ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
কেপ ভার্দে ধাক্কার পর মিশরকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা ভারী বর্ষণে ডুবল চট্টগ্রাম, পাহাড়ধসের শঙ্কা দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত সিলেটে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জোবাইদা রহমান বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের খবরে কৃষিজমিতে বহুতল ভবন ট্রিলিয়নিয়ার তকমা হারালেন প্রযুক্তি মোগল ইলন মাস্ক চকরিয়ায় পানিবন্দি ৫০ হাজার মানুষ ঘিওরে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ক্ষেপণাস্ত্রের আঘাতে ওমানের উপকূলে ট্যাংকারে আগুন মিশরকে ‘দলগতভাবে’ রুখতে চান স্কালোনি বরগুনায় জনসাধারণের সুবিধা উপেক্ষা করে সাইক্লোন সেল্টার নির্মাণের অভিযোগ দিনাজপুরে কোটি টাকার প্রত্নসম্পদ উদ্ধার ব্রাজিলের বিদায়ে অবাক হননি পারেদেস ফিলিস্তিনিদের জন্য যার অনুভুতি নেই সে ‘মানুষই নয়’: মিশরের কোচ আজকের মুদ্রার বাজার: ৭ জুলাই, ২০২৬ কোমে পৌঁছেছে খামেনির মরদেহ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনকে বদলি ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪ শতাধিক ড্রোন নিক্ষেপ ইউক্রেনের বিলাসী যুবক থেকে ছেঁড়া চাদরের শহিদ স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের বৈঠক জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ চীনে বন্যা ও বজ্রঝড়ে ১০ জনের প্রাণহানি যশোর-মাগুরা মহাসড়কে রহস্যজনক প্রাইভেটকার উদ্ধার বিশ্বকাপে কোনো দলই একক আধিপত্য বিস্তার করতে পারছে না: স্কালোনি দিনাজপুরে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে যুব নাগরিক শক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ ৬ দিন বিরতির পর বসছে সংসদ অধিবেশন হাতিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ মিলনের মরদেহ উদ্ধার মাদারীপুরে ডিবি পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই পদত্যাগ করলেন রবার্তো মার্তিনেস

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ স্পেন, ম্যাচ কবে-কখন?

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৮:১৯ এএম
কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ স্পেন, ম্যাচ কবে-কখন?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে বেলজিয়ামকে পেয়েছে স্পেন। শেষ ষোলোর ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে বেলজিয়াম, আর এর আগে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় স্পেন।

মঙ্গলবার (৭ জুলাই) সিয়াটলে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়েছে বেলজিয়াম। দলের হয়ে জোড়া গোল করেন চার্লস ডি কেটেলারে। এ ছাড়া একটি করে গোল করেন হান্স ভানাকেন ও রোমেলু লুকাকু।

অন্যদিকে, সোমবার রাতে ডালাসে অনুষ্ঠিত ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারায় স্পেন। মিকেল মেরিনোর ৯১ মিনিটের গোলে জয় পায় লা রোজারা।

ফলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল বেলজিয়াম ও স্পেন। আগামী ১০ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এসজি/

কেপ ভার্দে ধাক্কার পর মিশরকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:৩৭ পিএম
কেপ ভার্দে ধাক্কার পর মিশরকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারাতে অতিরিক্ত সময় পর্যন্ত ঘাম ঝরাতে হয়েছিল আর্জেন্টিনাকে। সেই কঠিন লড়াইয়ের স্মৃতি তাজা থাকতেই শেষ ১৬-এর ম্যাচে মিশরের মুখোমুখি হচ্ছে তারা। বিশ্বকাপের নকআউট পর্বে যে কোনো ম্যাচই আর সহজ নয়-তা সতীর্থদের স্মরণ করিয়ে দিয়ে আরেকটি কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে আলবিসেলেস্তেরা।

আফ্রিকান নবাগত দলটির বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জয়ের পর কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে এবার মিশরের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা, যেখানে আরেকটি কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বলে মনে করছে দলটির খেলোয়াড়রা।

ডিফেন্ডার মলিনা মনে করেন, উত্তর আফ্রিকার দেশ মিশর তাদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে। সালাহদের দল অত্যন্ত অনুপ্রাণিত এবং সুপ্রস্তুত হয়েই মাঠে নামবে উল্লেখ করে তিনি বলেন, ‘শেষ মুহূর্তে এসে কেউ আপনাকে সহজে এক ইঞ্চিও ছেড়ে দেবে না। প্রতিটি প্রতিপক্ষ আপনাকে নিয়ে গবেষণা করছে, দেশের জার্সিতে সবাই মাঠে নিজের জীবন বাজি রেখে লড়ছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে বরাবরের মতোই ম্যাচে আধিপত্য বজায় রাখার চেষ্টা থাকবে এবং আমরা সেরাটা দিয়ে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করতে চাই।’

