ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
দিনাজপুরে কোটি টাকার প্রত্নসম্পদ উদ্ধার ব্রাজিলের বিদায়ে অবাক হননি পারেদেস ফিলিস্তিনিদের জন্য যার অনুভুতি নেই সে ‘মানুষই নয়’: মিশর কোচ আজকের মুদ্রার বাজার: ৭ জুলাই, ২০২৬ কোমে পৌঁছেছে খামেনির মরদেহ ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪ শতাধিক ড্রোন নিক্ষেপ ইউক্রেনের বিলাসী যুবক থেকে ছেঁড়া চাদরের শহিদ স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের বৈঠক জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ চীনে বন্যা ও বজ্রঝড়ে ১০ জনের প্রাণহানি যশোর-মাগুরা মহাসড়কে রহস্যজনক প্রাইভেটকার উদ্ধার বিশ্বকাপে কোনো দলই একক আধিপত্য বিস্তার করতে পারছে না: স্কালোনি দিনাজপুরে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে যুব নাগরিক শক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ ৬ দিন বিরতির পর বসছে সংসদ অধিবেশন হাতিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ মিলনের মরদেহ উদ্ধার মাদারীপুরে ডিবি পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই পদত্যাগ করলেন রবার্তো মার্তিনেস পটিয়া পৌরসভার তিন  টেন্ডার নিয়ে বিতর্ক, বিক্ষুব্ধ স্থানীয় ঠিকাদাররা সোনারগাঁ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ফল আপরাইজ অ্যাডমিশন ফেয়ার জাকার্তা বিশ্বের সবচেয়ে দূষিত শহর, ঢাকা ‘সহনীয়’ অবস্থানে পেকুয়ায় পাহাড় ধসে ১ শিশু নিহত সাজেকে কীটনাশকে প্রস্তুত চা পান করে অসুস্থ ১২ গ্রামবাসী সিলেটে ব্যবস্থাপনা ও ইজারা নিয়ে সিসিক-বাজার কমিটি দ্বন্দ্ব যুক্তরাষ্ট্রের বিদায়ের পর লুকাকুর ‘ডোনাল্ড ট্রাম্প ডান্স’ ভাইরাল বালোগুনের লাল কার্ড বিতর্কে রেফারির পাশে ফিফা সোনারগাঁয় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের কালেক্টিভ ক্যাম্পে গৌরবময় অর্জন আবারও ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ট্রাম্পের খোঁচা ব্রাজিলের বিপক্ষে জয় কীভাবে উদযাপন করলেন হালান্ড? ফাঁশ করলেন বান্ধবী ৫ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

চবিতে ক্যানটিন সংস্কারে অনিয়মের অভিযোগ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:০৮ এএম
চবিতে ক্যানটিন সংস্কারে অনিয়মের অভিযোগ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ক্যানটিন সংস্কারে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ক্যানটিনটি সংস্কারের জন্য যে উন্নত মানের উপকরণ ও নির্মাণসামগ্রীর কথা উল্লেখ থাকলেও তা ব্যবহার করা হয়নি।

জানা যায়, চবির আলাওল হল ও এ এফ রহমান হলের মাঝে অবস্থিত ক্যানটিনটি সংস্কারে বরাদ্দ করা হয়েছে ১৩ লাখ ৫৩ হাজার টাকা। অনুসন্ধানে দেখা যায়, প্রাক্কলিত বরাদ্দের খরচ আর মূল কাজের খরচ ও মানে বিস্তর ফারাক রয়েছে। দেড় মাস আগে ক্যানটিন সংস্কারের কাজ শেষ করার কথা থাকলেও এখনো পুরো কাজ শেষ হয়নি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বরাদ্দ বিশ্লেষণ করে দেখা যায়, প্রায় ১ হাজার ২০০ বর্গফুট ছাদের ঢালাইয়ের জন্য ২ টন রডের বরাদ্দ হয়েছে। কিন্তু ঠিকাদাররা জানান, এতে রড ব্যবহার করা হয়েছে অর্ধেকেরও কম। এ ভবনে ২ হাজার ৪৫ বর্গফুটের টাইলসের বরাদ্দ রাখা হলেও দেখা যায় ছাদের আয়তনই মাত্র ১ হাজার ২০০ বর্গফুট। সরেজমিনে গিয়ে দেখা যায়, উল্লিখিত পরিমাণ টাইলস এখানে লাগানো হয়নি।

