ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপের ম্যাচকে কেন্দ্র করে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০ আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ করল মিসর মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আবারও বাড়ল জ্বালানি তেলের দাম সাতকানিয়ায় হু হু করে ঢুকছে সাঙ্গুর পানি, পানিবন্দি হাজারো মানুষ ফ্রান্স-মরক্কো ম্যাচে সব রেফারিই আর্জেন্টিনার চাঁদপুর যুব মহিলা লীগের সভাপতি ফরিদা গ্রেপ্তার চট্টগ্রাম-কক্সবাজার রুটেও ট্রেন চলাচল বাতিল পশ্চিমবঙ্গে ১১ বছরের কিশোরীকে ধর্ষণ-হত্যার আসামিকে এনকাউন্টার হালান্ডের প্রশংসায় পঞ্চমুখ নরওয়ে কোচ সলবাকেন আইডিয়া ছড়িয়ে দেওয়ার ৬টি কৌশল রুদ্ধশ্বাস ম্যাচের ভিএআর বিতর্ক: মিশরকে কি ‘ডাকাতি’ করল আর্জেন্টিনা? চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ সুবিধা নির্বাচন ব্যবস্থার সংস্কারে পর্যবেক্ষকদের সুপারিশকে গুরুত্ব দেবে ইসি সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান বাঁশখালীতে ভারি বর্ষণে জলাবদ্ধতা, পানিবন্দি প্রায় অর্ধ লাখ মানুষ রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৪৩২ মিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল গুলিবিদ্ধ পাহাড় উজাড় ও বিরূপ আবহাওয়ায় সংকটে আলীকদমের মৌচাষিরা ভারী বর্ষণে চবির সব ক্লাস-পরীক্ষা স্থগিত দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বাহুবলে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ২০ মিসরের গোল বাতিলে যা বললেন সাবেক রেফারি মানবপাচার রোধে বাংলাদেশ-ভিয়েতনাম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক ভিএআর সমালোচনায় সাবেক ফুটবলার, কোচ ও বিশ্লেষক পাকিস্তানের কার্গো বিমান নিখোঁজ খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবকের মৃত্যু টুয়েলভ ক্লদিংয়ে চলছে ইনস্ট্যান্ট ভাউচার হুমকিতে সিরিয়া, ম্যাক্রোঁর দামেস্ক সফরকালীন হামলার নেপথ্যে কারা? ইরানে নতুন করে হামলা জরুরি ছিল: ন্যাটোপ্রধান

আইডিয়া ছড়িয়ে দেওয়ার ৬টি কৌশল

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:১২ পিএম
আইডিয়া ছড়িয়ে দেওয়ার ৬টি কৌশল
ছবি: সংগৃহীত

প্রতিটি ব্যবসায়ীরই প্রত্যাশা থাকে, তার ব্যবসার ধারণা (আইডিয়া) ও পণ্য সম্পর্কে মানুষ জানুক এবং সেগুলো নিয়ে আলোচনা করুক। একটি ব্যবসার সফলতা অনেকটাই নির্ভর করে কতটা কার্যকরভাবে সেই ধারণা মানুষের কাছে পৌঁছানো যায় তার ওপর। ব্যবসার আইডিয়া ও পণ্যকে আরও বেশি মানুষের কাছে পরিচিত করে তুলতে নিচে ছয়টি কার্যকর উপায় তুলে ধরা হলো।

১। পছন্দের বিষয়কে গুরুত্ব দিন

মানুষ সেটাই নিয়ে কথা বলে যা তাদের ভালোভাবে তুলে ধরে। তাদের পণ্যের প্রমোশন, তাদের বাচ্চারা স্কুলে কতটা ভালো করছে বা যখন তারা ক্লাসে কেমন উন্নতি করছে–এসব বিষয় নিয়ে কথা বলা অনেকটাই সহজ। তাই মানুষদের সঙ্গে কথা বলার সময় তাদের পছন্দের বিষয়কে গুরুত্ব দিন। তাদের আপন করে নিন।

