ঢাকা ২১ আষাঢ় ১৪৩৩, রোববার, ০৫ জুলাই ২০২৬

সর্বশেষ
ছিনতাইয়ের অভিযোগে মসজিদের মাইকে ঘোষণার পর গণপিটুনিতে যুবকের মৃত্যু হাতে কামড় দিয়ে বখাটের কবল থেকে রক্ষা পেল স্কুলছাত্রী আমের নাম যেভাবে এল শাবিপ্রবির আশরাফুলের চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র সিলেটে দেশের প্রথম থানা ভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ উদ্বোধন নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল জনবল নেবে ওয়ান ব্যাংক সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে জাককানইবির শিক্ষক বরখাস্ত জীবনের নতুন অধ্যায় শুরুর আগেই মর্মান্তিক পরিণতি একদিনে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ঐতিহ্যের টানে বরেন্দ্র জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার কুইরোজকে রেখে দেওয়ার পক্ষে জর্ডান আইয়ু বোয়ালমারীতে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে জামায়াত নেতার লিজের জমি দখলের অভিযোগ সৃজন পাঠচক্রে ‘সংস্কৃতি: দ্বন্দ্ব ও সমন্বয়’ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই আসছে নতুন ডিজাইনের ম্যাকবুক প্রো আবারও চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট, প্রবাসীদের ফুল দিয়ে বরণ মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে রেড অ্যালার্ট জারি তিন সন্তানকে পাশে নিয়ে তৃতীয় বিয়ে করলেন আমির খান রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ‘আসিয়ান উইকেন্ড থিম নাইট’ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউইয়র্কে গোলাগুলি, আহত ৮ খামেনির শেষকৃত্যে মোজতবা ছাড়া উপস্থিত ছিলেন অন্য ৩ ছেলে নারীর জীবনের এ সিদ্ধান্ত কী শুধুই ব্যক্তিগত? কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদককারবারি ও মাদকসেবীদের ছাড় নয়: এমপি তমিজ উদ্দিন পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ রক্ষায় মানববন্ধন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার

ঐতিহ্যের টানে বরেন্দ্র জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:৩২ পিএম
ঐতিহ্যের টানে বরেন্দ্র জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত
বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করছেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি:খবরের কাগজ

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন।

রবিবার (৫ জুলাই) জাদুঘর পরিদর্শনকালে তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম ও জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর কাজী মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি, প্রাচীন পুঁথির সংগ্রহ এবং গ্রন্থাগার ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহের প্রতিফলন হিসেবেই এ সফর। তিনি বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করেন।

পাশাপাশি ভবিষ্যতে জাদুঘরের সংগ্রহ সংরক্ষণে সহযোগিতার আগ্রহও প্রকাশ করেন।

পরে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এনায়েত করিম/এসএন

ছিনতাইয়ের অভিযোগে মসজিদের মাইকে ঘোষণার পর গণপিটুনিতে যুবকের মৃত্যু

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:৩২ পিএম
ছিনতাইয়ের অভিযোগে মসজিদের মাইকে ঘোষণার পর গণপিটুনিতে যুবকের মৃত্যু
ফতুল্লায় ছিনতাইয়ের অভিযোগে সিজান নামে এক যুবককে গণপিটুনি। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইয়ের অভিযোগে সিজান নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার(৫ জুলাই) রাতে পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়৷

নিহত সিজান (২৫) পশ্চিম মাসদাইর এলাকার ইউনুছ ওরফে ইন্নু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সিজান মাদক সেবন ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। প্রায় রাতে এলাকার লোকজনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে নেয় জিসানসহ তার সহযোগীরা। শনিবার রাতে সিজানসহ তার এক সহযোগী এক যুবকের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করলে ওই যুবক এলাকার মাদক-সন্ত্রাসবিরোধী একটি সামাজিক সংগঠনের কাছে নালিশ দেয়। পরে কমিটির লোকজন সহ স্থানীয়রা একত্রিত হয়ে সিজানসহ তার সহযোগীকে ধরে এনে মারধর করে৷ এক পর্যায়ে জিসান অচেতন হয়ে পড়লে ওই অবস্থায় তাকে পরিবারের লোকজনের মাধ্যমে শহরের খানপুর ৩শ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

এদিকে মাসদাইর মোড়ে সিজানকে নির্যাতনের সময় একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে সিজান ও তার সহযোগী যুবককে পিটিয়ে ও শারীরিক নির্যাতন করা হয়। অপরপাশে মাসদাইর মসজিদের ইমাম কাউসার আহমেদের মাইকে ঘোষণা করছে অপরাধকে মারছে জনগণ। জনগণ মারলে কোন মামলা নেই। যখনি মাইকে ঘোষণা করা হবে সবাইকে এই ভাবে একত্রিত হতে হবে।

