ঢাকা ২২ আষাঢ় ১৪৩৩, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সর্বশেষ
বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জাইকা প্রেসিডেন্ট চলতি বছরে সুদানে অন্তত ৩৩০ শিশু হতাহত: জাতিসংঘ জুলাইয়ের প্রথম পাঁচদিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৮ দশমিক ১ শতাংশ দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী পাহাড়ধসের শঙ্কা: রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরতে মাইকিং নাটোরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হিন্দু যুবক কারাগারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রাউন প্লাজায় শুরু হচ্ছে গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য-সহিংসতা প্রতিরোধে সকলের দায়িত্বশীল ভূমিকা জরুরি: ডেপুটি স্পিকার পাকুন্দিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে নিখোঁজ কলেজ শিক্ষার্থী বাংলাদেশি সিনেমায় যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ স্বরাষ্ট্রমন্ত্রীর মাদকবিরোধী ভূমিকা নিয়ে নাহিদ ইসলামের সমালোচনা ব্রাজিলের বিদায়ে মেহজাবীনের উল্লাস, মন ভেঙেছে সাফার ফরিদপুরে পৌর রাজস্ব সংগ্রহে পৌরসভার সঙ্গে ইউসিবির চুক্তি শেষ বিশ্বকাপের ঘোষণা রোনালদোর! দক্ষিণ ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি ছেড়েছেন হাজারো মানুষ সৃষ্টিকর্মে চিরকাল বেঁচে থাকবেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক জন-আকাঙ্ক্ষার বাইরে ক্ষমতায় থাকা যায় না উখিয়ায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দি ৫০ হাজার মানুষ প্রথম দৃষ্টিতেই ফুটে উঠুক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ব্যালোগানের নিষেধাজ্ঞা স্থগিতে ফিফাকে তীব্র সমালোচনায় সেপ ব্লাটার এনআইডি-সংক্রান্ত জরুরি সেবা সাময়িক বন্ধ ঘোষণা করেছে ইসি এক মাসে ১০০ ধর্ষণ, শিশুর জন্য অনিরাপদ রাষ্ট্র! সিলেটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের ডেঙ্গু শনাক্ত সামাজিক অবক্ষয় সমাজ ও রাষ্ট্রের নীরবতা সোনারগাঁয় ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন ফিফার সিদ্ধান্তে ক্ষুব্ধ উয়েফা টপ টেনে নেই ৬ ফুট ৫ ইঞ্চির হালান্ড

শেরপুরে শাশুড়ির ভরসায় পরীক্ষা দিলেন পুত্রবধূ

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৯ পিএম
শেরপুরে শাশুড়ির ভরসায় পরীক্ষা দিলেন পুত্রবধূ
শাশুড়ি সুফিয়া বেগমের কোলে নাতী সাইদা ফাতিহা।

শেরপুরে তিন মাস বয়সী এক শিশুকে শাশুড়ির কোলে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন জুঁই আক্তার নামে এক শিক্ষার্থী।

সোমবার (৬ জুলাই) শেরপুর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে দেখা যায় হৃদয়ছোঁয়া এ দৃশ্য।

এটি উপস্থিত শিক্ষক, পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রশংসা কুড়িয়েছে।

পরীক্ষার্থী জুঁই আক্তার শেরপুর মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে তার তিন মাস বয়সী মেয়েশিশু সাইদা ফাতিহাকে কোলে নিয়ে অপেক্ষা করছিলেন শাশুড়ি সুফিয়া বেগম।

পুত্রবধূ যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন, সে জন্যই শিশুটির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি।

সুফিয়া বেগম বলেন, ‘আমার ইচ্ছা, আমার ছেলের বউ পড়াশোনা শেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হবে। মা শিক্ষিত হলে তার সন্তানরাও শিক্ষিত হবে। তাই সংসারের কাজের চেয়ে আমি ওর পড়াশোনাকেই বেশি গুরুত্ব দিই।’

তিনি জানান, কামালপুর এলাকার বাসিন্দা তার ছেলে আব্দুর রহমানের সঙ্গে জুঁইয়ের বিয়ে হয় এসএসসি পরীক্ষার আগেই। তবে বিয়ের পরও কখনো পুত্রবধূর পড়াশোনায় বাধা দেননি। বরং সংসারের দায়িত্ব ভাগ করে নিয়ে নিয়মিত লেখাপড়া চালিয়ে যেতে সবসময় উৎসাহ দিয়েছেন।