শুধু টাইলস বা রডেই নয়। দরজা, লাইট, সিভিল ওয়ার্ক, স্যানিটারি ওয়ার্ক, ইলেকট্রিক্যাল ওয়ার্ক–প্রতিটি কাজেই মিলেছে বরাদ্দের সঙ্গে গরমিলের তথ্য। জানা যায়, কার্যাদেশ অনুযায়ী ছয়টি তামার পানির ট্যাপ স্থাপনের জন্য ৫ হাজার ৯৩৪ টাকা বরাদ্দ রাখা হলেও অভিযোগ অনুযায়ী সেখানে প্রতিটি মাত্র ১০০ টাকা মূল্যের প্লাস্টিকের ট্যাপ ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে প্রকল্প প্রকৌশলী রিয়াদ বলেন, ‘আমি তামার ট্যাপ লাগাতে নিষেধ করেছি। কারণ এগুলো চুরি হয়ে যায়।’

এ ছাড়া ড্রেনের পাইপের মুখে জালি লাগানোর জন্য ৩২৭ টাকা বরাদ্দ থাকলেও যে জালি ব্যবহার করা হয়েছে তার বাজারমূল্য ১০০ টাকার বেশি নয় বলে অভিযোগ রয়েছে। ক্যানটিনের রান্নাঘরে নতুন একটি কিচেন সিংক স্থাপনের জন্য বরাদ্দ থাকলেও সরেজমিনে কোনো সিংকের অস্তিত্ব পাওয়া যায়নি। তিনটি আয়নার জন্য ৭ হাজার ৭০০ টাকা বরাদ্দ থাকলেও পাওয়া গেছে মাত্র একটি আয়না। একইভাবে কার্যাদেশে গ্লাস শেলফ স্থাপনের কথা থাকলেও তা লাগানো হয়নি।

ভবনের বাইরের দেয়ালে অ্যাক্রিলিক রং করার জন্য ৪৯ হাজার টাকা বরাদ্দ করা হলেও অভিযোগ আছে সংস্কারকাজ শেষ না হতেই এখনি খসে পড়ছে রঙের আস্তর। 

এসব অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরে গেলে প্রথমে সংশ্লিষ্ট কর্মকর্তারা তথ্য দিতে অস্বীকৃতি জানান এবং অভিযোগ অস্বীকার করেন। চাপের মুখে প্রধান প্রকৌশলী আব্দুল আহাদ কার্যাদেশ ও সংশ্লিষ্ট কাগজপত্র সরবরাহ করেন। নথি দেওয়ার সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, ‘আপনারা এগুলো বুঝবেন না। পরে ঠিকাদার এলে বুঝিয়ে দেবেন।’

এদিকে গত ৮ মার্চ প্রায় সাড়ে ১৩ লাখ টাকায় কাজটির টেন্ডার পায় হাফিজা এন্টারপ্রাইজ। কাজটির তদারকির দায়িত্ব পড়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের কর্মকর্তা এমদাদুল হক রিয়াদ, মোহাম্মদ আব্দুল্লাহ আজমের ওপর এবং ইলেকট্রনিক কাজের তদারকিতে ছিলেন মোহাম্মদ মহসিন উদ্দীন। 
হাফিজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রিয়াদের সঙ্গে কথা বললে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে কাজ বিলম্বের ব্যাখ্যা দেন। তবে নিম্নমানের কাজ তার অজ্ঞাতবশত হয়েছে বলে দাবি করেন তিনি। 

এ বিষয়ে আলাওল ও এফ রহমান হল সংসদের নির্বাচিত জিএস তামিম চৌধুরী ও নুরুন্নবী হাসান বলেন, কার্যাদেশে উল্লিখিত কাজের সঙ্গে বাস্তব কাজের মিল তারা পাননি। নথিতে যা উল্লেখ রয়েছে, সে অনুযায়ী কাজ সম্পন্ন না হলে তারা এ ধরনের কাজ গ্রহণ করবেন না।

বন্ধ হয়ে থাকা ক্যানটিনের বিষয়ে আলাওল হলের প্রভোস্ট জামালুল আকবর চৌধুরী বলেন, ‘আমি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছি। যদি দুর্নীতির প্রমাণ পাই, তাহলে এ কাজের অর্থছাড়সংক্রান্ত নথিতে স্বাক্ষর করব না।’ 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আমরা দুর্নীতির প্রমাণের জন্য অপেক্ষা করি না। দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে চবির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল ফোরকান বলেন, ‘দুর্নীতির বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আমি অবশ্যই এটি খতিয়ে দেখব। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।’ 

দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১ জুলাই দুপুরে সাংবাদিক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আলাওল হলের প্রভোস্ট ক্যানটিনটি খুলে দেন। 

সোনারগাঁ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ফল আপরাইজ অ্যাডমিশন ফেয়ার

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১০:০৬ এএম
সোনারগাঁ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ফল আপরাইজ অ্যাডমিশন ফেয়ার
ছবি: খবরের কাগজ

সোনারগাঁ ইউনিভার্সিটির নিজস্ব প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘ফল আপরাইজ ফেয়ার ২০২৬’। 

মেলা উদ্বোধন করেন সোনারগাঁ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা ও বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা আজিজুল বারী (শিপু)। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ ও ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

মেলায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য বিশেষ কিছু সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে ফেয়ার-এক্সক্লুসিভ ওয়েভার, যেখানে ভর্তি হলে শিক্ষার্থীরা ৪০,০০০ টাকা নিশ্চিত টিউশন ফি ওয়েভার পাচ্ছে। এছাড়া তাৎক্ষণিক সুবিধা হিসেবে শিক্ষার্থীরা পাচ্ছেন একটি ব্যাগ এবং ১,৫০০ টাকা ইনস্ট্যান্ট ওয়েভার, পাশাপাশি পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য ১০০% পর্যন্ত মেধাভিত্তিক স্কলারশিপের সুবিধা।

সোনারগাঁ ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের মধ্যে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে বি.এসসি. ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এবং ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রাম চালু রয়েছে। ব্যবসা অনুষদের অধীনে রয়েছে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) এবং কলা ও মানবিক অনুষদের অধীনে এলএলবি (অনার্স), বি.এ. (অনার্স) ইন বাংলা ও বিএসএস (অনার্স) ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ প্রোগ্রাম।

এছাড়া গ্র্যাজুয়েট প্রোগ্রামের মধ্যে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (১ বছর মেয়াদী এমবিএ), রেগুলার মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আরএমবিএ, ২ বছর মেয়াদী), এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ), এমবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (এমএসসিএম), মাস্টার ইন ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম), এমবিএ ইন টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন মার্কেটিং (এমটিএফএম), এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং প্রোগ্রামে ভর্তি চলছে। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৯৩৩৬৬৯৯৬৬ এবং ভিজিট করুন www.su.edu.bd। 

রাবিতে ১০ লাখ টাকা বৃত্তি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৫:০২ পিএম
রাবিতে ১০ লাখ টাকা বৃত্তি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ছবি: খবরের কাগজ

আমার পারিবারিক ফান্ড থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার বৃত্তি দেওয়া হবে বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

সোমবার (৬ জুলাই) সিনেট ভবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই আশ্বাস দেন তিনি।

এর আগে সকালে প্রশাসন ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখান থেকে পড়ে বিশ্বে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করছে। দেশনেত্রী খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয় সুবর্ণ জয়ন্তীতে এসেছেন। আমি চেষ্টা করবো মাননীয়  প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ বিশ্ববিদ্যালয় আমার জন্য।’ 

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘বর্তমান সময়ে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণাকে আরও সহজ, আধুনিক ও কার্যকর করা। এ লক্ষ্যে শিক্ষার্থীদের থিসিস পর্যায় থেকেই আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আমরা সমন্বিত প্রয়াসের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের একটি শীর্ষস্থানীয় গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে চাই।’ 

উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর ছিল পুরো ক্যাম্পাস। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে পরিবেশিত হয় সংগীত, আবৃত্তি ও নৃত্য। দিনব্যাপী উৎসব চলবে সন্ধ্যা পর্যন্ত।

উল্লেখ্য, ১৯৫৩ সালের ৬ জুলাই মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি ১২টি অনুষদের অধীনে ৫৯টি বিভাগে চার বছর মেয়াদি স্নাতক ও এক বছর মেয়াদি স্নাতকোত্তর কোর্সে ৩০ হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এছাড়া গবেষণা ও উচ্চতর শিক্ষার জন্য রয়েছে ৬টি ইনস্টিটিউট এবং এক হাজারেরও বেশি শিক্ষক। শহীদ ড. শামসুজ্জোহা স্মৃতিবিজড়িত এ বিদ্যাপীঠ ইতোমধ্যে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকী, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মো. আব্দুল আলিম এবং অধ্যাপক মামুনুর রশীদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও রাজশাহী উন্নন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট প্রমুখ।

শাকিবুল হাসান/রিফাত/

বেরোবি প্রেসক্লাবে আলোচনা সভা ও ফল উৎসব

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:১৫ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০১:২৬ পিএম
বেরোবি প্রেসক্লাবে আলোচনা সভা ও ফল উৎসব
ছবি: খবরের কাগজ

বাংলার ঐতিহ্যবাহী মৌসুমি ফলের সমাহারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

উৎসবে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, আনারস, লটকন, আমলকীসহ দেশীয় মৌসুমি ফলের সমাহার ছিল।

আলোচনা সভায় ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। সভায় দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা, বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা, ক্যাম্পাসকে আরও এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা এবং বিভিন্ন সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে মতবিনিময় করা হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব সরকারের সঞ্চালনায় এবং সভাপতি গাজী আজম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

উপাচার্য বলেন, বেরোবি প্রেসক্লাব সবাইকে নিয়ে যে ফল উৎসবের আয়োজন করেছে, এটি সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ। এমন আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, আমি এই বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের জন্য একটি স্থায়ী কার্যালয়ের ব্যবস্থা করেছি। এটি আমার কাছে ভালোবাসা ও কাজের স্বীকৃতির প্রতীক। বিগত ১৬ বছরে কোনো প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করেনি। আমি চাই, শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকুক। তারা শুধু নিজেদের জন্য নয়, বিশ্ববিদ্যালয় ও জাতীয় প্রয়োজনেও যেন নিজেদের মেধা কাজে লাগায়। এ জন্য বেরোবি প্রেসক্লাবের সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

গাজী আজম/থিওটোনিয়াস/

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে নগর গবেষণাকেন্দ্র উদ্বোধন

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:১১ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ১২:১২ পিএম
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে নগর গবেষণাকেন্দ্র উদ্বোধন
ছবি: খবরের কাগজ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’ (নগর গবেষণা কেন্দ্র) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রিসার্চ সেন্টারটি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ড. টিম ইভান্স।

উদ্বোধনের আগে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, উন্নয়ন কার্যক্রম এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এ সমঝোতার মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তর্জাতিক মানের গবেষণা, একাডেমিক সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে। 

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, একটি আধুনিক, টেকসই ও নাগরিকবান্ধব নগর গড়ে তুলতে গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর সমাধানের কোনো বিকল্প নেই। ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’ নগরসেবার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার কার্যকর সমাধান উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ ধরনের অংশীদারিত্ব চট্টগ্রামকে জ্ঞানভিত্তিক ও স্মার্ট সিটিতে রূপান্তরের পথে আরও একধাপ এগিয়ে নেবে।

 

কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ড. টিম ইভান্স বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি ও চসিকের এই সহযোগিতাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি। যৌথ গবেষণা, উদ্ভাবন এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে আমরা এমন একটি অংশীদারিত্ব গড়ে তুলতে চাই, যা কেবল দুই প্রতিষ্ঠানের জন্য নয়, বরং স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর জ্ঞান ও সমাধান তৈরি করবে। 

প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রতিষ্ঠালগ্ন থেকেই আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার পরিবেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। আজকের এই উদ্যোগ সেই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। 

অনুষ্ঠান শেষে অতিথিরা নবপ্রতিষ্ঠিত ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’ পরিদর্শন করেন এবং এর ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়টির ভাইস প্রেসিডেন্ট ড. টিম ইভান্সের সঙ্গে শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় করেন। সেই আলোচনার ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হলো ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’, যা নগর ব্যবস্থাপনা, উদ্ভাবন, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

এসএম ইফতেখারুল/থিওটোনিয়াস/

শাবিপ্রবির আশরাফুলের চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:০১ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৫:২৪ পিএম
শাবিপ্রবির আশরাফুলের চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা
মো. আশরাফুল আলম। ছবি: খবরের কাগজ

এই তো সবেমাত্র বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে কর্মজীবনে পদার্পণের প্রস্তুতি নিচ্ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের মেধাবী শিক্ষার্থী মো. আশরাফুল আলম।

