ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
ভারতীয় চিকিৎসায় শ্রবণশক্তি ফিরে পাচ্ছে বাংলাদেশি শিশু জাতীয় বাজেট বাস্তবায়নে শিক্ষা, গবেষণা ও সুশাসনকে কেন্দ্রবিন্দুতে রাখার আহ্বান অর্থনীতিবিদ ও শিক্ষাবিদদের জামালপুরে আইন কর্মকর্তার অফিস থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার ঈশ্বরগঞ্জে একরাতে ১০ গরু চুরি, আতঙ্কে কৃষক মুক্তির আগেই বিতর্ক থানচিতে ফিরেছে শতাধিক পর্যটক, পথে আরও ১৮ জন ইবি ছাত্রশক্তির কমিটিকে ‘হাইব্রিড পকেট কমিটি’ দাবি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩৮ বিলিয়ন ডলার ধৈর্যই আমাদের জয়ের চাবিকাঠি:  স্পেনের কোচ দে লা ফুয়েন্তে জবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১৩ বিরতি ভেঙে ফিরছেন বুবলি নামাজের শেষ মুহূর্তের এক মহামূল্যবান সুযোগ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমীক্ষা সম্পন্ন: পানিসম্পদ মন্ত্রী কলকাতার নন্দনে নন্দিত বাংলাদেশের ‘সম্পর্ক’ মহাকালের পটে এক ঋজু পদচ্ছাপ: আবুল কাসেম ফজলুল হক ও বাঙালির মননবিশ্বের বিবর্তন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৫৪ গবেষকের পিএইচডি-এমফিল ডিগ্রি অর্জন এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ মির্জা শরফউদ্দীন বেগ (রহ.)-এর স্মরণে বরিশালে দোয়া মাহফিল মৃত্যুর আগ পর্যন্ত আক্ষেপ থেকেই যাবে! যাত্রীসেবায় আরও যত্নশীল হোক রেলওয়ে বাজেট প্রবৃদ্ধির প্রত্যাশা নাকি সংস্কারের হারানো সুযোগ ঢলে ভাসছে চকরিয়া-পেকুয়া, পাহাড়ধসে শিশুর মৃত্যু ‘বিড়ালের অভিশাপে’ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ব্রাজিল রাঙামাটিতে পাহাড়ধস ও ভূমিধসের শঙ্কা, প্রস্তুত ৪৪ আশ্রয়কেন্দ্র মেসি ও সালাহর সামনে রেকর্ডের হাতছানি জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫ ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র সদাচারী জ্ঞানসাধক আবুল কাসেম ফজলুল হক কিনব্রিজের পাদদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উদযাপন চট্টগ্রামে দেয়ালধসে নিহত ১, শিশুসহ আহত তিন

ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ পিএম
ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র
পৃথিবীর ভূমিরূপের পরিবর্তন। ছবি- সংগৃহীত

তৃতীয় অধ্যায় : ভূমিরূপ পরিবর্তন

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটির আলোকে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

পুরান ঢাকার বাসিন্দা সুমন দেখল তার ঘরের দেয়ালের ফাটলের মধ্যে গাছ জন্মানোর ফলে ফাটলগুলো বড় হয়ে গেছে এবং জানালার রড নষ্ট হয়ে যাচ্ছে।

১৫। ওপরের উদ্দীপকে সুমনের দেখা জানালার রড নষ্ট হওয়ার কারণ-
i. যান্ত্রিক বিচূর্ণীভবন    
ii. রাসায়নিক বিচূর্ণীভবন
iii. জৈবিক বিচূর্ণীভবন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) i ও iii
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

১৬। ওপরের উদ্দীপকে উল্লেখিত জানালার রডগুলো কোন প্রক্রিয়ায় নষ্ট হয়েছে?
ক) হাইড্রোলাইসিস প্রক্রিয়ায়     খ) অক্সিডেশন প্রক্রিয়ায় 
গ) ফার্মেন্টেশন প্রক্রিয়ায়          ঘ) নাইট্রেশন প্রক্রিয়ায় 