পরীক্ষার্থী জুঁই বলেন, ‘আমার শাশুড়ি সবসময় আমাকে সাহস দিয়েছেন। আজও তিনি আমার শিশুকে দেখাশোনা করছেন বলেই আমি নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারছি। তার সহযোগিতা না থাকলে এত দূর আসা সম্ভব হতো না।’

শাকিল/রিফাত/

পাহাড়ধসের শঙ্কা: রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরতে মাইকিং

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৮:১৮ পিএম
পাহাড়ধসের শঙ্কা: রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরতে মাইকিং
ছবি: সংগৃহীত

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড়ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন।

সোমবার (৬ জুলাই) সকাল থেকে শহরের শিমুলতলী এলাকাসহ কয়েকটি এলাকায় পাহাড়ধসের ঝুঁকিতে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য মাইকিং করে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

রাঙামাটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম সারোয়ার খবরের কাগজকে জানান, টানা বর্ষণ শুরু হলেই আমরা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের জীবন রক্ষায় প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য প্রচার করি এবং তারা যেন বর্ষণ শুরু হলে ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢাল ও পাদদেশে অবস্থান না করে।

তিনি জানান, আবহাওয়ার পরিস্থিতির ওপর ভিত্তি করেই জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় রাঙামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডে মোট ১১টিসহ জেলায় ৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পৌর এলাকার ২৮টি স্থানকে পাহাড়ধস প্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পাহাড়ধসের আশঙ্কার মধ্যেও জেলার বিভিন্ন পাহাড়ি এলাকা ও পাহাড়ের পাদদেশে বসবাস করছে প্রায় অর্ধলাখ মানুষ। পৌর শহরের শিমুলতলী, রূপনগর, নতুনপাড়া, যুব উন্নয়ন এলাকা, রিজার্ভ বাজার, ভেদভেদি, লোকনাথ মন্দির এলাকা ছাড়াও আরও কয়েকটি ঝুঁকিপূর্ণস্থানে অসংখ্য পরিবার বসবাস করছে।

এএফ/

নাটোরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হিন্দু যুবক কারাগারে

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৮:১৩ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৮:২০ পিএম
নাটোরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হিন্দু যুবক কারাগারে
শ্রী শিমুল কর্মকার। ছবি: খবরের কাগজ

নাটোরে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শ্রী শিমুল কর্মকার নামে এক হিন্দু যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৬ জুলাই) বিকেলে আদালতে চালান দিলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর থানা পুলিশ সোমবার দুপুরে নাটোর শহর থেকে তাকে গ্রেপ্তার করে।

শ্রী শিমুল কর্মকার গুরুদাসপুর পোস্ট অফিস এলাকায় বাসিন্দা। বর্তমানে শিমুল ঢাকায় বসবাস করেন বলে জানা গেছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, নাটোরের গুরুদাসপুর উপজেলার পোস্ট অফিসসংলগ্ন এলাকার বাসিন্দা ওই হিন্দু যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কাবাবিরোধী পোস্ট করার অভিযোগ ওঠে। পোস্টটি ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

ওই পোস্টের প্রতিবাদে রবিবার দুপুরে গুরুদাসপুর থানার সামনে বিক্ষোভ করেন মুসলিম ধর্মাবলম্বীরা। ওই যুবককে গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেওয়া হয়।

তবে ঘটনাকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অভিযুক্তের তালাবদ্ধ বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়।

তিনি আরও জানান, রবিবার রাতে মাওলানা জামিল আহম্মাদ বাদী হয়ে মামলা করেন। পরে ওই মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কামাল/রিফাত/

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৮:১১ পিএম
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান
ছবি: খবরের কাগজ

নাটোরের লালপুর উপজেলার চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র রাকিব উদ্দীন (১১) তার সহপাঠীকে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে ছাত্রী রাজি না হওয়ার ক্ষোভ ও অভিমানে শ্রেণিকক্ষেই বিষপান করে রাকিব। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) ক্লাসে আসার পর থেকেই রাকিব মন খারাপ করে বসে ছিল এবং এরপরেই বিষপান করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। রাকিব উদ্দীন লালপুর উপজেলার চরজাজিরা গ্রামের ছেলে।

