ঢাকা ২২ আষাঢ় ১৪৩৩, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সর্বশেষ
রূপকথা পেরিয়ে বাস্তবের পরাশক্তি মরক্কো ৬ জুলাই  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শেষ’ মেসি মধু, এমবাপ্পে মৌমাছি ১ ঘণ্টা পিছিয়ে গেল মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ ৩৬ বছর পর বিশ্বকাপে এমন হতাশার বিদায় ব্রাজিলের এশিয়ার বিদায়, টিকে আছে আফ্রিকা কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ কে? এটাই আমার শেষ বিশ্বকাপ: রোনালদো ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করায় ফিফাকে ধন্যবাদ দিলেন ট্রাম্প পেনাল্টি মিসে নরওয়ের বিপক্ষে প্রথমার্ধে গোলহীন ব্রাজিল ব্রুনোর পেনাল্টি মিসে গোলবঞ্চিত ব্রাজিল উপহারের ১০ লাখ ডলারের রোলেক্স ঘড়ি ফেরত দিল মেক্সিকো নরওয়ের বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা ব্রাজিল-নরওয়ে ম্যাচে কার জয়ের সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার লাল কার্ড দেখা যুক্তরাষ্ট্রের বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা ‘এত যুদ্ধ থামালাম, নোবেল পেলাম না’: ট্রাম্পের রসিকতা চিংদাও উপকূলে যৌথ মহড়ায় নামছে চীন ও রাশিয়া চাঁদপুরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন জাতির বিবেকের কণ্ঠস্বর: সারোয়ার ওয়াদুদ চৌধুরী উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ঢলের পানিতে ভেসে শিশুর মৃত্যু বন্ধু দেশকে ছাড়, হরমুজে নতুন ফি আরোপের ঘোষণা ইরানের ৫ জেলায় বন্যার সতর্কতা আড়াইহাজারে বিএনপির নেতাকর্মীদের হামলায় আহত চিকিৎসকসহ কর্মচারীরা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সরকারের উচ্চপদস্থদের বিষয়ে অশালীন-কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ফুটবল: লক্ষ্মীপুরে চ্যাম্পিয়ন ‘জাফরনগর স্মার্ট ভিলেজ’ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে স্বামীর দেওয়া আগুনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

মেসি মধু, এমবাপ্পে মৌমাছি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৬:০০ এএম
মেসি মধু, এমবাপ্পে মৌমাছি
লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

মৌমাছি মৌমাছি
কোথা যাও নাচি নাচি
দাঁড়াও না একবার ভাই
ঐ ফুল ফোটে বনে
যাই মধু আহরণে
দাঁড়াবার সময় তো নাই।

নবকৃষ্ণ ভট্টাচার্যের ‘কাজের আনন্দ’ কবিতার মৌমাছিটির যেন নতুন ঠিকানা হয়েছে বিশ্বকাপের সবুজ মাঠ। চার বছর পরপর ফুটে ওঠা ফুটবলের এই ফুলবাগানে তার ছুটে চলা থামেই না। কারণ সে জানে, সময় কম। যতক্ষণ ফুল আছে, ততক্ষণ মধু সংগ্রহ করতেই হবে। এই বিশ্বকাপে সেই মৌমাছির নাম কিলিয়ান এমবাপ্পে। আর মধু? সেটি যেন লিওনেল মেসির কাছে সযত্নে জমা থাকা বিশ্বকাপের গোলের ভাণ্ডার।

মেসির ঝুলিতে ২০ গোল। এমবাপ্পের ১৯। মাত্র এক ফোঁটা মধুর দূরত্ব। প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পেনাল্টি থেকে করা একমাত্র গোলটি শুধু ফ্রান্সকে কোয়ার্টার ফাইনালে তোলেনি। এমবাপ্পেকে আরও কাছে নিয়ে গেছে সেই মধুচাকের, যেখানে এখনো এককভাবে বসে আছেন মেসি। তবে এমবাপ্পে কম যান না। অদম্য এই মৌমাছির চোখে কেবল সামনে ফুটে থাকা ফুল। আজ প্যারাগুয়ে, কাল হয়তো মরক্কো, তার পর হয়তো আরও বড় কিছু। প্রতিটি ম্যাচই তার কাছে নতুন ফুল। প্রতিটি গোল এক ফোঁটা মধু।

