ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার পানছড়িতে মর্গে পড়ে আছে গুলিতে নিহত ৩ তরুণের মরদেহ মাদারগঞ্জে চিকিৎসকের অবহেলায় সাপেকাটা রোগীর মৃত্যুর অভিযোগ সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর মিরসরাইয়ে বিস্কুট ফ্যাক্টরির গার্ডরুমে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ২০৩০ বিশ্বকাপ সরাসরি খেলবে ছয় দেশ পাঠকের গল্প : ল্যান্ডফোনের ক্রসকানেকশন মাঠের বাইরের বিতর্কের জবাব বেলজিয়াম দিল মাঠেই শিবচরে হতদরিদ্র ৬ পরিবারের মাঝে গাভী বিতরণ যেভাবে চাকরি খুঁজবেন যেসব দেশে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা পাচ্ছেন পর্যটকরা গজারিয়ায় রাস্তা উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন কেপ ভার্দে ধাক্কার পর মিশরকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা ভারী বর্ষণে ডুবল চট্টগ্রাম, পাহাড়ধসের শঙ্কা ১০ মিনিটে ৬৬টি হটডগ খেয়ে জিতলেন সাড়ে ৯ লাখ টাকা বেরোবিতে অবস্থান কর্মসূচি পালনকারীদের ফ্যান খুলে নেওয়ার অভিযোগ দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৬ সিলেটে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ চট্টগ্রামে শিক্ষাসামগ্রী পেল দরিদ্র শিক্ষার্থীরা নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা রহমান বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের খবরে কৃষিজমিতে বহুতল ভবন ট্রিলিয়নিয়ার তকমা হারালেন প্রযুক্তি মোগল ইলন মাস্ক চকরিয়ায় পানিবন্দি ৫০ হাজার মানুষ ঘিওরে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ক্ষেপণাস্ত্রের আঘাতে ওমানের উপকূলে ট্যাংকারে আগুন মিশরকে ‘দলগতভাবে’ রুখতে চান স্কালোনি বরগুনায় জনসাধারণের সুবিধা উপেক্ষা করে সাইক্লোন সেল্টার নির্মাণের অভিযোগ দিনাজপুরে কোটি টাকার প্রত্নসম্পদ উদ্ধার ব্রাজিলের বিদায়ে অবাক হননি পারেদেস

চীনে বন্যা ও বজ্রঝড়ে ১০ জনের প্রাণহানি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:৪৭ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১১:১২ এএম
চীনে বন্যা ও বজ্রঝড়ে ১০ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

চীনের মধ্যাঞ্চলে প্রবল বজ্রঝড় এবং দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

চীনে প্রাকৃতিক দুর্যোগ একটি নিয়মিত ঘটনা। বিশেষ করে গ্রীষ্মকালে দেশের কোনো কোনো অঞ্চলে অতিভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দেয়, আবার কোথাও তীব্র দাবদাহ থাকে।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির খবরে বলা হয়েছে, সোমবার (৬ জুলাই) মধ্য চীনের হুবেই প্রদেশের পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বজ্রঝড়, দমকা হাওয়া আঘাত হানে। হুয়াংশি ও হুয়াংগাংসহ কয়েকটি শহরে সন্ধ্যার দিকে বজ্রঝড় ও প্রবল ঝড়ো হাওয়ায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে।

এ সময় কয়েকটি এলাকায় টর্নেডোর হয়। এছাড়া এখনও এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

সিসিটিভি জানায়, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং উদ্ধার অভিযান পুরোদমে পরিচালিত হচ্ছে।

এদিকে, টাইফুন মেসাকের কারণে দেশটির দক্ষিণাঞ্চলের গুয়াংসি অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় সোমবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৪৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

খাদিজা রুমি/

ট্রিলিয়নিয়ার তকমা হারালেন প্রযুক্তি মোগল ইলন মাস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:৫৬ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১২:১৫ পিএম
ট্রিলিয়নিয়ার তকমা হারালেন প্রযুক্তি মোগল ইলন মাস্ক
ছবি: সংগৃহীত

বিশ্ব শেয়ার বাজারের বড়সড় ধস ও প্রযুক্তিখাতে অস্থিরতায় বিশ্বের একমাত্র ‘ট্রিলিয়নিয়ার’ তকমা হারালেন প্রযুক্তি মোগল ইলন মাস্ক।

