ঢাকা ২২ আষাঢ় ১৪৩৩, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সর্বশেষ
পূর্বপ্রস্তুতি ও সতর্কতা জরুরি শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ কাজ করব: এমপি হাবীবা লংগদুতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত ৭ স্বস্তি ফেরাতে পদক্ষেপ নিন মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার কর্মকর্তা নিহত জীবননগরে বিএনপি নেতার ফোনালাপ ভাইরাল হলিউড স্টুডিওগুলোর এআই ব্যবহারের তথ্য জানতে চায় মিডজার্নি প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে: ডিসি ফরিদা লক্ষ্মীপুরে মামলা প্রত্যাহার না করায় বাদীকে হত্যাচেষ্টা কক্সবাজারে পাহাড়ধসে ১ জনের মৃত্যু কমলো স্বর্ণের দাম, ভরি কত এখন? শহরে চাপ কমাতে ৪ উপশহর গড়ার প্রস্তাব সিডিএ চেয়ারম্যানের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ১১ অঞ্চলে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান ডিসেম্বরে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অ্যাজেন্ডা: স্থানীয় সরকার মন্ত্রী বেরোবি প্রেসক্লাবে আলোচনা সভা ও ফল উৎসব ব্রাজিলের পরাজয়ে অসুস্থ নারীভক্তকে হাসপাতালে নিলেন আর্জেন্টিনা সমর্থক ২৭তম বিসিএসে আরও ৭৭ জনকে নিয়োগ, প্রজ্ঞাপন জারি হিলিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি তবে কি রোনালদোকে ভয় পাচ্ছেন স্পেন কোচ? ব্রুনোর পেনাল্টি নেওয়ার ব্যাখ্যা দিলেন আনচেলত্তি চট্টগ্রামে আহত ছাত্রদল নেতা সাইফুদ্দিনের মৃত্যু সিটিজেনস ব্যাংক পিএলসির ৪র্থ বছরে পদার্পণ বাংলা একাডেমিতে শেষ শ্রদ্ধায় সিক্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক পার্বত্য তিন জেলায় বাঙালিদের আয়কর ছাড় ও বন্ধ ঋণ চালুর দাবি নরওয়ে গোলকিপারকে ‘বেকুব’ বলেছিলেন নেইমার প্রশান্ত মহাসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে চীন ৪০ পাউন্ডে শুরু করে মাসে ৩ লাখ টাকা! ভিন্টেজ পোশাক বিক্রি করে তরুণীর অসাধারণ সাফল্য

১১ অঞ্চলে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:২৬ পিএম
১১ অঞ্চলে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
ছবি: খবরের কাগজ

দেশের ১১ অঞ্চলে ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৬ জুলাই) সকাল ৯টা টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ কথা জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, অন্যত্র দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্তরা/

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে: ডিসি ফরিদা

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:০০ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০২:০১ পিএম
প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে: ডিসি ফরিদা
ছবি: খবরের কাগজ

এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি বা পরীক্ষার পরিবেশ নষ্টের চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।

সোমবার (৬ জুলাই) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন।

জেলা প্রশাসক বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোনো মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে আইন অনুযায়ি ব্যবস্থা নেওয়া হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করারও আহ্বান জানান তিনি।

ফরিদা খানম বলেন, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানান।

পরে জেলা প্রশাসক কেন্দ্রের পরীক্ষাকক্ষ, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

তপন/অমিয়/

শহরে চাপ কমাতে ৪ উপশহর গড়ার প্রস্তাব সিডিএ চেয়ারম্যানের

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:৪১ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০১:৫৭ পিএম
শহরে চাপ কমাতে ৪ উপশহর গড়ার প্রস্তাব সিডিএ চেয়ারম্যানের
ছবি: খবরের কাগজ

মূল শহরের উপর চাপ কমাতে মাস্টারপ্ল্যান অনুযায়ী স্যাটেলাইট সিটির আদলে চট্টগ্রামের হাটহাজারী, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলী এলাকায় উপশহর গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রস্তাব পেশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

রবিবার (৫ জুলাই) বিকেলে সচিবালয়ে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সিডিএ চেয়ারম্যান এ প্রস্তাব দেন।

