ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে মেমোরি চিপের সংকট ব্যাপক পরিসরে মানবসদৃশ রোবট ব্যবহারের দিকে চোখ টাটকার চেয়ে বাসি খেলে লাভ এই ৩ খাবার জনবল নেবে সোনারগাঁও হোটেল, দ্রুত আবেদন করুন মাভাবিপ্রবিতে বিশ্বকাপ ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০ ঝিনাইদহে আর্জেন্টিনার জয়ে উল্লাসের মুহূর্তে সমর্থকের মৃত্যু আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ করল মিসর মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আবারও বাড়ল জ্বালানি তেলের দাম সাতকানিয়ায় হু হু করে ঢুকছে সাঙ্গুর পানি, পানিবন্দি হাজারো মানুষ ফ্রান্স-মরক্কো ম্যাচে সব রেফারিই আর্জেন্টিনার চাঁদপুর যুব মহিলা লীগের সভাপতি ফরিদা গ্রেপ্তার চট্টগ্রাম-কক্সবাজার রুটেও ট্রেন চলাচল বাতিল পশ্চিমবঙ্গে ১১ বছরের কিশোরীকে ধর্ষণ-হত্যার আসামিকে এনকাউন্টার হালান্ডের প্রশংসায় পঞ্চমুখ নরওয়ে কোচ সলবাকেন আইডিয়া ছড়িয়ে দেওয়ার ৬টি কৌশল রুদ্ধশ্বাস ম্যাচের ভিএআর বিতর্ক: মিশরকে কি ‘ডাকাতি’ করল আর্জেন্টিনা? চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ সুবিধা নির্বাচন ব্যবস্থার সংস্কারে পর্যবেক্ষকদের সুপারিশকে গুরুত্ব দেবে ইসি সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান বাঁশখালীতে ভারি বর্ষণে জলাবদ্ধতা, পানিবন্দি প্রায় অর্ধ লাখ মানুষ রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৪৩২ মিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল গুলিবিদ্ধ পাহাড় উজাড় ও বিরূপ আবহাওয়ায় সংকটে আলীকদমের মৌচাষিরা ভারী বর্ষণে চবির সব ক্লাস-পরীক্ষা স্থগিত দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বাহুবলে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ২০ মিসরের গোল বাতিলে যা বললেন সাবেক রেফারি মানবপাচার রোধে বাংলাদেশ-ভিয়েতনাম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক ভিএআর সমালোচনায় সাবেক ফুটবলার, কোচ ও বিশ্লেষক পাকিস্তানের কার্গো বিমান নিখোঁজ

ফ্রান্স-মরক্কো ম্যাচে সব রেফারিই আর্জেন্টিনার

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:২৯ পিএম
ফ্রান্স-মরক্কো ম্যাচে সব রেফারিই আর্জেন্টিনার
ফাকুন্দো তেল্লো। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফ্রান্স ও মরক্কোর মধ্যকার বহুল প্রতীক্ষিত কোয়ার্টার ফাইনালের জন্য রেফারি প্যানেল ঘোষণা করেছে ফিফা। গুরুত্বপূর্ণ এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছে সম্পূর্ণ আর্জেন্টাইন একটি রেফারি দল। মাঠের প্রধান দায়িত্বে থাকবেন অভিজ্ঞ রেফারি ফাকুন্দো তেল্লো।

চলতি বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে রেফারি প্যানেলের সব সদস্য একই দেশের হতে যাচ্ছেন। বিশ্বকাপের শেষ দিকের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অভিজ্ঞ ও পরীক্ষিত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার যে নীতি ফিফা অনুসরণ করে, এই নিয়োগও তারই অংশ।

ফাকুন্দো তেল্লোর জন্য মরক্কোকে ঘিরে এটি নতুন অভিজ্ঞতা নয়। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে মরক্কো ও পর্তুগালের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। ফলে বিশ্বকাপের ইতিহাসে মরক্কোর টানা দুই কোয়ার্টার ফাইনাল ম্যাচে দায়িত্ব পালন করা রেফারি হতে যাচ্ছেন এই আর্জেন্টাইন।

