ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে মেমোরি চিপের সংকট ব্যাপক পরিসরে মানবসদৃশ রোবট ব্যবহারের দিকে চোখ টাটকার চেয়ে বাসি খেলে লাভ এই ৩ খাবার জনবল নেবে সোনারগাঁও হোটেল, দ্রুত আবেদন করুন মাভাবিপ্রবিতে বিশ্বকাপ ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০ ঝিনাইদহে আর্জেন্টিনার জয়ে উল্লাসের মুহূর্তে সমর্থকের মৃত্যু আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ করল মিসর মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আবারও বাড়ল জ্বালানি তেলের দাম সাতকানিয়ায় হু হু করে ঢুকছে সাঙ্গুর পানি, পানিবন্দি হাজারো মানুষ ফ্রান্স-মরক্কো ম্যাচে সব রেফারিই আর্জেন্টিনার চাঁদপুর যুব মহিলা লীগের সভাপতি ফরিদা গ্রেপ্তার চট্টগ্রাম-কক্সবাজার রুটেও ট্রেন চলাচল বাতিল পশ্চিমবঙ্গে ১১ বছরের কিশোরীকে ধর্ষণ-হত্যার আসামিকে এনকাউন্টার হালান্ডের প্রশংসায় পঞ্চমুখ নরওয়ে কোচ সলবাকেন আইডিয়া ছড়িয়ে দেওয়ার ৬টি কৌশল রুদ্ধশ্বাস ম্যাচের ভিএআর বিতর্ক: মিশরকে কি ‘ডাকাতি’ করল আর্জেন্টিনা? চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ সুবিধা নির্বাচন ব্যবস্থার সংস্কারে পর্যবেক্ষকদের সুপারিশকে গুরুত্ব দেবে ইসি সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান বাঁশখালীতে ভারি বর্ষণে জলাবদ্ধতা, পানিবন্দি প্রায় অর্ধ লাখ মানুষ রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৪৩২ মিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল গুলিবিদ্ধ পাহাড় উজাড় ও বিরূপ আবহাওয়ায় সংকটে আলীকদমের মৌচাষিরা ভারী বর্ষণে চবির সব ক্লাস-পরীক্ষা স্থগিত দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বাহুবলে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ২০ মিসরের গোল বাতিলে যা বললেন সাবেক রেফারি মানবপাচার রোধে বাংলাদেশ-ভিয়েতনাম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক ভিএআর সমালোচনায় সাবেক ফুটবলার, কোচ ও বিশ্লেষক পাকিস্তানের কার্গো বিমান নিখোঁজ

বেরোবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৩৬ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১০:৫৮ এএম
বেরোবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ছাত্রদল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের ৯৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

গত বছরের ২৭ নভেম্বর ৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণার সময় ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার নির্দেশনা থাকলেও প্রায় আট মাস পর কেন্দ্রীয় সংসদ এ কমিটির অনুমোদন দেয়।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাফায়েল ইমতিয়াজ ইয়ামিনকে সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের মো. জহির রায়হানকে সাধারণ সম্পাদক পদে বহাল রাখা হয়েছে। তবে তিন পৃষ্ঠার এ কমিটিতে সিনিয়র সহসভাপতি পদটি শূন্য রাখা হয়েছে।

কমিটির গুরুত্বপূর্ণ অন্যান্য পদের মধ্যে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. রিফাত হোসেন রাফি, সাংগঠনিক সম্পাদক মো. সজীব গাজী এবং দপ্তর সম্পাদক মো. সুমন হোসাইন।

এছাড়া প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাসুদ রানা এবং সহসভাপতির পদমর্যাদায় ছাত্রীবিষয়ক সম্পাদক হয়েছেন মোছা. আসমা আক্তার খুশী।

এ ছাড়া কমিটিতে ১৩ জন সহসভাপতি, ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জন সহ-সাধারণ সম্পাদক, ১৪ জন সহ-সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন সম্পাদকীয় পদে একাধিক নেতা এবং ৬ জন সাধারণ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দীর্ঘদিন পর কমিটি ঘোষণায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, ’দীর্ঘ আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা দক্ষ, মেধাবী ও রানিং শিক্ষার্থীদের সমন্বয়ে এই আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি, নতুন নেতৃত্ব শিক্ষার্থীবান্ধব, সুশৃঙ্খল ও ইতিবাচক রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।’