বৈঠকে সিডিএ চেয়ারম্যান তার নিজ জন্মভূমি সন্দ্বীপের মানুষের যাতায়াত দুর্ভোগ কমাতে একটি আধুনিক ‘সি-ট্রাক’ এবং দুই পাড়ের ফেরিঘাটে ওঠানামার টেকসই সুব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান।

তিনি বলেন, ‘প্রধামন্ত্রী আমার কাছে জানতে চেয়েছিলেন সন্দ্বীপ আমার সিডিএর আওতাভুক্ত কিনা। আমি বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী সন্দ্বীপ আমার এলাকায় না পড়লেও এটি আমার জন্মস্থান। তাই সেখানকার মানুষের প্রতি আমার কিছু কমিটমেন্ট রয়েছে। দীর্ঘ দিন দ্বীপবাসী যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে। তাদের দুঃখের অন্ত নেই। পরে তিনি আমাকে একটি আধুনিক সি-ট্রাক ও দুই পাড়ে ফেরিঘাটকে উন্নত করে ওঠানামার সুব্যবস্থার আশ্বাস দিয়েছেন।’

সব সেবাদানকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে জনগণের দুর্ভোগ কমাতে নবনিযুক্ত উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নগরকে নান্দিকভাবে সবুজ, টেকইসই, বাসযোগ্য করে গড়ে তুলতেও নির্দেশ দিয়েছেন তিনি। 

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আপনাদের নিজ নিজ শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নালা-নর্দমা পরিষ্কার রাখার জন্য নাগরিকদেরও সচেতন করতে হবে।

একই সঙ্গে তিনি সব চেয়ারম্যানকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জলাবদ্ধতা নিরসনে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন।

খাদিজা রুমি/অমিয়/

১১ অঞ্চলে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:২৬ পিএম
১১ অঞ্চলে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
ছবি: খবরের কাগজ

দেশের ১১ অঞ্চলে ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৬ জুলাই) সকাল ৯টা টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ কথা জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, অন্যত্র দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্তরা/

ডিসেম্বরে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:২৩ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০১:২৮ পিএম
ডিসেম্বরে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী/ ছবি: সংগৃহীত

ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে সরকার নতুন বই তুলে দিতে নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রস্তুতি রাখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন।

সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে যেন নতুন বই তুলে দেওয়া যায়, সেই বিষয়ে সভা হয়েছে। 

এক প্রশ্নের উত্তরে এহছানুল হক মিলন বলেন, ছাপাখানার চ্যালেঞ্জ বিষয়ক ইস্যুতে প্রস্তুত আছে সরকার।

টেন্ডার প্রক্রিয়া চলমান আছে জানিয়ে মন্ত্রী বলেন, দ্রুত বই ছাপানোর কাজ শুরু করতে আগস্টের শুরুতেই কার্যাদেশ দেওয়া হবে।

কারিকুলামে কিছুটা পরিমার্জন আসছে জানিয়ে তিনি বলেন, এবার আলাদা আলাদা শ্রেণিতে চারটি বই নতুন আসছে।

আরেক প্রশ্নের জবাবে ভাষা শিক্ষা বিষয়টিতে শিক্ষক নিয়োগ চ্যালেঞ্জিং বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে এ নিয়োগের কাজ শুরু হবে।

তামান্না রুপা/

বাংলা একাডেমিতে শেষ শ্রদ্ধায় সিক্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:৩১ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ১২:৫১ পিএম
বাংলা একাডেমিতে শেষ শ্রদ্ধায় সিক্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক
ছবি: সংগৃহীত

প্রখ্যাত শিক্ষাবিদ, চিন্তক ও লেখক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে রাখা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল থেকে প্রিয় শিক্ষক ও লেখককে শেষবারের মতো দেখতে এবং ফুলেল শ্রদ্ধা জানাতে সেখানে ভিড় করেন তার বন্ধু, স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও অসংখ্য শুভানুধ্যায়ী।

শ্রদ্ধা নিবেদন শেষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, ‘অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন আমাদের সমাজ ও মননশীলতার এক আলোকবর্তিকা। মুক্তবুদ্ধি ও সত্যের পক্ষে তার আপসহীন কণ্ঠস্বর তরুণ প্রজন্মকে আজীবন পথ দেখাবে।’

দেশের প্রতি তার অসামান্য অবদান স্মরণীয় করে রাখার আহ্বানও জানান মন্ত্রী।

বাংলা একাডেমি প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী, বিশিষ্ট নাগরিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।

পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আরেক দফা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তাকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

কলমের কালিতে আর যুক্তির ধারালো শানদার তর্কে আজীবন সত্যের সন্ধানে লড়েছেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। গতকাল রবিবার দুপুরে হঠাৎ থেমে গেল সেই  লড়াই। পৃথিবী ছেড়ে চলে গেলেন আধুনিক বাংলাদেশের বৌদ্ধিক মানচিত্রের অন্যতম রূপকার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

আবুল কাসেম ফজলুল হকের পুত্রবধূ প্রকাশক রাজিয়া রহমান জলি খবরের কাগজকে জানান, রবিবার দুপুরে পরিবারের সঙ্গে একটি রেস্তোরাঁয় খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আবুল কাসেম ফজলুল হক। দ্রুত একটি ক্লিনিকে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর আগে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। ২০২৪ সালের ২৭ অক্টোবর অন্তর্বর্তী সরকার তাকে বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছিল।

আবুল কাসেম ফজলুল হক ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা মুহাম্মদ আবদুল হাকিম এবং মা জাহানারা খাতুন।

১৯৫৯ সালে ময়মনসিংহ জিলা স্কুল থেকে প্রবেশিকা এবং ১৯৬১ সালে আনন্দমোহন কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। কর্মজীবনের একটি বড় সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতায় অতিবাহিত করেছেন এবং বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপনা ছাড়াও তিনি দেশের মানুষের মুক্তি, গণতন্ত্র ও অগ্রগতির প্রশ্নে সব সময় কলম ধরেছেন। ১৯৮২ সাল থেকে তিনি ‘লোকায়ত’ নামক মননশীল পত্রিকা সম্পাদনা করে আসছিলেন, যা সমাজ সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ ছাড়া আহমদ শরীফ কর্তৃক প্রতিষ্ঠিত ‘স্বদেশ চিন্তা সংঘ’-এর সভাপতি হিসেবে ২০০০ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশের মুক্তি ও উন্নয়নের জন্য ‘আটাশ দফা’ কর্মসূচি প্রণয়ন করেন। ২০২৪ সালের ২৭ অক্টোবর অন্তর্বর্তী সরকার তাকে বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ দেয়।

পারিবারিক জীবনে তিনি ফরিদা প্রধানের সঙ্গে দাম্পত্য জীবন কাটিয়েছেন। তাদের দুই সন্তান–মেয়ে শুচিতা শারমিন ও ছেলে ফয়সল আরেফিন দীপন। জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন ২০১৫ সালে দুষ্কৃতকারীদের হামলায় নিহত হন, যা দেশের বুদ্ধিজীবী মহলে গভীর শোকের ছায়া ফেলেছিল।

আবুল কাসেম ফজলুল হককে একজন নীতিবাদী রাজনৈতিক দার্শনিক হিসেবে গণ্য করা হয়। রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, দর্শন ও মনোবিজ্ঞানের মতো জটিল বিষয়গুলোকে তিনি সাধারণ মানুষের বোধগম্য করে নিজস্ব যুক্তিগ্রাহ্য ভাষায় তুলে ধরেন। তার লেখা বইয়ের সংখ্যা একুশটির বেশি। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘মুক্তিসংগ্রাম’, ‘উনিশ শতকের মধ্যশ্রেণি ও বাঙলা সাহিত্য’, ‘রাজনীতি ও দর্শন’, ‘বাঙলাদেশের রাজনীতিতে বুদ্ধিজীবীদের ভূমিকা’, ‘অবক্ষয় ও উত্তরণ’ এবং ‘মানুষের স্বরূপ’। এ ছাড়া বার্ট্রান্ড রাসেলের বেশ কিছু রচনার অনুবাদসহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘সাম্য’ গ্রন্থটির সম্পাদনাও তিনি করেছেন।

তার সৃজনশীল কর্ম ও রাষ্ট্রচিন্তার স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একাধিক সম্মাননা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশ লেখক শিবির পুরস্কার (১৯৭৪), বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮১), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৯৭) এবং অলক্ত সাহিত্য পুরস্কার (২০০৬)।

তিনি রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির আহ্বায়ক ছিলেন। তিনি নিরপেক্ষ রাজনৈতিক চিন্তা ও তত্ত্বের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তার রচনা স্বদেশ ভাবনা ও রাজনৈতিক চিন্তায় ঋদ্ধ। 

অমিয়/