১৭। কোন অবস্থায় নদীর উল্লম্ব ক্ষয় বেশি হয়?
ক) ব-দ্বীপ    খ) সমভূমি
গ) পার্বত্য    ঘ) মালভূমি 

১৮। পাহাড়িয়া অঞ্চলে ভূমি ধসের কারণ-
i. অতিরিক্ত বৃষ্টিপাত    
ii. বনভূমির অবস্থান
iii. বসতি স্থাপন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) i ও iii
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

১৯। দুই নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলে?
ক) অববাহিকা    খ) দোয়াব
গ) নদীগর্ভ          ঘ) মোহনা

আরো পড়ুন : ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র

২০। নদী যেখানে উৎপত্তি হয় তাকে কী বলে?
ক) মোহনা      খ) উৎস
গ) গিরিখাত    ঘ) গিরিসংকট

২১। নদীর বিস্তার সবচেয়ে বেশি কোন গতিতে দেখা যায়?
ক) মধ্যগতি    খ) ঊর্ধ্বগতি
গ) নিম্নগতি    ঘ) স্থির অবস্থা

নিচের উদ্দীপকটির আলোকে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

রাসেলদের বাড়ি জামালপুর জেলার ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। একদিন রাসেল তার চাচার সঙ্গে নদীর ধারে ঘুরতে গিয়ে দেখল নদীতে তেমন স্রোত নেই। তার চাচা বলল, একসময় এ নদীর স্রোতের বেগ খুব বেশি ছিল।

২২। ওপরের উদ্দীপকে উল্লিখিত নদীটি বর্তমানে কী অবস্থায় আছে?
ক) পার্বত্য অবস্থায়    খ) নিম্নগতিতে
গ) মধ্যগতিতে           ঘ) ঊর্ধ্বগতিতে

২৩। ওপরের উদ্দীপকে উদ্দীপকে উল্লেখিত নদীটির-
i. উপত্যকা গভীর    
ii. নিম্নক্ষয় বন্ধ হয়েছে
iii. নদীবাহিত বালু কণা ও কাদা সঞ্চিত হয়ে চর পড়েছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii      খ) i ও iii 
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

২৪। নদীর গভীরতা বৃদ্ধির কারণ কোনটি? 
ক) পার্শ্বক্ষয়ের ফলে    
খ) তলদেশ ক্ষয়ের দরুন
গ) স্রোতের বেগ কমায়    
ঘ) ঢাল হ্রাসের ফলে

২৫। পার্বত্য এলাকায় নদীর পানি হঠাৎ খাড়া ঢালে নিচে পতিত হলে তাকে কী বলে?
ক) কাসকেড    খ) খরস্রোত
গ) জলপ্রপাত    ঘ) গিরিখাত

উত্তর:  ১৫. গ, ১৬. খ, ১৭. গ, ১৮. খ, ১৯. খ, ২০. খ, ২১. ক, ২২. খ, ২৩. গ,২৪. খ, ২৫. গ।

লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কবীর

ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ পিএম
ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র
পৃথিবীর ভূমিরূপের পরিবর্তন। ছবি- সংগৃহীত

তৃতীয় অধ্যায় : ভূমিরূপ পরিবর্তন

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটির আলোকে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

পুরান ঢাকার বাসিন্দা সুমন দেখল তার ঘরের দেয়ালের ফাটলের মধ্যে গাছ জন্মানোর ফলে ফাটলগুলো বড় হয়ে গেছে এবং জানালার রড নষ্ট হয়ে যাচ্ছে।

১৫। ওপরের উদ্দীপকে সুমনের দেখা জানালার রড নষ্ট হওয়ার কারণ-
i. যান্ত্রিক বিচূর্ণীভবন    
ii. রাসায়নিক বিচূর্ণীভবন
iii. জৈবিক বিচূর্ণীভবন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) i ও iii
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

১৬। ওপরের উদ্দীপকে উল্লেখিত জানালার রডগুলো কোন প্রক্রিয়ায় নষ্ট হয়েছে?
ক) হাইড্রোলাইসিস প্রক্রিয়ায়     খ) অক্সিডেশন প্রক্রিয়ায় 
গ) ফার্মেন্টেশন প্রক্রিয়ায়          ঘ) নাইট্রেশন প্রক্রিয়ায় 

