ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সর্বশেষ
মিসরীয় কোচের ফিফার বর্ণবাদ-বিরোধী অঙ্গভঙ্গি মেসির পেনাল্টি আটকে দেওয়া কে এই গোলরক্ষক? ৮ জুলাই মুদ্রা বাজার: বেড়েছে কানাডিয়ান ডলার, ইন্ডিয়ান রুপির দাম কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে সংঘর্ষ, ব্রাজিল সমর্থক নিহত বিশ্বকাপ বিতর্ক: কে এই ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার? দিনাজপুরে স্বামীর শাবলের আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক মার্কিন-ইরান সংঘাতে আফ্রিকার ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণে পরিবর্তনের হাওয়া পূর্বাচল প্রবাসী পল্লী আবাসন প্রকল্পে শতাধিক গাছের চারা কর্তন, শাস্তি দাবি কাপ্তাই লেকের পানি বৃদ্ধি: বেড়েছে বিদ্যুৎ উৎপাদন রাঙামাটিতে বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত, পাহাড়ধসের শংকা কোয়ার্টার ফাইনালের কার প্রতিপক্ষ কে? আইশোস্পিডকে বর্ণবাদী আচরণের অভিযোগ, তদন্তে ফিফা ভারী বর্ষণে ও জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মেহেরপুরে চুরি হওয়া প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ঈশ্বরগঞ্জের আলমগীর কবির ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ৬০ মিলিয়ন ইউরো অর্থায়ন পেল ব্র্যাক ব্যাংক ভেবেছিলাম আমিই দলকে ডুবালাম: মেসি দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস বেরোবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অর্থ মন্ত্রনালয় ও যমুনা ব্যাংকের যৌথ আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন বাউফলে উদ্বোধনের আগেই কোটি টাকার সেতুতে ফাটল নবিজির বিছানায়, মৃত্যুর মুখোমুখি পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ সম্বোধন করে উত্তরপত্র জমা বৃষ্টিতে দুর্ভোগ, চার দিন বন্ধ হাতিয়ার ফেরি চলাচল ফটিকছড়িতে ভারী বর্ষণে বন্যা ও পাহাড়ধসের শঙ্কা, প্রশাসনের সতর্কতা প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গানের সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে মেসিদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব চট্টগ্রাম বোর্ডের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

মেহেরপুরে চুরি হওয়া প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৫৮ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১১:০৬ এএম
মেহেরপুরে চুরি হওয়া প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার
ছবিঃখবরের কাগজ

মেহেরপুরের গাংনী উপজেলার মুন্দা গ্রামে চুরির ভয়ে মাটির নিচে পুঁতে রাখা প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালংকার চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ৬ জুলাই মামলা করা হয়। মামলার বাদী মুন্দা মাঝের গ্রামের বাসিন্দা মোছা. নার্গিস বানু (৪৬)।

জানা যায়, প্রবাসী ছেলে মো. শাহীনের নির্মাণাধীন বাড়িতে টাইলসের কাজ চলছিল। বাড়ির বাইরে শ্রমিক থাকায় নিজের ও দুই মেয়ের ব্যবহৃত প্রায় ১১ ভরি ১৪ আনা ওজনের স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ২৯ লাখ ৬ হাজার ২৫০ টাকা , একটি প্লাস্টিকের পাত্রে রেখে পলিথিনে মোড়িয়ে বাড়ির উঠানের দরজার সিঁড়ির পাশে মাটির নিচে লুকিয়ে রাখেন তিনি।

গত ৫ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে টাইলস মিস্ত্রিরা চলে যাওয়ার পর মাটি খোঁড়া দেখতে পেয়ে সেখানে রাখা স্বর্ণালংকার আর খুঁজে পাননি। পরে বিষয়টি কুয়েতপ্রবাসী ছেলে শাহীনকে জানালে তিনি বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখেন টাইলসের কাজ করা দুই মিস্ত্রি মাটি খুঁড়ে স্বর্ণালংকার উদ্ধার করে নিজেদের মধ্যে কথা বলে সেগুলো নিয়ে বাড়ির পেছনের দিকে চলে যায়।

সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয়রা অভিযুক্ত দুই মিস্ত্রি মোমিন খান (৩৬) ,আলাল (২২) শনাক্ত করেন।

পরে গাংনী থানা ও বামন্দী পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে মো. আলালকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়ার কুমারখালী ও ঝিনাইদহের কালীগঞ্জ থানার কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মোমিন খানের শ্বশুরবাড়ি থেকে চুরি যাওয়া ২টি নেকলেস, ৩ জোড়া কানের দুল, ১টি বেসলেট, ৩টি চেইন, ১টি লকেট, ৭টি বালা ও ১টি বেঙ্গল বালা উদ্ধার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, পলাতক অপর আসামিকে গ্রেপ্তার এবং অবশিষ্ট স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

তারেক/হীরা/

দিনাজপুরে স্বামীর শাবলের আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:৩৯ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১১:৫৫ এএম
দিনাজপুরে স্বামীর শাবলের আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক
ছবিঃ নিহত স্ত্রীর বাড়ির আশেপাশের চিত্র

দিনাজপুরের ফুলবাড়িতে পারিবারিক কলহে স্বামীর খুন্তির (লোহার শাবল) আঘাতে স্ত্রী কুলসুম আক্তার মিমি (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়।

মঙ্গলবার (৭ জুলাই) রাত তিনটায় ফুলবাড়ী পৌরসভার স্বজনপুকুর (রুন্দিপাড়া) এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মানিক হোসেন (৩৫)-কে আটক করেছে পুলিশ।

নিহত মিমি ওই এলাকার মৃত আব্দুল কাশেমের মেয়ে। অভিযুক্ত মানিক হোসেন ফুলবাড়ী পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামের মৃত মতিনের ছেলে। বিয়ের পর থেকেই তিনি স্ত্রীর বাবার বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দাম্পত্য জীবনে তাদের তিনটি ছেলে সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে মানিক হোসেন কোনো পেশায় নিয়োজিত না থাকায় সংসার পরিচালনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত।

ঘটনার দিন রাতে মিমি স্বামীকে অন্য কক্ষে গিয়ে ঘুমানোর কথা বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মানিক হোসেন স্ত্রীকে হত্যার হুমকি দিয়ে ঘরে থাকা একটি শাবল দিয়ে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। পরে শাবলের পেছনের অংশ দিয়ে বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মিমির মৃত্যু হয়।

মায়ের চিৎকারে তিন সন্তান ও আশপাশের লোকজন ছুটে এসে মানিক হোসেনকে আটক করে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় নিহতের মা মেহেরুন নেছা বাদী হয়ে ফুলবাড়ী থানায় মানিক হোসেনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

নিহতের বড় ছেলে আল-আমিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের চোখের সামনেই আমার মাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই, হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চাই।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর  মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হয়। গ্রেপ্তার  স্বামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

সুলতান/হীরা

রাঙামাটিতে বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত, পাহাড়ধসের শংকা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:২৯ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১১:৪০ এএম
রাঙামাটিতে বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত, পাহাড়ধসের শংকা
ছবি: খবরের কাগজ

রাঙামাটিতে বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড়ধসের শংকায় ঝুঁকিতে থাকা জেলার সদর, কাউখালী ও কাপ্তাই উপজেলায় চারটি আশ্রয়কেন্দ্র ২১০ জন আশ্রয় নিয়েছেন। নিরাপত্তা শংকায় আজকের এইচএসসি ও আলীম পরীক্ষা বাতিল, প্রাথমিক বিদ্যালয় বন্ধ এবং সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার (৮ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে গতকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় ২০৯ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। 