প্যারাগুয়ের বিপক্ষে এমবাপ্পের গোলটি ছিল বিশ্বকাপে ফ্রান্সের ১৫০তম গোল। একই সঙ্গে নকআউট পর্বে তার গোলসংখ্যা বেড়ে হয়েছে ১১। এই তালিকায় তিনি অনেক আগেই ছাড়িয়ে গেছেন সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে। আরও একটি রেকর্ড এখন কেবলই ফরাসি স্ট্রাইকারের। তার মতো তিনটি ভিন্ন বিশ্বকাপের নকআউট পর্বে অন্তত তিনটি করে গোল করার কীর্তি আর কারও নেই।

মৌমাছি মতোই এমবাপ্পে কখনো একটি ফুলে বসে সন্তুষ্ট থাকে না। তিনি জানেন, সামনে আরও ফুল আছে। তাই একটি রেকর্ড ভাঙার পরই ছুটছেন আরেকটির দিকে। একটি গোলের পরই খুঁজছেন পরের গোল। আর মেসি? বহু বছরের শ্রমে গড়ে ওঠা এক বিশাল মধুচাক যেন তার ক্যারিয়ার। অসংখ্য ম্যাচ, অসংখ্য গোল, অসংখ্য স্মৃতি মিলিয়ে তিনি জমিয়েছেন বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান মধু। সেই ভাণ্ডারে হাত বাড়িয়েছেন অনেকেই। কিন্তু এত দ্রুত এত কাছে পৌঁছাতে পারেননি কেউ। এমবাপ্পে পেরেছেন। মাত্র ২৭ বছর বয়সেই বিশ্বকাপে ১৯ গোল। 

দুই জীবন্ত কিংবদন্তির দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা যতই থাকুক, এর সৌন্দর্য অন্য জায়গায়। একজন কিংবদন্তি নিজের সৃষ্টি করা উচ্চতায় দাঁড়িয়ে আছেন। আরেকজন সেই উচ্চতায় ওঠার সিঁড়ি গুনছেন। একজনের হাতে মধুভরা চাক। আরেকজনের ডানায় অদম্য গতি। এখন এমবাপ্পের সামনে মরক্কো। আর সামনে হয়তো আরও দুটি ম্যাচ। অর্থাৎ সামনে আরও কয়েকটি ফুল। সেই ফুল থেকে আর কতটা মধু সংগ্রহ করবেন ফরাসি তারকা? মেসির মধুচাক কি অক্ষত থাকবে? নাকি বিশ্বকাপের আকাশে সবচেয়ে ব্যস্ত এই মৌমাছিই ইতিহাসের সবচেয়ে বড় মধুর মালিক হয়ে উঠবেন? উত্তরটা সময়ই দেবে।

উনিশ-বিশ
ছয় বিশ্বকাপে মেসির গোল ২০। তিন বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা ১৯।

সমান-সমান
গোল্ডেন বুটের লড়াইয়ে সমানে সমান দুই তারকা। দুজনেই ৭টি করে গোল করে গড়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা।

অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শেষ’

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৬:০৫ এএম
অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শেষ’
হারের পর অশ্রুসিক্ত নেইমার। ছবি: সংগৃহীত

নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিলেন নেইমার জুনিয়র। 

রবিবার (৫ জুলাই) ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগঘন কণ্ঠে নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছি। সত্যিই চেষ্টা করেছি। এখানেই (মেটলাইফ স্টেডিয়ামে) আমার যাত্রা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ।’

নরওয়ের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের একমাত্র গোলটি আসে নেইমারের পা থেকে। ইনজুরি সময়ের ১০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমালেও দলের হার এড়াতে পারেননি তিনি।

আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্রাজিলের হয়ে ১৩০ ম্যাচে ৮০টি গোল করেছেন নেইমার। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫৯টি গোল। দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবেই জাতীয় দলের অধ্যায় শেষ করলেন তিনি।

বিশ্বকাপের আগে নেইমারের ফিটনেস ইস্যুতে ব্যাপক আলোচনা হয়। শেষ পর্যন্ত তাকে ২৬ সদস্যের বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেন কোচ কার্লো আনচেলত্তি। তবে ইনজুরির কারণে গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে ছিলেন না নেইমার। 

২০১৩ সালে ব্রাজিলকে ফিফা কনফেডারেশন্স কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। এছাড়া ২০১৬ সালে রিও অলিম্পিকে স্বাগতিক ব্রাজিলকে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের স্বর্ণপদক জিতিয়েছিলেন এই তারকা ফরোয়ার্ড। 

এসজি/ 

১ ঘণ্টা পিছিয়ে গেল মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৫:৫৮ এএম
১ ঘণ্টা পিছিয়ে গেল মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ
ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি এক ঘণ্টা পিছিয়ে দেয় ফিফা।