১৭। কোন অবস্থায় নদীর উল্লম্ব ক্ষয় বেশি হয়?
ক) ব-দ্বীপ    খ) সমভূমি
গ) পার্বত্য    ঘ) মালভূমি 

১৮। পাহাড়িয়া অঞ্চলে ভূমি ধসের কারণ-
i. অতিরিক্ত বৃষ্টিপাত    
ii. বনভূমির অবস্থান
iii. বসতি স্থাপন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) i ও iii
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

১৯। দুই নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলে?
ক) অববাহিকা    খ) দোয়াব
গ) নদীগর্ভ          ঘ) মোহনা

আরো পড়ুন : ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র

২০। নদী যেখানে উৎপত্তি হয় তাকে কী বলে?
ক) মোহনা      খ) উৎস
গ) গিরিখাত    ঘ) গিরিসংকট

২১। নদীর বিস্তার সবচেয়ে বেশি কোন গতিতে দেখা যায়?
ক) মধ্যগতি    খ) ঊর্ধ্বগতি
গ) নিম্নগতি    ঘ) স্থির অবস্থা

নিচের উদ্দীপকটির আলোকে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

রাসেলদের বাড়ি জামালপুর জেলার ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। একদিন রাসেল তার চাচার সঙ্গে নদীর ধারে ঘুরতে গিয়ে দেখল নদীতে তেমন স্রোত নেই। তার চাচা বলল, একসময় এ নদীর স্রোতের বেগ খুব বেশি ছিল।

২২। ওপরের উদ্দীপকে উল্লিখিত নদীটি বর্তমানে কী অবস্থায় আছে?
ক) পার্বত্য অবস্থায়    খ) নিম্নগতিতে
গ) মধ্যগতিতে           ঘ) ঊর্ধ্বগতিতে

২৩। ওপরের উদ্দীপকে উদ্দীপকে উল্লেখিত নদীটির-
i. উপত্যকা গভীর    
ii. নিম্নক্ষয় বন্ধ হয়েছে
iii. নদীবাহিত বালু কণা ও কাদা সঞ্চিত হয়ে চর পড়েছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii      খ) i ও iii 
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

২৪। নদীর গভীরতা বৃদ্ধির কারণ কোনটি? 
ক) পার্শ্বক্ষয়ের ফলে    
খ) তলদেশ ক্ষয়ের দরুন
গ) স্রোতের বেগ কমায়    
ঘ) ঢাল হ্রাসের ফলে

২৫। পার্বত্য এলাকায় নদীর পানি হঠাৎ খাড়া ঢালে নিচে পতিত হলে তাকে কী বলে?
ক) কাসকেড    খ) খরস্রোত
গ) জলপ্রপাত    ঘ) গিরিখাত

উত্তর:  ১৫. গ, ১৬. খ, ১৭. গ, ১৮. খ, ১৯. খ, ২০. খ, ২১. ক, ২২. খ, ২৩. গ,২৪. খ, ২৫. গ।

লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কবীর

বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম
বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- সংগৃহীত


অষ্টম অধ্যায় : বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম

সৃজনশীল প্রশ্ন ও উত্তর-১

নিচের চিত্রটি দেখে প্রশ্নগুলোর উত্তর লেখ।


(ক) জাতিসংঘ কখন প্রতিষ্ঠিত হয়?
(খ) আন্তর্জাতিক সংস্থা বলতে কী বোঝায়?
(গ) উদ্দীপকের চিত্রের সংস্থাটির লক্ষ্য-উদ্দেশ্য ব্যাখ্যা করো। 
(ঘ) বাংলাদেশের শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টিসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে ওই সংস্থার ভূমিকা মূল্যায়ন করো। 

