২০২৬ ফুটবল বিশ্বকাপে গোলের ঝড় তুলে আলোচনায় নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং ব্রাউট হালান্ড। ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তার জোড়া গোলে নরওয়ে ২-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে। তবে ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার এই ‘ভাইকিং যোদ্ধা’ বিশ্বকাপের সবচেয়ে লম্বা ১০ ফুটবলারের তালিকায় নেই।
হালান্ডের উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি। এবারের বিশ্বকাপে তার চেয়ে লম্বা আছেন অন্তত ১৪ জন খেলোয়াড়। তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রিয়ার গোলরক্ষক ফ্লোরিয়ান ভিয়েগেলে। তার উচ্চতা ৬ ফুট ৯ ইঞ্চি।
এই বিশ্বকাপের লম্বা ২০ ফুটবলার হলেন-
১) ফ্লোরিয়ান ভিয়েগেলে (অস্ট্রিয়া) - ৬ ফুট ৯ ইঞ্চি
২) ড্যান বার্ন (ইংল্যান্ড) - ৬ ফুট ৭ ইঞ্চি
৩) আলভারো মনতেরো (কলম্বিয়া) - ৬ ফুট ৭ ইঞ্চি
৪) স্টিয়েপান রাদেলজিচ (বসনিয়া ও হার্জেগোভিনা) - ৬ ফুট ৭ ইঞ্চি
৫) সাশা কালাইদজিচ (অস্ট্রিয়া) - ৬ ফুট ৭ ইঞ্চি
৬) মাইক পেন্ডার্স (বেলজিয়াম) - ৬ ফুট ৭ ইঞ্চি
৭) থিবো কুর্তোয়া (বেলজিয়াম) - ৬ ফুট ৬ ইঞ্চি
৮) টমাস খোরি (চেকিয়া) - ৬ ফুট ৬ ইঞ্চি
৯) হ্যারি সাউতার (অস্ট্রেলিয়া) - ৬ ফুট ৬ ইঞ্চি
১০) ক্রিস্টোফার আয়ের (নরওয়ে) - ৬ ফুট ৬ ইঞ্চি
১১) জিয়ানলুইজি দোন্নারুম্মা (ইতালি) - ৬ ফুট ৫ ইঞ্চি
১২) নিকোলা ভ্লাসিচ (ক্রোয়েশিয়া) - ৬ ফুট ৫ ইঞ্চি
১৩) কাই হাভার্টজ (জার্মানি) - ৬ ফুট ৫ ইঞ্চি
১৪) জোনাথন তাহ (জার্মানি) - ৬ ফুট ৫ ইঞ্চি
১৫) আর্লিং ব্রাউট হালান্ড (নরওয়ে) - ৬ ফুট ৫ ইঞ্চি
১৬) এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা) - ৬ ফুট ৫ ইঞ্চি
১৭) জ্যারাড ব্র্যানথওয়েট (ইংল্যান্ড) - ৬ ফুট ৫ ইঞ্চি
১৮) ম্যানুয়েল নয়্যার (জার্মানি) - ৬ ফুট ৪ ইঞ্চি
১৯) ভিরজিল ফন ডাইক (নেদারল্যান্ডস) - ৬ ফুট ৪ ইঞ্চি
২০) আলেক্সান্ডার ইসাক (সুইডেন) - ৬ ফুট ৪ ইঞ্চি
হালান্ড উচ্চতায় শীর্ষ দশে না থাকলেও শক্তি, গতি ও শূন্যে বল দখলের সামর্থ্য তাকে বিশ্বের সবচেয়ে ভয়ংকর ফরোয়ার্ডদের একজন করে তুলেছে। ব্রাজিলের বিপক্ষে তার হেডে করা গোলটিও সেই সামর্থ্যের প্রমাণ।
বিশ্বকাপে এখন পর্যন্ত সাত গোল করে গোল্ডেন বুটের লড়াইয়েও আছেন নরওয়ের এই তারকা।
অমিয়/