পাপ্পু/রিফাত/

মিশরকে ‘দলগতভাবে’ রুখতে চান স্কালোনি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:৪২ এএম
মিশরকে ‘দলগতভাবে’ রুখতে চান স্কালোনি
লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

আটলান্টায় শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকান পরাশক্তি মিশর। এই বাঁচা-মরার লড়াইয়ে জয়ী দল সরাসরি টিকিট পাবে কোয়ার্টার ফাইনালের, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে কলম্বিয়া অথবা সুইজারল্যান্ড।

কাগজে-কলমে আর্জেন্টিনা ফেবারিট হলেও মিশরকে মোটেও সহজ প্রতিপক্ষ মনে করছেন না আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমরা খুবই সতর্ক। মিশর যথেষ্ট শক্তিশালী দল। তাদের দলে অভিজ্ঞ ফুটবলার আছে। দীর্ঘদিন ধরে একই কোচের অধীনে খেলায় তাদের বোঝাপড়াও দারুণ।’

মিশরের সবচেয়ে বড় শক্তির জায়গা দলটির মহাতারকা মোহাম্মদ সালাহ। ফুটবল ক্যারিয়ারে এবারই প্রথম আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন এই লিভারপুল ফরোয়ার্ড। দেশের হয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে নামবেন সালাহ। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাতে হচ্ছে আর্জেন্টিনাকে। তবে সালাহকে আটকানোর দায়িত্ব একক কোনো ফুটবলারের ওপর ছেড়ে দিতে রাজি নন স্কালোনি।

সালাহ-প্রসঙ্গ টেনে আর্জেন্টিনা কোচ বলেন, ‘সালাহ অসাধারণ একজন ফুটবলার। তার বিপক্ষে পরিকল্পনা করা সব সময়ই চ্যালেঞ্জের। আমরা আগেও অনেক বিশ্বমানের খেলোয়াড়ের মুখোমুখি হয়েছি। তাদের মতো সালাহকেও দলগতভাবেই সামলানোর চেষ্টা করব।’

ব্রাজিলের বিদায়ে অবাক হননি পারেদেস

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:২৩ এএম
ব্রাজিলের বিদায়ে অবাক হননি পারেদেস
আর্জেন্টিনার মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে একের পর এক অঘটন যেন স্বাভাবিক বাস্তবতা। ব্রাজিল, জার্মানি, নেদারল্যান্ডসের মতো পরাশক্তিদের বিদায় প্রমাণ করেছে-নামের চেয়ে মাঠের লড়াইটাই শেষ কথা। এমন প্রেক্ষাপটে ব্রাজিলের বিদায়ে অবাক নন আর্জেন্টিনার মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস। তার মতে, বর্তমান ফুটবলে যেকোনো দলই যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে।

মিশরের বিপক্ষে শেষ ১৬-এর ম্যাচের প্রস্তুতির আগে কেনেস স্টেট ইউনিভার্সিটিতে অনুশীলনের পূর্বে পারেদেস বলেন, ব্রাজিলের বিদায় অবশ্যই আলোচনার বিষয়, তবে বিশ্বকাপের সাম্প্রতিক ফলাফল বিবেচনায় এটি অবাক হওয়ার মতো কিছু নয়। তার ভাষ্যে, প্রতিটি দলই ভালো প্রস্তুতি নিয়ে এসেছে এবং সবাই প্রতিযোগিতামূলক।

নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। ১৯৯০ সালের পর এটি সেলেসাওদের সবচেয়ে বাজে বিশ্বকাপ পারফরম্যান্স। এর আগে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে জার্মানি ও নেদারল্যান্ডসও।

নিজেদের অভিজ্ঞতার কথাও মনে করিয়ে দেন পারেদেস। শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে জয় পাওয়া আর্জেন্টিনা বুঝেছে, এই বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। তাই অতীত ভুলে এখন পুরো মনোযোগ মিশরের বিপক্ষে লড়াইয়ে।

এদিকে ব্রাজিলের বিদায়ের পর বন্ধু নেইমারের কান্নাও ছুঁয়ে গেছে পারেদেসকে। পিএসজির সাবেক সতীর্থ সম্পর্কে তিনি বলেন, প্রতিপক্ষ দলের খেলোয়াড় হলেও নেইমারের প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে এবং তাকে কাঁদতে দেখে কষ্ট পেয়েছেন।

