ঢাকা ২২ আষাঢ় ১৪৩৩, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সর্বশেষ
দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী পাহাড়ধসের শঙ্কা: রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরতে মাইকিং নাটোরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হিন্দু যুবক কারাগারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রাউন প্লাজায় শুরু হচ্ছে গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য-সহিংসতা প্রতিরোধে সকলের দায়িত্বশীল ভূমিকা জরুরি: ডেপুটি স্পিকার পাকুন্দিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে নিখোঁজ কলেজ শিক্ষার্থী বাংলাদেশি সিনেমায় যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ স্বরাষ্ট্রমন্ত্রীর মাদকবিরোধী ভূমিকা নিয়ে নাহিদ ইসলামের সমালোচনা ব্রাজিলের বিদায়ে মেহজাবীনের উল্লাস, মন ভেঙেছে সাফার ফরিদপুরে পৌর রাজস্ব সংগ্রহে পৌরসভার সঙ্গে ইউসিবির চুক্তি শেষ বিশ্বকাপের ঘোষণা রোনালদোর! দক্ষিণ ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি ছেড়েছেন হাজারো মানুষ সৃষ্টিকর্মে চিরকাল বেঁচে থাকবেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক জন-আকাঙ্ক্ষার বাইরে ক্ষমতায় থাকা যায় না উখিয়ায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দি ৫০ হাজার মানুষ প্রথম দৃষ্টিতেই ফুটে উঠুক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ব্যালোগানের নিষেধাজ্ঞা স্থগিতে ফিফাকে তীব্র সমালোচনায় সেপ ব্লাটার এনআইডি-সংক্রান্ত জরুরি সেবা সাময়িক বন্ধ ঘোষণা করেছে ইসি এক মাসে ১০০ ধর্ষণ, শিশুর জন্য অনিরাপদ রাষ্ট্র! সিলেটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের ডেঙ্গু শনাক্ত সামাজিক অবক্ষয় সমাজ ও রাষ্ট্রের নীরবতা সোনারগাঁয় ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন ফিফার সিদ্ধান্তে ক্ষুব্ধ উয়েফা টপ টেনে নেই ৬ ফুট ৫ ইঞ্চির হালান্ড মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার গৌরীপুরে ১০ দিনে ৩ খুন: জনমনে আতঙ্ক অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি চলছে: ইসি মাছউদ

পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:২৬ পিএম
পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- সংগৃহীত

তৃতীয় অধ্যায় : পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৮। কোন বৈশিষ্ট্য অনুযায়ী পরিকল্পনা পরিবর্তিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করে?
ক. যথার্থতা         খ. সারল্য 
গ. নমনীয়তা      ঘ. বাস্তবমুখিতা 

১৯। পরিকল্পনা কীসের মাধ্যমে ঝুঁকি ও অনিশ্চয়তা দূর করে?
ক. অর্থ         খ. দিক-নির্দেশনা 
গ. শ্রম          ঘ. পূর্বানুমান 

২০। নিচের কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য? 
ক. নিয়ন্ত্রণের পূর্ববর্তী কাজ     
খ. বিকল্পগুলোর প্রতি আলোকপাত 
গ. কার্যকর নির্দেশনা         
ঘ. ভবিষ্যতের সঙ্গে সম্পর্কযুক্ত

২১। আমরা কোথায় আছি এবং কোথায় যেতে চাই- নিচের কোনটি এ দুইয়ের মাঝে সেতুবন্ধক? 
ক. পরিকল্পনা     খ. সংগঠন 
গ. নেতৃত্ব           ঘ. নির্দেশনা 

২২। কারখানা বিল্ডিং তৈরি নিচের কোন ধরনের পরিকল্পনা? 
ক. স্ট্র্যাটেজিক     খ. স্বল্পমেয়াদি 
গ. একার্থক           ঘ. স্থায়ী

২৩। কলেজের সাপ্তাহিক ক্লাস রুটিন কোন ধরনের পরিকল্পনা?
ক. স্থায়ী         খ.একার্থক 
গ. লক্ষ্য        ঘ. নীতি

২৪। প্রতিষ্ঠানের কর্মীদের পদোন্নতি প্রদানের নীতি নিচের কোন ধরনের পরিকল্পনা?
ক. কার্যগত         খ. কর্মকেন্দ্রিক 
গ. স্ট্র্যাটেজিক     ঘ. স্থায়ী

আরো পড়ুন : পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ১৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

