ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সর্বশেষ
মিসরীয় কোচের ফিফার বর্ণবাদ-বিরোধী অঙ্গভঙ্গি মেসির পেনাল্টি আটকে দেওয়া কে এই গোলরক্ষক? ৮ জুলাই মুদ্রা বাজার: বেড়েছে কানাডিয়ান ডলার, ইন্ডিয়ান রুপির দাম কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে সংঘর্ষ, ব্রাজিল সমর্থক নিহত বিশ্বকাপ বিতর্ক: কে এই ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার? দিনাজপুরে স্বামীর শাবলের আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক মার্কিন-ইরান সংঘাতে আফ্রিকার ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণে পরিবর্তনের হাওয়া পূর্বাচল প্রবাসী পল্লী আবাসন প্রকল্পে শতাধিক গাছের চারা কর্তন, শাস্তি দাবি কাপ্তাই লেকের পানি বৃদ্ধি: বেড়েছে বিদ্যুৎ উৎপাদন রাঙামাটিতে বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত, পাহাড়ধসের শংকা কোয়ার্টার ফাইনালের কার প্রতিপক্ষ কে? আইশোস্পিডকে বর্ণবাদী আচরণের অভিযোগ, তদন্তে ফিফা ভারী বর্ষণে ও জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মেহেরপুরে চুরি হওয়া প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ঈশ্বরগঞ্জের আলমগীর কবির ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ৬০ মিলিয়ন ইউরো অর্থায়ন পেল ব্র্যাক ব্যাংক ভেবেছিলাম আমিই দলকে ডুবালাম: মেসি দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস বেরোবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অর্থ মন্ত্রনালয় ও যমুনা ব্যাংকের যৌথ আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন বাউফলে উদ্বোধনের আগেই কোটি টাকার সেতুতে ফাটল নবিজির বিছানায়, মৃত্যুর মুখোমুখি পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ সম্বোধন করে উত্তরপত্র জমা বৃষ্টিতে দুর্ভোগ, চার দিন বন্ধ হাতিয়ার ফেরি চলাচল ফটিকছড়িতে ভারী বর্ষণে বন্যা ও পাহাড়ধসের শঙ্কা, প্রশাসনের সতর্কতা প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গানের সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে মেসিদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব চট্টগ্রাম বোর্ডের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

ভেবেছিলাম আমিই দলকে ডুবালাম: মেসি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৪৯ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১১:১০ এএম
ভেবেছিলাম আমিই দলকে ডুবালাম: মেসি
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

পেনাল্টি মিস করার পর এক মুহূর্তের জন্য মনে হয়েছিল, তার ভুলেই হয়তো দল হেরে যাবে। তবে শেষ পর্যন্ত অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয় তুলে নেওয়ার পরও সেই আক্ষেপ কাটেনি লিওনেল মেসির।

ম্যাচের ১৯তম মিনিটে স্পট কিক থেকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল স্কালোনির শিষ্যরা। কিন্তু মেসির নেওয়া পেনাল্টি দারুণ দক্ষতায় রুখে দেন মোস্তফা শোবের। এরপর ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তবে শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ গোলে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। ম্যাচে একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে সরাসরি অবদান রাখেন মেসি।

ম্যাচ শেষে পেনাল্টি মিসের হতাশার কথা তুলে ধরে মেসি বলেন, ‘পেনাল্টি মিস করার পর আমি নিজের ওপর ভীষণ রেগে গিয়েছিলাম। যেভাবে শটটা নিয়েছিলাম, তাতে মনে হচ্ছিল-আমিই বুঝি আজ পুরো দলকে ডুবিয়ে দিলাম।’

দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রসঙ্গে আর্জেন্টিনা অধিনায়ক বলেন, ‘২-০ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানো সহজ নয়। পরবর্তী রাউন্ডে উঠতে পেরে আমি খুবই আনন্দিত। যেভাবে আমরা ম্যাচে ফিরেছি, তা ছিল অসাধারণ। পরিস্থিতি কঠিন হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে এনে জয় পাওয়া ছিল দারুণ রোমাঞ্চকর।’

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নতুন নজির গড়েছে আর্জেন্টিনা। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো দুই বা তারও বেশি গোলে পিছিয়ে থেকেও জয় তুলে নিয়েছে দলটি।