তিনি আরও বলেন, ’শহিদ আবু সাঈদের বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা ও সংস্কৃতির ক্ষেত্রে আরও এগিয়ে নিতে ছাত্রদল দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পাশাপাশি পূর্ণাঙ্গ, হল, বিভাগীয় ও অনুষদভিত্তিক কমিটির মাধ্যমে নতুন নেতৃত্বের বিকাশ ঘটানো হবে।’

গাজী আজম/আজহার/

চাঁদপুর যুব মহিলা লীগের সভাপতি ফরিদা গ্রেপ্তার

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:২৮ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০১:৩১ পিএম
চাঁদপুর যুব মহিলা লীগের সভাপতি ফরিদা গ্রেপ্তার
ডা. দীপু মনির সাথে পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ। ছবি: খবরের কাগজ

চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন গোপনে থাকলেও সম্প্রতি নিজ বাসায় অবস্থান করছিলেন।

বুধবার (৮ জুলাই) দুপুরে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।

ফরিদা ইলিয়াছ শহরের উত্তর শ্রীরামদী শ্রমিক কলোনির মৃত আব্দুল গফুর শেখের মেয়ে। তার স্বামীর নাম ইলিয়াস হোসেন। তিনি ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে বিরুদ্ধে নিয়মিত সক্রিয় ভূমিকা পালন করেন এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনির অনুসারী।

পুলিশ জানায়, ফরিদা ইলিয়াছকে সন্ত্রাসবিরোধী মামলার আসামি হিসেবে আজ সকাল ৮টায় শহরের বড় স্টেশন উত্তর শ্রীরামদী নিজ বাসা থেকে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরের নেতৃতে গ্রেপ্তার করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির উপস্থিত ছিলেন।

গত ৮ জুন সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন। 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ‘আসামিকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ফয়েজ আহমেদ/আজহার/

মিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল গুলিবিদ্ধ

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:৫৮ পিএম
মিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল গুলিবিদ্ধ
মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৩৮) গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাত ৯টার দিকে মিরপুর-১০ নম্বরের সেনপাড়া-সংলগ্ন মুন্সি বাড়ি রোডে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি ছুড়ে পালানোর সময় অস্ত্রসহ এক যুবককে স্থানীয়রা আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবেশী সাইদুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মুন্সি বাড়ি রোডে নিজের অফিসের সামনে দাঁড়িয়ে ছিলেন সাইফুল। এ সময় জাকির হোসেন শান্তর নেতৃত্বে চার থেকে পাঁচজন এলোপাতাড়ি গুলি চালায়। এতে সাইফুলের কোমর ও দুই পায়ে গুলি লাগে। পরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে এক যুবককে আটক করেন। তার কাছ থেকে একটি অস্ত্রও উদ্ধার করা হয়। পরে তাকে মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ সাইফুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

শেখ জাহাঙ্গীর/রিফাত/

ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ঈশ্বরগঞ্জের আলমগীর কবির

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৫৮ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১১:০২ এএম
ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ঈশ্বরগঞ্জের আলমগীর কবির
আলমগীর কবির ভূঁইয়া। ছবি: খবরের কাগজ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের বর্ধিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলমগীর কবির ভূঁইয়া।

মঙ্গলবার (৭ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

তরুণ এ ছাত্রনেতার অর্জনে উচ্ছ্বসিত ঈশ্বরগঞ্জের রাজনৈতিক অঙ্গন ও তার শুভাকাঙ্ক্ষীরা। দলীয় দায়িত্ব পালনের মাধ্যমে তিনি ছাত্রদলকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বিশেষ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

আলমগীর কবির ভূঁইয়া খবরের কাগজকে বলেন, ‌‘দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি সততা ও নিষ্ঠার সঙ্গে তা পালন করব। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে রাজপথে সক্রিয় থাকব।’

থিওটোনিয়াস/

লুটপাটের জন্য ছাত্র-জনতা রক্ত দেয় নাই: নাহিদ ইসলাম

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:৫৫ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৯:০৫ এএম
লুটপাটের জন্য ছাত্র-জনতা রক্ত দেয় নাই: নাহিদ ইসলাম
ছবি: খবরের কাগজ

