দিনাজপুরের হিলিতে ’উন্নত পল্লীর সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় এ উপলক্ষে হাকিমপুর উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা বিআরডিবি কর্মকর্তা গোলাম রব্বানীর স্বাগত বক্তব্য রাখেন।
এ ছাড়াও হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
কুদ্দুস খান/খাদিজা রুমি/