পাপ্পু/রিফাত/

মিসরীয় কোচের ফিফার বর্ণবাদ-বিরোধী অঙ্গভঙ্গি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:৫৯ এএম
মিসরীয় কোচের ফিফার বর্ণবাদ-বিরোধী অঙ্গভঙ্গি
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ-১৬ পর্বে নাটকীয় প্রত্যাবর্তনে মিসরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা আলবিসেলেস্তেরা শেষ মুহূর্তে টানা তিন গোল করে অবিশ্বাস্য জয় তুলে নেয়।

তবে ম্যাচের শেষ দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে। পরাজয় মেনে নিতে না পেরে মিসরের খেলোয়াড় ও কোচিং স্টাফের মধ্যে ক্ষোভ দেখা যায়। এ সময় সাইডলাইনের কাছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে মিসরের প্রধান কোচ হোসাম হাসানের বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, তর্কের একপর্যায়ে হাসান ফিফার নির্ধারিত বর্ণবাদ-বিরোধী অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। ঘটনাটি মুহূর্তেই আলোচনার জন্ম দেয়। এ সময় মেসিকে কিছুটা বিস্মিত ও থমকে যেতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত হস্তক্ষেপ করেন ম্যাচ কর্মকর্তারা। পরে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় মেসিকে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে খেলা স্বাভাবিক করতে সহায়তা করেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্পষ্ট ক্ষোভ প্রকাশ করেন হোসাম হাসান। তিনি দাবি করেন, তার দলের সঙ্গে অন্যায় করা হয়েছে।

হাসান বলেন, ‘আর্জেন্টিনার এই জয় সম্পূর্ণ অন্যায্য। আমি আপনাদের কথা দিচ্ছি, আজ ফিরে গিয়ে আমি এই বিশ্বকাপের আর কোনো ম্যাচই দেখব না, কারণ এখানে কোনো ন্যায়বিচার নেই। আমার ব্যক্তিগত প্রতিবাদ হলো, আমি আর এই বিশ্বকাপ দেখবই না। দেশে ফিরে যাওয়ার পর আমি আর টিভি অন করব না।’

তিনি আরও বলেন, ‘হয়তো তারা বিশ্বচ্যাম্পিয়নদের টুর্নামেন্টে টিকিয়ে রাখতে চেয়েছিল। হয়তো তারা চেয়েছিল মেসি যেন রেসে টিকে থাকে। ফুটবলে মাঝে মাঝে এমন কিছু বাহ্যিক প্রভাব কাজ করে, যা টেকনিক্যাল বা কৌশলগত বিষয়ের ঊর্ধ্বে। বিশ্বচ্যাম্পিয়নরা সব মহল থেকেই সমর্থন পেয়েছে।’

বক্তব্যের শেষাংশে হাসান বলেন, ‘আমি সুন্দর ভাষায় বলতে পারতাম যে আমাদের ভাগ্য খারাপ ছিল। কিন্তু সত্য এটাই যে আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে এবং এটি চরম অবিচার।’

মেসির পেনাল্টি আটকে দেওয়া কে এই গোলরক্ষক?

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:৫৪ এএম
মেসির পেনাল্টি আটকে দেওয়া কে এই গোলরক্ষক?
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে আটলান্টায় শেষ-১৬ এর ম্যাচে লিওনেল মেসির পেনাল্টি রুখে দিয়ে ফুটবল বিশ্বে হইচই ফেলে দিয়েছেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবের। বাম দিকে ঝাঁপিয়ে পড়ে মেসির শটটি প্রতিহত করেন তিনি। চলমান বিশ্বকাপে এটি মেসির মিস করা দ্বিতীয় পেনাল্টি।

চলতি বিশ্বকাপে এটি শোবেরের দ্বিতীয় পেনাল্টি সেভ। এর আগে গ্রুপ পর্বে ইরানের মেহেদি তারেমির একটি স্পট কিকও দারুণ দক্ষতায় আটকে দিয়েছিলেন তিনি। এর মাধ্যমে বিশ্বকাপের একটি একক আসরে দুটি পেনাল্টি ঠেকানো ইতিহাসের চতুর্থ এবং প্রথম আফ্রিকান গোলরক্ষক হিসেবে অনন্য এক রেকর্ড গড়লেন শোবের।


তবে কেবল পেনাল্টি সেভই নয়, পুরো ম্যাচ জুড়েই বীরত্ব দেখিয়েছেন এই মিশরীয় দেয়াল। প্রথমার্ধে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং আলভারেজের অত্যন্ত কাছ থেকে নেওয়া দুটি নিশ্চিত গোলের শট রুখে দিয়ে মিসরকে ম্যাচে টিকিয়ে রাখেন তিনি।

ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ার:
২৬ বছর বয়সী মোস্তফা শোবের ২০২০ সাল থেকে মিসরের ক্লাব আল আহলির হয়ে খেলছেন এবং ক্লাবটির হয়ে ইতিমধ্যে ৬৩টি ম্যাচে মাঠে নেমেছেন। অন্যদিকে জাতীয় দলের জার্সি গায়ে এখন পর্যন্ত ১৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।
পারিবারিক ঐতিহ্য:

ফুটবল মোস্তফা শোবেরের রক্তেই রয়েছে। তিনি মিশরের কিংবদন্তি গোলরক্ষক আহমেদ শোবেরের ছেলে, যিনি ১৯৯০ সালের বিশ্বকাপে মিসরের হয়ে খেলেছিলেন। সেবার গ্রুপ পর্বে নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ডের বিপক্ষে মিশরের দুটি গুরুত্বপূর্ণ ড্রয়ের পেছনে আহমেদ শোবেরের অনবদ্য অবদান ছিল। বাবার সেই গৌরবময় উত্তরাধিকার এবার যেন আরও বড় মঞ্চে টেনে নিলেন ছেলে মোস্তফা শোবের।

পাপ্পু/রিফাত/

কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে সংঘর্ষ, ব্রাজিল সমর্থক নিহত

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:৪৮ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১১:৫৯ এএম
কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে সংঘর্ষ, ব্রাজিল সমর্থক নিহত
ছবি: সংগৃহীত

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ফুটবল খেলা নিয়ে ট্রল করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে এক ব্রাজিল সমর্থক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মো. শরিফুল ইসলাম (৩২) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. মতিউর রহমান। শরীফ কুমিল্লা নগরীর ২৩নং ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ। 

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার আওতাধীন ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শংকর কান্তি দাস জানান, মঙ্গলবার (৭ জুলাই) রাতে আর্জেন্টিনা–মিশরের ফুটবল ম্যাচ চলাকালে আর্জেন্টিনা প্রথম গোল হজম করার পর ব্রাজিল সমর্থক শরিফুল ইসলাম উল্লাস প্রকাশ করেনন। আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশ্যে করে ট্রল ও কটাক্ষ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন আর্জেন্টিনা সমর্থক শরিফুলের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করেন।

মারধরের একপর্যায়ে শরিফুল গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, খেলা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সকাল পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

জহির শান্ত/খাদিজা রুমি/

বিশ্বকাপ বিতর্ক: কে এই ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার?

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:৪৩ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১১:৫৬ এএম
বিশ্বকাপ বিতর্ক: কে এই ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার?
ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার

আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচের পর এখন ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত ও সমালোচিত নাম ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার। মাঠের রেফারিং নিয়ে মিশরীয় শিবিরের ‘পাতানো ম্যাচ’-এর বিস্ফোরক অভিযোগের পর ফুটবল অনুসারীদের মনে এখন একটাই প্রশ্ন- কে এই ফরাসি রেফারি? আন্তর্জাতিক ফুটবলে তার অতীত রেকর্ড কেমন?

ক্যারিয়ারের বড় সাফল্য: ইউরো ২০২৪ ফাইনাল

২০২৬ বিশ্বকাপের আগে লেটেক্সিয়ারের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল জার্মানিতে অনুষ্ঠিত উয়েফা ইউরো ২০২৪-এর ফাইনাল ম্যাচ পরিচালনা করা। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে স্পেন বনাম ইংল্যান্ডের মধ্যকার সেই হাই-ভোল্টেজ ফাইনালটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করে ফুটবল মহলে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন তিনি। এর আগে ২০২৩ সালের উয়েফা সুপার কাপে ম্যানচেস্টার সিটি ও সেভিয়ার মধ্যকার ম্যাচ এবং চ্যাম্পিয়ন্স লিগের বহু কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের মতো হাই-প্রোফাইল ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে।

কার্ডের ছড়াছড়ি ও বিতর্কের ইতিহাস

মাঠে শান্ত স্বভাবের হলেও শৃঙ্খলা বজায় রাখতে কার্ড দেখাতে কার্পণ্য করেন না লেটেক্সিয়ার। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ফরাসি লিগে অনেক বড় বড় তারকাকে লাল বা হলুদ কার্ড দেখানোর রেকর্ড রয়েছে তার।

তবে নিখুঁত রেফারিংয়ের জন্য পরিচিত হলেও ক্যারিয়ারে বেশ কয়েকবার ভিএআর প্রযুক্তি ব্যবহার নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। ফরাসি লিগে পিএসজি কিংবা অলিম্পিক মার্শেইর মতো বড় ক্লাবগুলোর ম্যাচেও তার কিছু সিদ্ধান্ত নিয়ে অতীতে বিতর্ক হয়েছিল।

২০২৬ বিশ্বকাপে কেন কাঠগড়ায়?