উত্তর: ক. ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। 

খ. আন্তর্জাতিক সংস্থা বলতে একাধিক জাতির সমন্বয়ে গঠিত সংগঠনকে বোঝায়, যা একাধিক দেশে তার কার্যক্রমের বিস্তৃতি ঘটিয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশ বা জাতির সমন্বয়ে গঠিত যেসব সংস্থা আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে সমাজকল্যাণ কার্যক্রম প্রণয়ন, উন্নয়ন ও প্রসারে নিয়োজিত থাকে সেসব সংস্থাকেই আন্তর্জাতিক সংস্থা বলা হয়। যেমন- জাতিসংঘ, ইউনিসেফ, রেডক্রিসেন্ট সোসাইটি ইত্যাদি। এসব সংস্থা নিজ নিজ নীতিমালা অনুযায়ী সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

আরো পড়ুন : বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র

গ. উদ্দীপকের চিত্রের সংস্থাটি হলো ইউনিসেফ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইউনিসেফের যাত্রা শুরু হয়। সে সময় ইউরোপের শিশুদের জরুরি ভিত্তিতে খাদ্য, বস্ত্র এবং ওষুধ সরবরাহের লক্ষ্যে ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর ইউনিসেফ আত্মপ্রকাশ করে। 
ইউনিসেফ সারা বিশ্বে যেসব লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে সেগুলোর মধ্যে শিশু স্বাস্থ্যের উন্নতি, শিশু ও নারীদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহ করা এবং তাদের জন্য হাসপাতাল ও সদন নির্মাণ করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা ইত্যাদি অন্যতম। সেই সঙ্গে শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, তাদের স্বাস্থ্য রক্ষায় বিদ্যালয়ে খাদ্য প্রকল্প চালু করা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের পুনর্বাসনে সহায়তা করা, এইডসের ভয়াবহতা থেকে তাদের রক্ষা করা প্রভৃতি লক্ষ্য অর্জনে ইউনিসেফ কাজ করে যাচ্ছে। এ ছাড়া লিঙ্গবৈষম্য রোধে সহায়তা করা, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ করাও সংস্থাটির অন্যতম লক্ষ্য।

ঘ. বাংলাদেশে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টিসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে উদ্দীপকে ইঙ্গিত করা প্রতিষ্ঠান ইউনিসেফের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইউনিসেফ হলো সারা বিশ্বের শিশুদের সার্বিক কল্যাণে নিয়োজিত একটি আন্তর্জাতিক সংস্থা। উদ্দীপকে চিত্রের মাধ্যমে ইউনিসেফকে নির্দেশ করা হয়েছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ইউনিসেফ বাংলাদেশে কাজ করে আসছে। যুদ্ধবিধ্বস্ত দেশের শিশুদের স্বাস্থ্যরক্ষা ও পুষ্টি কার্যক্রমে প্রতিষ্ঠানটির ভূমিকা উল্লেখযোগ্য। বর্তমানে প্রতিষ্ঠানটি বাংলাদেশের শিশুদের কল্যাণে খাদ্য, চিকিৎসা, স্বাস্থ্য, পুষ্টি, বিশুদ্ধ পানি, টিকা ইত্যাদি বিষয়ে কাজ করে থাকে। বাংলাদেশে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় ইউনিসেফের গৃহীত কর্মসূচিগুলো হলো- স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ, বিশুদ্ধ পানি সরবরাহ, পয়ঃপ্রণালি ব্যবস্থা, যক্ষ্মা, ম্যালেরিয়া ইত্যাদি থেকে প্রতিকার ও প্রতিরোধ করা। আমাদের দেশের শিশুদের পুষ্টিহীনতা দূর করতে ইউনিসেফ পুষ্টিকর খাদ্য উৎপাদন ও সরবরাহ, পুষ্টি সংক্রান্ত জ্ঞান দান এবং WHO-এর সঙ্গে যৌথভাবে ওষুধ সরবরাহ করে থাকে। শিক্ষাক্ষেত্রেও ইউনিসেফের অবদান অপরিসীম। বাংলাদেশ সরকারের শিক্ষা কর্মসূচির পাশাপাশি ইউনিসেফ নতুন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, পুরোনো প্রতিষ্ঠান সংস্কার, শিক্ষা উপকরণ সরবরাহ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে থাকে। তাছাড়া ইউনিসেফের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে জরুরি ত্রাণ কার্যক্রম, এইচআইভি আক্রান্ত শিশুদের জন্য কার্যক্রম, জন্মনিবন্ধন, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রভৃতি। তাই বলা যায়, উল্লিখিত কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইউনিসেফ বাংলাদেশের শিশুদের কল্যাণে কার্যকর ও ফলপ্রসূ ভূমিকা রেখে চলেছে।

লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মধুবাগ, মগবাজার, ঢাকা

কবীর

খাদ্য অধ্যায়ের ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:২২ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৩:২৩ পিএম
খাদ্য অধ্যায়ের ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান
বিভিন্ন ধরনের খাদ্যশস্য সংরক্ষণের পদ্ধতি। ছবি- সংগৃহীত

তৃতীয় অধ্যায় : খাদ্য

অনুশীলনীর প্রশ্ন উত্তর 

প্রশ্ন: সঠিক উত্তরটি লেখ।
ক) নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য?
i. ডিম                 ii. আলু 
iii. মাখন            iv. মৌসুমি ফল 
উত্তর: ii. আলু।

খ) নিচের চিত্রের ফলমূলে কোনটি অধিক পরিমাণে থাকে?


i. ভিটামিন-বি     ii. ভিটামিন-সি
iii. ভিটামিন-ডি  iv. ভিটামিন-কে
উত্তর: ii. ভিটামিন-সি।

গ) কিউরিং পদ্ধতিতে খাদ্যশস্য–
i. রোদে রেখে শুকিয়ে নেওয়া হয়
ii. কম তাপমাত্রায় অধিক ঠাণ্ডা স্থানে রাখা হয়
iii. লবণ মিশিয়ে সংরক্ষণ করা হয়
iv. চিনি, তেল, ভিনেগার মিশিয়ে রাখা হয়
উত্তর: ii. কম তাপমাত্রায় অধিক ঠাণ্ডা স্থানে রাখা হয়।

আরো পড়ুন :  জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায় থেকে ১টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান

ঘ) অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে–
i. রোগের সংক্রমণ হলেও দ্রুত সুস্থ হওয়া যায়
ii. পাকস্থলীতে ক্ষত হওয়ার সম্ভাবনা কমে
iii. মন সব সময় ভালো ও উৎফুল্ল থাকে
iv. স্থূলতা ও বিষণ্নতা দেখা দিতে পারে
উত্তর: iv. স্থূলতা ও বিষণ্নতা দেখা দিতে পারে।

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

প্রশ্ন: আমিষ জাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন?

উত্তর: আমিষ জাতীয় খাদ্য দেহের বৃদ্ধি, গঠন ও মেরামতে সাহায্য করে। দেহের পেশি, রক্ত, ত্বক, নখ-চুল তৈরি করতে আমিষ অত্যন্ত প্রয়োজন। এছাড়া আমিষ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে শক্তিশালী রাখে।

প্রশ্ন: সুষম খাদ্য গ্রহণের উপকারিতা লেখ।

উত্তর: সুষম খাদ্য দেহকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখতে সাহায্য করে। এটি দেহের বৃদ্ধি ও বিকাশ ঘটায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এতে শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করতে পারে। সুষম খাদ্য খেলে মনোযোগ বাড়ে ও পড়াশোনায় ভালো ফলাফল করা যায়।

লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

কবীর

পড়ে পাওয়া গল্পের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, অষ্টম শ্রেণির বাংলা

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০১:৫৪ পিএম
পড়ে পাওয়া গল্পের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, অষ্টম শ্রেণির বাংলা
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- সংগৃহীত

গল্প : পড়ে পাওয়া

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৩। বাবার মুখ দিয়ে একটি কথাও বেরোল না কেন? 
(ক) ছেলেদের সততার দৃষ্টান্ত দেখে
(খ) বাক্সটি অযত্নে রেখেছে বলে
(গ) বাক্সটি ফেরত দেওয়ার সিদ্ধান্তে
(ঘ) কাগজে লিখে নেওয়ার প্রস্তাব করায়