মেক্সিকো সিটিতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস থাকায় ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে আজতেকা স্টেডিয়ামে কর্মরত সবাইকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। স্টেডিয়ামের আশপাশে বজ্রপাতের ঝুঁকি থাকায় দুই দলকেও নির্ধারিত সময়ের আগে স্টেডিয়ামে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়।

তবে ইংল্যান্ড দল ম্যাচ শুরুর এক ঘণ্টারও বেশি সময় আগে স্টেডিয়ামে পৌঁছে যায়।

ফিফার নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইল ব্যাসার্ধের মধ্যে সর্বশেষ বজ্রপাত শনাক্ত হওয়ার পর অন্তত ৩০ মিনিট না পার হওয়া পর্যন্ত খেলা শুরু করা যাবে না।

এসজি/

৩৬ বছর পর বিশ্বকাপে এমন হতাশার বিদায় ব্রাজিলের

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৫:১২ এএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৫:১২ এএম
৩৬ বছর পর বিশ্বকাপে এমন হতাশার বিদায় ব্রাজিলের
হারের পর কান্নায় ভেঙে পড়েন নেইমার। ছবি: সংগৃহীত

আর্লিং হালান্ডের জোড়া গোলে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এই হারের মধ্য দিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে সর্বশেষ শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। সেবার আর্জেন্টিনার কাছে ১-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট শেষ করতে হয়েছিল সেলেসাওদের। ২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হার সেই তিক্ত স্মৃতিকেই আবার ফিরিয়ে আনল।

১৯৯০ সালের পর টানা আটটি বিশ্বকাপে অন্তত কোয়ার্টার ফাইনালে খেলেছিল ব্রাজিল। এই সময়ের মধ্যে ১৯৯৪ ও ২০০২ সালে তারা বিশ্বকাপ জিতেছে। ১৯৯৮ সালে ফ্রান্সের কাছে ফাইনালে হেরেছে।

এ ছাড়া ২০০৬, ২০১০, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। ২০১৪ সালে নিজেদের মাটিতে সেমিফাইনালে উঠলেও শিরোপার স্বপ্ন পূরণ হয়নি।

তবে এবার সেই ধারাবাহিকতা ভেঙে গেল। নরওয়ের বিপক্ষে হেরে দীর্ঘ ৩৬ বছর পর শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো ব্রাজিলকে।

এসজি/

কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ কে?

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:৫২ এএম
কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ কে?
ছবি: সংগৃহীত

আর্লিং হালান্ডের জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। এবার শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার শেষ ষোলোর ম্যাচের বিজয়ী দল।

রবিবার (৫ জুলাই) নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ে নরওয়ে। ম্যাচে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন আর্লিং হালান্ড। ব্রাজিলের হয়ে ইনজুরি সময়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন নেইমার।

এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সেলেসাওরা।

কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়নি। শেষ আটে তারা মুখোমুখি হবে সহ-আয়োজক মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার শেষ ষোলোর ম্যাচের বিজয়ী দলের। 

আগামী ১১ জুলাই বাংলাদেশ সময় রাত ৩টায় মায়ামিতে অনুষ্ঠিত হবে নরওয়ের কোয়ার্টার ফাইনালের ম্যাচ। সেখানে জয় পেলেই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সুযোগ পাবে ইউরোপের দলটি।

এসজি/

এটাই আমার শেষ বিশ্বকাপ: রোনালদো

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:৪০ এএম
এটাই আমার শেষ বিশ্বকাপ: রোনালদো
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল। এই ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে নিজের জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে ক্রিশ্চিয়ানো রোনালদো জানালেন, এটিই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। 

৪১ বছর বয়সী রোনালদো চলতি আসরে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন। ইতোমধ্যে তিনি তিনটি গোল করেছেন, যার মধ্যে রয়েছে বিশ্বকাপের নকআউট পর্বে তার ক্যারিয়ারের প্রথম গোল। সব মিলিয়ে বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন ১১।

সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, ‘এটাই (আমার) শেষ বিশ্বকাপ।’

রোনালদোর এই ঘোষণার মধ্য দিয়ে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের বিশ্বকাপ অধ্যায়ের সমাপ্তির ইঙ্গিত মিলল। এখন স্পেনের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে দলকে এগিয়ে নেওয়াই তার পরবর্তী লক্ষ্য।

এসজি/