ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপে কোনো দলই একক আধিপত্য বিস্তার করতে পারছে না: স্কালোনি দিনাজপুরে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে যুব নাগরিক শক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ ৬ দিন বিরতির পর বসছে সংসদ অধিবেশন হাতিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ মিলনের মরদেহ উদ্ধার মাদারীপুরে ডিবি পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই পদত্যাগ করলেন রবার্তো মার্তিনেস পটিয়া পৌরসভার তিন  টেন্ডার নিয়ে বিতর্ক, বিক্ষুব্ধ স্থানীয় ঠিকাদাররা সোনারগাঁ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ফল আপরাইজ অ্যাডমিশন ফেয়ার জাকার্তা বিশ্বের সবচেয়ে দূষিত শহর, ঢাকা ‘সহনীয়’ অবস্থানে পেকুয়ায় পাহাড় ধসে ১ শিশু নিহত সাজেকে কীটনাশকে প্রস্তুত চা পান করে অসুস্থ ১২ গ্রামবাসী সিলেটে ব্যবস্থাপনা ও ইজারা নিয়ে সিসিক-বাজার কমিটি দ্বন্দ্ব যুক্তরাষ্ট্রের বিদায়ের পর লুকাকুর ‘ডোনাল্ড ট্রাম্প ডান্স’ ভাইরাল বালোগুনের লাল কার্ড বিতর্কে রেফারির পাশে ফিফা সোনারগাঁয় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের কালেক্টিভ ক্যাম্পে গৌরবময় অর্জন আবারও ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ট্রাম্পের খোঁচা ব্রাজিলের বিপক্ষে জয় কীভাবে উদযাপন করলেন হালান্ড? ফাঁশ করলেন বান্ধবী ৫ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস ট্রাম্প ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা গৃহযুদ্ধের আশঙ্কায় ৬০ শতাংশ ইসরায়েলি প্রস্তুতিমূলক কাজেই ৪ বছর পার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প চবিতে ক্যানটিন সংস্কারে অনিয়মের অভিযোগ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আমার আগে পর্তুগাল কিছুই জেতেনি: রোনালদো রাজবাড়ীতে তরুণ-তরুণীকে বেঁধে পিটিয়ে বিয়ে মেসি না সালাহ? বরিশালে দুই মামলা: মৃত, কারাবন্দিরা আসামি, মামলা নিয়ে প্রশ্ন বর্ণবাদী আক্রমণের জবাবে প্যারাগুয়ের সিনেটরকে ধুয়ে দিলেন এমবাপ্পে ফুটপাতে দোকান বসিয়ে ভাড়া আট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত

সোনারগাঁয় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:৩১ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৯:৫১ এএম
সোনারগাঁয় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ
অভিযুক্ত সাব্বির/ খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে (১৪) অপহরণের অভিযোগ উঠেছে।

গত রবিবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব এলাকা থেকে ওই কিশোরী নিখোঁজ হয়।

সোমবার (৬ জুলাই) বিকেলে কিশোরীর মামা খন্দকার সোহাগ বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, পেরাব গ্রামের ওই কিশোরী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। একই এলাকার লিটন মিয়ার ছেলে সাব্বির (৩০) বেশ কিছুদিন ধরে রাস্তাঘাটে কিশোরীকে উত্ত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। সাব্বির ও তার বাবা লিটন মিয়া (৫০) এলাকায় মাদক সেবন, বিক্রি ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়। কিশোরীকে প্রতিনিয়ত ইভটিজিং ও ক্ষয়ক্ষতি করার হুমকি দিত।

৫ জুলাই বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে কিশোরী নিজ বাড়ি থেকে বাইরে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরবর্তীতে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। একই সঙ্গে অভিযুক্ত সাব্বিরও এলাকা থেকে গা ঢাকা দিয়েছে।

​পরিবারের ধারণা, অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের সহায়তায় সাব্বির পরিকল্পিতভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে গেছে।

​সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ কিশোরীকে উদ্ধারে পুলিশ কাজ করছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইমরান হোসেন/তামান্না রুপা/

দিনাজপুরে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে যুব নাগরিক শক্তির নেতাসহ গ্রেপ্তার ৫

