ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৫৪ গবেষকের পিএইচডি-এমফিল ডিগ্রি অর্জন এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ মির্জা শরফউদ্দীন বেগ (রহ.)-এর স্মরণে বরিশালে দোয়া মাহফিল মৃত্যুর আগ পর্যন্ত আক্ষেপ থেকেই যাবে! যাত্রীসেবায় আরও যত্নশীল হোক রেলওয়ে বাজেট প্রবৃদ্ধির প্রত্যাশা নাকি সংস্কারের হারানো সুযোগ ঢলে ভাসছে চকরিয়া-পেকুয়া, পাহাড়ধসে শিশুর মৃত্যু ‘বিড়ালের অভিশাপে’ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ব্রাজিল রাঙামাটিতে পাহাড়ধস ও ভূমিধসের শঙ্কা, প্রস্তুত ৪৪ আশ্রয়কেন্দ্র মেসি ও সালাহর সামনে রেকর্ডের হাতছানি জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫ ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র সদাচারী জ্ঞানসাধক আবুল কাসেম ফজলুল হক কিনব্রিজের পাদদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উদযাপন চট্টগ্রামে দেয়ালধসে নিহত ১, শিশুসহ আহত তিন টানা বৃষ্টির প্রভাব, চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল ব্যাহত বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র অবিরাম বৃষ্টিতে ঝুঁকিতে বান্দরবান, খোলা হলো ২২০ আশ্রয়কেন্দ্র কারণ জানুন বিশ্ববাজারে ব্যবসা বাড়াতে নতুন রূপে ‘টিপসই’ মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে যেভাবে শুরু হয়েছিল মেসি-অধ্যায় এআই ও ডেটা সায়েন্সে স্নাতক প্রোগ্রাম চালু করল আইএসইউ বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: প্রবাসীকল্যাণমন্ত্রী কম্বোডিয়ায় মানবপাচার ও তরুণ নিহতের ঘটনার মূলহোতা গ্রেপ্তার লাকড়ির স্তূপে বিষধর সাপ, প্রাণ গেল নারীর পাবলিক স্পিকিংয়ে মঞ্চ মাতাবেন যেভাবে মহাকাশে পতনশীল সুইফট অবজারভেটরি উদ্ধারে নাসার সফল অভিযান যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের রাতের রানিতে সেজেছে পেকুয়ার পাহাড় নোয়াখালীর ২ হাসপাতালকে জরিমানা

কেপ ভার্দে ধাক্কার পর মিশরকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:৩৭ পিএম
কেপ ভার্দে ধাক্কার পর মিশরকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারাতে অতিরিক্ত সময় পর্যন্ত ঘাম ঝরাতে হয়েছিল আর্জেন্টিনাকে। সেই কঠিন লড়াইয়ের স্মৃতি তাজা থাকতেই শেষ ১৬-এর ম্যাচে মিশরের মুখোমুখি হচ্ছে তারা। বিশ্বকাপের নকআউট পর্বে যে কোনো ম্যাচই আর সহজ নয়-তা সতীর্থদের স্মরণ করিয়ে দিয়ে আরেকটি কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে আলবিসেলেস্তেরা।

আফ্রিকান নবাগত দলটির বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জয়ের পর কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে এবার মিশরের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা, যেখানে আরেকটি কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বলে মনে করছে দলটির খেলোয়াড়রা।

ডিফেন্ডার মলিনা মনে করেন, উত্তর আফ্রিকার দেশ মিশর তাদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে। সালাহদের দল অত্যন্ত অনুপ্রাণিত এবং সুপ্রস্তুত হয়েই মাঠে নামবে উল্লেখ করে তিনি বলেন, ‘শেষ মুহূর্তে এসে কেউ আপনাকে সহজে এক ইঞ্চিও ছেড়ে দেবে না। প্রতিটি প্রতিপক্ষ আপনাকে নিয়ে গবেষণা করছে, দেশের জার্সিতে সবাই মাঠে নিজের জীবন বাজি রেখে লড়ছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে বরাবরের মতোই ম্যাচে আধিপত্য বজায় রাখার চেষ্টা থাকবে এবং আমরা সেরাটা দিয়ে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করতে চাই।’