আরো পড়ুন: ৭৩১ জনকে চাকরি দেবে মহিলা বিষয়ক অধিদপ্তর

তাদের চমৎকার তথ্য দিন, যাতে করে তারা এই কথা অন্যদের বলে নিজেদের বিজ্ঞ বলে জাহির করতে পারে।

২। দরকারি টিপস তুলে ধরুন

মানুষ শুধু নিজেদের ভালো দেখাতে চায় তাই নয়, তারা অন্যদের সাহায্যও করতে চায়। তাই কোনো তথ্য দরকারি হলে তা শেয়ার হওয়ার সম্ভাবনা থাকে বেশি। ডিসকাউন্ট, ভ্রমণ পরামর্শ বা মেদ কমানোর কার্যকরী উপায়–এসব দরকারি তথ্য মানুষের বেশি নজরে আসে। তাই বেশি বেশি ভালো অফার বা দরকারি টিপস তুলে ধরুন এবং মানুষ তা সহজেই শেয়ার করবে।

৩। গল্প

গল্প বলা আলাপচারিতা জমিয়ে তোলে। মানুষ রাস্তাঘাটে বিজ্ঞাপনের সামনে দিয়ে হেঁটে যায় কিন্তু তাতে যদি কোনো গল্প দেওয়া থাকে তাহলে তারা তা নিয়ে কথা বলাবলি করবে। আপনার বার্তায় আপনার ব্র্যান্ডের গল্প তুলে ধরুন, যেমন–কীভাবে তা কাজের সময় বাঁচিয়ে দেয় বা কীভাবে অসাধ্যকে সাধ্য করা যায়। তাহলে দেখবেন মানুষ আপনার বার্তা নিয়ে কথা বলছে।

৪। আবেগ

যখন আপনি কেয়ার করেন, তখনই আপনি কথা বলেন। যখন আপনি কোনো খবর নিয়ে উত্তেজিত হন, কোনো সিদ্ধান্ত নিয়ে নাখোশ হন বা নতুন কোনো কিছুর সন্ধান পান, আপনি স্বভাবতই তা অন্যদের সঙ্গে ভাগাভাগি করতে চাইবেন। তাই আবেগের ওপর জোর দিন। যে বার্তা আপনি ভাইরাল করতে চান তার সঙ্গে দৃঢ় কোনো আবেগকে যুক্ত করুন।

৫। পর্যবেক্ষণ

মানুষ অন্যদের কাছ থেকে তথ্য পেয়ে থাকে। আপনি অন্যদের খেয়াল করেন এবং যখন দেখেন তারা সবাই একই জিনিস করছেন তখন ধরে নেন যে সেটা ভালো কিছু একটা হবে। কিন্তু আপনি যা দেখতে পাবেন তাই আপনি করার চেষ্টা করবেন। এজন্য যে আচরণ যত বেশি পর্যবেক্ষণের মধ্যে থাকে তা তত বেশি গ্রহণযোগ্যতা পায়। আপনি যদি মানুষকে সহজে দেখানোর মতো কোনো ক্যাম্পেইন করেন, তাহলে তা দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি।

৬। সংযুক্তি

মানুষ যা চিন্তা করে তাই নিয়ে কথা বলতে পছন্দ করে। তাই আপনার পণ্য বা ব্যবসায়িক আইডিয়াকে পরিবেশের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করুন, যেমন- এমন কোনো বস্তু বা টপিক যা হরহামেশা মানুষের আলাপচারিতায় উঠে আসে।

তারেক/

আইডিয়া ছড়িয়ে দেওয়ার ৬টি কৌশল

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:১২ পিএম
আইডিয়া ছড়িয়ে দেওয়ার ৬টি কৌশল
ছবি: সংগৃহীত

প্রতিটি ব্যবসায়ীরই প্রত্যাশা থাকে, তার ব্যবসার ধারণা (আইডিয়া) ও পণ্য সম্পর্কে মানুষ জানুক এবং সেগুলো নিয়ে আলোচনা করুক। একটি ব্যবসার সফলতা অনেকটাই নির্ভর করে কতটা কার্যকরভাবে সেই ধারণা মানুষের কাছে পৌঁছানো যায় তার ওপর। ব্যবসার আইডিয়া ও পণ্যকে আরও বেশি মানুষের কাছে পরিচিত করে তুলতে নিচে ছয়টি কার্যকর উপায় তুলে ধরা হলো।