ফিলিস্তিনিদের জন্য যার অনুভুতি নেই সে ‘মানুষই নয়’: মিশরের কোচ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:২০ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১১:৩৮ এএম
ফিলিস্তিনিদের জন্য যার অনুভুতি নেই সে ‘মানুষই নয়’: মিশরের কোচ
মিশরের কোচ হোসাম হাসান। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের শেষ ১৬-এর ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে মিশর। তবে ম্যাচের রণকৌশল নিয়ে আলোচনার মাঝেই হঠাৎ ফিলিস্তিনিদের নিয়ে আবেগঘন এক বক্তব্য দিলেন মিশরের কোচ হোসাম হাসান।

হোমাস বলেন, ‘বিশ্বের এমন কোনো প্রান্তের মানুষ-তিনি আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান যেই হোন না কেন-ফিলিস্তিনিদের জন্য যদি তার মনে কোনো অনুভূতি না থাকে, তবে তিনি মানুষই নন।’

তার এই বক্তব্য উপস্থিত সাংবাদিকদের অনেকের কাছ থেকেই করতালির মাধ্যমে প্রশংসিত হয়। এর আগে শেষ ৩২-এর ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর মাঠে ফিলিস্তিনের পতাকা ওড়াতে দেখা গিয়েছিল হোসাম হাসানকে।

হোসাম আরও বলেন, ‘ইউরোপ বা আমেরিকাসহ বিশ্বের যেকোনো জায়গায় যদি একটি পশুকেও আঘাত করা হয়, তবে আমরা দেখি পশু অধিকার রক্ষায় গোটা বিশ্ব সোচ্চার হয়ে ওঠে। অথচ আজ একটা ক্ষেপণাস্ত্রের আঘাতে একদিনে দুই বা তিন হাজার মানুষ মারা যাওয়াটা যেন খুবই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।’

আর্জেন্টিনাকে হারাতে পারলে মিশর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে। নিজের দল নিয়ে আশাবাদী কোচ বলেন, ‘আমার স্বপ্নের কোনো সীমানা নেই, আমার উচ্চাকাঙ্ক্ষারও কোনো শেষ নেই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, সমর্থকদের প্রত্যাশা পূরণে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমরা কোনো আন্ডারডগ নই। সবদিক থেকেই আমরা একটি বড় দল। আমরা এমন এক জাতি, যাদের সভ্যতা ৭ হাজার বছরেরও বেশি পুরনো।’

পাপ্পু/রিফাত/

বিশ্বকাপে কোনো দলই একক আধিপত্য বিস্তার করতে পারছে না: স্কালোনি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:৩৬ এএম
বিশ্বকাপে কোনো দলই একক আধিপত্য বিস্তার করতে পারছে না: স্কালোনি
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ বিশ্বকাপে বড় দলগুলোর পারফরম্যান্সের দিকে ইঙ্গিত করে টুর্নামেন্টের কঠিন প্রতিদ্বন্দ্বিতার কথা মনে করিয়ে দিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার মতে, টুর্নামেন্টের ফেবারিট দলগুলোও তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জিততে বেশ বেগ পাচ্ছে।

আজ (৭ জুলাই) আটলান্টায় শেষ ১৬-এর ম্যাচে মিশরের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

এর আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমার মনে হয় এই বিশ্বকাপ সবার জন্যই কঠিন প্রমাণিত হচ্ছে। এখানে কোনো দলই একক আধিপত্য বিস্তার করতে পারছে না। ফ্রান্সকে বেশ শক্তিশালী মনে হয়েছিল এবং এখনো তারা তা-ই, তবে প্যারাগুয়ের বিপক্ষে জিততেও তাদের বেশ সংগ্রাম করতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্পেনকেও ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হয়েছে। কোনো দলই বিশ্বকাপের আগের সেই চেনা ছন্দ ধরে রাখতে পারছে না। প্রতিপক্ষরা ভালো খেলছে এবং এখানকার পরিস্থিতিও আমাদের নিয়মিত চেনা কন্ডিশনের চেয়ে আলাদা। তা ছাড়া ফুটবলাররা প্রচুর ম্যাচ খেলে আসায় ক্লান্তির একটা প্রভাবও দেখা যাচ্ছে।’

মেসির বিষয়ে কোচ বলেন, ‘লিও ভালো আছে। গত ম্যাচে ৩৯ বছর বয়সেও পুরো ১২০ মিনিট খেলার পরও তার কোনো শারীরিক সমস্যা দেখা দেয়নি।’

টুর্নামেন্টের কঠিন সমীকরণ ও প্রতিপক্ষ শক্তিশালী হওয়া সত্ত্বেও আর্জেন্টিনাকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই দেখছেন স্কালোনি। 

তিনি বলেন, ‘এই দলটি বছরের পর বছর ধরে যেখানেই গেছে, ফেবারিট হিসেবেই গেছে এবং সবসময় ভালো ফুটবল উপহার দিয়েছে-এমনকি যখন ভাগ্য সহায় থাকে না বা প্রতিপক্ষ কঠিন পরীক্ষা নেয়, তখনও।’