পাপ্পু/রিফাত/

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে যেভাবে শুরু হয়েছিল মেসি-অধ্যায়

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৪:২০ পিএম
মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে যেভাবে শুরু হয়েছিল মেসি-অধ্যায়
ছবি: সংগৃহীত

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের সূচনা হয়েছিল ২০০৪ সালে প্যারাগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে। তবে মিসরের বিপক্ষে ২০০৫ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ম্যাচটি তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হয়। কারণ, সেটিই ছিল আর্জেন্টিনার হয়ে মেসির প্রথম শুরুর একাদশে খেলা ম্যাচ এবং বিশ্বকাপের মঞ্চে তার প্রথম গোলের সাক্ষী।

সেই টুর্নামেন্টে আর্জেন্টিনার শুরুটা ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হেরে যায় তারা। ব্যবধান আরও বাড়তে পারত, কিন্তু ফ্রেডি এদুর পেনাল্টি পোস্টে লেগে ফিরে আসে। ওই ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেও মেসি দলের ভাগ্য বদলাতে পারেননি।

ম্যাচ শেষে টানেলে ঘটে এক নাটকীয় ঘটনা। তৎকালীন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি জুলিও গ্রনদোনা ক্ষোভ প্রকাশ করে কোচ ফ্রান্সিসকো ‘পাঞ্চো’ ফেরারেকে প্রশ্ন করেন, কেন মেসিকে শুরুর একাদশে রাখা হয়নি। কথোপকথন একপর্যায়ে তুমুল বাকবিতণ্ডায় রূপ নেয়। এমনকি কোচকে বরখাস্ত করার হুমকিও দিয়েছিলেন গ্রনদোনা। পরে অবশ্য সেই হুমকি বাস্তবায়িত হয়নি।

পরবর্তীতে কোচ ফেরারে জানান, শেষ অনুশীলনে মেসির পেশিতে সামান্য টান ধরা পড়েছিল। দলের চিকিৎসকের পরামর্শেই তাকে বিশ্রামে রেখে দ্বিতীয়ার্ধে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সেই কৌশল কাজে আসেনি।

সব বিতর্কের অবসান ঘটে মিসরের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে। শুরুর একাদশে সুযোগ পেয়ে ম্যাচের ৪৭তম মিনিটে জুলিও বারোসোর ক্রস থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। সেটিই ছিল বিশ্বকাপের মঞ্চে তার প্রথম গোল। পরে পাবলো জাবালেতার আরেক গোলে ২-০ গোলে জয় তুলে নেয় আর্জেন্টিনা এবং নকআউট পর্বে ওঠার পথ সহজ করে।

এরপর আর পেছনে তাকাতে হয়নি মেসিকে। পুরো টুর্নামেন্টে ছয় গোল করে জেতেন গোল্ডেন বুট, হন সেরা খেলোয়াড়ও। সেমিফাইনালে ব্রাজিল এবং ফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন তিনি। আকাশি-সাদা জার্সিতে সেটিই ছিল মেসির প্রথম বড় আন্তর্জাতিক সাফল্য, যার সূচনা হয়েছিল মিসরের বিপক্ষে সেই স্মরণীয় ম্যাচ দিয়ে।

পাপ্পু/রিফাত/

ফারাওদের রুখতে আর্জেন্টিনার একাদশে ৩ পরিবর্তন

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:১৮ পিএম
ফারাওদের রুখতে আর্জেন্টিনার একাদশে ৩ পরিবর্তন
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

শেষ ষোলো নিশ্চিত করার পথে কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় অনুষ্ঠিতব্য ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ মিসর।

টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচের সবকটিতেই জয় পেলেও আর্জেন্টিনার পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি। বিশেষ করে কেপ ভার্দের বিপক্ষে দলটির ছন্দহীন ফুটবল সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিষয়টি স্বীকার করেছেন কোচ লিওনেল স্কালোনিও। ম্যাচ শেষে তিনি একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।

ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন আর্জেন্টিনার এক প্রতিবেদনে জানানো হয়েছে, মিসরের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে তিনটি পরিবর্তন আসতে পারে। সম্ভাব্য পরিবর্তন অনুযায়ী, লেফট ব্যাকে ফাকুন্দো মেদিনার জায়গায় ফিরতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো। মিডফিল্ডে তিয়াগো আলমাদার পরিবর্তে সুযোগ পেতে পারেন লেয়ান্দ্রো পারেদেস এবং আক্রমণভাগে লাওতারো মার্তিনেসের বদলে দেখা যেতে পারে জুলিয়ান আলভারেসকে।

একাদশ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘আমার একাদশ ঠিক করা আছে। যদিও সেটা এখনো খেলোয়াড়দের জানাইনি। তবে মোটামুটি তারা বুঝতে পারছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।’

দলের মানসিকতার প্রশংসা করে আর্জেন্টিনা কোচ বলেন, ‘এই ছেলেরা সবসময় বাড়তি লড়াই, বাড়তি উদ্যম এবং হার না মানা মানসিকতা নিয়ে মাঠে নামে।’

পাপ্পু/রিফাত/

আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:২৬ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৩ পিএম
আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী
ছবি: সংগৃগীত

বিশ্বকাপের শেষ ষোলোতে আফ্রিকার শক্তিশালী দল মিসরের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এরই মধ্যে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ সংস্থা অপ্টার সুপার কম্পিউটার ম্যাচটির সম্ভাব্য ফল নিয়ে পূর্বাভাস দিয়েছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেষ ষোলোর এই লড়াই। ম্যাচে জয়ী দল সরাসরি জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।

অপ্টার বিশ্লেষণ অনুযায়ী, ২৫ হাজার সিমুলেশন চালানোর পর নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৬৯ দশমিক ১ শতাংশ। অন্যদিকে মিসরের জয়ের সম্ভাবনা মাত্র ১২ দশমিক ৩ শতাংশ। ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে ১৮ দশমিক ৬ শতাংশ। সেক্ষেত্রে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে নির্ধারিত হতে পারে বিজয়ী দল।

লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এবারের আসরে এখন পর্যন্ত ভালো ছন্দে রয়েছে। তবে শেষ ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে সহজ জয় পায়নি আলবিসেলেস্তেরা। অন্যদিকে, মোহাম্মদ সালাহকে ঘিরে আত্মবিশ্বাসী মিসরও। টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে আফ্রিকার দলটি।

পরিসংখ্যানের বিচারে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও নকআউট পর্বের ম্যাচে যেকোনো সময় ঘটতে পারে অঘটন। বিশেষ করে সালাহর মতো বিশ্বমানের খেলোয়াড় দলে থাকায় মিসরকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

পাপ্পু/রিফাত/

২০৩০ বিশ্বকাপ সরাসরি খেলবে ছয় দেশ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০১:১০ পিএম
২০৩০ বিশ্বকাপ সরাসরি খেলবে ছয় দেশ
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের লড়াই চলমান থাকলেও ফুটবল বিশ্বে ইতোমধ্যেই শুরু হয়েছে ২০৩০ বিশ্বকাপ নিয়ে আলোচনা। বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে এবার প্রথমবারের মতো তিন মহাদেশে অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। 

স্বাগতিক হওয়ার সুবাদে স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে-এই ছয়টি দেশ সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে।

মূল আয়োজনের দায়িত্বে থাকবে ইউরোপের স্পেন ও পর্তুগাল এবং আফ্রিকার মরক্কো। তবে ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজনকারী উরুগুয়েকে সম্মান জানাতে শতবর্ষের বিশেষ আয়োজন হিসেবে উদ্বোধনী পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। এ কারণে এই তিন দেশও স্বাগতিকের মর্যাদা পেয়েছে এবং সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করেছে।