১। পছন্দের বিষয়কে গুরুত্ব দিন

মানুষ সেটাই নিয়ে কথা বলে যা তাদের ভালোভাবে তুলে ধরে। তাদের পণ্যের প্রমোশন, তাদের বাচ্চারা স্কুলে কতটা ভালো করছে বা যখন তারা ক্লাসে কেমন উন্নতি করছে–এসব বিষয় নিয়ে কথা বলা অনেকটাই সহজ। তাই মানুষদের সঙ্গে কথা বলার সময় তাদের পছন্দের বিষয়কে গুরুত্ব দিন। তাদের আপন করে নিন।

আরো পড়ুন: ৭৩১ জনকে চাকরি দেবে মহিলা বিষয়ক অধিদপ্তর

তাদের চমৎকার তথ্য দিন, যাতে করে তারা এই কথা অন্যদের বলে নিজেদের বিজ্ঞ বলে জাহির করতে পারে।

২। দরকারি টিপস তুলে ধরুন

মানুষ শুধু নিজেদের ভালো দেখাতে চায় তাই নয়, তারা অন্যদের সাহায্যও করতে চায়। তাই কোনো তথ্য দরকারি হলে তা শেয়ার হওয়ার সম্ভাবনা থাকে বেশি। ডিসকাউন্ট, ভ্রমণ পরামর্শ বা মেদ কমানোর কার্যকরী উপায়–এসব দরকারি তথ্য মানুষের বেশি নজরে আসে। তাই বেশি বেশি ভালো অফার বা দরকারি টিপস তুলে ধরুন এবং মানুষ তা সহজেই শেয়ার করবে।

৩। গল্প

গল্প বলা আলাপচারিতা জমিয়ে তোলে। মানুষ রাস্তাঘাটে বিজ্ঞাপনের সামনে দিয়ে হেঁটে যায় কিন্তু তাতে যদি কোনো গল্প দেওয়া থাকে তাহলে তারা তা নিয়ে কথা বলাবলি করবে। আপনার বার্তায় আপনার ব্র্যান্ডের গল্প তুলে ধরুন, যেমন–কীভাবে তা কাজের সময় বাঁচিয়ে দেয় বা কীভাবে অসাধ্যকে সাধ্য করা যায়। তাহলে দেখবেন মানুষ আপনার বার্তা নিয়ে কথা বলছে।

৪। আবেগ

যখন আপনি কেয়ার করেন, তখনই আপনি কথা বলেন। যখন আপনি কোনো খবর নিয়ে উত্তেজিত হন, কোনো সিদ্ধান্ত নিয়ে নাখোশ হন বা নতুন কোনো কিছুর সন্ধান পান, আপনি স্বভাবতই তা অন্যদের সঙ্গে ভাগাভাগি করতে চাইবেন। তাই আবেগের ওপর জোর দিন। যে বার্তা আপনি ভাইরাল করতে চান তার সঙ্গে দৃঢ় কোনো আবেগকে যুক্ত করুন।

৫। পর্যবেক্ষণ

মানুষ অন্যদের কাছ থেকে তথ্য পেয়ে থাকে। আপনি অন্যদের খেয়াল করেন এবং যখন দেখেন তারা সবাই একই জিনিস করছেন তখন ধরে নেন যে সেটা ভালো কিছু একটা হবে। কিন্তু আপনি যা দেখতে পাবেন তাই আপনি করার চেষ্টা করবেন। এজন্য যে আচরণ যত বেশি পর্যবেক্ষণের মধ্যে থাকে তা তত বেশি গ্রহণযোগ্যতা পায়। আপনি যদি মানুষকে সহজে দেখানোর মতো কোনো ক্যাম্পেইন করেন, তাহলে তা দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি।

