ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
প্রথমার্ধে গোলশূন্য পর্তুগাল-স্পেন বালোগুনকে আটকাতে পারল না বেলজিয়াম, আবেদন নাকচ ফিফার পর্তুগাল-স্পেনের একাদশ ঘোষণা বালোগুনের পর এবার ওলিসে, ফিফার দ্বারস্থ ফ্রান্স পর্তুগাল-স্পেন ম্যাচে কে জিতবে, সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী গ্রামসরকার গঠন করলে নেতৃত্ব বিকশিত হবে: মির্জা ফখরুল মিরপুরে অফিসার্স কোয়ার্টারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সাভারে এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ আখাউড়া স্থলবন্দর দিয়ে ৩ টন জিরা আমদানি ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু নওগাঁয় মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু সরিষাবাড়ীতে মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট আফগানিস্তানের উন্নয়নে নারী-পুরুষ সবার অংশগ্রহণ প্রয়োজন: জাতিসংঘ তুরস্ককে এফ-৩৫ না দিতে যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহুর আহ্বান জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড বিশ্বে জাহাজভাঙা শিল্পে শীর্ষস্থান পুনরুদ্ধারে কাজ করছে সরকার: পাটমন্ত্রী তানধান ডিপিটি রিনিউয়েবল ডিভিশনের সৌর ও লিথিয়াম পাওয়ার সলিউশন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জাইকা প্রেসিডেন্ট চলতি বছরে সুদানে অন্তত ৩৩০ শিশু হতাহত: জাতিসংঘ জুলাইয়ের প্রথম পাঁচদিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৮ দশমিক ১ শতাংশ দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী পাহাড়ধসের শঙ্কা: রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরতে মাইকিং নাটোরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হিন্দু যুবক কারাগারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু ২৫ বছর পূর্তিতে দেশের সবচেয়ে ইমপ্যাক্টফুল ২৫টি প্রতিষ্ঠানকে ব্র্যাক ব্যাংকের সম্মাননা নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য-সহিংসতা প্রতিরোধে সকলের দায়িত্বশীল ভূমিকা জরুরি: ডেপুটি স্পিকার

বালোগুনকে আটকাতে পারল না বেলজিয়াম, আবেদন নাকচ ফিফার

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০১:২৯ এএম
বালোগুনকে আটকাতে পারল না বেলজিয়াম, আবেদন নাকচ ফিফার
ফোলারিন বালোগুন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডজনিত নিষেধাজ্ঞা স্থগিত হওয়া নিয়ে ব্যাখ্যা চেয়ে বেলজিয়াম ফুটবল ফেডারেশন (আরবিএফএ) যে আবেদন করেছিল তা ‘অগ্রহণযোগ্য’ ঘোষণা করেছে ফিফা। ফলে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ থাকছে না এবং বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে বালোগুনের খেলতে আর কোনো বাধা নেই।

সোমবার (৬ জুলাই) এক বিবৃতিতে ফিফা জানায়, যুক্তরাষ্ট্র এবং বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যকার ম্যাচে সরাসরি লাল কার্ড দেখার পর বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয় ফিফা। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে বেলজিয়াম ফুটবল ফেডারেশনের করা আবেদন গ্রহণযোগ্য নয়।

ফিফার বিবৃতিতে বলা হয়, আপিল কমিটির চেয়ারম্যান নিল এগলস্টন এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নেননি। আবেদনটি খারিজ করা হয়েছে, কারণ আরবিএফএ এই মামলার কোনো পক্ষ নয়। ফলে তারা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার আইনগত অধিকারও রাখে না।

এর আগে, সোমবার আরবিএফএ জানায়, তারা এখনও ফিফার আনুষ্ঠানিক সিদ্ধান্ত কিংবা এর ব্যাখ্যা পায়নি। সেই কারণেই আসন্ন ম্যাচে বালোগুনের খেলার যোগ্যতা চ্যালেঞ্জ করতে বাধ্য হয়েছে তারা।

এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, বালোগুনের লাল কার্ড স্থগিতের বিষয়টি নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন। তবে তিনি ট্রাম্পকে স্পষ্ট করে বলেছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ফিফার স্বাধীন বিচারিক সংস্থাগুলো।

অন্যদিকে ট্রাম্প দাবি করেন, তিনিই বালোগুনের লাল কার্ড পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন। তবে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেননি।

এসজি/

প্রথমার্ধে গোলশূন্য পর্তুগাল-স্পেন

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:০৩ এএম
প্রথমার্ধে গোলশূন্য পর্তুগাল-স্পেন
ছবি: সংগৃহীত

পর্তুগাল ও স্পেনের মধ্যকার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়। দুই দলই সমানতালে লড়াই করেছে, তবে স্পেন একটি সহজ সুযোগ নষ্ট করে এবং পর্তুগালের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