তবে ভাগ্যের নির্মম পরিহাস দুইদিন আগে চিকিৎসকরা জানিয়েছেন, তার দুটি কিডনি বিকল হয়ে গেছে। বর্তমানে এটির ক্রিটিকাল লেভেল ১৩-১৫ এর মধ্যে উঠানামা করছে। ক্যাম্পাসের পরিচিত ও সকলের প্রিয়মুখ আশরাফুলের এমন সংবাদ স্তব্ধ পুরো শাবিপ্রবি পরিবার। 

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার দুটি কিডনি ডায়ালাইসিস ও দ্রুত ট্রান্সপ্লান্টে বিদেশে চিকিৎসা ব্যয় বাবদ আনুমানিক ৬০ লাখ টাকা প্রয়োজন। তবে আশরাফুলের মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসারভার বহন করাম অসম্ভব। এতে আশরাফুল আলমের মুখে হাসি ফিরিয়ে দিতে তার চিকিৎসা সহযোগিতার আহ্বান জানিয়েছেন তার পরিবার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা। 

হৃদয় হরণ হওয়া এমন বার্তায় আশরাফুলের পরিবার, পরিজন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বন্ধুবান্ধব, সিনিয়র-জুনিয়র, শিক্ষক সকলেই মর্মাহত। সবার একটাই চাওয়া সর্বদা হাস্যেউজ্জল ও সর্বময় পরোপকারী ছেলেটা আবারো হাসিমুখে সকলের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক।

এ বিষয়ে আশরাফুলের সহপাঠী মো. ইসমাইল হোসেন বলেন, আশরাফুল অত্যন্ত বিনয়ী, পরোপকারী এবং সম্ভাবনাময় একজন ছেলে। সে পরিচিত-অপরিচিত সকলের বিপদে-আপদে সবার আগেই এগিয়ে আসত। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে যখন ক্যারিয়ার গড়ার সময়, তখনই সে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে! আমার দোয়া করি আমাদের বন্ধু সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক।

লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী মুজিবুর রহমান রূপক বলেন, মাত্র কয়েকবছর আগে আল্লাহর ইচ্ছায় মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি। আমারও ২টি কিডনি বিকল হয়ে গিয়েছিল। আমার চিকিৎসা সহযোগিতায় আশরাফুলরা দিনরাত পরিশ্রম করে আমাকে স্বাভাবিক জীনবে ফিরিয়ে আনতে সহযোগিতা করেছে। ইনশাআল্লাহ আমার মতো ছোটভাই আশরাফুলও স্বাভাবিক জীবনে ফিরে আসবে।

লোকপ্রশাসন বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, আশরাফুল আমাদের অত্যন্ত মেধাবী, পরোপকারী এবং বন্ধু প্রতীম একজন শিক্ষার্থী। তার জীবন বাঁচাতে আমাদের বিভাগ, অ্যালামনাইসহ সকলেই প্রত‍্যেকের নিজ নিজ অবস্থান থেকে আন্তরিক  সহযোগিতা নিয়ে প্রচেষ্টা চালাচ্ছে। আশরাফুলের শুভাকাঙ্ক্ষীসহ সমাজের সকল মানবিক ও বিত্তবান জনগোষ্ঠীকে তার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি।

লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী বলেন, আমার বিশ্বাস আমাদের শিক্ষার্থী আশরাফুল সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবে। বিভাগের পক্ষ থেকে তার চিকিৎসা ফান্ড কালেকশনেসহ বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাই সকলকে নিজ নিজ জায়গা থেকে ক্ষুদ্র পরিসরে হলেও আশরাফুলের চিকিৎসার্থে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

আশরাফুলের চিকিৎসার্থে সাহায্য পাঠানোর ঠিকানা
Account Number: 5632501010220
Account Name: Public Administration, Alumni Association, Bank: Sonali Bank, Branch: SUST, Sylhet Branch Code: 307, Swift Code: BSONBDDH, Routing No: 200913076

Account Number: 3181580353765
Account Name: ASHRAFUL ALAM, Bank: Dutch Bangla Bank, Branch: Station Road Branch-Mymensingh Branch Code: 00318, Swift Code: DBBLBDDH, Routing No: 090610213

DDBL VISA CARD NUMBER 4840610026586729, ASHRAFUL ALAM।

জরুরী প্রয়োজনে 01681023230 (রূপক) 01752929094 (নুরুল আমিন)।

এসএন/