এদিকে বৃষ্টিপাতে কাপ্তাই হ্রদে পানি বাড়ায় উৎপাদন সংকটে পড়া দেশের একমাত্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ২৪২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট চালু করা হয়েছে। এতে উৎপাদিত ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এছাড়া কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়ায় উপজেলাগুলোর সঙ্গে নৌ যোগাযোগ বেড়েছে।

এই পরিস্থিতিতে জেলা শহরসহ ১০ উপজেলায় পাহাড়ধসের সতর্কতা জানিয়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে প্রচার চালাচ্ছে স্থানীয় প্রশাসন। জেলায় ৪৪টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কুইক রেসপন্স টিম ও পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুদ রাখার কথা জানিয়েছেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। 

জিয়াউর রহমান/অন্তরা/

ভারী বর্ষণে ও জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:০৫ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১১:১৬ এএম
ভারী বর্ষণে ও জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন
ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার প্রভাবে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে জোয়ারের পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে দ্বীপের বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে উত্তাল বঙ্গোপসাগরের বিশাল ঢেউ উপকূলে আছড়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (৭ জুলাই) টানা তিন দিন ধরে কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিনে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত দমকা হাওয়ায় সাগর আরও উত্তাল হয়ে উঠেছে। মাঝেমধ্যে বাতাসের দিক পরিবর্তন হওয়ায় পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, জোয়ারের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় দ্বীপের নিচু এলাকার অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে অধিকাংশ মানুষ ঘরেই অবস্থান করছেন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। সাগর উত্তাল থাকায় মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। এতে তাদের জীবিকাও ব্যাহত হচ্ছে।
 
সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় বাসিন্দা আবু তালেব জানান, টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও উত্তাল সাগরের কারণে বঙ্গোপসাগরের পানির উচ্চতা আগের তুলনায় আনুমানিক ৪ থেকে ৫ ফুট বেড়েছে। বড় বড় ঢেউ একের পর এক দ্বীপের চারপাশে আছড়ে পড়ছে।

একই সঙ্গে ভারী বৃষ্টির পানিতে দ্বীপের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। অনেক স্থানে হাঁটুসমান পানি জমে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

তিনি আরও জানান, বৈরী আবহাওয়ার কারণে অধিকাংশ বাসিন্দা নিজ নিজ ঘরে অবস্থান করছেন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না।

সাগর উত্তাল থাকায় জেলেরাও মাছ ধরতে যেতে পারছেন না। দীর্ঘ সময় ধরে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকলে দ্বীপের বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সেন্টমাটিন সাভিস ট্রলার সমবায় সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, গত বৃহস্পতিবার থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ট্রলার চলাচল বন্ধ রয়েছে। সতক সংকেত কেটে গেলে পুনরায় ট্রলার চলাচল শুরু হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী জানান, ট্রলার চলাচল বন্ধ রয়েছে। টানা ভারী বৃষ্টির কারণে সেন্টমার্টিনে বঙ্গোপসাগরের পানির উচ্চতা বেড়েছে। বৈরী আবহাওয়া ও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সেন্টমার্টিনের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, দ্বীপে অনেক বাড়িঘর ডুবে গেছে। এছাড়া বৈরী আবহাওয়ার কারনে টেকনাফ-সেন্টমার্টিনে নৌযান চলাচল বন্ধ রয়েছে।  ফলে দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংকট দেখা দিয়েছে।

রিফাত/

বাউফলে উদ্বোধনের আগেই কোটি টাকার সেতুতে ফাটল

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৩১ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১০:৫২ এএম
বাউফলে উদ্বোধনের আগেই কোটি টাকার সেতুতে ফাটল
ছবি: খবরের কাগজ

পটুয়াখালীর বাউফলে পশ্চিম নুরাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুটি উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে। সম্প্রতি সেতুটির অ্যাপ্রোচ সড়কের মাটি ভরাটের কাজ শুরু হলে বিভিন্ন অংশে ফাটল ও ধসের সৃষ্টি হয়।

