ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
ঈশ্বরগঞ্জে একরাতে ১০ গরু চুরি, আতঙ্কে কৃষক মুক্তির আগেই বিতর্ক থানচিতে ফিরেছে শতাধিক পর্যটক, পথে আরও ১৮ জন ইবি ছাত্রশক্তির কমিটিকে ‘হাইব্রিড পকেট কমিটি’ দাবি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩৮ বিলিয়ন ডলার ধৈর্যই আমাদের জয়ের চাবিকাঠি:  স্পেনের কোচ দে লা ফুয়েন্তে জবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১৩ বিরতি ভেঙে ফিরছেন বুবলি নামাজের শেষ মুহূর্তের এক মহামূল্যবান সুযোগ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমীক্ষা সম্পন্ন: পানিসম্পদ মন্ত্রী কলকাতার নন্দনে নন্দিত বাংলাদেশের ‘সম্পর্ক’ মহাকালের পটে এক ঋজু পদচ্ছাপ: আবুল কাসেম ফজলুল হক ও বাঙালির মননবিশ্বের বিবর্তন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৫৪ গবেষকের পিএইচডি-এমফিল ডিগ্রি অর্জন এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ মির্জা শরফউদ্দীন বেগ (রহ.)-এর স্মরণে বরিশালে দোয়া মাহফিল মৃত্যুর আগ পর্যন্ত আক্ষেপ থেকেই যাবে! যাত্রীসেবায় আরও যত্নশীল হোক রেলওয়ে বাজেট প্রবৃদ্ধির প্রত্যাশা নাকি সংস্কারের হারানো সুযোগ ঢলে ভাসছে চকরিয়া-পেকুয়া, পাহাড়ধসে শিশুর মৃত্যু ‘বিড়ালের অভিশাপে’ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ব্রাজিল রাঙামাটিতে পাহাড়ধস ও ভূমিধসের শঙ্কা, প্রস্তুত ৪৪ আশ্রয়কেন্দ্র মেসি ও সালাহর সামনে রেকর্ডের হাতছানি জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫ ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র সদাচারী জ্ঞানসাধক আবুল কাসেম ফজলুল হক কিনব্রিজের পাদদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উদযাপন চট্টগ্রামে দেয়ালধসে নিহত ১, শিশুসহ আহত তিন টানা বৃষ্টির প্রভাব, চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল ব্যাহত বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র অবিরাম বৃষ্টিতে ঝুঁকিতে বান্দরবান, খোলা হলো ২২০ আশ্রয়কেন্দ্র

বিরতি ভেঙে ফিরছেন বুবলি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৭:০১ পিএম
বিরতি ভেঙে ফিরছেন বুবলি
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা শবনম বুবলি। কন্যাসন্তানের মা হওয়ার পর অনেকটাই আড়ালে ছিলেন তিনি। ঈদে তার অভিনীত সিনেমা মুক্তি পেলেও প্রচারণায় সরব ছিলেন না এই নায়িকা। এবার তার বিরতি শেষ হতে চলেছে। আবারও ক্যামেরার সামনে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।
জানা গেছে, আগামী সেপ্টেম্বরে জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে অভিনয়ে ফিরবেন বুবলি। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ। নির্মাতা জানিয়েছেন, বুবলির সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত হলেই তিনি শুটিংয়ে যোগ দেবেন। এ সময়ের মধ্যে তার অংশ বাদ দিয়ে অন্যান্য দৃশ্যের কাজ এগিয়ে নেওয়া হবে।
পুরান ঢাকার জীবন, ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় আদর আজাদকে দেখা যাবে এক শিয়া যুবকের চরিত্রে, আর বুবলি অভিনয় করবেন এক সুন্নি তরুণীর ভূমিকায়। চরিত্রের বাস্তবতা ফুটিয়ে তুলতে দুজনকেই উর্দু ভাষায় সংলাপ বলতে হবে। এ সিনেমার মাধ্যমেই মাতৃত্বের বিরতির পর অভিনয়ে ফিরতে যাচ্ছেন বুবলি।

মুক্তির আগেই বিতর্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৭:৪৭ পিএম
মুক্তির আগেই বিতর্ক
ছবি: সংগৃহীত