এলাকাবাসী জানায়, চলতি বছর পশ্চিম মাসদাইর মসজিদের ইমাম কাউসার আহমেদের সভাপতিত্বে এলাকার যুবকদের নিয়ে আল ফালাহ কল্যাণ সংগঠন নামে মাদক-সন্ত্রাসবিরোধী একটি সামাজিক সংগঠন গঠন করেন। এই কমিটির লোকজন কয়েকমাস আগে সিজানকে সব অপকর্ম থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে বলার পরও সে ছিনতাইসহ নানা অপকর্ম ছাড়েনি। এতে তার উপর ক্ষিপ্ত ছিলো সংগঠনের সদস্যরা।

নিহতের বাবা ইউনুছ মিয়ার অভিযোগ, শনিবার রাত ১০টার দিকে মসজিদের ইমাম কাউসারের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন সদস্য সিজানের বিরুদ্ধে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে তাকে বাসা থেকে ধরে নিয়ে যান। এরপর তাকে বেধড়ক পিছিয়ে অচেতন অবস্থা পরিবারের লোকজনের তাছে সিজানকে তুলে দেয়। পরে জিসানকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিজানকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।

এদিকে অভিযোগের বিষয়ে মসজিদের ইমাম ও আল ফালাহ কল্যাণ সংগঠনের নেতা কাওসার আহমেদ দাবি করেন, সিজানের বিরুদ্ধে মাদক সেবন ও ছিনতাইয়ের অভিযোগে এলাকাবাসি ক্ষিপ্ত হয়ে মারধর করেছে, তিনি নিজে মারধর করেনি বলে দাবি করেন। তবে মাইকে ঘোষণার বিষয়ে কোন উত্তর না দিয়ে ফোন বন্ধ করে দেন।

নির্যাতনের কারনেই জিসানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম। তিনি জানান, সিজানের বিরুদ্ধে একটি মামলা রয়েছে৷ নিহত সিজানের মরদেহ দাফনের পর পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হবে। ইতোমধ্যে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ মাসদাইর এলাকায় অভিযান চালিয়েছে৷ যারা হত্যাকান্ডে জড়িত তারা পালিয়েছে। তবে অবশ্যই তাদের আইনের আওতায় আনা হবে। এছাড়া আহত আরেক যুবক হাসপাতালে ভর্তি। তার পরিচয় সহ বিস্তারিত এখনো পাওয়া যায়নি।

বিল্লাল হোসাইন/এসএন

হাতে কামড় দিয়ে বখাটের কবল থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম
হাতে কামড় দিয়ে বখাটের কবল থেকে রক্ষা পেল স্কুলছাত্রী
গৌতম কুমার। ছবি: খবরের কাগজ

টিফিনের সময় স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ফাঁকা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে এক যুবক। তবে উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার পরিচয় দিয়ে অভিযুক্তের হাতে কামড় দিয়ে তার কবল থেকে পালিয়ে যায় ওই ছাত্রী।

পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে নাটোরের সিংড়া উপজেলার বালোয়া-বাসোয়া এলাকায়।

সে একই  উপজেলার চৌগ্রামের গিরেন চন্দ্রের ছেলে।  পেশায় অটোরিক্সা চালক।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার দুপুরে ঘটনার পর স্থানীয়দের গণধোলাইয়ে আহত অভিযুক্ত গৌতম কুমারকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কামাল মৃধা/এসএন

সিলেটে দেশের প্রথম থানা ভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ উদ্বোধন

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:০০ পিএম
সিলেটে দেশের প্রথম থানা ভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ উদ্বোধন
সিলেট-৬ আসনের সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। ছবি: খবরের কাগজ

প্রবাসী অধ্যুষিত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পুলিশ স্টেশনে (থানায়) দেশের প্রথম উপজেলা বা থানা ভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালু করা হয়েছে। 

রবিবার (৫ জুলাই) দুপুর ১টার সময় গোলাপগঞ্জ মডেল থানায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই হেল্প ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট-৬ আসনের সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সংশ্লিষ্টরা জানান, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরামর্শ ও নির্দেশনায় প্রবাসীদের আইনি সহায়তা ও সেবাদান আরও সহজ এবং গতিশীল করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এই হেল্প ডেস্কের মাধ্যমে প্রবাসীরা এবং তাদের দেশে থাকা পরিবার সরাসরি ও সহজে পুলিশের সেবা নিতে পারবেন। প্রবাসীদের জন্য হেল্প ডেস্ক নাম্বার হচ্ছে- ০১৩২০১১৭৮৯৬। এই নাম্বার খোলা থাকবে ২৪ ঘণ্টা, দায়িত্বরত কর্মকর্তার কাছ থেকে ফোনেও মিলবে সেবা।

প্রবাসী হেল্প ডেস্ক উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, ‘প্রবাসীরা আমাদের অর্থনীতির চালিকাশক্তি। তাদের নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। গোলাপগঞ্জ থানায় এই প্রবাসী হেল্প ডেস্ক চালুর মাধ্যমে প্রবাসীরা দেশে না থেকেও তাদের যেকোনো সমস্যার আইনি সমাধান দ্রুত পাবেন। সারা দেশের জন্য এটি একটি দৃষ্টান্ত বলা যায়।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলার পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক ও অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস ও গোলাম কবির চৌধুরী শাহিন, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন চৌধুরী টিপু, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম।