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা পরিবর্তনের জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। একদলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্র-জনতা রক্ত দেয় নাই। ফলে আপনারা ভয় পাবেন না।’ 

 মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখিপুর উপজেলার তালতলা চত্বরে জুলাই পথযাত্রা ও পথসভায় বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন। এদিকে গত সোমবার সাভারে এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার যুবলীগের দুই নেতা-কর্মীর দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

পথসভায় নাহিদ ইসলাম আরও বলেন, ‘বিগত সময় একটা দলের শাসন ছিল। আর কোনো দল কথা বলতে পারত না। কথা বললেই জেলে নিয়ে যাওয়া হতো। গুম করা হতো, হয়রানি করা হতো। আমরা দেখছি বাংলাদেশকে আবারও একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সরকারি দল শুধু কথা বলবে। অন্য দলকে কথা বলতে দেওয়া হবে না। সংসদে আমাদের কথা বলতে দেওয়া হয় না। আমরা জনসভায় কথা বলতে গেলে ককটেল ফোটানো হয়, বোমা মারা হয়।’ নাহিদ বলেন, ‘এই একদলীয় শাসন যদি আবার শুরু করার কথা কেউ ভাবে, আওয়ামী লীগের পরিণতির কথা আপনারা ভাববেন। আওয়ামী লীগ ১৬ বছরে একদলীয় শাসন করে দিল্লিতে হেলিকপ্টার নিয়ে পালাতে হয়েছিল। এখন তারা নিষিদ্ধ টাকা দিয়ে কয়েকটা মিছিল করে। বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। সেই আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে থাকব।’ 

তিনি আরও বলেন, ‘এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পাল্টে গিয়ে সেই সংস্কার এবং জুলাই সনদকে অস্বীকৃতি জানিয়েছে। গণভোটকে অস্বীকৃতি জানিয়েছে এবং এখন পর্যন্ত তারা সংস্কার বাস্তবায়ন করে নাই। আমরা বলছি সংস্কার হচ্ছে জনগণের ম্যান্ডেট। আপনারা আমরা সবাই ভোট দিয়েছি সংস্কারের পক্ষে। কেন আমরা সংস্কার চাই? আমরা সংস্কার চাই যাতে পুলিশ সংস্কার হয়। পুলিশ কোনো দলীয় পুলিশ না হয়। প্রশাসন কোনো দলীয় পুলিশ প্রশাসন না হয়। আপনারা আদালতে গেলে যাতে ন্যায়বিচার পান। যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে চাঁদাবাজি, দুর্নীতি কোনো কিছুই বন্ধ হবে না। মাদক কারবারি বন্ধ হবে না। কারণ পুলিশ দলীয় পুলিশে পরিণত হবে। এদের কাউকেই গ্রেপ্তার করতে পারবে না। এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

যুবলীগের দুই নেতা-কর্মী রিমান্ডে

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার যুবলীগের দুই নেতা-কর্মীর দুই দিনে রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। গতকাল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। আদালতের প্রসিকিউশন শাখার কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. বাহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিরা হলেন সাবেক যুবলীগ নেতা মো. নুরুল ইসলাম ও যুবলীগ কর্মী মো. সজিব। এর আগে আসামিদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপপরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত ইমতিয়াজ সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালতে আসামিদের রিমান্ড আবেদন বাতিল করে জামিন চেয়ে আবেদন করা হয়। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুর করার পক্ষে শুনানি করে। শুনানি শেষে আসামিদের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। 

নরসিংদীতে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:১০ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০২:৩২ পিএম
নরসিংদীতে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক রাফচান আহাম্মেদ রাফি। ছবি: খবরের কাগজ

নরসিংদীর বেলাব উপজেলায় সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক রাফচান আহাম্মেদ রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (৭ জুন) দুপুরে তাকে নরসিংদী আদালতে পাঠানো হয়। 

বিষয়টি নিশ্চিত করেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রাফচানের বিরুদ্ধে বেলাব থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। সোমবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বেলাব থানায় নিয়ে আসা হয়।

শাওন খন্দকার/আজহার/