেফারি: কোরি পার্কার (যুক্তরাষ্ট্র)
•    সহকারী রেফারি: কাইল অ্যাটকিন্স (যুক্তরাষ্ট্র)
•    চতুর্থ রেফারি: সাইদ মার্তিনেজ (হন্ডুরাস)

পাপ্পু/রিফাত/

বিশ্বকাপ কাঁপানো ভোজিনহাকে নিয়ে কাড়াকাড়ি!

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৭:২১ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৭:৪৬ পিএম
বিশ্বকাপ কাঁপানো ভোজিনহাকে নিয়ে কাড়াকাড়ি!
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে দুর্দান্ত গোলকিপিং নৈপুণ্য দেখিয়ে আলোচনায় আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহাকে দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে ব্রাজিলের দুটি ক্লাব।

ফুটবলের নির্ভরযোগ্য ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ব্রাজিলের ক্লাব আভাই ও আতলেতিকো গোইয়ানিয়েন্সে ইতোমধ্যে ভোজিনিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে। বর্তমানে ফ্রি এজেন্ট থাকায় তাকে দলে টানার সুযোগ কাজে লাগাতে চায় দুই ক্লাবই।

৪০ বছর বয়সী ভোজিনহা দীর্ঘদিন ধরে কেপ ভার্দে জাতীয় দলের অন্যতম ভরসার নাম। সম্প্রতি পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব জিডি চাভেসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তিনি এখন নতুন ঠিকানার সন্ধানে রয়েছেন।

রোমানোর তথ্য অনুযায়ী, আলোচনা ইতিবাচকভাবে এগোলে আগামী মৌসুমে ব্রাজিলের ফুটবলেই দেখা যেতে পারে অভিজ্ঞ এই গোলরক্ষককে।

এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ভোজিনহার নতুন ঠিকানা হয় আভাই, আতলেতিকো গোইয়ানিয়েন্সে নাকি অন্য কোনো ক্লাব। বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পর তাকে নিয়ে আগ্রহ যে আরও বাড়বে, সেটিই এখন ফুটবল অঙ্গনের প্রত্যাশা।

পাপ্পু/রিফাত/

ব্রাজিল–নরওয়ে ম্যাচেও ব্রাজিলের জয় দেখছে ‘গণক’ বিড়াল মিলু

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:২৬ পিএম
ব্রাজিল–নরওয়ে ম্যাচেও ব্রাজিলের জয় দেখছে ‘গণক’ বিড়াল মিলু
ছবি: সংগৃহীত

চলমান বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করে আলোচনায় এসেছে ‘গণক’ বিড়াল মিলু। এবার শেষ ষোলোয় ব্রাজিল–নরওয়ে ম্যাচ নিয়েও নিজের ভবিষ্যদ্বাণী দিয়েছে মিলু। তার মতে, এ ম্যাচেও জয় পাবে ব্রাজিল।

বাংলাদেশ সময় রবিবার (৫ জুলাই) রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে (মেটলাইফ স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার শেষ ষোলোর লড়াই। ম্যাচটিতে কার্লো আনচেলত্তির শিষ্যদের জয়ই বেছে নিয়েছে মিলু।

ব্রাজিলের মিনাস জেরাইস রাজ্যের আগুয়ানিল পৌর শহরে মালিক নাথান পিনেইরোর সঙ্গে বসবাস করে মিলু। বিশ্বকাপ শুরুর পর থেকেই ব্রাজিলের প্রতিটি ম্যাচের আগে দুটি দেশের পতাকাযুক্ত দুটি একই রকম প্লাস্টিকের বাটিতে খাবার রেখে মিলুর সামনে রাখা হয়। মিলু যে বাটিটি বেছে নেয়, সেটিকেই তার ভবিষ্যদ্বাণী হিসেবে ধরা হয়।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, ব্রাজিল–নরওয়ে ম্যাচ নিয়ে মিলুর সর্বশেষ ভবিষ্যদ্বাণীর ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ৫৫ লাখবার দেখা হয়েছে। ভিডিওতে দেখা যায়, দুটি বাটিতে সমানভাবে খাবার দেওয়ার পর নির্দিষ্ট স্থানে রাখা হয় এবং ক্যামেরা চালু করে মিলুকে ডাকা হয়। এরপর মিলু নিজেই একটি বাটি বেছে নেয়। 

মিলুকে সব সময় ব্রাজিলের বাটি বেছে নিতে প্রভাবিত করা হয়-এমন অভিযোগও উঠেছিল। তবে নাথান দাবি করেন, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ এবং কোনো ধরনের কারসাজির সুযোগ নেই। এ দাবির পক্ষে তিনি সম্পূর্ণ প্রক্রিয়ার ভিডিও প্রকাশ করেছেন। অনুসারীদের আস্থা আরও বাড়াতে তিনি ভবিষ্যতে ভবিষ্যদ্বাণীর সম্পূর্ণ আনকাট ভিডিও প্রকাশেরও ঘোষণা দিয়েছেন তিনি।’

পাপ্পু/রিফাত/