ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
ইবি ছাত্রশক্তির কমিটিকে ‘হাইব্রিড পকেট কমিটি’ দাবি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩৮ বিলিয়ন ডলার ধৈর্যই আমাদের জয়ের চাবিকাঠি:  স্পেনের কোচ দে লা ফুয়েন্তে জবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১৩ বিরতি ভেঙে ফিরছেন বুবলি নামাজের শেষ মুহূর্তের এক মহামূল্যবান সুযোগ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমীক্ষা সম্পন্ন: পানিসম্পদ মন্ত্রী কলকাতার নন্দনে নন্দিত বাংলাদেশের ‘সম্পর্ক’ মহাকালের পটে এক ঋজু পদচ্ছাপ: আবুল কাসেম ফজলুল হক ও বাঙালির মননবিশ্বের বিবর্তন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৫৪ গবেষকের পিএইচডি-এমফিল ডিগ্রি অর্জন এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ মির্জা শরফউদ্দীন বেগ (রহ.)-এর স্মরণে বরিশালে দোয়া মাহফিল মৃত্যুর আগ পর্যন্ত আক্ষেপ থেকেই যাবে! যাত্রীসেবায় আরও যত্নশীল হোক রেলওয়ে বাজেট প্রবৃদ্ধির প্রত্যাশা নাকি সংস্কারের হারানো সুযোগ ঢলে ভাসছে চকরিয়া-পেকুয়া, পাহাড়ধসে শিশুর মৃত্যু ‘বিড়ালের অভিশাপে’ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ব্রাজিল রাঙামাটিতে পাহাড়ধস ও ভূমিধসের শঙ্কা, প্রস্তুত ৪৪ আশ্রয়কেন্দ্র মেসি ও সালাহর সামনে রেকর্ডের হাতছানি জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫ ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র সদাচারী জ্ঞানসাধক আবুল কাসেম ফজলুল হক কিনব্রিজের পাদদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উদযাপন চট্টগ্রামে দেয়ালধসে নিহত ১, শিশুসহ আহত তিন টানা বৃষ্টির প্রভাব, চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল ব্যাহত বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র অবিরাম বৃষ্টিতে ঝুঁকিতে বান্দরবান, খোলা হলো ২২০ আশ্রয়কেন্দ্র কারণ জানুন বিশ্ববাজারে ব্যবসা বাড়াতে নতুন রূপে ‘টিপসই’ মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে যেভাবে শুরু হয়েছিল মেসি-অধ্যায়

এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৬:৩৮ পিএম
এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ
এ প্রোগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, রোবোটিকস ও সাইবার সিকিউরিটিসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয়ে পাঠদান করা হবে। ছবি : সংগৃহীত

প্রযুক্তিনির্ভর বিশ্বের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে যুগান্তকারী ব্যাচেলর অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স (এআই অ্যান্ড ডেটা সায়েন্স) প্রোগ্রাম চালু করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। 

অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড কম্পিউটিং অনুষদের অধীনে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ২৪ জুন ২০২৬ তারিখে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সাশ্রয়ী ব্যয়ে মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) প্রতিষ্ঠালগ্ন থেকেই যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সে দক্ষ প্রকৌশলী তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তাঁদের দেশের প্রযুক্তি খাতের পাশাপাশি আন্তর্জাতিক কর্মবাজারের চাহিদা পূরণে সক্ষম করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে। এছাড়া উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।

১৫২ ক্রেডিটের এ প্রোগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, রোবোটিকস ও সাইবার সিকিউরিটিসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয়ে পাঠদান করা হবে। পাশাপাশি থাকবে গবেষণা, ল্যাবভিত্তিক শিক্ষা ও শিল্প-সংশ্লিষ্ট প্রকল্পে অংশগ্রহণের সুযোগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য ওয়েভারের ব্যবস্থাও রাখা হয়েছে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৫ টি অনুষদের অধীনে ০৮টি বিভাগ চালু রয়েছে। এরমধ্যে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)। ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট (এএমএম)। আর ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেসের অধীনে বিএ (অনার্স) ইন ইংলিশ, এমএ ইন ইংলিশ লিটেরেচার এন্ড কালচারাল স্টাডিজ ও ব্যাচেলর অব ল' (এলএলবি অনার্স)। রয়েছে মাস্টার অব পাবলিক হেলথ।

জবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১৩

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৭:১৩ পিএম
জবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত  ১৩
আহত সাংবাদিক লিমন ইসলাম। ছবি: খবরের কাগজ

রাজধানীর মুরগিটোলা মোড়ে জুতা চুরির অভিযোগকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী আহত হয়। এতে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লিমন ইসলাম।