রিফাত/

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম
রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার
আরএমপির শাহমখদুম থানায় সংবাদ সম্মেলন। ছবি: খবরের কাগজ

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় এক রিকশাচালককে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (৫ জুলাই) আরএমপির শাহমখদুম থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৩ জুলাই বিকেলে শাহমখদুম থানার বোয়ালিয়া সড়কের পাশে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা এক রিকশাচালকের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। পরে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরএমপি কমিশনারের নজরে আসে। তার নির্দেশে শাহমখদুম থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক। তাই তাদের বিরুদ্ধে শিশু আইনের বিধান অনুযায়ী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে শাহমখদুম থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরএমপি জানিয়েছে, মহানগরীতে সন্ত্রাস, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ও আইনি কার্যক্রম চলমান থাকবে।

রিফাত/

বোয়ালমারীতে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে জামায়াত নেতার লিজের জমি দখলের অভিযোগ

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:২১ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৪:৫০ পিএম
বোয়ালমারীতে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে জামায়াত নেতার লিজের জমি দখলের অভিযোগ
বোয়ালমারী পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান। ছবি: খবরের কাগজ

ফরিদপুরের বোয়ালমারীতে জামায়াতে ইসলামীর নেতার কাছে রেলওয়ের দেওয়া লিজের জমি দখলের অভিযোগ উঠেছে বিএনপির সাবেক এক নেতার বিরুদ্ধে।

রবিবার (৫ জুলাই) দুপুরে পাঞ্জেরী মডেল মাদরাসা ও হেফজখানায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বোয়ালমারী পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান। তিনি উপজেলা বিএনপির সাবেক (বহিষ্কৃত) সহসভাপতি শামসুদ্দীন মিয়া ঝুনুর বিরুদ্ধে বাংলাদেশ রেলওয়ের জমি দখল ও রেলওয়ে থেকে লিজ নেওয়া জমি দখলে রাখার অভিযোগ করেন।

এ ছাড়া ওই জমিতে গেলে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন পৌর জামায়াতের আমির।

তিনি বলেন, একটি পরিচালনা পর্ষদের মাধ্যমে পাঞ্জেরী মডেল মাদরাসা ও হেফজখানা নামে একটি মাদরাসা পরিচালনা হয়ে আসছে। বর্তমানে তিনি ওই মাদরাসার অধ্যক্ষের দায়িত্ব রয়েছেন। 

তিনি জানান, প্রতিষ্ঠানটির স্বার্থে ১৯৯৩ সালে তৎকালীন অধ্যক্ষ আবুল কাশেম মাহমুদের নামে বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে, বোয়ালমারী স্টেশন এলাকায় পৃথক জায়গায় কৃষিজমি হিসেবে এক একর ও ৬৬ শতক জমি লিজ নেওয়া হয়। পরবর্তীতে পরিচলনা পর্ষদের মাধ্যমে খাজনা পরিশোধ করে আসছিলেন তারা। সেখানে উৎপাদিত ফসল বিক্রি করে মাদরাসায় ব্যয় করেন।

এ ভাবে ২০০৫ সাল পর্যন্ত এক একর জমির খাজনা পরিশোধ করলেও পরবর্তীতে রেলওয়ে থেকে খাজনা নেওয়া বন্ধ করে দেওয়া হয়। যা কিছুদিনের মধ্যে শামসুদ্দীন মিয়া ঝুনু দখলে নেন এবং পরবর্তীতে ওই জমিতে দোকান তুলে কৌশলে অন্যদের হস্তান্তর করেন।

এ ছাড়া বাকি ৬৬ শতক জমি তাদের লিজে থাকলেও, বর্তমানে ওই জমিতে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন। যদিও ২০২৭ সাল পর্যন্ত জমির খাজনা পরিশোধ রয়েছে বলে কাগজপত্র উত্থাপন করেন। 

এ সব অভিযোগের বিষয়ে জানতে চাইলে শামসুদ্দীন মিয়া ঝুনু বলেন, ‘সেখানে অভিযোগকারীদের কোনো লিজের জমি নেই। আমার পূর্ব-পুরুষের জমি আমরাই রেলওয়ের মাধ্যমে দখলে আছি। এটা নিয়ে ওরা একবার মামলা করে এবং আদালত খারিজ করে দেয়। এরপর ২০০৫ সালে ওদের নামে লিজ বাতিল করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ ছাড়া বাকি ৬৬ শতক জায়গা যদি লিজ নিয়ে থাকে রেলওয়ে সেটা ওদের বুঝিয়ে দিক। ওরা শুধু মিথ্যা কথা বলে।’

এনকেবি নয়ন/থিওটোনিয়াস/