ঢাকা ২২ আষাঢ় ১৪৩৩, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সর্বশেষ
জুলাইয়ের প্রথম পাঁচদিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৮ দশমিক ১ শতাংশ দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী পাহাড়ধসের শঙ্কা: রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরতে মাইকিং নাটোরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হিন্দু যুবক কারাগারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রাউন প্লাজায় শুরু হচ্ছে গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য-সহিংসতা প্রতিরোধে সকলের দায়িত্বশীল ভূমিকা জরুরি: ডেপুটি স্পিকার পাকুন্দিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে নিখোঁজ কলেজ শিক্ষার্থী বাংলাদেশি সিনেমায় যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ স্বরাষ্ট্রমন্ত্রীর মাদকবিরোধী ভূমিকা নিয়ে নাহিদ ইসলামের সমালোচনা ব্রাজিলের বিদায়ে মেহজাবীনের উল্লাস, মন ভেঙেছে সাফার ফরিদপুরে পৌর রাজস্ব সংগ্রহে পৌরসভার সঙ্গে ইউসিবির চুক্তি শেষ বিশ্বকাপের ঘোষণা রোনালদোর! দক্ষিণ ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি ছেড়েছেন হাজারো মানুষ সৃষ্টিকর্মে চিরকাল বেঁচে থাকবেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক জন-আকাঙ্ক্ষার বাইরে ক্ষমতায় থাকা যায় না উখিয়ায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দি ৫০ হাজার মানুষ প্রথম দৃষ্টিতেই ফুটে উঠুক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ব্যালোগানের নিষেধাজ্ঞা স্থগিতে ফিফাকে তীব্র সমালোচনায় সেপ ব্লাটার এনআইডি-সংক্রান্ত জরুরি সেবা সাময়িক বন্ধ ঘোষণা করেছে ইসি এক মাসে ১০০ ধর্ষণ, শিশুর জন্য অনিরাপদ রাষ্ট্র! সিলেটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের ডেঙ্গু শনাক্ত সামাজিক অবক্ষয় সমাজ ও রাষ্ট্রের নীরবতা সোনারগাঁয় ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন ফিফার সিদ্ধান্তে ক্ষুব্ধ উয়েফা টপ টেনে নেই ৬ ফুট ৫ ইঞ্চির হালান্ড মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার গৌরীপুরে ১০ দিনে ৩ খুন: জনমনে আতঙ্ক

বাংলাদেশি সিনেমায় যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৭:৩২ পিএম
বাংলাদেশি সিনেমায় যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র ‘দেলুপি’র সঙ্গে যুক্ত হলেন বলিউডের খ্যাতিমান নির্মাতা অনুরাগ কাশ্যপ। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত এই সিনেমাটির বৈশ্বিক পরিবেশনার দায়িত্ব নিয়েছেন এই নির্মাতা। এখন থেকে সিনেমাটির পরিচিত হবে ‘অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস দেলুপি’ নামে।
গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ‘দেলুপি’র নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম।
তিনি জানান, আন্তর্জাতিক বাজারে ছবিটির পরিবেশক হিসেবে যুক্ত হয়েছেন অনুরাগ কাশ্যপ। ফলে এখন থেকে সিনেমাটির সব প্রচারমূলক উপকরণে লেখা থাকবে, ‘অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস দেলুপি’।
এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। এক ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, অনুরাগ কাশ্যপ ‘দেলুপি’তে অনবোর্ড হয়েছেন। এখন থেকে দেলুপি বিশ্বজুড়ে পরিচিত হবে অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস ‘দেলুপি’। এটার পর অনেক কিছুই লেখা যায়। কিন্তু সত্যি বলতে, যাই লিখি না কেন, সেটা দিয়ে এই মুহূর্তে আমাদের অনুভূতিটা ঠিক বোঝানো সম্ভব না। একটি স্বাধীন বাংলাদেশি চলচ্চিত্রের কাঁধে কাঁধ মিলিয়ে অনুরাগ কাশ্যপের মতো একজন নির্মাতার দাঁড়ানো আমাদের জন্য শুধু একটি স্বীকৃতি নয়, বরং সামনের পথচলার জন্য এক বিশাল অনুপ্রেরণা।’
পোস্টের শেষাংশে অনুরাগ কাশ্যপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দর্শকদের ভালোবাসার জন্যও ধন্যবাদ জানিয়েছে ‘দেলুপি’ টিম।
গত বছরের নভেম্বরে মুক্তি পাওয়া ‘দেলুপি’। খুলনার একটি প্রত্যন্ত গ্রামের গল্পকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নেয় সিনেমাটি। সম্প্রতি চলচ্চিত্রভিত্তিক প্ল্যাটফর্ম ‘লেটারবক্সড’-এ ‘দেলুপি’ নিয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন অনুরাগ কাশ্যপ। সেখানে সিনেমাটির প্রশংসা করেন তিনি।
এ বিষয়ে নির্মাতা তাওকীর ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘কথা ছিল, তিনি রটারড্যাম গিয়েই ছবিটা দেখবেন। পরে কোনো কারণে আর হয়নি। এ জন্য আমি নিজ থেকেই তাকে ব্যক্তিতভাবে ছবিটা পাঠাই। সেখানে তিনি দেখেছেন। আর দেখার পর এমন প্রশংসা করেছেন।’