বলিউডের বিতর্কের রানি বলা হয় অভিনেত্রী কঙ্গনা রনৌতকে। কারণ যেখানেই তার বিচরণ সেখানেই বিতর্কের স্পর্শ এঁকে দেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে কঙ্গনা যেমন জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন, ঠিক তেমনই বহু বিতর্কের জন্ম দিয়ে হয়েছেন উপহাসের পাত্রীও। কঙ্গনা অভিনীত নতুন সিনেমা ‘কুইন ২’। চলতি বছরের শুরুতে পরিচালক বিকাশ বহলের পরিচালনায় এর শুটিং শুরু হয়েছিল। সম্প্রতি শুটিং শেষ করে এখন পোস্ট-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে। শুটিং শেষ হতেই আইনি জটিলতায় কঙ্গনার ‘কুইন ২’। মূল ছবির মেধাস্বত্ব (আইপি) লঙ্ঘনের অভিযোগ তুলে বম্বে হাইকোর্টে জিয়োস্টারের বিরুদ্ধে ২৫০ কোটি টাকার মামলা দায়ের করেছে ফ্যান্টম স্টুডিওস। সংস্থার দাবি, তাদের অনুমতি ছাড়াই ‘কুইন’-এর সিক্যুয়েল তৈরি করা হয়েছে।
সংস্থার ঘনিষ্ঠ সূত্রের দাবি, আদালতের দ্বারস্থ হওয়ার আগে একাধিকবার জিয়োস্টার এবং সিনেমার নির্মাতার সঙ্গে যোগাযোগ করে আপত্তির কথা জানানো হয়েছিল। এমনকি প্রকাশ্যে আইনি নোটিশও জারি করা হয়। কিন্তু তাতে কোনো ইতিবাচক সাড়া না মেলায় শেষ পর্যন্ত মামলা দায়ের করা হয়েছে।
আরও একটি সূত্রের দাবি, ‘কুইন ২’-এর শুটিং সম্পূর্ণ হওয়ার খবর জানার পরেই আইনি পথে এগোয় ফ্যান্টম স্টুডিওস।
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুইন’ সিনেমাটি প্রশংসা কুড়িয়েছিল। ছবিটি দুটি জাতীয় পুরস্কারও জেতে। সেরা অভিনেত্রীর পুরস্কার পান কঙ্গনা।
ছবির প্রযোজক ছিল ‘ভায়াকম১৮ মোশন পিকচার্স’ এবং ‘ফ্যান্টম ফিল্মস’। অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোটওয়ানে, মধু মন্তেনা এবং বিকাশ বহেল মিলে গড়ে তুলেছিলেন সেই প্রযোজনা সংস্থা। ২০১৮ সালে ফ্যান্টম ফিল্মস বন্ধ হয়ে গেলেও ২০২১ সালে ফ্যান্টম স্টুডিওস নামে নতুন ভাবে পথচলা শুরু করে সংস্থাটি।
ফ্যান্টম স্টুডিওসের দাবি, ‘কুইন’ ছবির মেধাস্বত্বের ৫০ শতাংশ মালিকানা তাদের হাতে রয়েছে। সেই সূত্রেই ছবির সিক্যুয়েল বা অন্য কোনো কাজ তৈরির অধিকারও তাদের রয়েছে। চলতি বছরের এপ্রিলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থা স্পষ্ট জানিয়েছিল, ‘কুইন’-এর ওপর ভিত্তি করে কোনো সিক্যুয়েল বা অভিযোজন নির্মাণের অনুমতি তারা দেয়নি।
জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে আলোচনার চেষ্টা এবং সমঝোতার উদ্যোগ চললেও শেষ পর্যন্ত সমাধান না হওয়ায় বিষয়টি আদালতের দ্বারস্থ হয়েছে।

বিরতি ভেঙে ফিরছেন বুবলি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৭:০১ পিএম
বিরতি ভেঙে ফিরছেন বুবলি
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা শবনম বুবলি। কন্যাসন্তানের মা হওয়ার পর অনেকটাই আড়ালে ছিলেন তিনি। ঈদে তার অভিনীত সিনেমা মুক্তি পেলেও প্রচারণায় সরব ছিলেন না এই নায়িকা। এবার তার বিরতি শেষ হতে চলেছে। আবারও ক্যামেরার সামনে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।
জানা গেছে, আগামী সেপ্টেম্বরে জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে অভিনয়ে ফিরবেন বুবলি। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ। নির্মাতা জানিয়েছেন, বুবলির সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত হলেই তিনি শুটিংয়ে যোগ দেবেন। এ সময়ের মধ্যে তার অংশ বাদ দিয়ে অন্যান্য দৃশ্যের কাজ এগিয়ে নেওয়া হবে।
পুরান ঢাকার জীবন, ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় আদর আজাদকে দেখা যাবে এক শিয়া যুবকের চরিত্রে, আর বুবলি অভিনয় করবেন এক সুন্নি তরুণীর ভূমিকায়। চরিত্রের বাস্তবতা ফুটিয়ে তুলতে দুজনকেই উর্দু ভাষায় সংলাপ বলতে হবে। এ সিনেমার মাধ্যমেই মাতৃত্বের বিরতির পর অভিনয়ে ফিরতে যাচ্ছেন বুবলি।