গত ১২ জুন নিজের রকেট ও স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ‘স্পেসএক্স’-এর ঐতিহাসিক আইপিও চালুর পর বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে ইতিহাস গড়েছিলেন তিনি। কিন্তু সেই রেকর্ড গড়ার মাত্র কয়েক দিনের মাথায় স্পেসএক্স এবং টেসলার শেয়ারের নজিরবিহীন পতনে মাস্কের সম্পদ এক ধাক্কায় ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারের নিচে নেমে গেছে।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ কমে প্রায় ৯৫৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

ট্রিলিয়নিয়ারের খেতাব হারালেও ইলন মাস্ক এখনও বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি। কারণ স্পেসএক্সে তার থাকা অংশীদারত্বের মূল্য এখনও প্রায় ৭৪৪ বিলিয়ন ডলার (যা তার মোট সম্পদের প্রায় ৮০ শতাংশ) এবং টেসলায় রয়েছে ১৫৮ বিলিয়ন ডলার।

বাজার ঘুরে দাঁড়ালে তিনি আবারও ট্রিলিয়নিয়ার ক্লাবে ফিরবেন, এটাই স্বাভাবিক।

তবে মজার ব্যাপার হলো, যখন নিজের সম্পদ কমছে, তখন ইলন মাস্ক এক ভিন্ন তত্ত্ব নিয়ে হাজির হয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত রোবোটিক্সের কারণে ভবিষ্যতে পৃথিবী এত বেশি উৎপাদনশীল হবে যে মানুষের আর টাকার কোনো প্রয়োজনই থাকবে না।

মাস্কের ভাষায়, ‘ভবিষ্যতের কোনো এক সময়ে এসে প্রথাগত মুদ্রার আর কোনো প্রাসঙ্গিকতাই থাকবে না।’

মাস্কের এই তত্ত্বে অর্থনীতিবিদরা সন্দিহান হলেও, আপাতত কোটি কোটি বিনিয়োগকারীর নজর এখন স্পেসএক্সে। সূত্র: এনডিটিভি

আজহার/

ক্ষেপণাস্ত্রের আঘাতে ওমানের উপকূলে ট্যাংকারে আগুন

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:৪৩ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১১:৫৪ এএম
ক্ষেপণাস্ত্রের আঘাতে ওমানের উপকূলে ট্যাংকারে আগুন
ছবি: সংগৃহীত

হুরমুজ প্রণালীতে ওমানের উপকূলের কাছে চলাচলকারী একটি ট্যাংকারে ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে গেছে।

মঙ্গলবার (৭ জুলাই) ভোরে পারস্য উপসাগরের এই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজকে লক্ষ্য করে চালানো এ হামলাটি ছিল সবশেষ হামলা।

ইরানের গণমাধ্যম জানায়, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ট্যাংকারটি সতর্কবার্তা উপেক্ষা করার পর এ হামলার শিকার হয়, কিন্তু তেহরান সরাসরি এই হামলার দায় স্বীকার করেনি।

তেহরান বারবার সতর্ক করে বলে,  ‍হুরমুজ প্রণালীর মধ্য দিয়ে শুধুমাত্র তাদের অনুমোদিত পথটিই নিরাপদ এবং ওমানের উপকূলের কাছাকাছি অন্য পথ ব্যবহারকারী অন্যান্য জাহাজে হামলা চালানোর জন্য তাদের সন্দেহ করা হয়।

ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) কেন্দ্র জানায়, ওমানের লিমার কাছে ট্যাংকারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজটি যখন প্রণালী থেকে দক্ষিণে ওমান উপসাগরের দিকে যাওয়ার চেষ্টা করছিল, তখন ক্ষেপণাস্ত্রটি জাহাজের বাম পাশে আঘাত হানে।

উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়েই যেত।

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা স্থগিত রয়েছে বলে মনে হচ্ছে। খামেনি ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের শুরুতে নিহত হন।

থিওটোনিয়াস/

কোমে পৌঁছেছে খামেনির মরদেহ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:১০ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১১:১৬ এএম
কোমে পৌঁছেছে খামেনির মরদেহ
পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল। ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ পবিত্র নগরী কোমে পৌঁছেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত এই শহরে খামেনির মরদেহ বহনকারী একটি হেলিকপ্টার অবতরণের দৃশ্য দেখানো হয়।

