তৃতীয় অধ্যায় : খাদ্য
অনুশীলনীর প্রশ্ন উত্তর
প্রশ্ন: সঠিক উত্তরটি লেখ।
ক) নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য?
i. ডিম ii. আলু
iii. মাখন iv. মৌসুমি ফল
উত্তর: ii. আলু।
খ) নিচের চিত্রের ফলমূলে কোনটি অধিক পরিমাণে থাকে?
i. ভিটামিন-বি ii. ভিটামিন-সি
iii. ভিটামিন-ডি iv. ভিটামিন-কে
উত্তর: ii. ভিটামিন-সি।
গ) কিউরিং পদ্ধতিতে খাদ্যশস্য–
i. রোদে রেখে শুকিয়ে নেওয়া হয়
ii. কম তাপমাত্রায় অধিক ঠাণ্ডা স্থানে রাখা হয়
iii. লবণ মিশিয়ে সংরক্ষণ করা হয়
iv. চিনি, তেল, ভিনেগার মিশিয়ে রাখা হয়
উত্তর: ii. কম তাপমাত্রায় অধিক ঠাণ্ডা স্থানে রাখা হয়।
ঘ) অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে–
i. রোগের সংক্রমণ হলেও দ্রুত সুস্থ হওয়া যায়
ii. পাকস্থলীতে ক্ষত হওয়ার সম্ভাবনা কমে
iii. মন সব সময় ভালো ও উৎফুল্ল থাকে
iv. স্থূলতা ও বিষণ্নতা দেখা দিতে পারে
উত্তর: iv. স্থূলতা ও বিষণ্নতা দেখা দিতে পারে।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন: আমিষ জাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন?
উত্তর: আমিষ জাতীয় খাদ্য দেহের বৃদ্ধি, গঠন ও মেরামতে সাহায্য করে। দেহের পেশি, রক্ত, ত্বক, নখ-চুল তৈরি করতে আমিষ অত্যন্ত প্রয়োজন। এছাড়া আমিষ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে শক্তিশালী রাখে।
প্রশ্ন: সুষম খাদ্য গ্রহণের উপকারিতা লেখ।
উত্তর: সুষম খাদ্য দেহকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখতে সাহায্য করে। এটি দেহের বৃদ্ধি ও বিকাশ ঘটায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এতে শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করতে পারে। সুষম খাদ্য খেলে মনোযোগ বাড়ে ও পড়াশোনায় ভালো ফলাফল করা যায়।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
কবীর