সোমবার (৬ জুলাই) মধ্যরাতে পুরান ঢাকার মুরগিটোলা মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, জবির আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী কালন মিয়া আশরাফুল ও তার রুমমেট শাদমান মাহমুদ ডিস্টিলারি রোডের একটি বাসায় ভাড়া থাকেন। বাসার পানির লাইন নষ্ট হলে বাড়ির মালিক স্থানীয় প্লাম্বার অপূর্ব হাসান রনি মাইকেলকে দিয়ে তা মেরামত করান। অভিযোগ অনুযায়ী, রাতে মাইকেল অতিরিক্ত ২০০ টাকা দাবি করেন। শিক্ষার্থীরা জানান, তার পারিশ্রমিক আগেই বাড়িওয়ালাকে দেওয়া হয়েছে। পরে আশরাফুল বাসার সামনে রাখা নিজের জুতা খুঁজে না পেয়ে মাইকেলের কাছে জিজ্ঞাসা করতে গেলে মুরগিটোলা মোড়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

এরপর স্থানীয় কয়েকজন সেখানে এসে আশরাফুল ও তার রুমমেটকে মারধর করেন। লোহার রিং দিয়ে আঘাতে আশরাফুলের চোখের নিচে গুরুতর জখম হয়। পরে তাকে আটকে রেখে মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে কয়েকশ শিক্ষার্থী মুরগিটোলা এলাকায় জড়ো হন। হামলার সঙ্গে জড়িত সন্দেহে একটি বাসা ঘেরাও করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের বের করে আনতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশের দাবি, কয়েকজন শিক্ষার্থী পুলিশের হেফাজত থেকে অভিযুক্তদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করা হয়। 

আহত সাংবাদিক লিমন ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে সংবাদ সংগ্রহের জন্য ছবি ও ভিডিও ধারণ করছিলাম। এ সময় এক পুলিশ সদস্য আমার ওপর লাঠি দিয়ে আঘাত করেন। আমি সঙ্গে সঙ্গে নিজেকে সাংবাদিক এবং আমার দেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিই। কিন্তু পরিচয় দেওয়ার পর তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। কয়েকজন পুলিশ আমাকে চারদিক থেকে ঘিরে নির্বিচারে লাঠিপেটা শুরু করে। আমি পিছু হটতে হটতে এক পর্যায়ে রাস্তায় পড়ে যাই। এরপরও তারা আমাকে ঘিরে গণহারে লাঠিচার্জ করতে থাকে। পরে কয়েকজন জবি শিক্ষার্থী এসে আমাকে তাদের হাত থেকে সরিয়ে নেয়। ততক্ষণে আমার নাক ও মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। পরে সহপাঠীরা আমাকে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরো বলেন, আমার ফোনের তথ্য-উপাত্ত বা পুলিশি হামলার ভিডিও থাকতে পারে এই আশঙ্কা থেকেই হয়তো তারা ইচ্ছাকৃতভাবে ফোনের জায়গাতেই সজোরে আঘাত করেছে। এতে আমার মোবাইল ফোনটি সম্পূর্ণ ভেঙে যায়।

সংঘর্ষের ঘটনার পর জবি শিক্ষার্থীরা পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে রাত আড়াইটার দিকে মুরগিটোলা মোড় অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। 

ঘটনার পর প্লাম্বার অপূর্ব হাসান রনি মাইকেল ও আশিকুর রহমান আশিককে হেফাজতে নেয় পুলিশ। এছাড়াও ৭ জুলাই (মঙ্গলবার) ভোরে কালন মিয়া আশরাফুল বাদী হয়ে গেন্ডারিয়া থানায় মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৫, ৩৪২, ৩০৭, ৫০৬ ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নাসির উদ্দীন বলেন, আমি খোঁজ নিয়েছি। শিক্ষার্থীরা পুলিশের কাছ থেকে অভিযুক্তদের ছিনিয়ে নিয়ে মারতে চাইলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনে। আহত শিক্ষার্থীদের খোঁজখবর রাখা হচ্ছে।

এ বিষয়ে ডেমরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) মীর মুহসিন মাসুদ বলেন, কয়েকজন শিক্ষার্থী পুলিশের হেফাজত থেকে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশকে লাঠিপেটা করতে হয়েছে। এ ঘটনায় পাঁচজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুজাহিদ বিল্লাহ/এসএন

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৫৪ গবেষকের পিএইচডি-এমফিল ডিগ্রি অর্জন

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৬:৪২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৫৪ গবেষকের পিএইচডি-এমফিল ডিগ্রি অর্জন
ছবি: সংগৃহীত

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ৫৪ গবেষকের পিএইচডি-এমফিল ডিগ্রি অর্জন করেছে। এর মধ্যে ৩৫ জন গবেষক পিএইচডি, ১৯ জন এমফিল। এছাড়া ২ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। 

মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। এর আগে চলতি বছরের গত ২২ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এসব ডিগ্রি প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