এর আগে, টানা তৃতীয় দিনের মতো জানাজার মিছিলে অংশ নিতে রাজধানীর রাস্তায় বিপুলসংখ্যক ইরানি নাগরিক ভিড় জমান।

২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত খামেনি এবং তার পরিবারের চার সদস্যের মরদেহ বহনকারী একটি ট্রাক শহরের পশ্চিমে অবস্থিত আজাদি স্কয়ারের দিকে ধীরে ধীরে এগিয়ে যায়।

রাষ্ট্রীয় টেলিভিশন তেহরানের প্রধান প্রধান বুলেভার্ডগুলোতে বিশাল জনস্রোত দেখায় এবং জানায়, এই অনুষ্ঠানে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন, যা ১৯৮৯ সালে খামেনির পূর্বসূরি আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির বিশাল জানাজার সঙ্গে তুলনীয়। 

কালো পোশাক পরিহিত শোকগ্রস্ত মানুষ কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছুড়ে দিচ্ছিলেন, যার মধ্যে খামেনির ১৪ মাস বয়সি নাতনির ছোট কফিনটিও ছিল।

আল জাজিরাকে হামিদ নামে এক ব্যক্তি বলেন, ‌‌‍'যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানকে বিভক্ত করা। কিন্তু আমাদের নেতা সেই বিভাজন রুখে দিয়েছেন। ইরানবাসী এখানে এসেছেন ইরানের জন্য তিনি যা করেছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাতে।'

মারজিয়াহ নামে আরেক নারী বলেন, 'তিনি খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন, যিনি প্রায় ৪০ বছর ইরান শাসন করেছিলেন।

তিনি বলেন, 'আমরা এখানে আমাদের শহিদ নেতাকে বলতে এসেছি যে তার রক্ত বৃথা যায়নি। আমরা তার প্রতি আমাদের আনুগত্য পুনর্ব্যক্ত করতে এসেছি।'

সূত্র: আল জাজিরা

তামান্না রুপা/

ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪ শতাধিক ড্রোন নিক্ষেপ ইউক্রেনের

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:০৪ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১১:২৫ এএম
ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪ শতাধিক ড্রোন নিক্ষেপ ইউক্রেনের
ছবি: সংগৃহীত

তুরস্কে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে রাশিয়ার রাজধানী মস্কোর দিকে চার শতাধিক ড্রোন ছুড়েছে ইউক্রেন। শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন মঙ্গলবার (৭ জুলাই) এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সোবিয়ানিন বলেন, ‘স্থানীয় সময় সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত মস্কোর দিকে ৪৩০টিরও বেশি ড্রোন ছোড়া হয়েছে।’

তিনি জানান, ড্রোনগুলোর বেশির ভাগই রাজধানী থেকে অনেক দূরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। এছাড়া মস্কোর কাছাকাছি পৌঁছানোর সময় আরও ৩৬টি ড্রোন ধ্বংস করা হয়েছে। 

আজহার/

চীনে বন্যা ও বজ্রঝড়ে ১০ জনের প্রাণহানি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:৪৭ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১১:১২ এএম
চীনে বন্যা ও বজ্রঝড়ে ১০ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

চীনের মধ্যাঞ্চলে প্রবল বজ্রঝড় এবং দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

চীনে প্রাকৃতিক দুর্যোগ একটি নিয়মিত ঘটনা। বিশেষ করে গ্রীষ্মকালে দেশের কোনো কোনো অঞ্চলে অতিভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দেয়, আবার কোথাও তীব্র দাবদাহ থাকে।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির খবরে বলা হয়েছে, সোমবার (৬ জুলাই) মধ্য চীনের হুবেই প্রদেশের পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বজ্রঝড়, দমকা হাওয়া আঘাত হানে। হুয়াংশি ও হুয়াংগাংসহ কয়েকটি শহরে সন্ধ্যার দিকে বজ্রঝড় ও প্রবল ঝড়ো হাওয়ায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে।

এ সময় কয়েকটি এলাকায় টর্নেডোর হয়। এছাড়া এখনও এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

সিসিটিভি জানায়, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং উদ্ধার অভিযান পুরোদমে পরিচালিত হচ্ছে।

এদিকে, টাইফুন মেসাকের কারণে দেশটির দক্ষিণাঞ্চলের গুয়াংসি অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় সোমবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৪৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

খাদিজা রুমি/