ঢাকা ২২ আষাঢ় ১৪৩৩, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সর্বশেষ
ফরিদপুরে পৌর রাজস্ব সংগ্রহে পৌরসভার সঙ্গে ইউসিবির চুক্তি শেষ বিশ্বকাপের ঘোষণা রোনালদোর! দক্ষিণ ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি ছেড়েছেন হাজারো মানুষ সৃষ্টিকর্মে চিরকাল বেঁচে থাকবেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক জন-আকাঙ্ক্ষার বাইরে ক্ষমতায় থাকা যায় না উখিয়ায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দি ৫০ হাজার মানুষ প্রথম দৃষ্টিতেই ফুটে উঠুক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ব্যালোগানের নিষেধাজ্ঞা স্থগিতে ফিফাকে তীব্র সমালোচনায় সেপ ব্লাটার এনআইডি-সংক্রান্ত জরুরি সেবা সাময়িক বন্ধ ঘোষণা করেছে ইসি এক মাসে ১০০ ধর্ষণ, শিশুর জন্য অনিরাপদ রাষ্ট্র! সিলেটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের ডেঙ্গু শনাক্ত সামাজিক অবক্ষয় সমাজ ও রাষ্ট্রের নীরবতা সোনারগাঁয় ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন ফিফার সিদ্ধান্তে ক্ষুব্ধ উয়েফা টপ টেনে নেই ৬ ফুট ৫ ইঞ্চির হালান্ড মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার গৌরীপুরে ১০ দিনে ৩ খুন: জনমনে আতঙ্ক অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি চলছে: ইসি মাছউদ King Lear and Three Daughters বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৯ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ চলমান সংকট রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম রাবিতে ১০ লাখ টাকা বৃত্তি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর হোটেল আমারি ঢাকায় শুরু হলো ইন্টারন্যাশনাল লাঞ্চ বুফে নোয়াখালীতে শিশু ধর্ষণ-হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড জার্সির পেছনে কার নাম লিখে খেলছেন হালান্ড? বাংলা কিউআর প্রচারে মার্কেন্টাইল ব্যাংকের র‌্যালি শেরপুরে শাশুড়ির ভরসায় পরীক্ষা দিলেন পুত্রবধূ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে কাজের সুযোগ স্ত্রীকে হত্যা করে থানায় জিডি করতে গেলেন স্বামী, তারপর...

মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৫:৫১ পিএম
মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার
ছবি: সংগৃহীত

বাজছে ফুটবল বিশ্বকাপের ডামাডোল। বাংলাদেশ না খেললেও উম্মাদনার কমতি নেই ফিফার মেগা ইভেন্ট নিয়ে। লাল-সবুজ দেশও যখন ভুগছে ফুটবল জ্বরে, তখন ভিনদেশে আলো ছড়ালেন নাহিদ রানা। জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে আগুনে বোলিংয়ে রেকর্ড গড়েছেন টাইগার পেসার। ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সেরা বোলিং ফিগার এখন তার দখলে।

আজ (৬ জুলাই) হারাতেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ ওভার ২১ রান খরচায় ৬ উইকেট শিকার করেছেন নাহিদ। এতদিন রেকর্ডটি যৌথভাবে মাশরাফি ও রুবেলের হোসেনের দখলে ছিল। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ১০ ওভারে ২৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন মাশরাফি। পরে ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৫.৫ ওভারে ২৬ রান খরচায় সমান ৬ উইকেট শিকার করে সেই রেকর্ডে ভাগ বসান রুবেল। তাদের নতুন সঙ্গী হলেন নাহিদ।

নাহিদের আগুন ঝড়ানো গতিতে জিম্বাবুয়ে অলআউট হয়েছে মাত্র ১৪১ রানে। টাইগার পেসারের শিকার হন সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাদান্দে, ব্র্যাড ইভান্স এবং রিচার্ড এনগ্রাভা। ওয়ানডেতে এটা নাহিদের তৃতীয় ফাইফার।

পাপ্পু/অনিক/

শেষ বিশ্বকাপের ঘোষণা রোনালদোর!