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:৩৩ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১০:৫৫ এএম
দিনাজপুরে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে যুব নাগরিক শক্তির নেতাসহ গ্রেপ্তার ৫
যুব নাগরিক শক্তি বিভাগ রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আরিফ মন, হাসিন ইশরাক মিম ও আজমির হোসেন। ছবি: খবরের কাগজ

দিনাজপুরে এক ব্যক্তিকে নিজ বাড়ি থেকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুব নাগরিক শক্তির এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

পরে গ্রেপ্তার আসামিদের কোতোয়ালি থানায় নেওয়ার পর তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় আরও দুইজনকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (৭জুলাই) দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন্নবী এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা হলেন জাতীয় যুব নাগরিক শক্তির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মুন (২৯), সংগঠনের নেতা হাসিন ইশরাক মিম (২২), আজমির হোসেন (২২), সমজিদুল মিনহাজ (২১) এবং হৃদয় হোসেন (২২)। তাদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত প্রায় ৯টা ৫০ মিনিটে দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের পাঁচমাইল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এলাকার নিজ খামারবাড়ি থেকে আব্দুস সামাদ (৫৫) নামে এক ব্যক্তিকে জোরপূর্বক একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা কোতোয়ালি থানায় অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালালেও প্রথমদিকে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার সন্ধ্যায় দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অপহৃত আব্দুস সামাদকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সময়ে ঘটনাস্থল থেকে একটি সাদা রঙের মাইক্রোবাসসহ আরিফ মুন, হাসিন ইশরাক মিম ও আজমির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পরে অপহৃত আব্দুস সামাদের ছেলে বাদী হয়ে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করলে আটক তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে, গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলয়ের পরিচয়ধারী কয়েকজন নেতা-কর্মী কোতোয়ালি থানায় জড়ো হন।

অভিযোগ রয়েছে, তারা পুলিশের গাড়ি থেকে গ্রেপ্তার আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং বিভিন্ন স্লোগান দেন। তবে পুলিশ ও উপস্থিত স্থানীয় জনগণের বাধায় তাদের চেষ্টা ব্যর্থ হয়।

পুলিশ জানায়, থানা প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ঘটনাস্থল থেকেই সমজিদুল মিনহাজ ও হৃদয় হোসেনকে আটক করা হয়। পরে তাদেরও একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

অপহরণের শিকার আব্দুস সামাদ অভিযোগ করেন, শনিবার রাতে খামারবাড়ি থেকে তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর সারারাত বিভিন্ন স্থানে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। ভোরে একটি কবরস্থানে নিয়ে গিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়। একপর্যায়ে অপহরণকারীরা তার কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে দর-কষাকষির মাধ্যমে ১২ লাখ টাকায় সমঝোতা হয়।

তিনি বলেন, ‘অপহরণকারীরা তাকে বাধ্য করে পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে। তাদের নির্দেশনা অনুযায়ী ছেলেকে গোর-এ-শহীদ বড় ময়দানে টাকা নিয়ে আসতে বলা হয়। পরিবারের সদস্যরা টাকা নিয়ে সেখানে পৌঁছালে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং আরিফ মুন, হাসিন ইশরাক মিম ও আজমির হোসেনকে একটি মাইক্রোবাসসহ গ্রেপ্তার করে।’

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী বলেন, ’অপহরণের ঘটনায় ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায়  করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনাটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সুলতান মাহমুদ/আজহার/

হাতিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ মিলনের মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:২৩ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১০:৪৫ এএম
হাতিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ মিলনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে মো. মিলন উদ্দিন (৫০) নামে এক জেলে নিখোঁজের পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) ৫নং ওয়ার্ডের মুন্সি গ্রামের আব্দুল বাবির ছেলে মো. মিলন উদ্দিন জোয়ারের সময় মেঘনা নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার সময় তিনি নিখোঁজ হলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

দুপুরের দিকে অনুসন্ধান চালিয়ে মিলন উদ্দিনের ব্যবহৃত মাছ ধরার জাল উদ্ধার করেন। তবে দীর্ঘ সময় পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় নদীতে আরও অনুসন্ধান চালানো হলে একপর্যায়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিঝুমদ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লাভলী বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়দের নিয়ে উদ্ধার কার্যক্রম শুরু হয়। পরে দীর্ঘ অনুসন্ধানের পর মিলন উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

