ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
জাদুঘরে ফিরল ১১৯ বছরের পুরোনো তিমির কঙ্কাল ‘আল্লাহ কোথায় আছেন?’ দানবাক্স থেকে চুরি করে প্রেমিকাকে আইফোন দিলেন কর্মী খাদ্য অধ্যায়ের ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান বহুরূপী মতিন ভাই ফারাওদের রুখতে আর্জেন্টিনার একাদশে ৩ পরিবর্তন এনবিআরের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হবে বেলুচিস্তানে নিরাপত্তা চৌকিতে হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হুন্দাই আনল প্রিমিয়াম ইলেকট্রিক ইনস্টার লাউঞ্জ দামেস্কের ফোর সিজনস হোটেলের কাছে বিস্ফোরণ এআই অ্যান্ড ডেটা সায়েন্সে যুগান্তকারী বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, তিনটি পাঠানো হলো ঢাকায় খাগড়াছড়িতে টানা বর্ষণে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি ৪৫ বছরে পদার্পণ করলো আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস নতুন ইউপি বরিশলের প্রশাসক ফজলুর রহমান ভূঁইয়া লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা কম বয়সে আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেলাধুলা, শিক্ষা ও মেন্টরশিপ: মেটলাইফের গবেষণা হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ ভূরুঙ্গামারীতে জাল টাকাসহ ১ জন গ্রেপ্তার আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী ঈশ্বরদীতে ট্রেনের ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে ব্যাটারি চুরির ঘটনায় পুলিশের ভূমিকা হতাশাজনক! ফেনীতে বাড়ছে নদীর পানি, আতঙ্কিত না হওয়ার পরামর্শ পাউবোর ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডসে গোল্ড জিতল কমিউনিটি ব্যাংক কুড়িগ্রামে টিসিবি ডিলারদের মানববন্ধন গেম ডিস্ক বন্ধ করছে সনি প্লেস্টেশন নরসিংদীতে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাঙামাটিতে গাছের গুঁড়ি পড়ে প্রাণ গেল এক ব্যক্তির রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মৃদুল-সম্পাদক শান্ত এনসিপির সমাবেশে হামলার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:২৬ পিএম
আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী
ছবি: সংগৃগীত

বিশ্বকাপের শেষ ষোলোতে আফ্রিকার শক্তিশালী দল মিশরের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এরই মধ্যে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ সংস্থা অপ্টার সুপার কম্পিউটার ম্যাচটির সম্ভাব্য ফল নিয়ে পূর্বাভাস দিয়েছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেষ ষোলোর এই লড়াই। ম্যাচে জয়ী দল সরাসরি জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।

অপ্টার বিশ্লেষণ অনুযায়ী, ২৫ হাজার সিমুলেশন চালানোর পর নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৬৯ দশমিক ১ শতাংশ। অন্যদিকে মিশরের জয়ের সম্ভাবনা মাত্র ১২ দশমিক ৩ শতাংশ। ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে ১৮ দশমিক ৬ শতাংশ। সেক্ষেত্রে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে নির্ধারিত হতে পারে বিজয়ী দল।

লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এবারের আসরে এখন পর্যন্ত ভালো ছন্দে রয়েছে। তবে শেষ ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে সহজ জয় পায়নি আলবিসেলেস্তেরা। অন্যদিকে, মোহাম্মদ সালাহকে ঘিরে আত্মবিশ্বাসী মিশরও। টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে আফ্রিকার দলটি।

পরিসংখ্যানের বিচারে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও নকআউট পর্বের ম্যাচে যেকোনো সময় ঘটতে পারে অঘটন। বিশেষ করে সালাহর মতো বিশ্বমানের খেলোয়াড় দলে থাকায় মিশরকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

পাপ্পু/রিফাত/

ফারাওদের রুখতে আর্জেন্টিনার একাদশে ৩ পরিবর্তন

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:১৮ পিএম
ফারাওদের রুখতে আর্জেন্টিনার একাদশে ৩ পরিবর্তন
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

শেষ ষোলো নিশ্চিত করার পথে কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় অনুষ্ঠিতব্য ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ মিসর।

টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচের সবকটিতেই জয় পেলেও আর্জেন্টিনার পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি। বিশেষ করে কেপ ভার্দের বিপক্ষে দলটির ছন্দহীন ফুটবল সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিষয়টি স্বীকার করেছেন কোচ লিওনেল স্কালোনিও। ম্যাচ শেষে তিনি একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।

ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন আর্জেন্টিনার এক প্রতিবেদনে জানানো হয়েছে, মিসরের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে তিনটি পরিবর্তন আসতে পারে। সম্ভাব্য পরিবর্তন অনুযায়ী, লেফট ব্যাকে ফাকুন্দো মেদিনার জায়গায় ফিরতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো। মিডফিল্ডে তিয়াগো আলমাদার পরিবর্তে সুযোগ পেতে পারেন লেয়ান্দ্রো পারেদেস এবং আক্রমণভাগে লাওতারো মার্তিনেসের বদলে দেখা যেতে পারে জুলিয়ান আলভারেসকে।

একাদশ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘আমার একাদশ ঠিক করা আছে। যদিও সেটা এখনো খেলোয়াড়দের জানাইনি। তবে মোটামুটি তারা বুঝতে পারছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।’

দলের মানসিকতার প্রশংসা করে আর্জেন্টিনা কোচ বলেন, ‘এই ছেলেরা সবসময় বাড়তি লড়াই, বাড়তি উদ্যম এবং হার না মানা মানসিকতা নিয়ে মাঠে নামে।’

পাপ্পু/রিফাত/

আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:২৬ পিএম
আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী
ছবি: সংগৃগীত

বিশ্বকাপের শেষ ষোলোতে আফ্রিকার শক্তিশালী দল মিশরের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এরই মধ্যে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ সংস্থা অপ্টার সুপার কম্পিউটার ম্যাচটির সম্ভাব্য ফল নিয়ে পূর্বাভাস দিয়েছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেষ ষোলোর এই লড়াই। ম্যাচে জয়ী দল সরাসরি জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।

অপ্টার বিশ্লেষণ অনুযায়ী, ২৫ হাজার সিমুলেশন চালানোর পর নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৬৯ দশমিক ১ শতাংশ। অন্যদিকে মিশরের জয়ের সম্ভাবনা মাত্র ১২ দশমিক ৩ শতাংশ। ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে ১৮ দশমিক ৬ শতাংশ। সেক্ষেত্রে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে নির্ধারিত হতে পারে বিজয়ী দল।

লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এবারের আসরে এখন পর্যন্ত ভালো ছন্দে রয়েছে। তবে শেষ ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে সহজ জয় পায়নি আলবিসেলেস্তেরা। অন্যদিকে, মোহাম্মদ সালাহকে ঘিরে আত্মবিশ্বাসী মিশরও। টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে আফ্রিকার দলটি।

পরিসংখ্যানের বিচারে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও নকআউট পর্বের ম্যাচে যেকোনো সময় ঘটতে পারে অঘটন। বিশেষ করে সালাহর মতো বিশ্বমানের খেলোয়াড় দলে থাকায় মিশরকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

পাপ্পু/রিফাত/

মাঠের বাইরের বিতর্কের জবাব বেলজিয়াম দিল মাঠেই

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:৫৮ পিএম
মাঠের বাইরের বিতর্কের জবাব বেলজিয়াম দিল মাঠেই
ছবি: সংগৃহীত

ফিফার বিতর্কিত সিদ্ধান্ত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে তুমুল আলোচনা-সবকিছুর শেষ উত্তর যেন লিখল বেলজিয়ামের ফুটবলাররা। শেষ ষোলোর ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শুধু কোয়ার্টার ফাইনালই নিশ্চিত করেনি তারা। উদযাপনের ভঙ্গিতেও ছুড়ে দিয়েছে স্পষ্ট বার্তা-‘এবার এটা বাতিল করে দেখান।’

শেষ ৩২-এর ম্যাচে লাল কার্ড দেখায় যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা ছিল নিশ্চিত। তবে ফিফা নজিরবিহীন সিদ্ধান্তে সেই নিষেধাজ্ঞা ১২ মাসের জন্য স্থগিত করলে শুরু হয় তীব্র বিতর্ক। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানান, নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য তিনি ফিফাকে অনুরোধ করেছিলেন।

বেলজিয়ামের মিডফিল্ডার নিকোলাস রাস্কিন বলেন, গত কয়েক দিনের ঘটনাগুলো পুরো দলকে অন্যায়ের অনুভূতিতে আচ্ছন্ন করেছিল। তাই তারা প্রতিজ্ঞা করেছিলেন, মাঠের পারফরম্যান্স দিয়েই এর জবাব দেবেন। অধিনায়ক ইউরি তিলেমান্সও জানান, বিতর্কটি উল্টো দলের মনোবল আরও বাড়িয়ে দিয়েছিল।