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৭:০৩ পিএম
শেষ বিশ্বকাপের ঘোষণা রোনালদোর!
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

বয়স ৪০ পেরিয়েছে। তবু মাঠে সমান দাপট দেখাচ্ছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। সমসাময়িক অনেক ফুটবলার অবসর নিয়েছেন। কেউ টেলিভিশনে বিশ্লেষক হিসেবে কাজ করছেন। আর রোনালদো খেলছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ। নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলকে।

তবে স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে অবসরের ইঙ্গিত দিলেন তিনি। জানিয়ে দিলেন, এটিই হবে তার শেষ বিশ্বকাপ।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অবসর নিয়ে প্রশ্ন করা হয় রোনালদোকে। জবাবে তিনি বলেন, ‘আমার যখন ইচ্ছা তখনই অবসর নেব। অন্য কারও ইচ্ছা অনুযায়ী নয়। এখন আমার একমাত্র লক্ষ্য দলের জয়।’

এরপরই শেষ বিশ্বকাপের ঘোষণা দেন তিনি। বলেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ। যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করছি। আশা করি, স্পেনের বিপক্ষে ম্যাচটাই আমার শেষ ম্যাচ হবে না।’

কয়েক দিন আগে রোনালদোর বোনও অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। তবে রোনালদো বলেন, আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। সময় হলে নিজেই সিদ্ধান্ত নেবেন।

২০৩০ সালের বিশ্বকাপ হবে পর্তুগাল, স্পেন ও মরক্কোতে। তখন রোনালদোর বয়স হবে ৪৫ বছর। সেই আসরে খেললে ইতিহাসের সবচেয়ে বয়স্ক বিশ্বকাপ খেলোয়াড় হওয়ার সুযোগ ছিল। কিন্তু সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি।

রোনালদো বলেন, ‘একদিন না একদিন তো বুটজোড়া খুলে রাখতেই হবে। আগামীকাল যা-ই হোক, আমি মাঠ ছাড়ব নিজের সর্বোচ্চটা দিয়ে। ফুটবলকে আমি আমার সবকিছু দিয়েছি। খেলাটা ভালোবাসি বলেই এখনো খেলছি। এই বিশ্বকাপেও তিনটি গোল করেছি। খারাপ তো করছি না।’

স্পেনের বিপক্ষেও রোনালদোর রেকর্ড দারুণ। ২০১৮ বিশ্বকাপে তাদের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। ২০২৫ নেশনস কাপের ফাইনালেও করেছিলেন গোল। তাই শেষ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে আরেকটি স্মরণীয় পারফরম্যান্সের অপেক্ষায় আছেন এই পর্তুগিজ মহাতারকা।

পাপ্পু/রিফাত/

ব্যালোগানের নিষেধাজ্ঞা স্থগিতে ফিফাকে তীব্র সমালোচনায় সেপ ব্লাটার

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৬:৩৫ পিএম
ব্যালোগানের নিষেধাজ্ঞা স্থগিতে ফিফাকে তীব্র সমালোচনায় সেপ ব্লাটার
ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার। ছবি: সংগৃহীত

মার্কিন ফরোয়ার্ড ফোলারিন ব্যালোগানের লাল কার্ডজনিত নিষেধাজ্ঞা স্থগিত করে বিতর্কে জড়িয়েছে ফিফা। সিদ্ধান্তটি নিয়ে কড়া সমালোচনা করেছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার। তার মতে, রাজনৈতিক প্রভাবের কারণে ফুটবলের নিয়ম বদলানো উদ্বেগজনক।

বার্তা সংস্থা এএফপি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ফোনে কথা বলেন। তিনি ব্যালোগানের এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার অনুরোধ জানান। এর পরই কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা ছাড়াই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করে ফিফা। ফলে ২৫ বছর বয়সী এই মার্কিন স্ট্রাইকার শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারবেন।
ফিফার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন ব্লাটার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লেখেন, ‘রাজনৈতিক ফোন কলে লাল কার্ডের সিদ্ধান্ত কখনো বদলে যেতে পারে না।’

তিনি আরও লেখেন, ‘নিয়ম, প্রমাণ এবং স্বাধীন তদন্তের ভিত্তিতেই সিদ্ধান্ত পরিবর্তন হওয়া উচিত। একজন রাষ্ট্রপ্রধানের হস্তক্ষেপের পর যদি একজন খেলোয়াড় হঠাৎ ছাড় পেয়ে যান, তাহলে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। ফিফা, তুমি কোন পথে চলছ?’

