২০২৬ ফিফা বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অন্যতম ফেবারিট ব্রাজিলকে বিদায় করে রূপকথা লিখেছে নরওয়ে। আর এই রূপকথার মহানায়ক আর কেউ নন- আর্লিং ব্রাউট হালান্ড। ঐতিহাসিক এই জয়ের পর স্টেডিয়ামের ভেতরেই হালান্ড মেতে উঠেছিলেন বন্য উদযাপনে। আর সেই অন্দরমহলের উদযাপনের এক ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য শেয়ার করেছেন তার বান্ধবী ইসাবেল হাউগসেং জোহানসেন।
স্টেডিয়ামের ভেতরেই ‘পাগলামি’ উদযাপন
ব্রাজিলকে ২-১ গোলে হারানোর পর মাঠের উত্তেজনা আছড়ে পড়ে গ্যালারি আর ড্রেসিংরুমের সংলগ্ন ভিআইপি জোনে। সেখানে বান্ধবী ইসাবেল এবং পরিবারের সদস্যদের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নেন হালান্ড।
পরবর্তীতে ইসাবেল তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই উদযাপনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিগুলোর ক্যাপশনে তিনি নরওয়েজিয়ান ভাষায় লেখেন— 'Galskap', যার বাংলা অর্থ করলে দাঁড়ায় 'পাগলামি'।
শেয়ার করা ছবিগুলোর একটিতে দেখা যায়, জয়ের ক্লান্তি আর তৃপ্তি নিয়ে একটি ফোল্ডিং চেয়ারে হাত গুটিয়ে বসে আছেন হালান্ড। আরেকটি ছবিতে তার বান্ধবী ইসাবেলকে নরওয়ের ঐতিহ্যবাহী ভাইকিংদের মতো একটি শিংওয়ালা সোনার হেলমেট মাথায় দিয়ে পোজ দিতে দেখা যায়। বন্ধু এবং পরিবারের এই ঘরোয়া কিন্তু বন্য উদযাপন মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।
আজহার/