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার শেষ ষোলোর নকআউট ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পান লেটেক্সিয়ার। ম্যাচের ৫৮ মিনিটে মিশরের একটি গোল বাতিল করা এবং পেনাল্টি বক্সের ভেতর মোহাম্মদ সালাহকে ফাউল করার পরও ভিএআর চেক না করে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

ম্যাচ শেষে মিশরের কোচ হোসাম হাসান ক্ষোভ উগরে দিয়ে রেফারি লেটেক্সিয়ারকে ‘পক্ষপাতদুষ্ট’ এবং এই ম্যাচটিকে ‘পাতানো’ বলে আখ্যা দেন।

ইউরো ফাইনালে যে রেফারিকে বলা হয়েছিল বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ‘ন্যায়বিচারক’, মাত্র দুই বছরের মাথায় ২০২৬ বিশ্বকাপে এসে সেই ফ্রাঁসোয়া লেটেক্সিয়ারই এখন ফিফার কাঠগড়ায় দাঁড়ানোর শঙ্কায় রয়েছেন

আজহার/

কোয়ার্টার ফাইনালের কার প্রতিপক্ষ কে?

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:২৯ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১১:৩০ এএম
কোয়ার্টার ফাইনালের কার প্রতিপক্ষ কে?
ছবি: সংগৃহীত

শেষ ষোলোর লড়াই শেষে নির্ধারিত হয়েছে ২০২৬ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আট দল। শিরোপার দৌড়ে টিকে থাকা দলগুলো আগামী ১০ থেকে ১২ জুলাই সেমিফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামবে। চারটি জমজমাট লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন চরমে।

চরম উত্তেজনা, নাটকীয় প্রত্যাবর্তন এবং একের পর এক অঘটনের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৬ ফিফঅ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। নির্ধারিত হয়েছে কোয়ার্টার ফাইনালের আট দল। এবারের আসরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, পর্তুগাল এবং সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। অন্যদিকে শিরোপার দৌড়ে টিকে আছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন, ইংল্যান্ড, বেলজিয়াম, মরক্কো, নরওয়ে ও সুইজারল্যান্ড।

আগামী ৯ জুলাই থেকে শুরু হবে শেষ আটের লড়াই। চারটি ম্যাচ থেকেই নির্ধারিত হবে সেমিফাইনালের চার দল।

কোয়ার্টার ফাইনালের সূচি (বাংলাদেশ সময়)

তারিখ

ম্যাচ

সময়

ভেন্যু

জুলাই

ফ্রান্স বনাম মরক্কো

রাত :০০টা

বোস্টন স্টেডিয়াম

১০ জুলাই

স্পেন বনাম বেলজিয়াম

রাত :০০টা

লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম

১১ জুলাই

নরওয়ে বনাম ইংল্যান্ড

রাত :০০টা

মায়ামি স্টেডিয়াম

১২ জুলাই

আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড

সকাল :০০টা

কানসাস সিটি স্টেডিয়াম

 

ম্যাচে নজর

ফ্রান্স বনাম মরক্কো: শেষ ষোলোতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে উঠেছে ফ্রান্স। কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে আত্মবিশ্বাসী মরক্কো ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতি সামনে রেখে মাঠে নামবে।

স্পেন বনাম বেলজিয়াম: পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে বিধ্বস্ত করে দারুণ ছন্দে রয়েছে বেলজিয়াম।

নরওয়ে বনাম ইংল্যান্ড: হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, যারা মেক্সিকোকে হারিয়ে টানা তৃতীয়বার শেষ আটে জায়গা নিশ্চিত করেছে।

আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড: মিশরের বিপক্ষে রোমাঞ্চকর প্রত্যাবর্তনের পর কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো শেষ আটে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড।

 পাপ্পু/রিফাত/