৬। সংযুক্তি

মানুষ যা চিন্তা করে তাই নিয়ে কথা বলতে পছন্দ করে। তাই আপনার পণ্য বা ব্যবসায়িক আইডিয়াকে পরিবেশের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করুন, যেমন- এমন কোনো বস্তু বা টপিক যা হরহামেশা মানুষের আলাপচারিতায় উঠে আসে।

তারেক/

৭৩১ জনকে চাকরি দেবে মহিলা বিষয়ক অধিদপ্তর

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৩ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৪:১৫ পিএম
৭৩১ জনকে চাকরি দেবে মহিলা বিষয়ক অধিদপ্তর
ছবি: খবরের কাগজ

মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে ৭৩১ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৮ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২৮ জুলাই পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি ও শর্তসাপেক্ষে দেশের সকল জেলার নাগরিকরা আবেদন করতে পারবেন। তবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। 

এক নজরে মহিলা বিষয়ক অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: মহিলা বিষয়ক অধিদপ্তর

চাকরির ধরন: সরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১ জুলাই ২০২৬

পদ সংখ্যা: ৬টি

লোকবল নিয়োগ: ৭৩১ জন

আবেদন করার মাধ্যম: অনলাইন

আরো পড়ুন: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে কাজের সুযোগ

আবেদন শুরুর তারিখ: ৮ জুলাই ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২৮ জুলাই ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://dwa.gov.bd

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: মহিলা বিষয়ক অধিদপ্তর

পদসংখ্যা: ৬টি 

লোকবল নিয়োগ: ৭৩১ জন

পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২টি 
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) 
শিক্ষাগত যোগত্যা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস

পদের নাম: ট্রেড ইন্সট্রাক্টর (জেলা)
পদসংখ্যা: ৯৭ টি (দরজিবিজ্ঞান-৫৩টি, বুটিক বাটিক-২২টি, নকশিকাঁথা-২২টি)।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) 
শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ডিপ্লোমা এবং যে ট্রেডে ডিপ্লোমা কোর্স চালু হয়নি, সেই সব ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতার সনদ। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৬টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) 
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস

পদের নাম: ডে-কেয়ার ইনচার্জ
পদসংখ্যা: ২৫টি 
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস। অথবা এসএসসি পাস এবং শিশুযত্ন কর্মসূচি এবং নার্সিং-এ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কেবল মহিলা প্রার্থীদের বিবেচনা করা হইবে।

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৬৩টি 
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ 

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪৩৮টি 
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) 
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর। তবে ট্রেড ইন্সট্রাক্টর পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি: ১ হতে ৫ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জবাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২সহ মোট ১১২ টাকা, ৬ নং পদের জন্য অনলাইন ফি বা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকা মোট ৫৬ টাকা জমা দিতে হবে। তবে সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) প্রার্থীরা টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ৫৬ জমা দিতে হবে। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৮ জুলাই ২০২৬

তারেক/

 

যেভাবে চাকরি খুঁজবেন

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:৫৭ পিএম
যেভাবে চাকরি খুঁজবেন
ছবি: সংগৃহীত

ভালো ক্যারিয়ার গড়তে হলে সঠিক চাকরি খুঁজে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু যেকোনো চাকরিতে যোগ দিলেই দীর্ঘমেয়াদে সফলতা আসে না; নিজের দক্ষতা, আগ্রহ ও ভবিষ্যৎ লক্ষ্য অনুযায়ী উপযুক্ত কর্মক্ষেত্র বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। তাই চাকরি খোঁজার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে বিভিন্ন সুযোগ যাচাই-বাছাই করা উচিত। পরিকল্পিতভাবে এগোলে এবং নিয়মিত চেষ্টা চালিয়ে গেলে কাঙ্ক্ষিত চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, যা একটি শক্তিশালী ও সফল ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবারের লেখায় জানুন চাকরি খোঁজার কয়েকটি সাধারণ উপায় সম্পর্কে।

প্রতিষ্ঠানের ওয়েবসাইট

যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানগুলো তাদের ওয়েবসাইটেও পরিবর্তন আনছে। বর্তমানে বহু প্রতিষ্ঠানের ওয়েবসাইটে চাকরির জন্য আলাদা সেকশন রয়েছে। আপনার যদি পছন্দের কোনো প্রতিষ্ঠান থাকে, তা হলে সে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