বিদ্যালয়ের ৫ম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, একই ক্লাসের এক মেয়েকে প্রেমের প্রস্তাব দেয় রাকিব। কিন্তু ওই প্রস্তাবে রাজি না হওয়ায় সে এই কাজ করে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম সুলতানা বলেন, সোমবার দুপুরে ক্লাস চলাকালে শ্রেণি শিক্ষক অমৃতা রিনী হালদারকে রাকিব বলে, সে ওয়াশরুমে যাবে। কিন্তু ক্লাসে ফিরে আসার পরে তার শরীর থেকে বিষের গন্ধ পান পাশের শিক্ষার্থীরা। বিষয়টি জানার পর তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হলেও প্রাথমিক চিকিৎসার পর তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বিষপানের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

কামাল/নাঈম

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
খবরের কাগজ ইনফোগ্রাফিক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতে আব্দুল সালাম (৫৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেল সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের আগুন দোহা মাঠে এ ঘটনা ঘটে। নিহত সালাম সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে কাঁচা বাগান গ্রামের বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, বিকেলে তিনি মাঠে কৃষি কাজ করছিলেন। এ সময় হটাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আসাদুল্লাহ/এএফ

পাকুন্দিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৭:৩৭ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৭:৩৭ পিএম
পাকুন্দিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু
ছবি: খবরের কাগজ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। দুর্ঘটনার প্রচণ্ড ধাক্কায় পিকআপে থাকা ৬টি গরুও ঘটনাস্থলেই মারা গেছে। 

সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে গাজীপুর-কিশোরগঞ্জ মহাসড়কের সুখিয়া বাজার সংলগ্ন এগারসিন্দুর হিমাগার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলা কুমড়াদি গ্রামে আব্দুল সোবহানের ছেলে খুরশিদ (৬০), একই গ্রামের আবু সাঈদের ছেলে বিল্লাল (৪০) ও বারইআলগী গ্রামের খোকন মিয়ার ছেলে মঞ্জুর মিয়া (২৬)। এছাড়াও গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

আহতরা হলেন- শিবপুর উপজেলার সাদারচর ইউনিয়নের ভোগেন্দি গ্রামের সুরুজ আলীর ছেলে মান্নান সরকার (৫০), ইটাখলা পুটিয়া গ্রামের মুসলেহ উদ্দিনের ছেলে মো. আমান।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকা থেকে কিশোরগঞ্জে যাচ্ছিল ‘অনন্যা ক্লাসিক’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি সুখিয়া এগারসিন্দুর হিমাগার এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি গরুভর্তি পিকআপ ভ্যানকে সরাসরি চাপা দেয়। সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভেতরে থাকা তিনজনের মৃত্যু হয়।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে আমরা দৌড়ে যাই। গিয়ে দেখি বাস আর পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। পিকআপের ভেতর কয়েকজন চাপা পড়ে ছিলেন। আমরা দ্রুত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। দুর্ঘটনায় গুরুতর আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত খুরর্শেদের ভাতিজা ইয়াসিন খবরের কাগজকে বলেন, আমরা তিনটি পিক-আপে গরু নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। আমরা পিছনের পিক-আপে ছিলাম। সামনে এসে দেখলাম গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে অনন্যা ক্লাসিক বাসের সঙ্গে। আমার চাচা দুর্ঘটনায় মারা গেছে। তিনি বিশ বছর ধরে গরু কেনা-বেচার ব্যবসা করতেন।

নিহত মঞ্জুর মিয়ার চাচা মো. শাহীন খবরের কাগজকে বলেন, গতকালকে রাতে গরু কিনতে কিশোরগঞ্জে এসেছিল অন্য পাইকারদের সঙ্গে। রবিবার রাতে শেষ কথা হয়েছে। বলেছিল আজকে রাতে বাড়িতে এসে দেখা করবে কিন্তু দেখা আর হইলো না। আমার সঙ্গে দেখা হইছে চাচার কিন্তু চাচা তো কথা কয় না।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজ শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মিতু/রিফাত/