২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার ধারাবাহিকতায়, সোমবার (৬ জুলাই) ভোর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় চারজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন।
ইসরায়েলি বাহিনী চলন্ত যানবাহন ও ঘরবাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সবশেষ ঘটনায়, দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খান ইউনিসের উত্তরে আল-মাতাহিন মোড়ের কাছে দ্বিতীয় আরেকটি গাড়ি লক্ষ্য করেও ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালায়, তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে ভোরে, গাজা সিটির দক্ষিণে তেল আল-হাওয়া এলাকায় দগমশ পরিবারের একটি বাড়িতে ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালায়। এতে এক ফিলিস্তিনি ও তার স্ত্রী নিহত হন এবং আরও ছয়জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর ওই বাড়িতে আগুন ধরে যায়, যা পরবর্তীতে সিভিল ডিফেন্স টিম এবং স্থানীয় বাসিন্দারা নিয়ন্ত্রণে আনেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রবিবার পর্যন্ত ইসরায়েল কর্তৃক এই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনায় ১ হাজার ৬৬ জন ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার আহত হয়েছেন।
২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় ইসরায়েলের গণহত্যা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েল ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১ লাখ ৭৩ হাজারেরও বেশি মানুষকে আহত করেছে। এর পাশাপাশি গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি
তামান্না রুপা/