হানিফ উদ্দিন/থিওটোনিয়াস/

মাদারীপুরে ডিবি পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:১৪ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১০:৩৭ এএম
মাদারীপুরে ডিবি পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই
পারভেজ ব্যাপারী। ছবি: খবরের কাগজ

মাদারীপুর সদর উপজেলার লক্ষীগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি অভিযানের একাধিক মামলার আসামি পারভেজ ব্যাপারীকে গ্রেপ্তারের পর তার সহযোগীরা ধারাবাহিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যার পরে  লক্ষীগঞ্জ এলাকায় গোপন সংবাদে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানের সময় তার ফেলে যাওয়া ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম জানান, পারভেজকে গ্রেপ্তারের পর তার সহযোগীরা হঠাৎ বোমা বিস্ফোরণ ঘটিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলে। এই সুযোগে পারভেজকে ছিনিয়ে নিয়ে যায় তারা। অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, পারভেজকে আটকের পর অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে পুলিশ তাকে একটি পুকুরপাড় এলাকায় নিয়ে যায়। পারভেজের দেওয়া তথ্য অনুযায়ী সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরই কয়েকজন ব্যক্তি একের পর এক বোমা বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের ধোঁয়া ও আতঙ্কের মধ্যে পারভেজকে ছিনিয়ে নিয়ে দ্রুত সরে পড়ে তারা।

ঘটনার আকস্মিকতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু হয়েছে। বোমা হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে। একই সঙ্গে পলাতক পারভেজ ব্যাপারীকে পুনরায় গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

ঘটনাটি এলাকায় মাদককারবার, অপরাধী চক্রের সক্রিয়তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে সশস্ত্র বাধা দেওয়ার বিষয়টিকে নতুন করে আলোচনায় এনেছে। 

 রফিকুল/খাদিজা রুমি/

পটিয়া পৌরসভার তিন  টেন্ডার নিয়ে বিতর্ক, বিক্ষুব্ধ স্থানীয় ঠিকাদাররা

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:০৬ এএম
পটিয়া পৌরসভার তিন  টেন্ডার নিয়ে বিতর্ক, বিক্ষুব্ধ স্থানীয় ঠিকাদাররা
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের পটিয়া পৌরসভার তিনটি উন্নয়ন কাজের ই-জিপি টেন্ডারে একই তিনটি প্রতিষ্ঠান কার্যাদেশ পাওয়াকে কেন্দ্র করে স্থানীয় নিবন্ধিত ঠিকাদারদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। 

টেন্ডারের ফলাফল প্রকাশের পর সোমবার (৬ জুলাই) পৌরসভা কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। পরে তিনটি টেন্ডার বাতিল করে পুনরায় দরপত্র আহ্বানের দাবিতে পৌরসভার প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দেন।

পৌরসভা সূত্রে জানা যায়, ই-টেন্ডার নোটিশ নং ০৪/২০২৫-২৬ (এলটিএম) এর আওতায় তিনটি উন্নয়ন কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। টেন্ডার আইডি ১৩০০০৩২, ১৩০০০৪৯ ও ১৩০০০৫৬ এর দরপত্র উন্মুক্ত করার পর সরকারি ক্রয় বিধিমালা অনুযায়ী সমান সর্বনিম্ন দরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠান নির্বাচন করা হয়।

টেন্ডার আইডি ১৩০০০৪৯-এর আওতায় প্রায় ২৭ লাখ ৮৩ হাজার ৫৮৩ টাকা ব্যয়ে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হযরত শাহচাঁন্দ আউলিয়া (রহ.) মাজার সড়কে ইউনি ব্লক স্থাপনের কাজের জন্য ৫৮টি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। এ কাজের কার্যাদেশ পায় জাহিন এন্টারপ্রাইজ।

টেন্ডার আইডি ১৩০০০৩২ এর আওতায় প্রায় ২৪ লাখ ১৯ হাজার ৩৯১ টাকা ব্যয়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গাজী বাড়ি মোড় থেকে বাইপাস এলাকার আমিরিয়া মাদ্রাসা ও এতিমখানা সড়কে ইউনি ব্লক স্থাপনের কাজের জন্য ৫৯টি প্রতিষ্ঠান অংশ নেয়। এ কাজের কার্যাদেশ পায় সিমিন কনস্ট্রাকশন।