জব পোর্টাল

ইন্টারনেটের কল্যাণে চাকরি খোঁজার কাজ তুলনামূলকভাবে অনেকটাই সহজ হয়ে গেছে। বর্তমানে দেশে চাকরি খোঁজার বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে। এগুলোর কল্যাণে আপনি এখন পছন্দের ক্যাটাগরিতে কিংবা প্রতিষ্ঠানে চাকরি খুঁজতে পারবেন কয়েকটি ক্লিকের মাধ্যমেই।

আরো পড়ুন: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে কাজের সুযোগ

লিংকডইন

পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনের মাধ্যমে চাকরি খোঁজার প্রক্রিয়া খুব সহজ। এক্ষেত্রে বড় একটি সুবিধা হলো, নিয়োগদাতারা নিজেদের প্রতিষ্ঠানের জন্য প্রায় সময় দক্ষ কর্মী খুঁজে থাকেন। তাই আপনার যদি কাজের অভিজ্ঞতা ভালো হয় আর প্রয়োজনীয় দক্ষতাগুলো থাকে, তা হলে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তবে এর জন্য আপনার প্রোফাইল ঠিকভাবে গোছানো থাকা জরুরি।

সংবাদপত্র ও ম্যাগাজিন

চাকরি খোঁজার জন্য সংবাদপত্র ও ম্যাগাজিনের সহযোগিতা নিতে পারেন। চাকরিপ্রার্থীদের কাছে এটি সবচেয়ে পুরোনো ও বেশি ব্যবহৃত উপায়। প্রতিটি সংবাদপত্রে প্রতিদিন সরকারি ও বেসরকারি সেক্টরের বহু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। এ ছাড়া প্রতি সপ্তাহে শুধু চাকরির খবরাখবর নিয়েই বেশ কয়েকটি পত্রিকা বের হয়। এগুলো নিয়মিত পর্যবেক্ষণে রাখলে আপনি কাঙ্ক্ষিত চাকরি অবশ্যই পেয়ে যাবেন।

নেটওয়ার্কিং

আপনার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, শিক্ষক কিংবা পরিচিত যেকোনো মানুষের মাধ্যমে চাকরির খবর আসতে পারে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে এ কারণে বিভিন্ন পর্যায়ের পেশাজীবীদের সঙ্গে সৌহার্দপূর্ণ ও দীর্ঘমেয়াদি সম্পর্ক গঠন করা জরুরি। কারণ, তারাই আপনাকে সঠিক কাজের সন্ধান দিতে পারে।

তারেক/

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে কাজের সুযোগ

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৭ পিএম
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে কাজের সুযোগ
ছবি: খবরের কাগজ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদের রাজস্ব খাতভুক্ত ৯ থেকে ২০ গ্রেডের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৪৯। আবেদনের শেষ তারিখ ৩০ জুলাই ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: প্রশাসক, ধানমন্ডি অঞ্চল
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।

২. পদের নাম: সহকারী স্থপতি
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।

৩. পদের নাম: প্রশিক্ষক
পদসংখ্যা: ২৪
গ্রেড ও বেতন স্কেল
১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।

আরো পড়ুন: আপনার অফিসের কর্মপরিবেশ কতটা উপযোগী?

৪. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ৮
গ্রেড ও বেতন স্কেল
১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।

৫. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/যান্ত্রিক)
পদসংখ্যা: ৪
গ্রেড ও বেতন স্কেল
১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।

৬. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ডিপ্লোমা স্থপতি)
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।

৭. পদের নাম: সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।

৮. পদের নাম: গ্রন্থাগারিক
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।

৯. পদের নাম: রিপোর্টার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।

১০. পদের নাম: ইনস্ট্রাক্ট্রেস
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল

১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।

১১. পদের নাম: সার্ভেয়ার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

১২. পদের নাম: কার্যসহকারী
পদসংখ্যা: ৩
গ্রেড ও বেতন স্কেল
৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)।

১৩. পদের নাম: সহকারী স্যানিটারি ইন্সপেক্টর
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)।