পিএইচডি ডিগ্রি প্রাপ্তরা হলেন- বাংলা বিভাগের অধীনে আয়শা সিদ্দিকা, মোহাম্মদ আব্দুল বাতেন খান ও আসাদ আহমেদ, সংস্কৃত বিভাগের অধীনে ফারজানা নাজ স্বর্ণ প্রভা, ইতিহাস বিভাগের অধীনে ফারহানা আক্তার শুভ্রা ও সুস্মিতা রানী দাস, দর্শন বিভাগের অধীনে টুম্পা রানী দে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধীনে সুলতানা জেসমিন আরাবী, ভাষাবিজ্ঞান বিভাগের অধীনে মোহাম্মদ মোজাম্মেল হোসেন, সংগীত বিভাগের অধীনে আশিক সরকার, রসায়ন বিভাগের অধীনে মোঃ উজ্জ¦ল হোসেন ও রাফিজা ইসলাম, ম্যানেজমেন্ট বিভাগের অধীনে তানজীলা হোসেন, একাউন্টিং বিভাগের অধীনে ফাহমিদা বেগম, শুভ ব্রত সাহা ও সুব্রত কুমার বাহাদুর, মার্কেটিং বিভাগের অধীনে আলী মোহাম্মদ কাওসার ও সুমা আক্তার, ফিন্যান্স বিভাগের অধীনে মুহাম্মদ এনামুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে তানজিনা নওশিন ও মুহাম্মদ জহিরুল আলম, লোক প্রশাসন বিভাগের অধীনে আয়শা জাহান, নৃবিজ্ঞান বিভাগের অধীনে মুহাম্মদ আমীরুল হক, প্রাণিবিদ্যা বিভাগের অধীনে তামান্না আক্তার, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধীনে মোঃ আরিফুল ইসলাম ও কাজী জান্নাতুল ফেরদৌস, অণুজীব বিজ্ঞান বিভাগের অধীনে নাজমুন নাহার, মোঃ শাহরিয়ার কবীর শাকিল ও সুলতানা জোহরা মান্নান, ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের অধীনে মোঃ সালাহউদ্দীন মিল্লাত, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধীনে নাছরীন আক্তার ও মোহাম্মদ আমিরুল হক, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে আনজুম জেরিন রূপা, ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের অধীনে ইশরাত শামীম ও মো. আব্দুর রকিব।

এম ফিল ডিগ্রি প্রাপ্তরা হলেন- আরবী বিভাগের অধীনে ওমর ফারুক ও মাহমুদুল মুনীর, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে সাইফুল ইসলাম, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধীনে আফরিন সুলতানা, ভাষাবিজ্ঞান বিভাগের অধীনে শুভ রায়, মার্কেটিং বিভাগের অধীনে তাসমিয়া জায়গীরদার, ফিন্যান্স বিভাগের অধীনে মোঃ মাহাফুজ কবীর, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধীনে তাহিয়া চৌধুরী ও সনিয়া আক্তার, পপুলেশন সায়েন্সেস বিভাগের অধীনে মোহাম্মদ নাসির উদ্দিন, প্রাণিবিদ্যা বিভাগের অধীনে সালওয়া প্রধান, মোছাঃ আসিফা আক্তার ও শিল্পী রানী সিকদার, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধীনে মো. হাফিজুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের অধীনে আবু ফয়সল আহমদ, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে সাজিয়া আফরিন ও ফেরদৌস আরা এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে হোসাইন মাহমুদ ও নাঈমুল রাজ্জাক।

এছাড়া ডিবিএ ডিগ্রি প্রাপ্তরা হলেন- ম্যানেজমেন্ট বিভাগের অধীনে নাজিয়া শারমিন ও ফিন্যান্স বিভাগের অধীনে মোঃ সাইফুল ইসলাম।

আরিফ জাওয়াদ/এসএন

এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৬:৩৮ পিএম
এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ
এ প্রোগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, রোবোটিকস ও সাইবার সিকিউরিটিসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয়ে পাঠদান করা হবে। ছবি : সংগৃহীত

প্রযুক্তিনির্ভর বিশ্বের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে যুগান্তকারী ব্যাচেলর অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স (এআই অ্যান্ড ডেটা সায়েন্স) প্রোগ্রাম চালু করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। 

অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড কম্পিউটিং অনুষদের অধীনে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ২৪ জুন ২০২৬ তারিখে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সাশ্রয়ী ব্যয়ে মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) প্রতিষ্ঠালগ্ন থেকেই যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সে দক্ষ প্রকৌশলী তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তাঁদের দেশের প্রযুক্তি খাতের পাশাপাশি আন্তর্জাতিক কর্মবাজারের চাহিদা পূরণে সক্ষম করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে। এছাড়া উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।