ম্যাচের শুরুতেই আক্রমণে ওঠে স্পেন। বল নিয়ে এগিয়ে যান মিকেল ওইয়ারসাবাল। বক্সের বাইরে থেকে শট নিলেও তার প্রচেষ্টা সহজেই তালুবন্দি করেন দিয়োগো কস্তা। এরপর দানি ওলমোর চমৎকার পাসে আরেকটি সুযোগ পান ওইয়ারসাবাল। তবে বক্সের ভেতর থেকে নেওয়া শটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পোস্টের বাইরে দিয়ে চলে যায়। দারুণ সুযোগ নষ্ট করেন তিনি। 

১৩ মিনিটে ডান দিক দিয়ে বল পেয়ে বক্সে ঢুকে পড়েন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। জায়গা তৈরি করে নেওয়া তার জোরালো শটটি দারুণভাবে রুখে দেন উনাই সিমন।

এরপর স্পেনের একাধিক আক্রমণ ঠেকিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক দিয়োগো কস্তা। নুনো মেন্দেস ওপরে উঠে যাওয়ায় ফাঁকা জায়গা কাজে লাগিয়ে আক্রমণে ওঠেন লামিনে ইয়ামাল। বক্সের ভেতরে ঢুকে শট নিলেও কস্তা সেটি ফিরিয়ে দেন। রিবাউন্ডে পাওয়া বল থেকে আরেকটি শট নেন আলেক্স বায়েনা, কিন্তু এবারও সফল হন কস্তা।

ম্যাচের ৩৭ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে উঠে পর্তুগাল। পেদ্রো নেটো বক্সের দূরের পোস্টে নিখুঁত ক্রস পাঠান। সেখানে জোয়াও ফেলিক্স মাথা ছুঁইয়ে বলটি এগিয়ে দেন রোনালদোর দিকে। তবে তার হুক করা শটটি সহজেই ধরে ফেলেন উনাই সিমন।

৪২ মিনিটে কর্নার থেকে বড় সুযোগ তৈরি করে পর্তুগাল। বল পেয়ে বক্সের প্রান্তে উঠে যান নুনো মেন্দেস এবং জোরালো শট নেন। কিন্তু বলটি পেদ্রো পোরোর মাথায় লেগে দিক পরিবর্তন করে সরাসরি ক্রসবারে আঘাত করে ফিরে আসে।

প্রথমার্ধের শেষ দিকে বক্সের বাইরে থেকে শক্তিশালী শট নেন রদ্রি, তবে তা ক্রসবারের অনেক ওপর দিয়ে গ্যালারিতে চলে যায়। আর কোনো সুযোগ তৈরি না হওয়ায় প্রথমার্ধ শেষ হয় ০-০ সমতায়।

এসজি/

বালোগুনকে আটকাতে পারল না বেলজিয়াম, আবেদন নাকচ ফিফার

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০১:২৯ এএম
বালোগুনকে আটকাতে পারল না বেলজিয়াম, আবেদন নাকচ ফিফার
ফোলারিন বালোগুন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডজনিত নিষেধাজ্ঞা স্থগিত হওয়া নিয়ে ব্যাখ্যা চেয়ে বেলজিয়াম ফুটবল ফেডারেশন (আরবিএফএ) যে আবেদন করেছিল তা ‘অগ্রহণযোগ্য’ ঘোষণা করেছে ফিফা। ফলে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ থাকছে না এবং বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে বালোগুনের খেলতে আর কোনো বাধা নেই।

সোমবার (৬ জুলাই) এক বিবৃতিতে ফিফা জানায়, যুক্তরাষ্ট্র এবং বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যকার ম্যাচে সরাসরি লাল কার্ড দেখার পর বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয় ফিফা। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে বেলজিয়াম ফুটবল ফেডারেশনের করা আবেদন গ্রহণযোগ্য নয়।

ফিফার বিবৃতিতে বলা হয়, আপিল কমিটির চেয়ারম্যান নিল এগলস্টন এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নেননি। আবেদনটি খারিজ করা হয়েছে, কারণ আরবিএফএ এই মামলার কোনো পক্ষ নয়। ফলে তারা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার আইনগত অধিকারও রাখে না।

এর আগে, সোমবার আরবিএফএ জানায়, তারা এখনও ফিফার আনুষ্ঠানিক সিদ্ধান্ত কিংবা এর ব্যাখ্যা পায়নি। সেই কারণেই আসন্ন ম্যাচে বালোগুনের খেলার যোগ্যতা চ্যালেঞ্জ করতে বাধ্য হয়েছে তারা।

এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, বালোগুনের লাল কার্ড স্থগিতের বিষয়টি নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন। তবে তিনি ট্রাম্পকে স্পষ্ট করে বলেছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ফিফার স্বাধীন বিচারিক সংস্থাগুলো।

অন্যদিকে ট্রাম্প দাবি করেন, তিনিই বালোগুনের লাল কার্ড পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন। তবে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেননি।

এসজি/

পর্তুগাল-স্পেনের একাদশ ঘোষণা

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:৩৭ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১২:৪০ এএম
পর্তুগাল-স্পেনের একাদশ ঘোষণা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মাঠে নামছে স্পেন ও পর্তুগাল। যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায়। 