২৫। কোন ধরনের পরিকল্পনায় নমনীয়তার অভাব লক্ষ করা যায়?
ক. একার্থক         খ. স্থায়ী 
গ. দীর্ঘমেয়াদি     ঘ. বিভাগীয়

২৬। মৌলিক পরিকল্পনা হিসেবে গৃহীত হয় কোনটি?
ক. সর্বোত্তম বিকল্প গ্রহণ   খ. বিকল্প স্থিরকরণ 
গ. লক্ষ্য নির্ধারণ                ঘ. সহায়ক পরিকল্পনা প্রণয়ন 

২৭। স্থায়ী পরিকল্পনায় কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায় কেন? 
ক. কর্মীদের প্রশিক্ষণ দেওয়া সহজ হয় 
খ. কর্মীদের কাজের উৎসাহ বৃদ্ধি পায়
গ. কর্মীদের কাজ শেখার আগ্রহ বাড়ে 
ঘ. বারবার একই কাজ করায় দক্ষতা বাড়ে

২৮। নিচের কোনটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বহির্ভূত?
ক. সমস্যা চিহ্নিতকরণ         
খ. ভবিষ্যৎ সুযোগ-সুবিধা বিবেচনা করা
গ. বিকল্পগুলো উদ্ভাবন ও মূল্যায়ন করা
ঘ. সংশোধিত কার্যপদ্ধতি নিরূপণ করা 

২৯। সিদ্ধান্ত গ্রহণে সহায়ক উপাদান বহির্ভূত কোনটি?
ক. বিচার ক্ষমতা ও প্রজ্ঞা   খ. সংগঠন কাঠামো 
গ. অভিজ্ঞতা ও নৈপুণ্য     ঘ. তথ্য ও উপাত্ত

৩০। নিচের কোনটি সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা সৃষ্টি করে?
ক. অধস্তনদের সহযোগিতার অভাব 
খ. সমস্যা অনুধাবনে ব্যর্থতা 
গ. তথ্যের সীমাবদ্ধতা         
ঘ. বিকল্প মূল্যায়নে ভুল

৩১। পরিকল্পনাকে বলা হয়-
i. বুদ্ধিদীপ্ত         
ii. শারীরিক কাজ 
iii. মানসিক কাজ 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii         খ. i ও iii 
গ. ii ও iii         ঘ. i, ii ও iii 

উত্তর: ১৮. ঘ, ১৯. ঘ, ২০. ঘ, ২১. গ, ২২. গ, ২৩. ক, ২৪. ঘ, ২৫. খ, ২৬. ক, ২৭. ঘ, ২৮. ঘ, ২৯. খ, ৩০. ক, ৩১, খ।

লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান 
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা

কবীর

King Lear and Three Daughters বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৯ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৫:৩৭ পিএম
King Lear and Three Daughters বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৯ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র
ইংল্যান্ডে রাজা লিয়ার দেশ শাসনের প্রতি আগ্রহ হারিয়ে রাজ্যটি তিন মেয়ের মধ্যে ভাগ করে দিতে চাইলেন। ছবি- সংগৃহীত

Story Writing

King Lear and Three Daughters

Once there was a king named King Lear in England. He was ruling the country for a long time. So he became tired and lost interest in ruling the country. He wanted to divide his kingdom among his three daughters Goneril, Regan and Cordelia. For this he called his three daughters in his court and asked each of them how much they loved him. The king decided to give the largest bounty to the one who loved him most. The king asked for his daughters expression of love and affection for him. 
At first Lear asked his eldest daughter, Goneril. Goneril declared that she loved him more than she could say. The king was highly satisfied. He called for the map of his kingdom and drew his finger round one-third of it. Then the king asked his second daughter, Regan. Regan replied that her love for him would never end and change. Lear was highly pleased and gave her another one-third of his kingdom. Then it was the turn of Cordelia, his youngest daughter. The king loved her most. So, he expected that she would express her affection and

আরো পড়ুন : The Grocer and the Fruit seller বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৮ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র

love for him much more than her elder daughters, with a great hope the king asked his dearest daughter. But Cordelia spoke the truth. She did not flatter father like her other sisters. At this the king grew angry and even disinherited Cordelia and banished her from his kingdom. Among the suitors the prince of France married youngest daughter, Cordelia. Then, the king divided the kingdom between the two daughters and decided to pass the rest of his life with his two daughters by turn. But later on both Goneril and Regan betrayed their father and drove him away from their houses. The king became a helpless beggar. He suffered a lot. He became mad out of his sorrows. At last Cordelia came forward with French army to rescue his father. She, along with her husband, somehow managed to trace her unfortunate father, tremendously felt for the old inconsiderate king, took him to their palace and looked after him till his last day. The king then realized his wrong decision and were ashamed of his misdeed. The other two sisters, on the other hand, never tried to show any inch of love respect for their father. Rather they went on living luxuriously with their husbands and children instead. The old king understood his mistake and became displeased at the ingratitude of his first two daughters. 

লেখক : সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর

পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:২৬ পিএম
পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- সংগৃহীত

তৃতীয় অধ্যায় : পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৮। কোন বৈশিষ্ট্য অনুযায়ী পরিকল্পনা পরিবর্তিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করে?
ক. যথার্থতা         খ. সারল্য 
গ. নমনীয়তা      ঘ. বাস্তবমুখিতা 

১৯। পরিকল্পনা কীসের মাধ্যমে ঝুঁকি ও অনিশ্চয়তা দূর করে?
ক. অর্থ         খ. দিক-নির্দেশনা 
গ. শ্রম          ঘ. পূর্বানুমান 

২০। নিচের কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য? 
ক. নিয়ন্ত্রণের পূর্ববর্তী কাজ     
খ. বিকল্পগুলোর প্রতি আলোকপাত 
গ. কার্যকর নির্দেশনা         
ঘ. ভবিষ্যতের সঙ্গে সম্পর্কযুক্ত

২১। আমরা কোথায় আছি এবং কোথায় যেতে চাই- নিচের কোনটি এ দুইয়ের মাঝে সেতুবন্ধক? 
ক. পরিকল্পনা     খ. সংগঠন 
গ. নেতৃত্ব           ঘ. নির্দেশনা 

২২। কারখানা বিল্ডিং তৈরি নিচের কোন ধরনের পরিকল্পনা? 
ক. স্ট্র্যাটেজিক     খ. স্বল্পমেয়াদি 
গ. একার্থক           ঘ. স্থায়ী

২৩। কলেজের সাপ্তাহিক ক্লাস রুটিন কোন ধরনের পরিকল্পনা?
ক. স্থায়ী         খ.একার্থক 
গ. লক্ষ্য        ঘ. নীতি

২৪। প্রতিষ্ঠানের কর্মীদের পদোন্নতি প্রদানের নীতি নিচের কোন ধরনের পরিকল্পনা?
ক. কার্যগত         খ. কর্মকেন্দ্রিক 
গ. স্ট্র্যাটেজিক     ঘ. স্থায়ী

আরো পড়ুন : পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ১৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

২৫। কোন ধরনের পরিকল্পনায় নমনীয়তার অভাব লক্ষ করা যায়?
ক. একার্থক         খ. স্থায়ী 
গ. দীর্ঘমেয়াদি     ঘ. বিভাগীয়

২৬। মৌলিক পরিকল্পনা হিসেবে গৃহীত হয় কোনটি?
ক. সর্বোত্তম বিকল্প গ্রহণ   খ. বিকল্প স্থিরকরণ 
গ. লক্ষ্য নির্ধারণ                ঘ. সহায়ক পরিকল্পনা প্রণয়ন 

২৭। স্থায়ী পরিকল্পনায় কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায় কেন? 
ক. কর্মীদের প্রশিক্ষণ দেওয়া সহজ হয় 
খ. কর্মীদের কাজের উৎসাহ বৃদ্ধি পায়
গ. কর্মীদের কাজ শেখার আগ্রহ বাড়ে 
ঘ. বারবার একই কাজ করায় দক্ষতা বাড়ে

২৮। নিচের কোনটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বহির্ভূত?
ক. সমস্যা চিহ্নিতকরণ         
খ. ভবিষ্যৎ সুযোগ-সুবিধা বিবেচনা করা
গ. বিকল্পগুলো উদ্ভাবন ও মূল্যায়ন করা
ঘ. সংশোধিত কার্যপদ্ধতি নিরূপণ করা 

২৯। সিদ্ধান্ত গ্রহণে সহায়ক উপাদান বহির্ভূত কোনটি?
ক. বিচার ক্ষমতা ও প্রজ্ঞা   খ. সংগঠন কাঠামো 
গ. অভিজ্ঞতা ও নৈপুণ্য     ঘ. তথ্য ও উপাত্ত

৩০। নিচের কোনটি সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা সৃষ্টি করে?
ক. অধস্তনদের সহযোগিতার অভাব 
খ. সমস্যা অনুধাবনে ব্যর্থতা 
গ. তথ্যের সীমাবদ্ধতা         
ঘ. বিকল্প মূল্যায়নে ভুল

৩১। পরিকল্পনাকে বলা হয়-
i. বুদ্ধিদীপ্ত         
ii. শারীরিক কাজ 
iii. মানসিক কাজ 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii         খ. i ও iii 
গ. ii ও iii         ঘ. i, ii ও iii 

উত্তর: ১৮. ঘ, ১৯. ঘ, ২০. ঘ, ২১. গ, ২২. গ, ২৩. ক, ২৪. ঘ, ২৫. খ, ২৬. ক, ২৭. ঘ, ২৮. ঘ, ২৯. খ, ৩০. ক, ৩১, খ।

লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান 
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা

কবীর

সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:২৩ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৪:২৭ পিএম
সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান
শিক্ষার্থীরা লাইব্রেরিতে পড়াশোনা করছে । ছবি- সংগৃহীত

পঞ্চম অধ্যায় : সমন্বয় ও নিঃসরণ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১২। উদ্ভিদের ক্ষতস্থান পূরণে সহায়তা করে কোনটি?
ক) ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড 
খ) অক্সিন 
গ) সাইটোকাইনিন     
ঘ) ফ্লোরিজেন

১৩। স্নায়ুতন্ত্রকে কত ভাগে ভাগ করা যায়?
ক) ৫ ভাগে         খ) ৪ ভাগে 
গ) ৩ ভাগে         ঘ) ২ ভাগে

১৪। কোনটির প্রধান অংশ নিউরন?
ক) স্নায়ুরজ্জু     খ) মস্তিষ্ক 
গ) ত্বক             ঘ) স্নায়ুতন্ত্র

১৫। মস্তিষ্কের নিচের অংশ কোনটি?
ক) ড্যানড্রাম     খ) লঘুমস্তিষ্ক 
গ) মেডুলা         ঘ) গুরুমস্তিষ্ক

আরো পড়ুন : সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান

১৬। স্নায়ুতন্ত্রের রং কী?
ক) কালো    খ) সাদা 
গ) হলুদ      গ) লাল

১৭। স্নায়ুকোষের কাজ-
i. জৈবিক কাজের সমন্বয় 
ii. মস্তিষ্কে স্মৃতি সংরক্ষণ
iii. উদ্দীপনায় সাড়া না দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii     খ) ii ও iii 
গ) i ও ii      ঘ) i, ii ও iii

১৮। দেহের ভারসাম্য রক্ষা করে নিচের কোনটি?
ক) ড্যানড্রাম     খ) লঘুমস্তিষ্ক 
গ) মেডুলা         ঘ) গুরুমস্তিষ্ক

১৯। মূত্র থেকে কোন ধরনের বর্জ্য পদার্থ বের হয়?
ক) লৌহ                       খ) ইউরিয়া 
গ) নাইট্রোজেনঘটিত     ঘ) কার্বন ডাই-অক্সাইড

উত্তর: ১২. ক, ১৩. গ, ১৪. ঘ, ১৫. গ, ১৬. খ, ১৭. গ, ১৮. খ, ১৯. গ।

লেখক :  সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

কবীর

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:০৯ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৬:১০ পিএম
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র
বিভিন্ন ধরনের প্রাণী। ছবি- সংগৃহীত

প্রথম অধ্যায় : প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

কর্ডাটা পর্বের একটি শ্রেণির প্রাণীদের অন্তঃকঙ্কাল তরুণাস্থিময়।

১। ওপরের উদ্দীপকে ওই শ্রেণির প্রাণীদের আঁশ কোন ধরনের?
(ক) প্ল্যাকয়েড ধরনের    
(খ) গ্যানয়েড ধরনের
(গ) সাইক্লয়েড ধরনের    
(ঘ) টিনয়েড ধরনের

২। ওপরের উদ্দীপকে ওই শ্রেণির প্রাণীদের-
i. ৫-৭ জোড়া ফুলকারন্ধ্র থাকে 
ii. বায়ুথলি থাকে 
iii. পুচ্ছ পাখনা হেটারোসার্কাল ধরনের 
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii     
(খ) i ও iii 
(গ) ii ও iii     
(ঘ) i, ii ও iii

আরো পড়ুন : প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ১৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

ব্যবহারিক ক্লাসে সাদমান দুটি প্রাণী নিয়ে গবেষণা করছে। সে জানতে পারল এই প্রাণী দুটির অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত এবং পাখনা রশ্মি বিদ্যমান। এ ছাড়া সে আরও জানতে পারল যে, সব প্রাণীর একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম রয়েছে।

৩। ওপরের উদ্দীপক অনুসারে প্রাণীদের বিশেষ নামের প্রবর্তন করেন কোন বিজ্ঞানী?
(ক) আর্নেস্ট হেকেন     
(খ) ক্যারোলাস লিনিয়াস 
(গ) চার্লস ডারউইন     
(ঘ) জোহান ডারউইন

৪। ওপরের উদ্দীপকে উল্লিখিত প্রাণীদের উদাহরণ হলো-
i. Scoliodon laticaudus 
ii. Tenualosa ilisha
iii. Notopterus chitala
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii     
(খ) i ও iii 
(গ) ii ও iii     
(ঘ) i, ii ও iii

৫। নিচের কোনটি ডিম্বজরায়ুজ প্রাণী? 
(ক) ব্যাঙ      (খ) পাখি 
(গ) কুমির    (ঘ) হাঙর

উত্তর: ১. ক, ২. খ, ৩. খ, ৪. গ, ৫. ক।

লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল

কবীর

বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:০১ পিএম
বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

অষ্টম অধ্যায় : বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

ইউনিসেফ ও ইউএনডিপি

১। ইউনিসেফ কত সালে গঠিত হয়?
(ক) ১৯৪০ সালে     (খ) ১৯৪৫ সালে
(গ) ১৯৪৬ সালে     (ঘ) ১৯৬৬ সালে

২। ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) জেনেভায়    (খ) নিউইয়র্কে    
(গ) রোমে           (ঘ) প্যারিসে

৩। ইউনিসেফ জাতিসংঘের কোন পরিষদের অধীনে কাজ করে?
(ক) অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম        
(খ) সাধারণ পরিষদ
(গ) নিরাপত্তা পরিষদ        
(ঘ) অছি পরিষদ

৪। বর্তমানে ইউনিসেফ কয়টি দেশে কাজ করছে?
(ক) ১৭১টি দেশে    (খ) ১৮১টি দেশে
(গ) ১৯১টি দেশে     (ঘ) ১৯৩টি দেশে

৫। কোন প্রতিষ্ঠান শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য উৎপাদন ও সরবরাহ করে?
(ক) সেভ দ্য চিলড্রেন        
(খ) ওয়ার্ল্ড ভিশন
(গ) রেডক্রিসেন্ট সোসাইটি        
(ঘ) ইউনিসেফ

আরো পড়ুন : বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ৬টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র

৬। ইউনিসেফের কার্যক্রমের মধ্যে অন্যতম কোনটি?
(ক) বয়স্ক শিক্ষা প্রদান        
(খ) লিঙ্গবৈষম্য নিরসন
(গ) আর্থসামাজিক উন্নয়ন        
(ঘ) অর্থনৈতিক সক্ষমতা অর্জন

৭। নিচের কোন সংস্থাটি শিশু শিক্ষায় সহায়তা দিয়ে থাকে?
(ক) ইউএনডিপি    
(খ) ইউনিসেফ
(গ) ব্র্যাক    
(ঘ) গ্রামীণ ব্যাংক

৮। মিনা কার্টুন সম্প্রচার করে কোন প্রতিষ্ঠান?
(ক) ব্র্যাক                     (খ) ইউএনডিপি    
(গ) ইউনিসেফ             (ঘ) গ্রামীণ ব্যাংক

৯। ইউনিসেফ প্রচার-প্রচারণার মাধ্যমে সমাজকর্মের কোন পদ্ধতিকে অগ্রগামী করে?
(ক) সামাজিক গবেষণা পদ্ধতিকে    
(খ) সামাজিক কার্যক্রমকে
(গ) সমাজকর্ম পদ্ধতিকে    
(ঘ) ব্যক্তি সমাজকর্ম পদ্ধতিকে

১০। লিঙ্গ সমতা ও নারীর উন্নয়নে ভূমিকা রাখে কোন প্রতিষ্ঠান?
(ক) ইউএনডিপি    
(খ) ব্র্যাক    
(গ) ইউনিসেফ    
(ঘ) গ্রামীণ ব্যাংক

উত্তর: ১. গ, ২. খ, ৩. ক, ৪. গ, ৫. ঘ, ৬. খ, ৭. খ, ৮. গ, ৯. খ, ১০. গ।

লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মধুবাগ, মগবাজার, ঢাকা

কবীর