১৪. পদের নাম: মালি
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-১৮)।

বয়সসীমা

১ জুলাই ২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি

১ থেকে ৮ নম্বর পদ: ২২৩ টাকা (সার্ভিস চার্জসহ);

৯ ও ১০ নম্বর পদ: ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ);

১১ নম্বর পদ: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ);

১২ থেকে ১৪ নম্বর পদ: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১ জুলাই ২০২৬, সকাল ১০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০ জুলাই ২০২৬, বিকেল ৫টা।

তারেক/

ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটিতে চাকরির সুযোগ, পদ ৩৫০

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম
ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটিতে চাকরির সুযোগ, পদ ৩৫০
ছবি: খবরের কাগজ

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস)’ বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি তাদের ক্ষুদ্রঋণ কার্যক্রমে ‘লোন অফিসার’ পদে মোট ৩৫০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি ‘ওয়াক-ইন-ইন্টারভিউ’ বা নির্বাচনী পরীক্ষার মাধ্যমে এই চাকরিতে যোগদানের সুযোগ পাবেন।

পদের বিবরণ ও কর্মস্থল

পদের নাম: লোন অফিসার।

পদসংখ্যা: ৩৫০টি।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো এলাকা।

মাসিক বেতন: ২৩,০৮০ থেকে ২৫,০০০ টাকা।

আবেদনের যোগ্যতা ও বয়স

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর। তবে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৯ বছর। এই পদে আবেদনের জন্য ফ্রেশার বা অনভিজ্ঞদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই।

সুযোগ-সুবিধা ও ভাতা

সংস্থাটি তাদের কর্মীদের জন্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা দিয়ে থাকে।

প্রভিডেন্ট ফান্ড (পিএফ), গ্র্যাচুইটি ও বাৎসরিক ইনক্রিমেন্ট সুবিধা।

বিমা, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা এবং মোবাইল বিল।

আরো পড়ুন: জনবল নেবে ওয়ান ব্যাংক

১টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা এবং পিকনিক ভাতা।

জ্বালানি বিলসহ পুরুষ কর্মীদের জন্য ফ্রি আবাসনের সুবিধা।

নারী কর্মীদের জন্য আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা।

কুমিল্লা ও চট্টগ্রাম জোনে নিয়োগপ্রাপ্তদের জন্য বিশেষ প্রণোদনা ভাতা।

অন্যান্য প্রয়োজনীয় শর্ত

প্রার্থীদের সৎ, পরিশ্রমী ও অধূমপায়ী হতে হবে। নিজস্ব মোটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নারী প্রার্থীদের আবেদনে বিশেষ উৎসাহিত করা হয়েছে। তবে সিএসএসে কোনো আত্মীয় কর্মরত থাকলে আবেদন না করাই ভালো।

নির্বাচনী পরীক্ষার তারিখ ও স্থান

আগ্রহী প্রার্থীদের আলাদাভাবে কোনো আবেদনপত্র পাঠাতে হবে না। প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি নিচের যেকোনো একটি ঠিকানায় পরীক্ষা দিতে উপস্থিত হতে হবে:

১. মাদারীপুর কেন্দ্র: ১০ জুলাই ২০২৬ (সকাল ৯টা)। স্থান: সিএসএস মোস্তফাপুর ব্রাঞ্চ, উকিল বাড়ি, ঘটমাঝি, মাদারীপুর সদর।

২. ঢাকা কেন্দ্র: ২৪ জুলাই ২০২৬ (সকাল ৯টা)। স্থান: সিএসএস ঢাকা অফিস, হোল্ডিং নং-২৭৯/৬/এ, পশ্চিম মানিকদি, মিরপুর, ঢাকা-১২০৬।

পরীক্ষায় অংশগ্রহণের নিয়ম

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, ২ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র ও সব সনদের ফটোকপিসহ পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার দিন নগদ ১০০ টাকা ফি (অফেরতযোগ্য) জমা দিতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ১৫ হাজার টাকা জামানত দিতে হবে, যা চাকরি শেষে লভ্যাংশসহ ফেরত দেওয়া হবে।

তারেক/