১৫২ ক্রেডিটের এ প্রোগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, রোবোটিকস ও সাইবার সিকিউরিটিসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয়ে পাঠদান করা হবে। পাশাপাশি থাকবে গবেষণা, ল্যাবভিত্তিক শিক্ষা ও শিল্প-সংশ্লিষ্ট প্রকল্পে অংশগ্রহণের সুযোগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য ওয়েভারের ব্যবস্থাও রাখা হয়েছে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৫ টি অনুষদের অধীনে ০৮টি বিভাগ চালু রয়েছে। এরমধ্যে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)। ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট (এএমএম)। আর ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেসের অধীনে বিএ (অনার্স) ইন ইংলিশ, এমএ ইন ইংলিশ লিটেরেচার এন্ড কালচারাল স্টাডিজ ও ব্যাচেলর অব ল' (এলএলবি অনার্স)। রয়েছে মাস্টার অব পাবলিক হেলথ।

বেরোবিতে অবস্থান কর্মসূচি পালনকারীদের ফ্যান খুলে নেওয়ার অভিযোগ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:২৭ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১২:৫৩ পিএম
বেরোবিতে অবস্থান কর্মসূচি পালনকারীদের ফ্যান খুলে নেওয়ার অভিযোগ
ছবি: খবরের কাগজ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের অবস্থান কর্মসূচির স্থানে লাগানো বৈদ্যুতিক ফ্যান খুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (৫ জুলাই) প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় চলমান অবস্থান কর্মসূচির স্থানে তীব্র গরমের কারণে আন্দোলনকারীরা একটি বৈদ্যুতিক ফ্যান স্থাপন করেন। তবে কিছুক্ষণের মধ্যেই সেটি খুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।

ফ্যান ছাড়াই  গরমের মধ্যে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। গরম থেকে কিছুটা স্বস্তি পেতে তারা হাতপাখা ব্যবহার করছেন।

গত ২৯ জুন থেকে পদোন্নতির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা। 

তারা জানান, একাধিকবার পদোন্নতি বোর্ডের তারিখ নির্ধারণ করা হলেও তা অনুষ্ঠিত হয়নি। ফলে তারা দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত ও হয়রানির শিকার হচ্ছেন। উপাচার্যের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা রয়েছে। যারা অবস্থান কর্মসূচি পালন করছেন, তারা ফ্যান স্থাপনের জন্য কোনো অনুমতি নেননি। অনুমতি ছাড়া কীভাবে তারা ফ্যান স্থাপন করবেন?’

তিনি আরও বলেন, মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা থাকায় আমরা তাদের পদন্নোতি দিতে পারছি না।

গাজী আজম/অদিতি/

সোনারগাঁ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ফল আপরাইজ অ্যাডমিশন ফেয়ার

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১০:০৬ এএম
সোনারগাঁ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ফল আপরাইজ অ্যাডমিশন ফেয়ার
ছবি: খবরের কাগজ

সোনারগাঁ ইউনিভার্সিটির নিজস্ব প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘ফল আপরাইজ ফেয়ার ২০২৬’। 

মেলা উদ্বোধন করেন সোনারগাঁ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা ও বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা আজিজুল বারী (শিপু)। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ ও ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

মেলায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য বিশেষ কিছু সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে ফেয়ার-এক্সক্লুসিভ ওয়েভার, যেখানে ভর্তি হলে শিক্ষার্থীরা ৪০,০০০ টাকা নিশ্চিত টিউশন ফি ওয়েভার পাচ্ছে। এছাড়া তাৎক্ষণিক সুবিধা হিসেবে শিক্ষার্থীরা পাচ্ছেন একটি ব্যাগ এবং ১,৫০০ টাকা ইনস্ট্যান্ট ওয়েভার, পাশাপাশি পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য ১০০% পর্যন্ত মেধাভিত্তিক স্কলারশিপের সুবিধা।

সোনারগাঁ ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের মধ্যে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে বি.এসসি. ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এবং ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রাম চালু রয়েছে। ব্যবসা অনুষদের অধীনে রয়েছে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) এবং কলা ও মানবিক অনুষদের অধীনে এলএলবি (অনার্স), বি.এ. (অনার্স) ইন বাংলা ও বিএসএস (অনার্স) ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ প্রোগ্রাম।

এছাড়া গ্র্যাজুয়েট প্রোগ্রামের মধ্যে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (১ বছর মেয়াদী এমবিএ), রেগুলার মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আরএমবিএ, ২ বছর মেয়াদী), এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ), এমবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (এমএসসিএম), মাস্টার ইন ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম), এমবিএ ইন টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন মার্কেটিং (এমটিএফএম), এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং প্রোগ্রামে ভর্তি চলছে। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৯৩৩৬৬৯৯৬৬ এবং ভিজিট করুন www.su.edu.bd।