ঢাকা ২২ আষাঢ় ১৪৩৩, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সর্বশেষ
টপ টেনে নেই ৬ ফুট ৫ ইঞ্চির হালান্ড মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার গৌরীপুরে ১০ দিনে ৩ খুন: জনমনে আতঙ্ক অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি চলছে: ইসি মাছউদ King Lear and Three Daughters বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৯ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ চলমান সংকট রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম রাবিতে ১০ লাখ টাকা বৃত্তি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর হোটেল আমারি ঢাকায় শুরু হলো ইন্টারন্যাশনাল লাঞ্চ বুফে নোয়াখালীতে শিশু ধর্ষণ-হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড জার্সির পেছনে কার নাম লিখে খেলছেন হালান্ড? বাংলা কিউআর প্রচারে মার্কেন্টাইল ব্যাংকের র‌্যালি শেরপুরে শাশুড়ির ভরসায় পরীক্ষা দিলেন পুত্রবধূ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে কাজের সুযোগ স্ত্রীকে হত্যা করে থানায় জিডি করতে গেলেন স্বামী, তারপর... দারাজে ৭.৭ সুপার সেভিংস সেল: বিশাল ছাড়, জ্যাকপট পুরস্কার ও কেনাকাটার দারুণ সুযোগ হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু সাঙ্গু নদীর উজানে ভ্রমণে সতর্কতা, আটকা দেড় শতাধিক পর্যটক নিম্নচাপের প্রভাবে হাতিয়ায় ফিরেছে শত শত মাছ ধরার ট্রলার পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র আজ বিশ্ব চুমু দিবস মেঘদূতের বার্তা নিয়ে আসে কদম চাঁদপুরে শর্টগান ও ১২ রাউন্ড গুলি জব্দ ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে দেশি-বিদেশি অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটিতে চাকরির সুযোগ, পদ ৩৫০ ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: রুমিন ফারহানা গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলা, নিহত ৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:৩১ পিএম
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
খবরের কাগজ ইনফোগ্রাফ

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, রাজশাহী ও সিলেটে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামে কারও মৃত্যু হয়নি। 

সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৭৪১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৯ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯৪৭ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ১ লাখ ৬ হাজার ৫৬৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১২ হাজার ৭৯১ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৯ হাজার ৭৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৮৬ হাজার ৬২ জন ছাড়পত্র পেয়েছেন।

রিফাত/

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি চলছে: ইসি মাছউদ

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৫:৩৯ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি চলছে: ইসি মাছউদ
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ছবি: খবরের কাগজ

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি চলছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আগামী অক্টোবরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন নির্ধারিত সময়ে সম্পন্ন করতে সীমানা-সংক্রান্ত আইনি বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য সরকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন সফলভাবে আয়োজনের বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও জানান ইসি।’ 

সোমবার (৬ জুলাই) নির্বাচন ভবনে ইসি বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ফল উৎসবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনগুলো একটির সঙ্গে আরেকটি সম্পৃক্ত। ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচন ছাড়া উপজেলা পরিষদ নির্বাচন করা সম্ভব নয়। আবার জেলা পরিষদের অধিকাংশ সদস্য ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে নির্বাচিত হন। তাই কোন নির্বাচন আগে হবে, সেটি বাস্তবতা বিবেচনায় ঠিক করতে হবে।’

তিনি বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে কমিশনের। বাস্তবতার নিরিখে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচন আগে ফ বেশি যৌক্তিক বলে মনে করছে ইসি।’

নির্বাচন কমিশনার আরও বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আইনি ও বাস্তবতার কারণে সরকারের সঙ্গে সমন্বয় রেখে এগোতে হবে। অক্টোবরকে সামনে রেখে কমিশন মানসিক ও প্রশাসনিক প্রস্তুতি নিচ্ছে। নির্ধারিত সময়ের আগে নির্বাচন এগিয়ে আনা সম্ভব নয়, তবে প্রয়োজনে পিছানোর বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করবে, কারণ নির্বাচন আয়োজনের সঙ্গে বিপুলসংখ্যক মানুষের সম্পৃক্ততা রয়েছে।’

তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজনে গণমাধ্যমের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, গণমাধ্যমের সহায়তা ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা কঠিন। একই সঙ্গে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিভ্রান্তিকর বা ভুল বার্তা (মিসলিড) এড়ানোর আহ্বান জানান।