ব্লাটার বলেন, ‘ফুটবলকে কখনোই রাজনৈতিক ক্ষমতার খেলার মাঠে পরিণত হতে দেওয়া যাবে না।’

২০১৫ সালে দুর্নীতির অভিযোগে ফিফা সভাপতির পদ ছাড়তে বাধ্য হন ব্লাটার। পরে ফিফার নীতিশাস্ত্র কমিটি তাকে ফুটবল-সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করে। বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। গত ফেব্রুয়ারিতে জার্মান সংবাদপত্র বিল্ড-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ফিফাকে ‘একনায়কতন্ত্র’ বলেও মন্তব্য করেছিলেন।

পাপ্পু/রিফাত/

ফিফার সিদ্ধান্তে ক্ষুব্ধ উয়েফা

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৬:১৩ পিএম
ফিফার সিদ্ধান্তে ক্ষুব্ধ উয়েফা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন ব্যালোগানকে খেলানোর অনুমতি দিয়ে বিতর্কের জন্ম দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগের ম্যাচে লাল কার্ড দেখার পরও বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কার্যকর না করায় ফিফার এই সিদ্ধান্তকে ‘অবোধ্য এবং অসমর্থনযোগ্য’ বলে তীব্র সমালোচনা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

রবিবার (৫ জুলাই) এক নাটকীয় সিদ্ধান্তে ব্যালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করে তাকে আগামী এক বছরের জন্য পর্যবেক্ষণে (প্রবেশন) রাখে ফিফা। প্রচলিত শাস্তিমূলক প্রক্রিয়ার বাইরে গিয়ে নেওয়া এই সিদ্ধান্তের পর ফুটবল অঙ্গনে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।

এক বিবৃতিতে উয়েফা অভিযোগ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে পড়ে ফিফা এই সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটির ভাষ্য, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কার্যকর না করে ফিফা মূলত ‘লাল রেখা’ অতিক্রম করেছে।

উয়েফা আরও বলেছে, ‘কখনও কখনও নিয়মের ব্যাখ্যার সুযোগ থাকে। কিন্তু এই ঘটনায় সেই সুযোগ নেই। যখন নিয়মের রক্ষকেরাই নিয়মের নিশ্চয়তা দিতে ব্যর্থ হন, তখন খেলার সততা প্রশ্নবিদ্ধ হয় এবং প্রতিযোগিতার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হয়।’

ফিফার এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন টুর্নামেন্টে অংশ নেওয়া সাবেক বিশ্বকাপ তারকা ও কোচরাও। ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর নরওয়ের কোচ স্টেল সলবাকেন বলেন, ‘এটি অত্যন্ত বাজে একটি সিদ্ধান্ত। এর ফলে বিশ্বকাপের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’

বর্তমান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে উয়েফার সম্পর্ক অতীতেও একাধিকবার উত্তপ্ত হয়েছে। ২০০৯ থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত উয়েফার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা ইনফান্তিনোর নেতৃত্বে নেওয়া সর্বশেষ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে উয়েফা বলেছে, ‘এমন নজিরবিহীন, অবোধ্য এবং অসমর্থনযোগ্য সিদ্ধান্তে আমরা গভীর বিস্ময় প্রকাশ করছি।’

এদিকে, ব্যালোগানকে খেলানোর অনুমতির বিরুদ্ধে জরুরি আপিল করতে সিয়াটেলে ফিফা-নিযুক্ত আপিল বিচারকের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিয়েছে বেলজিয়াম ফুটবল ফেডারেশন।

পাপ্পু/রিফাত/

টপ টেনে নেই ৬ ফুট ৫ ইঞ্চির হালান্ড

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৫:৫৩ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৭:০৭ পিএম
টপ টেনে নেই ৬ ফুট ৫ ইঞ্চির হালান্ড
ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপে গোলের ঝড় তুলে আলোচনায় নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং ব্রাউট হালান্ড। ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তার জোড়া গোলে নরওয়ে ২-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে। তবে ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার এই ‘ভাইকিং যোদ্ধা’ বিশ্বকাপের সবচেয়ে লম্বা ১০ ফুটবলারের তালিকায় নেই।

হালান্ডের উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি। এবারের বিশ্বকাপে তার চেয়ে লম্বা আছেন অন্তত ১৪ জন খেলোয়াড়। তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রিয়ার গোলরক্ষক ফ্লোরিয়ান ভিয়েগেলে। তার উচ্চতা  ৬ ফুট ৯ ইঞ্চি।