ফ্রান্স-মরক্কো ম্যাচে তেল্লোর সহকারী হিসেবে থাকবেন জুলিয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে। চতুর্থ অফিশিয়ালের দায়িত্ব পালন করবেন দারিও হেরেরা। রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন ক্রিস্টিয়ান নাভারো।

বিশ্বকাপের নকআউট পর্বে রেফারিংয়ের মান ও সিদ্ধান্ত নিয়ে বরাবরই বাড়তি নজর থাকে। তাই ফ্রান্স-মরক্কোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ফিফার এই নিয়োগও ফুটবল মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

পাপ্পু/রিফাত/

আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ করল মিসর

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:৪৫ পিএম
আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ করল মিসর
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে মিসর। আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পর ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তগুলোর তদন্ত দাবি করেছে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন।

মিসরের কোচ হোসাম হাসান ম্যাচ শেষে রেফারিং নিয়ে কঠোর সমালোচনা করার কয়েক ঘণ্টার মধ্যেই ফিফার কাছে অভিযোগ জমা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে তিনি ম্যাচের ফল নিয়ে প্রশ্ন তুলে একে ‘পাতানো’ বলেও মন্তব্য করেন। পাশাপাশি ফরাসি রেফারির ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে আগে থেকেই চাপ প্রয়োগ করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হেনি আবু রিদা ফিফার কাছে রেফারি ফ্রাঁসোয়া ল্যাতেক্সিয়ে এবং তার সহকারী প্যানেলকে বিশ্বকাপের বাকি ম্যাচ পরিচালনা থেকে বিরত রাখার অনুরোধ জানিয়েছেন। মিসরের দাবি, রেফারির কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে।

মিসরের পক্ষ থেকে বিশেষভাবে দুটি সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো, ভিএআর পর্যালোচনার পর আগের একটি ফাউলের কারণে মিসরের একটি গোল বাতিল করা। দ্বিতীয়টি হলো, আর্জেন্টিনার জয়সূচক তৃতীয় গোলের আগে সংঘটিত সম্ভাব্য ফাউল নিয়ে ভিএআরের হস্তক্ষেপ না করা।

তবে মিসরের অভিযোগের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ফিফা।

হালান্ডের প্রশংসায় পঞ্চমুখ নরওয়ে কোচ সলবাকেন

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:১৩ পিএম
হালান্ডের প্রশংসায় পঞ্চমুখ নরওয়ে কোচ সলবাকেন
আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ বিশ্বকাপে মায়ামিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে নরওয়ে। মহাগুরুত্ব এই ম্যাচের আগে স্ট্রাইকার আর্লিং হালান্ডকে ‘অনন্য’ ও ‘ব্যতিক্রমী’ বলে অভিহিত করেছেন নরওয়ের কোচ স্তালে সলবাকেন। মাঠের এই লড়াইয়ে ইংলিশ ডিফেন্ডারদের মুখোমুখি হবেন এই দানবীয় স্ট্রাইকার, যাদের বিপক্ষে প্রিমিয়ার লিগে নিয়মিত খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

নিজের প্রথম বিশ্বকাপেই দুর্দান্ত ফর্মে আছেন হালান্ড। ১৯৯৮ সালের পর এটিই নরওয়ের প্রথম বিশ্বকাপ মিশন। সঠিক সময়ে সঠিক জায়গায় বল পেয়ে গোল করার দক্ষতা রয়েছে তার। টুর্নামেন্টে ইতিমধ্যে সাতটি গোল করে দলকে শেষ আটে টেনে তুলেছেন তিনি।

সলবাকেন বলেন, ‘সব বড় খেলোয়াড়দেরই নিজেদের মেলে ধরার একটা তাড়না থাকে। ম্যাচে যখন তারা বল পান না, তখন তারা প্রায়ই পজিশন ছেড়ে বাইরে চলে আসেন এটা বোঝাতে যে-‘আমি এখানে আছি’। কিন্তু আর্লিং এসবের তোয়াক্কাই করে না।’

তিনি আরও বলেন, ‘সে খুব ভালো করেই জানে তার শক্তির জায়গা কোনটা এবং কোন জায়গায় সে দলকে সাহায্য করতে পারবে। গত রবিবারও ঠিক এমনটাই দেখা গেছে... ফুটবল ইতিহাসে এর আগে এই ধাঁচের কোনো ফুটবলার আসেনি।’

পাপ্পু/রিফাত/

রুদ্ধশ্বাস ম্যাচের ভিএআর বিতর্ক: মিশরকে কি ‘ডাকাতি’ করল আর্জেন্টিনা?

