ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
৭৩১ জনকে চাকরি দেবে মহিলা বিষয়ক অধিদপ্তর ব্রাজিলিন্টিনা টানা বৃষ্টি ও জোয়ারে পতেঙ্গা সৈকতসংলগ্ন সড়কে ধস জাদুঘরে ফিরল ১১৯ বছরের পুরোনো তিমির কঙ্কাল ‘আল্লাহ কোথায় আছেন?’ দানবাক্স থেকে চুরি করে প্রেমিকাকে আইফোন দিলেন কর্মী খাদ্য অধ্যায়ের ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান বহুরূপী মতিন ভাই ফারাওদের রুখতে আর্জেন্টিনার একাদশে ৩ পরিবর্তন এনবিআরের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হবে বেলুচিস্তানে নিরাপত্তা চৌকিতে হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হুন্দাই আনল প্রিমিয়াম ইলেকট্রিক ইনস্টার লাউঞ্জ দামেস্কের ফোর সিজনস হোটেলের কাছে বিস্ফোরণ এআই অ্যান্ড ডেটা সায়েন্সে যুগান্তকারী বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, তিনটি পাঠানো হলো ঢাকায় খাগড়াছড়িতে টানা বর্ষণে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি ৪৫ বছরে পদার্পণ করলো আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস নতুন ইউপি বরিশলের প্রশাসক ফজলুর রহমান ভূঁইয়া লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা কম বয়সে আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেলাধুলা, শিক্ষা ও মেন্টরশিপ: মেটলাইফের গবেষণা হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ ভূরুঙ্গামারীতে জাল টাকাসহ ১ জন গ্রেপ্তার আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী ঈশ্বরদীতে ট্রেনের ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে ব্যাটারি চুরির ঘটনায় পুলিশের ভূমিকা হতাশাজনক! ফেনীতে বাড়ছে নদীর পানি, আতঙ্কিত না হওয়ার পরামর্শ পাউবোর ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডসে গোল্ড জিতল কমিউনিটি ব্যাংক কুড়িগ্রামে টিসিবি ডিলারদের মানববন্ধন গেম ডিস্ক বন্ধ করছে সনি প্লেস্টেশন নরসিংদীতে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০২:০৪ পিএম
সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ার জন্য স্থাপিত অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি উপজেলার জামির্তা ইউনিয়নের আকিজ মনোয়ারা মাদরাসা কমপ্লেক্সের পেছনে স্থাপিত অস্থায়ী ক্যাম্পটি পরিদর্শন করেন।  

এ সময় তার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, সাভার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক, ৮১ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস মোহাম্মদ জিয়াউদ্দিন, ৭১ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সাওয়ার আলমসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ সময় প্রধানমন্ত্রী ক্যাম্পে অবস্থানরত সেনা সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জনগণের কল্যাণে তাদেরকে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। 

পরিদর্শন শেষে বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

তবে সফরের বিষয়ে সরকারি কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আসাদ জামান/অদিতি/

চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, তিনটি পাঠানো হলো ঢাকায়

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:৫৯ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৩:১৪ পিএম
চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, তিনটি পাঠানো হলো ঢাকায়
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামে বৈরী আবহাওয়ার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে তিনটি ফ্লাইটকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে।

তীব্র ঝড়ো বাতাসের কারণে মঙ্গলবার (৭ জুলাই) এই বিমানবন্দর দিয়ে আসা-যাওয়া (অ্যারাইভাল ও ডিপার্চার) করা প্রায় সব ফ্লাইটের শিডিউল বিপর্যস্ত হয়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় প্রতিটি ফ্লাইট প্রায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত বিলম্বে চলাচল করছে।

চট্টগ্রাম বিমানবন্দরে দায়িত্বরত প্রকৌশলী ইব্রাহিম খলিল খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্তমানে চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। তীব্র বাতাসের কারণে রানওয়েতে নিরাপদ অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ৩টি ফ্লাইট চট্টগ্রামে নামতে না পেরে ঢাকায় অবতরণ করেছে। রানওয়েতেও পানি জমে গেছে।