এই বিশ্বকাপের লম্বা ২০ ফুটবলার হলেন-

১) ফ্লোরিয়ান ভিয়েগেলে (অস্ট্রিয়া) - ৬ ফুট ৯ ইঞ্চি
২) ড্যান বার্ন (ইংল্যান্ড) - ৬ ফুট ৭ ইঞ্চি
৩) আলভারো মনতেরো (কলম্বিয়া) - ৬ ফুট ৭ ইঞ্চি
৪) স্টিয়েপান রাদেলজিচ (বসনিয়া ও হার্জেগোভিনা) - ৬ ফুট ৭ ইঞ্চি
৫) সাশা কালাইদজিচ (অস্ট্রিয়া) - ৬ ফুট ৭ ইঞ্চি
৬) মাইক পেন্ডার্স (বেলজিয়াম) - ৬ ফুট ৭ ইঞ্চি
৭) থিবো কুর্তোয়া (বেলজিয়াম) - ৬ ফুট ৬ ইঞ্চি
৮) টমাস খোরি (চেকিয়া) - ৬ ফুট ৬ ইঞ্চি
৯) হ্যারি সাউতার (অস্ট্রেলিয়া) - ৬ ফুট ৬ ইঞ্চি
১০) ক্রিস্টোফার আয়ের (নরওয়ে) - ৬ ফুট ৬ ইঞ্চি
১১) জিয়ানলুইজি দোন্নারুম্মা (ইতালি) - ৬ ফুট ৫ ইঞ্চি
১২) নিকোলা ভ্লাসিচ (ক্রোয়েশিয়া) - ৬ ফুট ৫ ইঞ্চি
১৩) কাই হাভার্টজ (জার্মানি) - ৬ ফুট ৫ ইঞ্চি
১৪) জোনাথন তাহ (জার্মানি) - ৬ ফুট ৫ ইঞ্চি
১৫) আর্লিং ব্রাউট হালান্ড (নরওয়ে) - ৬ ফুট ৫ ইঞ্চি
১৬) এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা) - ৬ ফুট ৫ ইঞ্চি
১৭) জ্যারাড ব্র্যানথওয়েট (ইংল্যান্ড) - ৬ ফুট ৫ ইঞ্চি
১৮) ম্যানুয়েল নয়্যার (জার্মানি) - ৬ ফুট ৪ ইঞ্চি
১৯) ভিরজিল ফন ডাইক (নেদারল্যান্ডস) - ৬ ফুট ৪ ইঞ্চি
২০) আলেক্সান্ডার ইসাক (সুইডেন) - ৬ ফুট ৪ ইঞ্চি

হালান্ড উচ্চতায় শীর্ষ দশে না থাকলেও শক্তি, গতি ও শূন্যে বল দখলের সামর্থ্য তাকে বিশ্বের সবচেয়ে ভয়ংকর ফরোয়ার্ডদের একজন করে তুলেছে। ব্রাজিলের বিপক্ষে তার হেডে করা গোলটিও সেই সামর্থ্যের প্রমাণ।

বিশ্বকাপে এখন পর্যন্ত সাত গোল করে গোল্ডেন বুটের লড়াইয়েও আছেন নরওয়ের এই তারকা।

অমিয়/

মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৫:৫১ পিএম
মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার
ছবি: সংগৃহীত

বাজছে ফুটবল বিশ্বকাপের ডামাডোল। বাংলাদেশ না খেললেও উম্মাদনার কমতি নেই ফিফার মেগা ইভেন্ট নিয়ে। লাল-সবুজ দেশও যখন ভুগছে ফুটবল জ্বরে, তখন ভিনদেশে আলো ছড়ালেন নাহিদ রানা। জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে আগুনে বোলিংয়ে রেকর্ড গড়েছেন টাইগার পেসার। ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সেরা বোলিং ফিগার এখন তার দখলে।

আজ (৬ জুলাই) হারাতেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ ওভার ২১ রান খরচায় ৬ উইকেট শিকার করেছেন নাহিদ। এতদিন রেকর্ডটি যৌথভাবে মাশরাফি ও রুবেলের হোসেনের দখলে ছিল। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ১০ ওভারে ২৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন মাশরাফি। পরে ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৫.৫ ওভারে ২৬ রান খরচায় সমান ৬ উইকেট শিকার করে সেই রেকর্ডে ভাগ বসান রুবেল। তাদের নতুন সঙ্গী হলেন নাহিদ।

নাহিদের আগুন ঝড়ানো গতিতে জিম্বাবুয়ে অলআউট হয়েছে মাত্র ১৪১ রানে। টাইগার পেসারের শিকার হন সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাদান্দে, ব্র্যাড ইভান্স এবং রিচার্ড এনগ্রাভা। ওয়ানডেতে এটা নাহিদের তৃতীয় ফাইফার।

পাপ্পু/অনিক/