শেষ ষোলোর লড়াই শেষে নির্ধারিত হয়েছে ২০২৬ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আট দল। শিরোপার দৌড়ে টিকে থাকা দলগুলো আগামী ১০ থেকে ১২ জুলাই সেমিফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামবে। চারটি জমজমাট লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন চরমে।
চরম উত্তেজনা, নাটকীয় প্রত্যাবর্তন এবং একের পর এক অঘটনের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৬ ফিফঅ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। নির্ধারিত হয়েছে কোয়ার্টার ফাইনালের আট দল। এবারের আসরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, পর্তুগাল এবং সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। অন্যদিকে শিরোপার দৌড়ে টিকে আছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন, ইংল্যান্ড, বেলজিয়াম, মরক্কো, নরওয়ে ও সুইজারল্যান্ড।
আগামী ৯ জুলাই থেকে শুরু হবে শেষ আটের লড়াই। চারটি ম্যাচ থেকেই নির্ধারিত হবে সেমিফাইনালের চার দল।
কোয়ার্টার ফাইনালের সূচি (বাংলাদেশ সময়)
|
তারিখ |
ম্যাচ |
সময় |
ভেন্যু |
|
৯ জুলাই |
ফ্রান্স বনাম মরক্কো |
রাত ২:০০টা |
বোস্টন স্টেডিয়াম |
|
১০ জুলাই |
স্পেন বনাম বেলজিয়াম |
রাত ১:০০টা |
লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম |
|
১১ জুলাই |
নরওয়ে বনাম ইংল্যান্ড |
রাত ৩:০০টা |
মায়ামি স্টেডিয়াম |
|
১২ জুলাই |
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড |
সকাল ৭:০০টা |
কানসাস সিটি স্টেডিয়াম |
ম্যাচে নজর
ফ্রান্স বনাম মরক্কো: শেষ ষোলোতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে উঠেছে ফ্রান্স। কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে আত্মবিশ্বাসী মরক্কো ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতি সামনে রেখে মাঠে নামবে।
স্পেন বনাম বেলজিয়াম: পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে বিধ্বস্ত করে দারুণ ছন্দে রয়েছে বেলজিয়াম।
নরওয়ে বনাম ইংল্যান্ড: হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, যারা মেক্সিকোকে হারিয়ে টানা তৃতীয়বার শেষ আটে জায়গা নিশ্চিত করেছে।
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড: মিশরের বিপক্ষে রোমাঞ্চকর প্রত্যাবর্তনের পর কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো শেষ আটে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড।
পাপ্পু/রিফাত/