বাংলাদেশি সিনেমায় যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৭:৩২ পিএম
বাংলাদেশি সিনেমায় যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র ‘দেলুপি’র সঙ্গে যুক্ত হলেন বলিউডের খ্যাতিমান নির্মাতা অনুরাগ কাশ্যপ। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত এই সিনেমাটির বৈশ্বিক পরিবেশনার দায়িত্ব নিয়েছেন এই নির্মাতা। এখন থেকে সিনেমাটির পরিচিত হবে ‘অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস দেলুপি’ নামে।
গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ‘দেলুপি’র নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম।
তিনি জানান, আন্তর্জাতিক বাজারে ছবিটির পরিবেশক হিসেবে যুক্ত হয়েছেন অনুরাগ কাশ্যপ। ফলে এখন থেকে সিনেমাটির সব প্রচারমূলক উপকরণে লেখা থাকবে, ‘অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস দেলুপি’।
এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। এক ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, অনুরাগ কাশ্যপ ‘দেলুপি’তে অনবোর্ড হয়েছেন। এখন থেকে দেলুপি বিশ্বজুড়ে পরিচিত হবে অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস ‘দেলুপি’। এটার পর অনেক কিছুই লেখা যায়। কিন্তু সত্যি বলতে, যাই লিখি না কেন, সেটা দিয়ে এই মুহূর্তে আমাদের অনুভূতিটা ঠিক বোঝানো সম্ভব না। একটি স্বাধীন বাংলাদেশি চলচ্চিত্রের কাঁধে কাঁধ মিলিয়ে অনুরাগ কাশ্যপের মতো একজন নির্মাতার দাঁড়ানো আমাদের জন্য শুধু একটি স্বীকৃতি নয়, বরং সামনের পথচলার জন্য এক বিশাল অনুপ্রেরণা।’
পোস্টের শেষাংশে অনুরাগ কাশ্যপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দর্শকদের ভালোবাসার জন্যও ধন্যবাদ জানিয়েছে ‘দেলুপি’ টিম।
গত বছরের নভেম্বরে মুক্তি পাওয়া ‘দেলুপি’। খুলনার একটি প্রত্যন্ত গ্রামের গল্পকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নেয় সিনেমাটি। সম্প্রতি চলচ্চিত্রভিত্তিক প্ল্যাটফর্ম ‘লেটারবক্সড’-এ ‘দেলুপি’ নিয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন অনুরাগ কাশ্যপ। সেখানে সিনেমাটির প্রশংসা করেন তিনি।
এ বিষয়ে নির্মাতা তাওকীর ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘কথা ছিল, তিনি রটারড্যাম গিয়েই ছবিটা দেখবেন। পরে কোনো কারণে আর হয়নি। এ জন্য আমি নিজ থেকেই তাকে ব্যক্তিতভাবে ছবিটা পাঠাই। সেখানে তিনি দেখেছেন। আর দেখার পর এমন প্রশংসা করেছেন।’

ব্রাজিলের বিদায়ে মেহজাবীনের উল্লাস, মন ভেঙেছে সাফার

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৭:২৪ পিএম
ব্রাজিলের বিদায়ে মেহজাবীনের উল্লাস, মন ভেঙেছে সাফার
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপে শেষ ষোলোতে ব্রাজিলের বিদায়ে মর্মাহত কোটি কোটি সমর্থক। তবে কেউ কেউ আবার নরওয়ের বিজয়ে আনন্দিতও হয়েছেন। তেমনই উল্লাসে মেতেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও আর্জেন্টিনার সমর্থক মেহজাবীন চৌধুরী। তবে ব্রাজিলের বিদায়ে মন ভেঙেছে সাফা কবিরের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসেই সরাসরি ব্রাজিল-নরওয়ে ম্যাচ উপভোগ করেন মেহজাবীন ও সাফা কবির। খেলা শুরুর আগেই সামাজিক মাধ্যমে ব্রাজিলকে উদ্দেশ করে একাধিক পোস্ট করেন এই দুই জনপ্রিয় অভিনেত্রী।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গ্যালারি থেকে তোলা কয়েকটি ছবি শেয়ার করে মেহজাবীন চৌধুরী লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’
স্টেডিয়ামে লাল টপস ও সবুজ স্কার্টে দেখা যায় অভিনেত্রীকে। তার হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা। ম্যাচ চলাকালে ভক্তদের সঙ্গে মজার ছলে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।’
ম্যাচ শেষ হওয়ার পর মেহজাবীন দুই হাত উঁচিয়ে উদযাপনের একটি ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে দুটি শব্দ লিখেছেন ‘বাই বাই ব্রাজিল’।
এদিকে প্রিয় দল ব্রাজিলের খেলা দেখতে ব্রাজিলের জার্সি পরেই স্টেডিয়ামে হাজির হয়েছিলেন সাফা কবির। ম্যাচ চলাকালে গ্যালারি থেকে শেয়ার করা একটি ছবিতে তাকে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে হাতে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আজ আমি ফিফা ওয়ার্ল্ড কাপ-২০২৬-এ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটা স্বপ্ন আছে এক দিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে, আর আমি এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।’
ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে থেকে একটি ভিডিও প্রকাশ করেন সাফা কবির। সেখানে ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের জাতীয় পতাকা কাঁধে জড়িয়ে বিষণ্ন মুখে হেঁটে যেতে দেখা যায় তাকে। ভিডিওতে তিনি বলেন, ‘এই মুহূর্তে মন ভালো নেই, দুঃখজনক। তবে আগামী বিশ্বকাপে ইনশাআল্লাহ, আগামী বিশ্বকাপে আমরা আসব।’
ভিডিওটির ক্যাপশনে একটি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ, নেক্সট টাইম।’

মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাম্প্রতিক নির্বাচনকে ঘিরে চলমান আলোচনা-সমালোচনার মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন দেশের জনপ্রিয় ও বরেণ্য চিত্রনায়িকা রোজিনা। চলচ্চিত্র অঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি জানিয়েছেন, মৃত্যুর পর যেন তার মরদেহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে না নেওয়া হয়।

রবিবার রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিল্পী সমিতির নির্বাচন, চলচ্চিত্রাঙ্গনের বর্তমান পরিবেশ এবং ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে রোজিনা বলেন, বর্তমান এফডিসির পরিবেশ তাকে ব্যথিত করে। তার ভাষ্য, একসময় চলচ্চিত্রাঙ্গনে যে সম্মান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল, এখন তার অনেকটাই অনুপস্থিত। এ কারণেই তিনি দীর্ঘদিন ধরে একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছেন।

তিনি বলেন, ‘এফডিসি এখন আগের সেই জায়গায় নেই। শিল্পীদের প্রতি যে সম্মান ও মূল্যবোধ থাকা উচিত, তা ক্রমেই হারিয়ে যাচ্ছে। তাই আমি পরিবারকে আগেই বলে রেখেছি, আমার মৃত্যুর পর যেন মরদেহ এফডিসিতে না নেওয়া হয়।’

রোজিনা আরও জানান, এটি কোনো সাময়িক ক্ষোভ বা আবেগের বহিঃপ্রকাশ নয়। দীর্ঘ সময় ধরে চলচ্চিত্রাঙ্গনের পরিবর্তিত পরিস্থিতি পর্যবেক্ষণ করেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

কথোপকথনের একপর্যায়ে তিনি প্রয়াত নায়করাজ রাজ্জাকের প্রসঙ্গও তুলে ধরেন। রোজিনার দাবি, জীবনের শেষ দিকে রাজ্জাকও এফডিসিকে ঘিরে কিছু অভিমান প্রকাশ করেছিলেন। সেই স্মৃতি এবং বর্তমান বাস্তবতা তাকে নিজের সিদ্ধান্তে আরও দৃঢ় করেছে।

শিল্পী সমিতির নির্বাচনের প্রসঙ্গে রোজিনা বলেন, এবারের নির্বাচন নিয়ে তার কিছু পর্যবেক্ষণ ও আপত্তি রয়েছে। ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার প্রক্রিয়ায় তিনি কিছু অসঙ্গতি দেখেছেন বলেও উল্লেখ করেন। তবে নিজের পরাজয়কে কেন্দ্র করেই তিনি এ ধরনের মন্তব্য করছেন—এমন ধারণা নাকচ করে দেন এই অভিনেত্রী।

তার বক্তব্য, নির্বাচনের ফল যাই হোক না কেন, এফডিসিতে মরদেহ না নেওয়ার সিদ্ধান্ত তিনি অনেক আগেই নিয়েছিলেন এবং এ বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গেও আলোচনা করেছেন।

তবে এফডিসির প্রতি ব্যক্তিগত অসন্তোষ থাকলেও প্রতিষ্ঠানটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করছেন না বলেও জানান রোজিনা। তিনি বলেন, সরকারি কোনো অনুষ্ঠান বা প্রযোজক সমিতির সদস্য হিসেবে প্রয়োজন হলে এফডিসিতে যাবেন। কিন্তু ব্যক্তিগতভাবে সেখানে যাওয়ার আগ্রহ এখন আর অনুভব করেন না।

এদিকে শিল্পী সমিতির সাম্প্রতিক নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে অনিয়মের অভিযোগ উঠেছে। যদিও এসব অভিযোগের বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

রোজিনার এ মন্তব্য প্রকাশ্যে আসার পর চলচ্চিত্রাঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, তার বক্তব্য শুধু ব্যক্তিগত অভিমানের প্রকাশ নয়; বরং দেশের চলচ্চিত্র অঙ্গনের বর্তমান অবস্থা নিয়ে একজন প্রবীণ শিল্পীর গভীর উদ্বেগ ও হতাশার প্রতিফলন।

/এমটি 

তিন সন্তানকে পাশে নিয়ে তৃতীয় বিয়ে করলেন আমির খান

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৩:৫২ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৩:৫৩ পিএম
তিন সন্তানকে পাশে নিয়ে তৃতীয় বিয়ে করলেন আমির খান
ছবি: সংগৃহীত

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা আমির খান। আবারও জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন এই বলিউড সুপারস্টার। আমির খান তার তিন সন্তানকে পাশে রেখেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।
রবিবার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই ছোট পরিসরে আয়োজন করেন আমির ও গৌরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের তিন সন্তান—জুনায়েদ খান, ইরা খান ও আজাদ। পাশাপাশি দুই পরিবারের সদস্য এবং কাছের বন্ধুরাও ছিলেন এই বিশেষ মুহূর্তে।
আমির খানের মুখপাত্র বিয়ের খবর ভারতীয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ‘লাগান’-খ্যাত নির্মাতা আশুতোষ গোয়ারিকার এবং অভিনেত্রী এলি আব্রাম।
এর আগে আমির জানিয়েছিলেন, বড় কোনো আয়োজন নয়, বরং নিবন্ধনের মাধ্যমে বিয়ে করে পরিবারের সদস্য ও দীর্ঘদিনের বন্ধুদের নিয়ে ছোট্ট উদ্যাপন করবেন। শেষ পর্যন্ত সেই পরিকল্পনাই বাস্তবায়ন করেছেন তিনি।
আমির খান ও গৌরী স্প্র্যাটের পরিচয় প্রায় ২৫ বছর আগে। প্রথমে তাদের সম্পর্ক শুধু বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল। দীর্ঘ বছর পর ২০২৪ সালে আমিরের কাজিন নুজহাত খানের মাধ্যমে বেঙ্গালুরুতে আবার যোগাযোগ হয় দুজনের। সেই পুনর্মিলন ধীরে ধীরে ভালোবাসার সম্পর্কে রূপ নেয়।
গৌরী তখন বেঙ্গালুরুতে থাকতেন, আর আমির ছিলেন মুম্বাইয়ে। প্রায় এক বছর পর গৌরী ছেলেকে নিয়ে মুম্বাইয়ে চলে আসেন। এর পর থেকেই তারা একসঙ্গে বসবাস শুরু করেন। ২০২৫ সালের মার্চে আমির খানের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবার সংবাদমাধ্যমের সামনে গৌরীকে পরিচয় করিয়ে দেন। তখন তিনি বলেছিলেন, জীবনের এই পর্যায়ে এসে নিজেকে অনেক শান্ত ও পরিপূর্ণ অনুভব করছেন। যদিও সে সময় বিয়ের প্রশ্নে বলেছিলেন, এই বয়সে আবার বিয়ে করার পরিকল্পনা নেই। তবে গৌরীর সঙ্গে নিজেকে নিরাপদ ও স্বস্তি অনুভব করেন।
উল্লখ্য, এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান—জুনায়েদ ও ইরা। ২০০২ সালে বিচ্ছেদ হলেও সন্তানদের লালন-পালনে এখনো একসঙ্গে কাজ করেন তারা। এরপর ২০০৫ সালে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদের ছেলে আজাদ। ২০২১ সালে বিচ্ছেদ হলেও পেশাগত ও পারিবারিক সম্পর্ক এখনো সৌহার্দ্যপূর্ণ রয়েছে তাদের। বর্তমানে কিরণ রাও আমির খান প্রোডাকশনসের বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ‘লাপাতা লেডিজ’ সহ বেশ কয়েকটি প্রকল্পে তারা একসঙ্গে কাজ করেছেন। পাশাপাশি ‘পানি ফাউন্ডেশন’-এর কার্যক্রমেও আমির, কিরণ ও রীনা এখনো একসঙ্গে যুক্ত রয়েছেন।

টেইলর সুইফট-ট্রাভিস কেলসি’র রাজকীয় বিয়ে

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৭:৪৬ পিএম
টেইলর সুইফট-ট্রাভিস কেলসি’র রাজকীয় বিয়ে
ছবি: সংগৃহীত