৩৪। ‘একেই বলে বাবু অদেষ্ট’ এখানে ‘অদেষ্ট’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? 
(ক) পটল      (খ) গহনা  
(গ) দুরবস্থা    (ঘ) ভাগ্য

৩৫। ‘এরপর আর আমাদের সন্দেহ রইল না’ কীসের সন্দেহ? 
(ক) বিধুর বিজ্ঞতার    (খ) ঝড় আসার
(গ) আম কুড়ানোর    (ঘ) বাক্স পাওয়ার

আরো পড়ুন : পড়ে পাওয়া গল্পের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা

৩৬। বিধু কান খাড়া করেছিল কেন? 
(ক) আম পাড়ার শব্দ শোনার জন্য
(খ) বন্যার স্রোতের শব্দ শোনার জন্য
(গ) আকাশে মেঘের আওয়াজ শোনার জন্য
(ঘ) তেঁতুল গাছে ভূতের শব্দ শোনার জন্য

৩৭। ‘ওরা সাক্ষী থাকবে কি না?’ কীসের সাক্ষী? 
(ক) বাক্সটি ভাঙার    
(খ) আম কুড়াবার
(গ) নদীর ধারে বেড়াবার    
(ঘ) বাক্সটি ফেরত দেওয়ার

৩৮। বিধু অত সহজে ভুলবার পাত্র নয় কেন? 
(ক) বাক্সের মালিকের চোখের পানি সে ভোলেনি
(খ) বাক্সের মালগুলো খোয়া গেছে বলে
(গ) গরিবের ওপর দয়াহীন বলে
(ঘ) ভবিষ্যতে উকিল হওয়ার সম্ভাবনা বলে

উত্তর: ৩৩. ক, ৩৪. ঘ, ৩৫. খ, ৩৬. গ, ৩৭. ঘ, ৩৮. ক।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর

King Lear and Three Daughters বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৯ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৫:৩৭ পিএম
King Lear and Three Daughters বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৯ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র
ইংল্যান্ডে রাজা লিয়ার দেশ শাসনের প্রতি আগ্রহ হারিয়ে রাজ্যটি তিন মেয়ের মধ্যে ভাগ করে দিতে চাইলেন। ছবি- সংগৃহীত

Story Writing

King Lear and Three Daughters

Once there was a king named King Lear in England. He was ruling the country for a long time. So he became tired and lost interest in ruling the country. He wanted to divide his kingdom among his three daughters Goneril, Regan and Cordelia. For this he called his three daughters in his court and asked each of them how much they loved him. The king decided to give the largest bounty to the one who loved him most. The king asked for his daughters expression of love and affection for him. 
At first Lear asked his eldest daughter, Goneril. Goneril declared that she loved him more than she could say. The king was highly satisfied. He called for the map of his kingdom and drew his finger round one-third of it. Then the king asked his second daughter, Regan. Regan replied that her love for him would never end and change. Lear was highly pleased and gave her another one-third of his kingdom. Then it was the turn of Cordelia, his youngest daughter. The king loved her most. So, he expected that she would express her affection and

আরো পড়ুন : The Grocer and the Fruit seller বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৮ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র

love for him much more than her elder daughters, with a great hope the king asked his dearest daughter. But Cordelia spoke the truth. She did not flatter father like her other sisters. At this the king grew angry and even disinherited Cordelia and banished her from his kingdom. Among the suitors the prince of France married youngest daughter, Cordelia. Then, the king divided the kingdom between the two daughters and decided to pass the rest of his life with his two daughters by turn. But later on both Goneril and Regan betrayed their father and drove him away from their houses. The king became a helpless beggar. He suffered a lot. He became mad out of his sorrows. At last Cordelia came forward with French army to rescue his father. She, along with her husband, somehow managed to trace her unfortunate father, tremendously felt for the old inconsiderate king, took him to their palace and looked after him till his last day. The king then realized his wrong decision and were ashamed of his misdeed. The other two sisters, on the other hand, never tried to show any inch of love respect for their father. Rather they went on living luxuriously with their husbands and children instead. The old king understood his mistake and became displeased at the ingratitude of his first two daughters. 

লেখক : সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর