ঢাকা ২২ আষাঢ় ১৪৩৩, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সর্বশেষ
দেনমোহর আদায়ে নীতিমালা করতে হাইকোর্টে রিট জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান ট্রাম্পের ফোনে বালোগানের নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা, বিশ্বকাপে তোলপাড় ৩ বছর পর বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি ৬ বিভাগে ভারী বৃষ্টি, ৫ জেলায় বন্যার সতর্কতা ইস্টার্ন ব্যাংকের আলী রেজার দুর্নীতি: তথ্যের অপেক্ষায় অনুসন্ধান স্থবির আ.লীগের বিচার হবে কি না, তদন্ত চলছে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদ শিশু বলাৎকার ও যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ২ শূলের মঞ্চে দুই রাকাত লুঙ্গি পরা যুবকের ‘প্যান্টের পকেটে’ মিলেছে গাঁজা! কোয়ার্টার ফাইনালে কার মুখোমুখি হবে ইংল্যান্ড? কালো লেডিবার্ড বিটল ‘ট্রাম্পকে হত্যা করো’ স্লোগান, ইরানে ক্ষোভের আগুন এনসিটি পরিচালনার ভার পাচ্ছে ডিপি ওয়ার্ল্ড! মেক্সিকোর বিরুদ্ধে নাটকীয় জয় ১০ জনের ইংল্যান্ডের এনবিআরের অদক্ষতায় নিষ্পত্তি হচ্ছে না রাজস্ব মামলা! মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ ড্র হলে ভবিষ্যৎ কী? স্পেন-পর্তুগালের ডু অর ডাই কর্ণফুলী টানেল: নিয়ম ভেঙে লুটপাটের মহোৎসব ফিফা বিশ্বকাপে কতজন ইংলিশ খেলোয়াড় হ্যাটট্রিক করেছেন? ৬ জুলাই: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল সিলেটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুলছাত্র নিহত এখনো নোবেল পুরস্কার না পাওয়ায় ট্রাম্পের আক্ষেপ ৬ জুলাই: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল ইংল্যান্ডের জ্যারেলকে লাল কার্ড দেখালেন কেন? মুখোমুখি রোনালদো-ইয়ামাল দুই প্রজন্মের লড়াই উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রের ইতিহাস বদলের পথে বাধা বেলজিয়াম রূপকথা পেরিয়ে বাস্তবের পরাশক্তি মরক্কো

সিলেটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুলছাত্র নিহত

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৮:৪১ এএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৮ এএম
সিলেটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুলছাত্র নিহত
নিহত তিন কিশোর/ ছবি: খবরের কাগজ

সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে অষ্টম শ্রেণির তিন শিক্ষার্থী নিহত হয়েছে।

রবিবার (৫ জুলাই) দুপুরে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলো, উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), একই ইউনিয়নের ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে রায়হান আহমেদ ওরফে রাহুল (১৬) এবং লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)। তারা সবাই স্থানীয় আমির আলী উচ্চবিদ্যালয়ের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার রাধানগর বাজারের দিকে যাওয়ার পথে তাদের দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাকিব আহমদের মৃত্যু হয়। বাকি দুজনের একজন চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টায় ও অপরজন রাত ৯টায় মারা যায়।

তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক খবরের কাগজকে বলেন, নিহত তিন কিশোর সহপাঠী ছিল। পরীক্ষা শেষে তারা মোটরসাইকেলে জাফলং চা বাগান এলাকায় ঘুরতে যায়। রাধানগর বাজারের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। অপর দুইজনের একজন চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও আরেকজন নূরজাহান হাসপাতালে মারা যায়।

তামান্না রুপা/

ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদ

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৬ এএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৯:৫২ এএম
ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদ
গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ/ ছবি: খবরের কাগজ

রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ‘চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি’র ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে গুলিস্তান, বায়তুল মোকাররম মসজিদ মার্কেট, স্টেডিয়াম মার্কেটের সাধারণ দোকানি ও জামায়াতপন্থি ব্যবসায়ীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত শনিবার বিকেলে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির প্রস্তুতির সময় একদল হামলাকারী ব্যবসায়ীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ব্যবসায়ী কবির হোসেনসহ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। হামলার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার না করায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা।

বক্তারা অভিযোগ করেন, গুলিস্তানে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও দখলবাজির কারণে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভাপতি শ্রমিক নেতা আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ব্যবসায়ী শাহীন আহমেদ খান, আহসান হাবীব, অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরী, মাওলানা শরিফুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়, গুলিস্তান জিরো পয়েন্ট ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে বায়তুল মোকাররম দক্ষিণ গেট হয়ে আবার গুলিস্তান জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

লুঙ্গি পরা যুবকের ‘প্যান্টের পকেটে’ মিলেছে গাঁজা!

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:২৬ এএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৩ এএম
লুঙ্গি পরা যুবকের ‘প্যান্টের পকেটে’ মিলেছে গাঁজা!
ছবি: ভিঢিও ফুটেজ

ফরিদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে ইশতিয়াক আহম্মেদ প্রান্ত (২৮) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা আবারও আলোচনায় এসেছে। গত ২১ জুন সকাল ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অথচ ওই দিন ‘সকাল ৬টা ১৫ মিনিটে’ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়, যার কপি গতকাল (৫ জুলাই) সাংবাদিকদের হাতে আসে। সেখানে কিছু অসংগতি দেখা যায়।

এজাহারে উল্লেখ করা হয়, তাকে ২০ জুন দিবাগত রাত ২টা ১০ মিনিটে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। ইশতিয়াক নিজে ‘প্যান্টের ডান পকেট থেকে গাঁজা বের করে দেন’। অভিযান চালানো ডিবির এসআই আহাদুজ্জামান ‘চর্টলাইটের আলোর’ সাহায্যে জব্দ তালিকা তৈরি করেন। অথচ ইশতিয়াক আহম্মেদের গ্রেপ্তারের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, দিনের আলোয় পুলিশ তাকে আটক করছে। এ ছাড়া ইশতিয়াক তখন লুঙ্গি পরা ছিলেন। এমনকি ঘটনাস্থলে না থাকা ব্যক্তিদের জোর করে মামলায় সাক্ষী করার মতো গুরুতর অভিযোগ উঠেছে।

মামলার বিবরণ অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুন রাত ২টা ১০ মিনিটে ডিবি পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি (ইশতিয়াক) পালানোর চেষ্টা করেন। ডিবি পুলিশের সদস্যরা তাকে ধরে ফেলেন। এ সময় এই মামলার সাক্ষী মধুখালী মরিচবাজার এলাকার বিনয় কুমার সাহা (৬২), সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের বাসিন্দা (বর্তমান ঠিকানা: নূরুজ্জামান বোর্ডিং হাউস মধুখালী মরিচবাজার) আলমগীর হোসেন (৪২), ডিবির এএসআই হাজিকুল ইসলামের উপস্থিতিতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে আসামি স্বীকার করেন তার হেফাজতে গাঁজা আছে। তখন তিনি (ইশতিয়াক) তার প্যান্টের ডান পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০ গ্রাম গাঁজা নিজ হাতে বের করে দেন।

এলাকাবাসী, ইশতিয়াকের স্বজন ও ঘটনার প্রত্যক্ষদর্শী ইশতিয়াকের মা খাদিজা আক্তারের সঙ্গে কথা বলে জানা যায়, ২০ জুন শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার পশ্চিম গোন্দারদিয়া মহল্লায় ইশতিয়াকের বাড়ির সামনে থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। পরে তাকে আটক ও গাঁজা উদ্ধার করা নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওর ফুটেজ নিশ্চিত করে, ঘটনাটি রাতের নয়, দিনের বেলার। 

ভিডিওতে আরও দেখা যায়, পুলিশ ইশতিয়াককে থাপ্পড় দিচ্ছে। পুলিশ সদস্যরাই তার দেহ তল্লাশি করছেন। পরে ইশতিয়াকের পাশে একটি পড়ে থাকা বস্তু দেখে ডিবি সদস্যদের বলতে শোনা যায়, ‘এই যে এক পোটলা।’

মামলার সাক্ষী আলমগীর হোসেন বলেন, ‘মামলায় পুলিশ যে স্থানের কথা উল্লেখ করেছে, আমি সেখানে ছিলাম না। ২০ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমি স্থানীয় বিনয়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলাম। ওই সময় দুই-তিনটি মোটরসাইকেলে করে তারা আসেন। তখন আমার পরিচয় জানতে চান। বাড়ির ঠিকানা ও মোবাইল নাম্বার লিপিবদ্ধ করেন। আমাকে বলেন, দুটো মোটরসাইকেল দেখেছেন কি না। আমি হ্যাঁ জবাব দিলে তারা একটি কাগজে স্বাক্ষর দিতে বলেন। পরে আমি জানতে পারি আমাকে মাদক মামলার সাক্ষী করা হয়েছে।’

আরেক সাক্ষী বিনয় সাহার মোবাইলে কল করা হলে তার ছেলে বাধন সাহা রিসিভ করেন। তিনি বলেন, ‘উল্লিখিত সময়ে আমার বাবা মরিচবাজারের ভেতরে এক কোনায় অবস্থিত একটি দোকানে ছিলেন। এটি ঘটনাস্থল থেকে বেশ দূরে। ইশতিয়াক আহমেদ প্রান্তকে ধরেছে তার বাড়ির সামনে থেকে। আমাদের দোকান মরিচবাজারের ভেতরে। বাবা দোকানে ছিলেন, পরে পুলিশ আসে। পুলিশ বাবাকে সাক্ষী হতে বলে। বাবা স্বাক্ষর করতে রাজি হননি। একপর্যায়ে জোর করে কাগজে বাবার স্বাক্ষর নেওয়া হয়।’

গত ২৩ জুন দুপুরে এক অফিস আদেশে ফরিদপুর ডিবির তৎকালীন ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়। তাই তার বক্তব্য জানা যায়নি। এ ছাড়া মামলার বাদী ডিবির এসআই মো. আহাদুজ্জামানের মোবাইলে একাধিকবার কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

মধুখালী থানার ওসি সুকদেব রায় বলেন, ‘গোয়েন্দা (ডিবি) পুলিশ এজাহার লিখে দিয়েছে, আমরা তা গত ২১ জুন (শনিবার) সকাল সোয়া ৬টায় মামলা হিসেবে গ্রহণ করেছি। এজাহারের ভাষায় আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। তারা যেভাবে লিখেছে, সেভাবে মামলা গ্রহণ করা হয়েছে।’

উল্লেখ্য, প্রান্ত ফরিদপুর আইন কলেজের একজন শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ছিলেন।

সিলেটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুলছাত্র নিহত

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৮:৪১ এএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৮ এএম
সিলেটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুলছাত্র নিহত
নিহত তিন কিশোর/ ছবি: খবরের কাগজ

সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে অষ্টম শ্রেণির তিন শিক্ষার্থী নিহত হয়েছে।

রবিবার (৫ জুলাই) দুপুরে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলো, উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), একই ইউনিয়নের ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে রায়হান আহমেদ ওরফে রাহুল (১৬) এবং লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)। তারা সবাই স্থানীয় আমির আলী উচ্চবিদ্যালয়ের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার রাধানগর বাজারের দিকে যাওয়ার পথে তাদের দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাকিব আহমদের মৃত্যু হয়। বাকি দুজনের একজন চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টায় ও অপরজন রাত ৯টায় মারা যায়।

তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক খবরের কাগজকে বলেন, নিহত তিন কিশোর সহপাঠী ছিল। পরীক্ষা শেষে তারা মোটরসাইকেলে জাফলং চা বাগান এলাকায় ঘুরতে যায়। রাধানগর বাজারের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। অপর দুইজনের একজন চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও আরেকজন নূরজাহান হাসপাতালে মারা যায়।