এই ম্যাচে শুরুর একাদশে একটি পরিবর্তন এনেছেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ। আজকের ম্যাচে বেঞ্চে থেকে শুরু করবেন রাফায়েল লিয়াও। তার জায়গায় সুযোগ পেয়েছেন জোয়াও নেভেস।

অন্যদিকে, অস্ট্রিয়ার বিপক্ষে জয় পাওয়া ম্যাচের একাদশ নিয়েই আজ মাঠে নামছে স্পেন।

পর্তুগালের একাদশ: দিয়োগো কস্তা (গোলরক্ষক), জোয়াও কানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, পেদ্রো নেতো, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ফেলিক্স, ক্রিস্টিয়ানো রোনালদো।

স্পেনের একাদশ: উনাই সিমন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাও কুবারসি, এমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া, রদ্রি, পেদ্রি, দানি ওলমো, লামিনে ইয়ামাল, মিকেল ওইয়ারসাবাল, আলেক্স বায়েনা।

এসজি/

বালোগুনের পর এবার ওলিসে, ফিফার দ্বারস্থ ফ্রান্স

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:১১ এএম
বালোগুনের পর এবার ওলিসে, ফিফার দ্বারস্থ ফ্রান্স
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডজনিত নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বিতর্কের রেশ না কাটতেই এবার প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া মাইকেল ওলিসের হলুদ কার্ড বাতিলের আবেদন করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।

শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের মাতিয়াস গালারজার সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনায় ওলিসেকে হলুদ কার্ড দেখান রেফারি ইলগিজ তান্তাশেভ।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। ওই ম্যাচেও যদি ওলিসে আরেকটি হলুদ কার্ড দেখেন, তাহলে ফ্রান্স সেমিফাইনালে উঠলেও তিনি সেই ম্যাচে খেলতে পারবেন না।

দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে ইতোমধ্যে ফিফার কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।

এর আগে, বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘিরে ব্যাপক সমালোচনা হয়েছে। সাবেক লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ, বেলজিয়াম ফুটবল ফেডারেশন, উয়েফা এবং সাবেক ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারসহ বিভিন্ন মহল ফিফার ওই সিদ্ধান্তের সমালোচনা করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানান, তিনি ব্যক্তিগতভাবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে বালোগুনের লাল কার্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি শুধু সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেছি, কারণ আমার মনে হয়নি এটি ফাউল ছিল।’

এসজি/

পর্তুগাল-স্পেন ম্যাচে কে জিতবে, সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১১:৫৪ পিএম
পর্তুগাল-স্পেন ম্যাচে কে জিতবে, সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মাঠে নামছে স্পেন ও পর্তুগাল। যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায়। 

রবার্তো মার্তিনেজের দল অল্পের জন্য শেষ ৩২-এর বাধা পেরিয়েছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে নাটকীয় ম্যাচে যোগ করা সময়ের শেষদিকে গনজালো রামোসের গোলে জয় নিশ্চিত করার পাশাপাশি একটি বিতর্কিত ভিএআর সিদ্ধান্তও তাদের পক্ষে যায়।

পর্তুগালের সামনে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ লুইস দে লা ফুয়েন্তের স্পেন। এবারের বিশ্বকাপে নিজেদের চারটি ম্যাচেই প্রতিপক্ষকে গোল করতে দেয়নি লা রোজারা। বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম চার ম্যাচে কোনো গোল না খাওয়ার কীর্তি গড়েছে তারা।

ইউরোপীয় দলগুলোর মধ্যে এর আগে শুধুমাত্র সুইজারল্যান্ড ২০০৬ সালের বিশ্বকাপে টানা চারটি ক্লিন শিট রাখতে পেরেছিল।

শেষ ১৬-তে ওঠার পথে স্পেন সর্বশেষ ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারায়। সেই ম্যাচে জোড়া গোল করেন মিকেল ওইয়ারসাবাল, আর একটি গোল করেন পেদ্রো পোরো।

শেষ আটে উঠার লড়াইয়ে স্পেনকে এগিয়ে রাখছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার।

সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই স্পেনের জয়ের সম্ভাবনা ৪৮.৬ শতাংশ। অন্যদিকে, পর্তুগালের জয়ের সম্ভাবনা ২৫.৬ শতাংশ। আর ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২৫.৮ শতাংশ।

মুখোমুখি ও পরিসংখ্যান

হেড টু হেড 
মোট ম্যাচ: ৪১
স্পেনের জয়: ১৮ 
পর্তুগালের জয়: ৭ 
ড্র: ১৬

স্পেনের গোল: ৭৭
পর্তুগালের গোল: ৪৫

দুই দলের সবশেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ২০২৫ সালের জুন মাসে উয়েফা নেশনস লিগের ফাইনালে। যেখানে নির্ধারিত ও অতিরিক্ত সময় ২-২ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে পর্তুগাল ৫-৪ ব্যবধানে জয়লাভ করে।

বিশ্বকাপে মুখোমুখি 
ম্যাচ: ২
স্পেনের জয়: ১ 
পর্তুগালের জয়: ০
ড্র: ১

এসজি/