তিনি জানান, আবুধাবি থেকে চট্টগ্রামগামী ফ্লাইট BS350 বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে নামতে না পেরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শারজাহ থেকে আসা ফ্লাইট G9-526 একই পরিস্থিতির কারণে চট্টগ্রামে নামতে ব্যর্থ হয় এবং পরে ঢাকায় ডাইভার্ট করা হয়। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা অভ্যন্তরীণ রুটের ফ্লাইট BG121 চট্টগ্রামের আকাশসীমা থেকে পুনরায় ঢাকায় ফিরে যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে এই বিলম্ব বা সাময়িক পরিবর্তন বজায় থাকতে পারে। যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে। এই প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিমানবন্দরের কার্যক্রমেও মারাত্মক প্রভাব পড়েছে। পরিস্থিতির কারণে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

রিফাত/

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:৪২ পিএম
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ
বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল) ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ফারুক আহমেদ।

পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারুক আহমেদ ১৯৭১ সালের ২৯ জুলাই বগুড়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ২২ ফেব্রুয়ারি ১৯৯৮ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

প্রায় তিন দশকের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ফোর্সেস হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ একাডেমি, ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিআইডি, লাইবেরিয়া ও দারফুরে জাতিসংঘ মিশন এবং পুলিশ সুপার হিসেবে মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলায় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করেছেন।

তিনি বহুমাত্রিক প্রশাসনিক দক্ষতা, অপারেশনাল নেতৃত্ব এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়নে স্বীয় মেধা ও প্রজ্ঞার স্বাক্ষর রেখেছেন।

তিনি গত ৪ জুন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। কর্মজীবনে তিনি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার এবং অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

তিনি ভারত, চীন ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও পেশাগত কর্মসূচিতে অংশগ্রহণ করে আন্তর্জাতিক মানসম্পন্ন পুলিশিং বিষয়ে তাঁর অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে তার যোগদানের মাধ্যমে দেশের মহাসড়কে নিরাপদ, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনমুখী পুলিশি সেবা আরও গতিশীল ও বেগবান হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

রিফাত/

এনসিপির সমাবেশে হামলার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:০১ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০২:০৭ পিএম
এনসিপির সমাবেশে হামলার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে সোমবার (৬ জুলাই) বোমা হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার কাজ করছে।’

মঙ্গলবার (৭ জুলাই) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘ঘটনার ২৪ ঘণ্টাও পার হয়নি। তদন্ত শেষ হওয়ার আগে কারও বিরুদ্ধে অভিযোগ করা উচিত নয়। সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।’

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যকে ‘রাজনৈতিক বক্তব্য’ উল্লেখ করে তিনি বলেন, নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকু বলবো যে, তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। এই অধিকার তার আছে। তিনি একটি রাজনৈতিকের দলের প্রধান, যিনি জুলাই গণঅভ্যুত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার কাছ থেকে আমরা আরেকটু দায়িত্বশীল মন্তব্য আশা করি।

এ সময় তিনি আরও বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের সহিংসতার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে বদ্ধপরিকর।

অন্তরা/

ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০১:৩৬ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০২:৩২ পিএম
ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার
খবরের কাগজ ইনফোগ্রাফ

সরকারি হাসপাতালে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএসআই পরীক্ষা বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএসআই পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বিনামূল্যে করার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিষয়টি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণে সারা দেশের মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠিয়েছে মন্ত্রণালয়।

রিফাত/

সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০২:০৪ পিএম
সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ার জন্য স্থাপিত অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি উপজেলার জামির্তা ইউনিয়নের আকিজ মনোয়ারা মাদরাসা কমপ্লেক্সের পেছনে স্থাপিত অস্থায়ী ক্যাম্পটি পরিদর্শন করেন।  

এ সময় তার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, সাভার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক, ৮১ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস মোহাম্মদ জিয়াউদ্দিন, ৭১ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সাওয়ার আলমসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ সময় প্রধানমন্ত্রী ক্যাম্পে অবস্থানরত সেনা সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জনগণের কল্যাণে তাদেরকে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। 

পরিদর্শন শেষে বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

তবে সফরের বিষয়ে সরকারি কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আসাদ জামান/অদিতি/