বাংলাদেশি সিনেমায় যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৭:৩২ পিএম
বাংলাদেশি সিনেমায় যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র ‘দেলুপি’র সঙ্গে যুক্ত হলেন বলিউডের খ্যাতিমান নির্মাতা অনুরাগ কাশ্যপ। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত এই সিনেমাটির বৈশ্বিক পরিবেশনার দায়িত্ব নিয়েছেন এই নির্মাতা। এখন থেকে সিনেমাটির পরিচিত হবে ‘অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস দেলুপি’ নামে।
গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ‘দেলুপি’র নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম।
তিনি জানান, আন্তর্জাতিক বাজারে ছবিটির পরিবেশক হিসেবে যুক্ত হয়েছেন অনুরাগ কাশ্যপ। ফলে এখন থেকে সিনেমাটির সব প্রচারমূলক উপকরণে লেখা থাকবে, ‘অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস দেলুপি’।
এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। এক ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, অনুরাগ কাশ্যপ ‘দেলুপি’তে অনবোর্ড হয়েছেন। এখন থেকে দেলুপি বিশ্বজুড়ে পরিচিত হবে অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস ‘দেলুপি’। এটার পর অনেক কিছুই লেখা যায়। কিন্তু সত্যি বলতে, যাই লিখি না কেন, সেটা দিয়ে এই মুহূর্তে আমাদের অনুভূতিটা ঠিক বোঝানো সম্ভব না। একটি স্বাধীন বাংলাদেশি চলচ্চিত্রের কাঁধে কাঁধ মিলিয়ে অনুরাগ কাশ্যপের মতো একজন নির্মাতার দাঁড়ানো আমাদের জন্য শুধু একটি স্বীকৃতি নয়, বরং সামনের পথচলার জন্য এক বিশাল অনুপ্রেরণা।’
পোস্টের শেষাংশে অনুরাগ কাশ্যপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দর্শকদের ভালোবাসার জন্যও ধন্যবাদ জানিয়েছে ‘দেলুপি’ টিম।
গত বছরের নভেম্বরে মুক্তি পাওয়া ‘দেলুপি’। খুলনার একটি প্রত্যন্ত গ্রামের গল্পকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নেয় সিনেমাটি। সম্প্রতি চলচ্চিত্রভিত্তিক প্ল্যাটফর্ম ‘লেটারবক্সড’-এ ‘দেলুপি’ নিয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন অনুরাগ কাশ্যপ। সেখানে সিনেমাটির প্রশংসা করেন তিনি।
এ বিষয়ে নির্মাতা তাওকীর ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘কথা ছিল, তিনি রটারড্যাম গিয়েই ছবিটা দেখবেন। পরে কোনো কারণে আর হয়নি। এ জন্য আমি নিজ থেকেই তাকে ব্যক্তিতভাবে ছবিটা পাঠাই। সেখানে তিনি দেখেছেন। আর দেখার পর এমন প্রশংসা করেছেন।’

ব্রাজিলের বিদায়ে মেহজাবীনের উল্লাস, মন ভেঙেছে সাফার

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৭:২৪ পিএম
ব্রাজিলের বিদায়ে মেহজাবীনের উল্লাস, মন ভেঙেছে সাফার
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপে শেষ ষোলোতে ব্রাজিলের বিদায়ে মর্মাহত কোটি কোটি সমর্থক। তবে কেউ কেউ আবার নরওয়ের বিজয়ে আনন্দিতও হয়েছেন। তেমনই উল্লাসে মেতেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও আর্জেন্টিনার সমর্থক মেহজাবীন চৌধুরী। তবে ব্রাজিলের বিদায়ে মন ভেঙেছে সাফা কবিরের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসেই সরাসরি ব্রাজিল-নরওয়ে ম্যাচ উপভোগ করেন মেহজাবীন ও সাফা কবির। খেলা শুরুর আগেই সামাজিক মাধ্যমে ব্রাজিলকে উদ্দেশ করে একাধিক পোস্ট করেন এই দুই জনপ্রিয় অভিনেত্রী।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গ্যালারি থেকে তোলা কয়েকটি ছবি শেয়ার করে মেহজাবীন চৌধুরী লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’
স্টেডিয়ামে লাল টপস ও সবুজ স্কার্টে দেখা যায় অভিনেত্রীকে। তার হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা। ম্যাচ চলাকালে ভক্তদের সঙ্গে মজার ছলে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।’
ম্যাচ শেষ হওয়ার পর মেহজাবীন দুই হাত উঁচিয়ে উদযাপনের একটি ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে দুটি শব্দ লিখেছেন ‘বাই বাই ব্রাজিল’।
এদিকে প্রিয় দল ব্রাজিলের খেলা দেখতে ব্রাজিলের জার্সি পরেই স্টেডিয়ামে হাজির হয়েছিলেন সাফা কবির। ম্যাচ চলাকালে গ্যালারি থেকে শেয়ার করা একটি ছবিতে তাকে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে হাতে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আজ আমি ফিফা ওয়ার্ল্ড কাপ-২০২৬-এ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটা স্বপ্ন আছে এক দিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে, আর আমি এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।’
ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে থেকে একটি ভিডিও প্রকাশ করেন সাফা কবির। সেখানে ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের জাতীয় পতাকা কাঁধে জড়িয়ে বিষণ্ন মুখে হেঁটে যেতে দেখা যায় তাকে। ভিডিওতে তিনি বলেন, ‘এই মুহূর্তে মন ভালো নেই, দুঃখজনক। তবে আগামী বিশ্বকাপে ইনশাআল্লাহ, আগামী বিশ্বকাপে আমরা আসব।’
ভিডিওটির ক্যাপশনে একটি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ, নেক্সট টাইম।’

মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাম্প্রতিক নির্বাচনকে ঘিরে চলমান আলোচনা-সমালোচনার মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন দেশের জনপ্রিয় ও বরেণ্য চিত্রনায়িকা রোজিনা। চলচ্চিত্র অঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি জানিয়েছেন, মৃত্যুর পর যেন তার মরদেহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে না নেওয়া হয়।

রবিবার রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিল্পী সমিতির নির্বাচন, চলচ্চিত্রাঙ্গনের বর্তমান পরিবেশ এবং ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে রোজিনা বলেন, বর্তমান এফডিসির পরিবেশ তাকে ব্যথিত করে। তার ভাষ্য, একসময় চলচ্চিত্রাঙ্গনে যে সম্মান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল, এখন তার অনেকটাই অনুপস্থিত। এ কারণেই তিনি দীর্ঘদিন ধরে একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছেন।

তিনি বলেন, ‘এফডিসি এখন আগের সেই জায়গায় নেই। শিল্পীদের প্রতি যে সম্মান ও মূল্যবোধ থাকা উচিত, তা ক্রমেই হারিয়ে যাচ্ছে। তাই আমি পরিবারকে আগেই বলে রেখেছি, আমার মৃত্যুর পর যেন মরদেহ এফডিসিতে না নেওয়া হয়।’

রোজিনা আরও জানান, এটি কোনো সাময়িক ক্ষোভ বা আবেগের বহিঃপ্রকাশ নয়। দীর্ঘ সময় ধরে চলচ্চিত্রাঙ্গনের পরিবর্তিত পরিস্থিতি পর্যবেক্ষণ করেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

কথোপকথনের একপর্যায়ে তিনি প্রয়াত নায়করাজ রাজ্জাকের প্রসঙ্গও তুলে ধরেন। রোজিনার দাবি, জীবনের শেষ দিকে রাজ্জাকও এফডিসিকে ঘিরে কিছু অভিমান প্রকাশ করেছিলেন। সেই স্মৃতি এবং বর্তমান বাস্তবতা তাকে নিজের সিদ্ধান্তে আরও দৃঢ় করেছে।

শিল্পী সমিতির নির্বাচনের প্রসঙ্গে রোজিনা বলেন, এবারের নির্বাচন নিয়ে তার কিছু পর্যবেক্ষণ ও আপত্তি রয়েছে। ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার প্রক্রিয়ায় তিনি কিছু অসঙ্গতি দেখেছেন বলেও উল্লেখ করেন। তবে নিজের পরাজয়কে কেন্দ্র করেই তিনি এ ধরনের মন্তব্য করছেন—এমন ধারণা নাকচ করে দেন এই অভিনেত্রী।

তার বক্তব্য, নির্বাচনের ফল যাই হোক না কেন, এফডিসিতে মরদেহ না নেওয়ার সিদ্ধান্ত তিনি অনেক আগেই নিয়েছিলেন এবং এ বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গেও আলোচনা করেছেন।

তবে এফডিসির প্রতি ব্যক্তিগত অসন্তোষ থাকলেও প্রতিষ্ঠানটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করছেন না বলেও জানান রোজিনা। তিনি বলেন, সরকারি কোনো অনুষ্ঠান বা প্রযোজক সমিতির সদস্য হিসেবে প্রয়োজন হলে এফডিসিতে যাবেন। কিন্তু ব্যক্তিগতভাবে সেখানে যাওয়ার আগ্রহ এখন আর অনুভব করেন না।

এদিকে শিল্পী সমিতির সাম্প্রতিক নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে অনিয়মের অভিযোগ উঠেছে। যদিও এসব অভিযোগের বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

রোজিনার এ মন্তব্য প্রকাশ্যে আসার পর চলচ্চিত্রাঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, তার বক্তব্য শুধু ব্যক্তিগত অভিমানের প্রকাশ নয়; বরং দেশের চলচ্চিত্র অঙ্গনের বর্তমান অবস্থা নিয়ে একজন প্রবীণ শিল্পীর গভীর উদ্বেগ ও হতাশার প্রতিফলন।

/এমটি