এদিকে আরেক নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানা উল্লাহ বলেন, ‘স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন ও বিধিবিধান সংশোধনের কাজ চলছে। পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের সঙ্গে সমন্বয় করে সীমানা-সংক্রান্ত বিষয়গুলোর সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে। সীমানা-সংক্রান্ত আইনি জটিলতা দ্রুত নিষ্পত্তির জন্য সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছে।’

এলিস/রিফাত/

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৩:৫৫ পিএম
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ আমন্ত্রণ জানানো হয়।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের পাঠানো আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

এর জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির একথা জানান।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সময়সূচি দুই সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছে।

সৌদি আরবকে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, সৌদি আরব বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ।

আজহার/

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে: ডিসি ফরিদা

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:০০ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০২:০১ পিএম
প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে: ডিসি ফরিদা
ছবি: খবরের কাগজ

এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি বা পরীক্ষার পরিবেশ নষ্টের চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।

সোমবার (৬ জুলাই) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন।

জেলা প্রশাসক বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোনো মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে আইন অনুযায়ি ব্যবস্থা নেওয়া হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করারও আহ্বান জানান তিনি।

ফরিদা খানম বলেন, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানান।

পরে জেলা প্রশাসক কেন্দ্রের পরীক্ষাকক্ষ, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

তপন/অমিয়/

শহরে চাপ কমাতে ৪ উপশহর গড়ার প্রস্তাব সিডিএ চেয়ারম্যানের

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:৪১ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০১:৫৭ পিএম
শহরে চাপ কমাতে ৪ উপশহর গড়ার প্রস্তাব সিডিএ চেয়ারম্যানের
ছবি: খবরের কাগজ

মূল শহরের উপর চাপ কমাতে মাস্টারপ্ল্যান অনুযায়ী স্যাটেলাইট সিটির আদলে চট্টগ্রামের হাটহাজারী, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলী এলাকায় উপশহর গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রস্তাব পেশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

রবিবার (৫ জুলাই) বিকেলে সচিবালয়ে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সিডিএ চেয়ারম্যান এ প্রস্তাব দেন।

বৈঠকে সিডিএ চেয়ারম্যান তার নিজ জন্মভূমি সন্দ্বীপের মানুষের যাতায়াত দুর্ভোগ কমাতে একটি আধুনিক ‘সি-ট্রাক’ এবং দুই পাড়ের ফেরিঘাটে ওঠানামার টেকসই সুব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান।

তিনি বলেন, ‘প্রধামন্ত্রী আমার কাছে জানতে চেয়েছিলেন সন্দ্বীপ আমার সিডিএর আওতাভুক্ত কিনা। আমি বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী সন্দ্বীপ আমার এলাকায় না পড়লেও এটি আমার জন্মস্থান। তাই সেখানকার মানুষের প্রতি আমার কিছু কমিটমেন্ট রয়েছে। দীর্ঘ দিন দ্বীপবাসী যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে। তাদের দুঃখের অন্ত নেই। পরে তিনি আমাকে একটি আধুনিক সি-ট্রাক ও দুই পাড়ে ফেরিঘাটকে উন্নত করে ওঠানামার সুব্যবস্থার আশ্বাস দিয়েছেন।’

সব সেবাদানকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে জনগণের দুর্ভোগ কমাতে নবনিযুক্ত উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নগরকে নান্দিকভাবে সবুজ, টেকইসই, বাসযোগ্য করে গড়ে তুলতেও নির্দেশ দিয়েছেন তিনি। 

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আপনাদের নিজ নিজ শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নালা-নর্দমা পরিষ্কার রাখার জন্য নাগরিকদেরও সচেতন করতে হবে।

একই সঙ্গে তিনি সব চেয়ারম্যানকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জলাবদ্ধতা নিরসনে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন।

খাদিজা রুমি/অমিয়/

১১ অঞ্চলে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:২৬ পিএম
১১ অঞ্চলে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
ছবি: খবরের কাগজ

দেশের ১১ অঞ্চলে ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৬ জুলাই) সকাল ৯টা টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ কথা জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, অন্যত্র দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্তরা/