তামান্না রুপা/

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ জনের মৃত্যু

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৮:১২ এএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৮:২৯ এএম
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ জনের মৃত্যু

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী জামতলী রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারী বৃষ্টিপাতে পাহাড়ধসে শিশুসহ একই পরিবারের তিনজনসহ আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।

রবিবার (৫ জুলাই) রাত ১টা ১০ মিনিটের দিকে ক্যাম্পের ডি/৬ ব্লকে রোহিঙ্গা যুবক মোহাম্মদ কামাল হোসাইনের ঘরের ওপর পাহাড় ধসে পড়ে।

এতে কামাল হোসাইন (৪৪), তার স্ত্রী হুমায়রা বেগম (৩৯) এবং ছেলে মোহাম্মদ আনাসের (৪) মৃত্যু হয়। এতে নিখোঁজ একজন।

পাহাড়ধসের এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা।

তিনি বলেন, এ পর্যন্ত পৃথক ঘটনায় আটজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

ডলার ত্রিপুরা বলেন, ১৫ নম্বর ক্যাম্পে পাহাড়ধসের খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করা হয়। উদ্ধার অভিযান চলাকালে আরও কয়েকটি স্থানে পাহাড়ধসের তথ্য আসে। পরে ১১ নম্বর ক্যাম্পে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা চারজনের মরদেহ উদ্ধার করেন। 

তারা হলেন, আব্দুর রাজ্জাকের মেয়ে উম্মে হাবিবা (২৭) ও তানজিনা আক্তার (১৩), মোহাম্মদ রশিদের ছেলে মোহাম্মদ রিহান (৫) এবং তার ভাই হারুনুর রশিদ (৩)।

এছাড়া কুতুপালং ৭নং রোহিঙ্গা ক্যাম্পের ডি/৭ ব্লকে রাতে পাহাড়ি ঢল ও মাটিচাপায় সাত বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। শিশুটি ওই ক্যাম্পের মোহাম্মদ রশিদের ছেলে।

ক্যাম্পের মাঝি এনায়েত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং করা হচ্ছে।

এদিকে, কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রিদুয়ানুল হক/অমিয়/

চাঁদপুরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:৪০ পিএম
চাঁদপুরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

চাঁদপুরের ফরিদগঞ্জে মো. রিমন (১৯) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৫ জুলাই) সকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমুঘুয়া গ্রামের নুর পাটওয়ারীর পরিত্যক্ত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিমন ওই গ্রামের আবুল কাশেমের ছেলে। নুর পাটওয়ারী তাদের প্রতিবেশী।

স্থানীয়রা জানান, রিমনের মা ফাতেমা বেগম প্রায় দেড় বছর আগে দ্বিতীয় বিয়ে করেন। বাবা আবুল কাশেমের মৃত্যুর পর রিমন বখাটেদের সঙ্গে মিশে গভীর রাতে বাড়ি ফিরতেন। মা তাকে শাসন করলে তিনি উল্টো গালিগালাজ ও শারীরিক নির্যাতন করতেন বলেও অভিযোগ রয়েছে।

ফাতেমা বেগম বলেন, ‘বৃহস্পতিবার (২ জুলাই) রাতে এক প্রতিবেশীর মাধ্যমে রিমনের খোঁজ নিয়েছিলাম। তিনি বলেছিলেন, রিমন স্থানীয় বাজারে গেছে। এরপর আর কোনো খবর পাইনি।’

রিমনের চাচা এমরান হোসেন লিটন জানান, রবিবার সকালে প্রতিবেশী নুর পাটওয়ারীর ঘর থেকে দুর্গন্ধ পেয়ে তিনি স্থানীয়দের নিয়ে বসতঘরের জানালা খোলেন। ভেতরে রিমনকে আড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, ‘রিমনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি রহস্যজনক। ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ফয়েজ/রিফাত/