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:১২ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০১:২১ পিএম
রুদ্ধশ্বাস ম্যাচের ভিএআর বিতর্ক: মিশরকে কি ‘ডাকাতি’ করল আর্জেন্টিনা?
মিশর বনাম আর্জেন্টিনা, ফিফা বিশ্বকাপ: মিশরের বিপক্ষে বিতর্কিত ৩-২ গোলের জয়ের পর আর্জেন্টিনার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। ছবি: এনডিটিভি

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে মিশরের ৩-২ ব্যবধানের হারটি ফুটবল ইতিহাসের অন্যতম নাটকীয় ম্যাচ হিসেবে জায়গা করে নিয়েছে। ৬৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকা মিশর শেষ ১৩ মিনিটে ৩টি গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে যায়। তবে এই অবিশ্বাস্য কামব্যাকের চেয়েও ফুটবল বিশ্বে এখন বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ম্যাচের রেফারিং।

মিশর শিবিরের দাবি, রেফারি এবং ভিএআর টিম সম্পূর্ণভাবে আর্জেন্টিনার পক্ষে কাজ করেছে। ম্যাচের ভাগ্য নির্ধারণে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির বিতর্কিত দুটি সিদ্ধান্ত দেখা যাক একনজরে:

মোস্তফা জিকোর গোল বাতিল ও ১০০ গজের বিতর্ক

ম্যাচে যখন মিশর ১-০ গোলে এগিয়ে, তখন এক দুর্দান্ত কাউন্টার অ্যাটাক থেকে গোল করে ব্যবধান ২-০ করেন মিশরীয় মিডফিল্ডার মোস্তফা জিকো। কিন্তু আলবিসেলেস্তেদের খেলোয়াড়দের প্রতিবাদের মুখে প্রধান রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ারকে পিচসাইড মনিটর দেখার সংকেত দেয় ভিএআর।

রিপ্লেতে দেখা যায়, গোলটি হওয়ার প্রায় ১০ সেকেন্ড আগে এবং প্রায় ১০০ গজ দূরে মিশরের নিজেদের হাফে মারওয়ান আতিয়া আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের জার্সি টেনে ধরেছিলেন এবং পায়ে পাড়া দিয়েছিলেন। এই সামান্য ফাউলের অজুহাতে গোলটি বাতিল করা হয়।

ফুটবল বিশ্লেষক ও সাবেক রেফারিদের অনেকেই এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে, ফাউলটি গোল হওয়া থেকে অনেক দূরে এবং অনেক আগে ঘটেছিল, যেখানে ভিএআর-এর এত পেছনে গিয়ে হস্তক্ষেপ করা নিয়মবহির্ভূত ও নজিরবিহীন।

মোহাম্মদ সালাহকে পেনাল্টি প্রত্যাখ্যান ও আর্জেন্টিনার জয়সূচক গোল

ম্যাচের শেষ দিকে যখন ২-২ সমতা, তখন আর্জেন্টিনার পেনাল্টি বক্সের ভেতর মিশরের অধিনায়ক মোহাম্মদ সালাহকে ধাক্কা ও জার্সি টেনে ফেলে দেন হুলিয়ান আলভারেজ এবং ম্যাক অ্যালিস্টার। এটি একটি স্পষ্ট পেনাল্টির দাবি ছিল। কিন্তু রেফারি লেটেক্সিয়ার খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং আশ্চর্যজনকভাবে এবার ভিএআর রেফারি কোনো হস্তক্ষেপই করেননি।

মিশরীয় শিবিরের ক্ষোভ এখানেই যে, তাদের গোলের বেলায় রেফারি ১০০ গজ পেছনে গিয়ে ফাউল খুঁজে বের করলেন, অথচ সালাহর ক্ষেত্রে বক্সের ভেতরের স্পষ্ট ফাউলটি সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হলো। আরও বড় ট্র্যাজেডি হলো, এই ঘটনার পরপরই কাউন্টার অ্যাটাক থেকে এনজো ফার্নান্দেজ গোল করে আর্জেন্টিনার ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