ম্যাচে চতুর্থ গোলের পর কয়েকজন বেলজিয়ান খেলোয়াড় ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় আলোচিত নাচের ভঙ্গি নকল করে উদযাপন করেন। পরে জাতীয় দলের অফিসিয়াল ইনস্টাগ্রামেও রোমেরু লুকাকুর একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘পারলে এবার এটা বাতিল করে দেখান।’

তবে ম্যাচ শেষে বালোগুন নিজে এসে কথা বলেছেন বলে জানান বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া। তার মতে, পুরো ঘটনার জন্য বালোগুনকে দায়ী করা ঠিক নয়। গার্সিয়া বলেন, প্রতিপক্ষের একাদশ নয়, নিজেদের পরিকল্পনা বাস্তবায়নেই মনোযোগী ছিল তার দল। সেই পরিকল্পনাই শেষ পর্যন্ত বড় জয় এনে দিয়েছে বেলজিয়ামকে।

পাপ্পু/রিফাত/

কেপ ভার্দে ধাক্কার পর মিশরকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:৩৭ পিএম
কেপ ভার্দে ধাক্কার পর মিশরকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারাতে অতিরিক্ত সময় পর্যন্ত ঘাম ঝরাতে হয়েছিল আর্জেন্টিনাকে। সেই কঠিন লড়াইয়ের স্মৃতি তাজা থাকতেই শেষ ১৬-এর ম্যাচে মিশরের মুখোমুখি হচ্ছে তারা। বিশ্বকাপের নকআউট পর্বে যে কোনো ম্যাচই আর সহজ নয়-তা সতীর্থদের স্মরণ করিয়ে দিয়ে আরেকটি কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে আলবিসেলেস্তেরা।

আফ্রিকান নবাগত দলটির বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জয়ের পর কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে এবার মিশরের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা, যেখানে আরেকটি কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বলে মনে করছে দলটির খেলোয়াড়রা।

ডিফেন্ডার মলিনা মনে করেন, উত্তর আফ্রিকার দেশ মিশর তাদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে। সালাহদের দল অত্যন্ত অনুপ্রাণিত এবং সুপ্রস্তুত হয়েই মাঠে নামবে উল্লেখ করে তিনি বলেন, ‘শেষ মুহূর্তে এসে কেউ আপনাকে সহজে এক ইঞ্চিও ছেড়ে দেবে না। প্রতিটি প্রতিপক্ষ আপনাকে নিয়ে গবেষণা করছে, দেশের জার্সিতে সবাই মাঠে নিজের জীবন বাজি রেখে লড়ছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে বরাবরের মতোই ম্যাচে আধিপত্য বজায় রাখার চেষ্টা থাকবে এবং আমরা সেরাটা দিয়ে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করতে চাই।’

পাপ্পু/রিফাত/

মিশরকে ‘দলগতভাবে’ রুখতে চান স্কালোনি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:৪২ এএম
মিশরকে ‘দলগতভাবে’ রুখতে চান স্কালোনি
লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

আটলান্টায় শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকান পরাশক্তি মিশর। এই বাঁচা-মরার লড়াইয়ে জয়ী দল সরাসরি টিকিট পাবে কোয়ার্টার ফাইনালের, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে কলম্বিয়া অথবা সুইজারল্যান্ড।

কাগজে-কলমে আর্জেন্টিনা ফেবারিট হলেও মিশরকে মোটেও সহজ প্রতিপক্ষ মনে করছেন না আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমরা খুবই সতর্ক। মিশর যথেষ্ট শক্তিশালী দল। তাদের দলে অভিজ্ঞ ফুটবলার আছে। দীর্ঘদিন ধরে একই কোচের অধীনে খেলায় তাদের বোঝাপড়াও দারুণ।’

মিশরের সবচেয়ে বড় শক্তির জায়গা দলটির মহাতারকা মোহাম্মদ সালাহ। ফুটবল ক্যারিয়ারে এবারই প্রথম আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন এই লিভারপুল ফরোয়ার্ড। দেশের হয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে নামবেন সালাহ। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাতে হচ্ছে আর্জেন্টিনাকে। তবে সালাহকে আটকানোর দায়িত্ব একক কোনো ফুটবলারের ওপর ছেড়ে দিতে রাজি নন স্কালোনি।

সালাহ-প্রসঙ্গ টেনে আর্জেন্টিনা কোচ বলেন, ‘সালাহ অসাধারণ একজন ফুটবলার। তার বিপক্ষে পরিকল্পনা করা সব সময়ই চ্যালেঞ্জের। আমরা আগেও অনেক বিশ্বমানের খেলোয়াড়ের মুখোমুখি হয়েছি। তাদের মতো সালাহকেও দলগতভাবেই সামলানোর চেষ্টা করব।’