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে গোপনেই বিয়ের কাজ সেরেছেন বিশ্বখ্যাত পপ সুপারস্টার টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসি। নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ব্যাপক উৎসবের প্রস্তুতির মাঝেই তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। ম্যাডিসন স্কয়ার গার্ডেনে শুক্রবার জমকালো উদযাপনে এই দুই তারকার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। টেইলর সুইফটের দীর্ঘদিনের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন তাদের বিয়ের ঘোষণার একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, অনুষ্ঠানে বর ও কনে দুজনেই বিয়ের বিশেষ পোশাক পরেছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতার পর ম্যাডিসন স্কয়ার গার্ডেনে টেইলর ও কেলসির নামের আদ্যাক্ষরসহ বিয়ের খবর দিয়ে একটি সাইনবোর্ড তুলতে দেখা যায়। ওই সাইনবোর্ডে ‘জাস্ট টিঅ্যান্ডটি, ম্যারিড’ লেখা দেখা গেছে। সেখানে সুইফটের জনপ্রিয় গানের কথা ‘একটি প্রেমের গল্প’ লেখা ছিল। 
তিনি আরও জানিয়েছেন, বিয়েতে বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা ছিলেন না। টেইলর সুইফটের ভাই অস্টিন সুইফট তার ‘ম্যান অফ অনার’ এবং কেলসির ভাই জেসন তার ‘বেস্ট ম্যান’ হিসেবে দায়িত্ব পালন করেন।
বলা হয়েছে, এই অনুষ্ঠানের মাধ্যমে দুই পরিবার একত্রিত হয়েছে। বন্ধু কৌতুক অভিনেতা অ্যাডাম স্যান্ডলার বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেন।
শুক্রবার ম্যাডিসন স্কয়ার গার্ডেনের চারপাশের রাস্তাগুলোতে সুইফট-কেলসির নানা বয়সের ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ পথচারীর ভিড় করেন। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয় বৃহস্পতিবার থেকে। জমকালো এই আয়োজনকে বিবিসি, সিএনএনসহ একাধিক সংবাদমাধ্যমে ‘রাজকীয় বিয়ে’ হিসেবে বর্ণনা করেছে। শতাব্দীর সেরা আয়োজনের বিয়ে হিসেবেও তুলে ধরা হয়েছে কোনো কোনো সংবাদমাধ্যমে। অনুষ্ঠান দুই দিনব্যাপী-বৃহস্পতিবার ও শুক্রবার। প্রথমদিন অতিথি ছিলেন ১০০ জন, কিছুটা ঘরোয়া আয়োজনে। অর্থাৎ যাদের সুইফট ও কেলসি ভাবেন ঘনিষ্ঠজন, তারাই ছিলেন ওই অনুষ্ঠানে। আর শুক্রবার সেই সংখ্যা বেড়ে হাজারজনে দাঁড়ায়। বিশ্বের অন্যতম বৃহত্তম একটি শহরের কেন্দ্রস্থলে আয়োজিত এই বিশাল অনুষ্ঠানটিকে ঘিরে অবিশ্বাস্য পর্যায়ের গোপনীয়তা বজায় রাখা হয়, যা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। এর মধ্যে খবর আসে যুক্তরাষ্ট্রের পপসংগীতের তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবলার তারকা ট্রাভিস কেলসি নাকি বিয়ে আগেই গোপনে সেরে নিয়েছেন।
এদিকে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৬ বছর বয়সী এই দম্পতি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ‘অল্প কিছু প্রিয়জনের’ উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। তবে ঠিক কবে বা কোথায় এই বিয়ে হয়েছে, তা নিশ্চিত করা হয়নি। ধারণা করা হচ্ছে, সুইফটের ব্যক্তিগত জেট বিমানটি সম্প্রতি ন্যাশভিলে দীর্ঘ সময় অবস্থান করায় সেখানেই হয়তো গোপন এই আয়োজনটি সম্পন্ন হয়েছিল।
নিউইয়র্ক পোস্টের পেজ সিক্স বলছে, ৩৬ বছর বয়সী এই তারকা জুটি ইতোমধ্যেই খুব সীমিত পরিসরে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। গত বছরের ২৬ আগস্ট বাগদান সারেন টেইলর ও কেলসি।