পক্ষপাতিত্বের অভিযোগ ও ফুটবল বিশ্বের সমালোচনা

ম্যাচ শেষে ফুটবল বিশেষজ্ঞ এবং ক্ষুব্ধ সমর্থকেরা সোশ্যাল মিডিয়ায় রেফারি প্যানেলের তীব্র সমালোচনা করেছেন।

সাবেক ফিফা রেফারি মার্ক ক্ল্যাটেনবার্গ বলেন, ’এই টুর্নামেন্টে যেভাবে রেফারিং হচ্ছে, তার সঙ্গে এই সিদ্ধান্ত একেবারেই সঙ্গতিপূর্ণ নয়। ভিএআর এখানে অতিরিক্ত ঘাঁটাঘাঁটি করে মিশরের গোলটি বাতিল করার উসিলা খুঁজেছে।’

মিশরের প্রধান কোচ হোসাম হাসান এবং গোলদাতা মোস্তফা জিকো ম্যাচটিকে ‘পাতানো’ এবং ফিফা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে এই রেফারিদের ব্যবহার করেছে বলে সরাসরি অভিযোগ তুলেছেন। এই ম্যাচটি ২০২৬ বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় রেফারিং কেলেঙ্কারি হিসেবে থেকে যাবে। সূত্র: এনডিটিভি

আজহার/অমিয়/

মিসরের গোল বাতিলে যা বললেন সাবেক রেফারি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:২৬ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১২:৩৫ পিএম
মিসরের গোল বাতিলে যা বললেন সাবেক রেফারি
ছবি: সংগৃহীত

মিসর ও আর্জেন্টিনার ম্যাচে বিতর্কিত ভিএআর সিদ্ধান্ত নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন সাবেক বিশ্বকাপ রেফারি ফার্নান্দো গুয়েরেরো। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ভিএআর দলের সদস্য থাকা এই মেক্সিকান রেফারি দাবি করেছেন, ঘটনাটিতে মাঠের রেফারি ও ভিএআর-দুই পক্ষের সিদ্ধান্তেই ভুল ছিল।

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বিশ্লেষণে গুয়েরেরো বলেন, আর্জেন্টিনার ডিফেন্ডারের বিরুদ্ধে যে ফাউলের অভিযোগে মিসরের গোলের মুহূর্তটি পর্যালোচনা করা হয়েছে, সেখানে আসলে কোনো ফাউলই ছিল না।

তিনি আরও ব্যাখ্যা করেন, ধরেও নেওয়া হয় যে সেখানে ফাউল হয়েছিল, তবুও ভিএআর প্রোটোকল অনুযায়ী ওই আক্রমণ পর্যালোচনার আওতায় পড়ার কথা নয়। কারণ ‘অ্যাটাকিং পজিশন ফেজ’ তৈরির পর্যায়ের নিয়ম অনুযায়ী, গোলের আগে আর্জেন্টিনার খেলোয়াড়দের কাছে বল পুনরুদ্ধারের যথেষ্ট সুযোগ ছিল।

গুয়েরোর মতে, ওই সময়ে আর্জেন্টিনার খেলোয়াড়দের সামনে পর্যাপ্ত জায়গা, সময় এবং প্রতিপক্ষকে থামানোর সুযোগ ছিল। এমনকি বল ফিরে পাওয়ার জন্য তারা একাধিকবার সুযোগও পেয়েছিল। তাই ঘটনাটিকে গোলের বৈধতা বাতিলের মতো পরিষ্কার ভিএআর হস্তক্ষেপের বিষয় হিসেবে বিবেচনা করা ঠিক হয়নি।

সাবেক এই বিশ্বকাপ রেফারির মন্তব্য অনুযায়ী, ভিএআর ব্যবহারের মূল উদ্দেশ্য হলো স্পষ্ট ও গুরুতর ভুল সংশোধন করা। কিন্তু যেখানে বল হারানো দল পুনরায় বল দখলে নেওয়ার বাস্তব সুযোগ পায়, সেখানে আগের ঘটনাকে টেনে এনে গোল বাতিল করা ভিএআর নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।সূত্র: আহরাম অনলাইন