এছাড়া টেন্ডার আইডি ১৩০০০৫৬ এর আওতায় প্রায় ১৪ লাখ ৯৯ হাজার ৫৯৫ টাকা ব্যয়ে ৭ নম্বর ওয়ার্ডে বনবিভাগের বাউন্ডারি ওয়াল সংস্কার, পটিয়া ক্যারাটি ক্লাবে বৈদ্যুতিক সামগ্রী সরবরাহ, ২ নম্বর ওয়ার্ডের একতা আবাসিক এলাকায় রিটার্নিং ওয়াল নির্মাণ এবং ৯ নম্বর ওয়ার্ডে আবদুস সোবহান বাড়ির সড়কে আরসিসি নির্মাণকাজের জন্য ৫৬টি প্রতিষ্ঠান অংশ নেয়। এ কাজের কার্যাদেশ পায় তানজিনা এন্টারপ্রাইজ।

টেন্ডারের ফলাফল প্রকাশের পর অংশগ্রহণকারী ঠিকাদাররা বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং পরে তিনটি টেন্ডার বাতিল করে পুনঃদরপত্র আহ্বানের দাবিতে প্রশাসকের কাছে লিখিত আবেদন দেন।

রাকিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাকিব হাসান বলেন, ‘ই-জিপি পদ্ধতির উদ্দেশ্য হলো স্বচ্ছতা ও সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করা। কিন্তু একই কয়েকটি প্রতিষ্ঠান বারবার কার্যাদেশ পাওয়ায় অন্যান্য ঠিকাদারদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।’

টেন্ডার প্রক্রিয়ার সময় পৌরসভায় উপস্থিত থাকা সদ্য বিদায়ী সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘অফিস সময়ের পর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। তখন টেন্ডারের লটারির কার্যক্রম চলছিল। আমার উপস্থিতিকে কেন্দ্র করে কেউ যদি মনে করেন আমি কোনো প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিয়েছি, সেটি সঠিক নয়।’

জামান ট্রেডার্সের স্বত্বাধিকারী আক্তারুজ্জামান বাবলু বলেন, ‘আমরা নিয়ম মেনে টেন্ডারে অংশ নিই। কিন্তু বছরের পর বছর একই প্রতিষ্ঠান কাজ পেলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে তিনটি টেন্ডার পুনরায় আহ্বান করা উচিত।’

পটিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র বলেন, ‘জাতীয় ই-জিপি সিস্টেম ও সরকারি ক্রয় বিধিমালা অনুসরণ করেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য আলাদা সুযোগ নেই। কোনো অভিযোগ থাকলে তা প্রচলিত নিয়ম অনুযায়ী নিষ্পত্তি করা হবে।’

এ বিষয়ে পটিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আলভী/রিফাত/

পেকুয়ায় পাহাড় ধসে ১ শিশু নিহত

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:৪৯ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১০:১৩ এএম
পেকুয়ায় পাহাড় ধসে ১ শিশু নিহত
পেকুয়ায়  ভারী বৃষ্টিতে পাহাড় ধস

কক্সবাজারের পেকুয়ায় ভারী বৃষ্টিতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে মোহাম্মদ মিরাজ (৮) নামের এক শিশু নিহত। এ ঘটনায় আরও একজন আহত  হয়েছে । 

সোমবার (৬ জুলাই) পেকুয়ার  টইটং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আলম্ম্যার ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টানা ভারী বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ের পাশে বসবাসকারী মুহাম্মদ কলিমুল্লার ঘরের উপর পাহাড় ধসে পড়ে, তখন মাটি চাপা পড়ে মিরাজ নামে এক শিশু ঘটনাস্থলে নিহত হয় এবং নিহত শিশুর নানী জান্নাতুল ফেরদৌসও গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত জান্নাতুল ফেরদৌস কে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

স্থানীয় ৩নং ওয়ার্ড  ইউপি সদস্য মনজুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিকালে পাহাড় ধসে মাঠি চাপা পড়ে মিরাজ নামের এক শিশু নিহত হয় এবং এ ঘটনায় জান্নাতুল ফেরদৌস নামের এক মহিলা গুরুতর আহত হয়।’

রকিবুল হাসান/তামান্না রুপা/