ফিফা ২০২৪ সালের ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোকে ২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন দেয়। পরে বিশ্বকাপের শতবর্ষকে স্মরণীয় করে তুলতে উদ্বোধনী ম্যাচগুলো দক্ষিণ আমেরিকার তিন দেশে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। উদ্বোধনী ম্যাচ শেষে অংশগ্রহণকারী দলগুলো ইউরোপ ও আফ্রিকায় গিয়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলবে।

ফিফার প্রকাশিত সূচি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ শুরু হবে ৮ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুলাই। ৪৪ দিনব্যাপী এই আসর হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দীর্ঘ টুর্নামেন্ট। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ছয় দেশের ১৮টি শহরের ২১টি স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা হবে।

ফাইনাল ম্যাচের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। সম্ভাব্য ভেন্যুর তালিকায় রয়েছে স্পেনের সান্তিয়াগো বার্নাব্যু ও স্পটিফাই ক্যাম্প ন্যু, পাশাপাশি মরক্কোর নির্মাণাধীন হাসান-২ স্টেডিয়াম। ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ শেষে চূড়ান্ত ভেন্যুর তালিকার সঙ্গে ফাইনালের মাঠও ঘোষণা করা হবে।

পাপ্পু/রিফাত/

মাঠের বাইরের বিতর্কের জবাব বেলজিয়াম দিল মাঠেই

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:৫৮ পিএম
মাঠের বাইরের বিতর্কের জবাব বেলজিয়াম দিল মাঠেই
ছবি: সংগৃহীত

ফিফার বিতর্কিত সিদ্ধান্ত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে তুমুল আলোচনা-সবকিছুর শেষ উত্তর যেন লিখল বেলজিয়ামের ফুটবলাররা। শেষ ষোলোর ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শুধু কোয়ার্টার ফাইনালই নিশ্চিত করেনি তারা। উদযাপনের ভঙ্গিতেও ছুড়ে দিয়েছে স্পষ্ট বার্তা-‘এবার এটা বাতিল করে দেখান।’

শেষ ৩২-এর ম্যাচে লাল কার্ড দেখায় যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা ছিল নিশ্চিত। তবে ফিফা নজিরবিহীন সিদ্ধান্তে সেই নিষেধাজ্ঞা ১২ মাসের জন্য স্থগিত করলে শুরু হয় তীব্র বিতর্ক। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানান, নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য তিনি ফিফাকে অনুরোধ করেছিলেন।

বেলজিয়ামের মিডফিল্ডার নিকোলাস রাস্কিন বলেন, গত কয়েক দিনের ঘটনাগুলো পুরো দলকে অন্যায়ের অনুভূতিতে আচ্ছন্ন করেছিল। তাই তারা প্রতিজ্ঞা করেছিলেন, মাঠের পারফরম্যান্স দিয়েই এর জবাব দেবেন। অধিনায়ক ইউরি তিলেমান্সও জানান, বিতর্কটি উল্টো দলের মনোবল আরও বাড়িয়ে দিয়েছিল।

ম্যাচে চতুর্থ গোলের পর কয়েকজন বেলজিয়ান খেলোয়াড় ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় আলোচিত নাচের ভঙ্গি নকল করে উদযাপন করেন। পরে জাতীয় দলের অফিসিয়াল ইনস্টাগ্রামেও রোমেরু লুকাকুর একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘পারলে এবার এটা বাতিল করে দেখান।’

তবে ম্যাচ শেষে বালোগুন নিজে এসে কথা বলেছেন বলে জানান বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া। তার মতে, পুরো ঘটনার জন্য বালোগুনকে দায়ী করা ঠিক নয়। গার্সিয়া বলেন, প্রতিপক্ষের একাদশ নয়, নিজেদের পরিকল্পনা বাস্তবায়নেই মনোযোগী ছিল তার দল। সেই পরিকল্পনাই শেষ পর্যন্ত বড় জয় এনে দিয়েছে বেলজিয়ামকে।

পাপ্পু/রিফাত/