পাপ্পু/রিফাত/

ভিএআর সমালোচনায় সাবেক ফুটবলার, কোচ ও বিশ্লেষক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:১৯ পিএম
ভিএআর সমালোচনায় সাবেক ফুটবলার, কোচ ও বিশ্লেষক
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ-১৬ এর আর্জেন্টিনা-মিসর ম্যাচে ভিএআর ব্যবহারের ধারাবাহিকতা নিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। খেলার নিয়মের প্রযুক্তিগত ব্যাখ্যা নিয়ে ভিন্নমত থাকলেও, ভিএআর-এর অসঙ্গতিপূর্ণ প্রয়োগই ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে মত দিয়েছেন একাধিক সাবেক ফুটবলার, কোচ ও বিশ্লেষক।

ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার অ্যালান শিয়ারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘হয় দুটিই ফাউল ছিল, না হয় কোনোটিই নয়। কিন্তু আমাদের তো বলা হয়েছিল তারা বারবার রি-রেফারিং করবে না।’ তার মন্তব্যে একই ধরনের দুটি ঘটনার ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনহো রেফারিংকে ‘দিনের আলোতে ডাকাতি’ বলে আখ্যায়িত করেন। তার অভিযোগ, আর্জেন্টিনার ক্ষেত্রে প্রতিটি ঘটনা খতিয়ে দেখা হলেও মিসরের বেলায় একই মানদণ্ড অনুসরণ করা হয়নি।

মরিনহো বলেন, ‘এই আর্জেন্টিনা দলের বিরুদ্ধে যখন আপনি ২-০ গোলে এগিয়ে থাকবেন, তখনও তা যথেষ্ট নয়। কারণ মাঠে আপনি শুধু ১১ জন খেলোয়াড়ের বিরুদ্ধে খেলছেন না। আপনাকে লড়তে হচ্ছে রেফারির বাঁশি, ভিএআর রুম এবং টুর্নামেন্টের পুরো স্ক্রিপ্টের বিরুদ্ধে।’

দাবার গ্র্যান্ডমাস্টার ও রাজনৈতিক বিশ্লেষক গ্যারি কাসপারভও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘অনেক দূরের এক ফাউলের অজুহাতে মিসরের অবিশ্বাস্য গোলটি বাতিল করা হলো, অথচ ঠিক তার কয়েক মিনিট পর একই রকম পরিস্থিতিতে আর্জেন্টিনার গোলটি বাতিল করা হলো না।’ ফিফাকে ‘দুর্নীতিগ্রস্ত তামাশা’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, সংস্থাটি তাদের সবচেয়ে বড় তারকাদের সুবিধা করে দিচ্ছে।

এদিকে, বিবিসির ফুটবল সংবাদদাতা ডেল জনসন বলেন, মিসরের গোল বাতিলের সিদ্ধান্তটি ‘এই টুর্নামেন্টে যেভাবে রেফারিং করা হয়েছে তার সম্পূর্ণ পরিপন্থী।’ তার মতে, পুরো ম্যাচে হালকা শারীরিক সংঘর্ষকে উপেক্ষা করা হলেও একটি সাধারণ জার্সি টানার ঘটনাকে কেন্দ্র করে গোল বাতিলের সিদ্ধান্ত গ্রহণে ধারাবাহিকতার অভাব স্পষ্ট হয়েছে।

ইংল্যান্ড ও আর্সেনালের সাবেক স্ট্রাইকার ইয়ান রাইটও মিসরের হতাশার প্রতি সমর্থন জানিয়ে বলেন, দলের ক্ষুব্ধ হওয়ার ‘শতভাগ অধিকার রয়েছে’ এবং ম্যাচের শেষ মুহূর্তে নেওয়া বিতর্কিত সিদ্ধান্তগুলো মেনে নেওয়া সত্যিই কঠিন।

তবে ম্যাচের বিতর্কিত সিদ্ধান্ত এবং ভিএআর ব্যবহারের সমালোচনা নিয়ে ফিফার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

পাপ্পু/রিফাত/