নরওয়ের বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও ব্যর্থ হয়েছে ব্রাজিল। পেনাল্টি থেকে গোল আদায় করতে পারেননি ব্রুনো গিমারাইস।
রবিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।
ম্যাচের তৃতীয় মিনিটেই আক্রমণে উঠে ব্রাজিলের জালে বল জড়ায় নরওয়ে। কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়।
তবে ম্যাচের ১০ মিনিটে বক্সের ভেতর মাতেউস কুনিয়াকে স্লাইড ট্যাকল করেন ক্রিস্টোফার আয়ের। তাতে পেনাল্টির আবেদন জানায় ব্রাজিল। কিন্তু রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে ভিএআর যাচাইয়ের পর মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি।
পেনাল্টি পেলেও তা গোলে রূপান্তর করতে পারেননি ব্রুনো গিমারাইস। নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড দারুণ দক্ষতায় তার নেওয়া শট ঠেকিয়ে দেন। তাতে শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও তা হাতছাড়া করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এসজি/