বাউফল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সূত্রে জানাগেছে, ২০২৩-২৪ অর্থবছরে মোট ১ কোটি ১৬ লাখ ৪৮ হাজার ১৭৯ টাকা ব্যয়ে পশ্চিম নুরাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি আরসিসি গার্ডার ব্রিজের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স রুকাইয়া ট্রেডার্স’। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধিনে নির্মাণাধীন ওই ব্রিজের কাজ ২০২৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও গত তিন বছরেও কাজ সম্পন্ন করতে পারেননি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরে সেতুটির কারণে নুরাইপুর বাজারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সেতুটির মূল অংশের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

সম্প্রতি এ্যাপ্রোচ সড়কে মাটি ভরাটের কাজ শুরু করলে সেতুর বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। পশ্চিম তীরের একাংশ ধস একদিকে হেলে পড়েছে। ফাটল দেখা দিয়েছে উভয় তীরের স্থাপনায়। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে ওই ফাটল ও ধসের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এ ছাড়াও সেতুর উপরের অংশে লোহার রড বেড়িয়ে রয়েছে যা মরিচা ধরে নষ্ট হয়ে আছে।

স্থানীয় বাসিন্দা মনির ব্যাপারী জানান, ব্রিজের সম্পূর্ণ ঢালাই পাথরের হওয়ার কথা থাকলেও নিম্নমানের খোয়া দিয়ে রাতে ঢালাইয়ের কাজ করা হয়েছে। যার ফলে বিভন্ন জায়গায় ফাটল ও ধসের ঘটনা ঘটেছে।

সানু হাওলাদার নামের অপর এক ব্যক্তি বলেন, ’গত ৩-৪ বছর ধরে কাজটি এভাবে পড়ে আছে। পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোগান্তিতে রয়েছেন।’

মেসার্স রুকাইয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী রফিক সিকদার বলেন, বিষয়টি আমি জানি। ভেকু মেশিন দিয়ে রাত-দিন করে মাটি ফেলার কারণে একটু ঝামেলা হচ্ছে তবে আমি দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছি। সাব কন্ট্রাক্টর দিয়ে কাজ করিয়েছি সে জন্য একটু এদিক সেদিক হয়েছে।

কাজ ২০২৫ সালে শেষ হওয়ার কথা এখনও কেন শেষ হয়নি জানতে চাইলে তিনি খবরের কাগজকে বলেন, ’আমার পারিবারিক ঝামেলার কারণে কাজটা কিছুটা আটকে গিয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে দেওয়া হবে।’

এ বিষয়ে বাউফল উপজেলা ত্রাণ ও দুর্যোগের তদারকি কর্মকর্তা (পিআইও) মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমি অবহিত আছি ওখানের রির্টানিং ওয়াল ভেঙে পড়েছে। ওটা ঠিক করে দেওয়াসহ পুরো কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা নির্দেশ দেওয়া হয়েছে ঠিকাদারকে।’

মশিউর মিলন/খাদিজা রুমি/

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ সম্বোধন করে উত্তরপত্র জমা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:২৭ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১০:৪৩ এএম
পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ সম্বোধন করে উত্তরপত্র জমা
ছবি: খবরের কাগজ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর পরীক্ষার উত্তরপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্নের উত্তর সঠিকভাবে না লিখে শিক্ষককে ‘আব্বু’ সম্বোধন করে নম্বর দেওয়ার অনুরোধ জানানো ওই উত্তরপত্রটি এখন আলোচনার কেন্দ্রে।

মঙ্গলবার (৭ জুলাই) পরীক্ষার খাতার ছবিসহ সংশ্লিষ্ট শিক্ষকের দেওয়া একটি ফেসবুক পোস্টে এ তথ্য জানা যায়।

পোস্টে তিনি লেখেন, আমার স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীর উত্তরপত্রের অবস্থা দেখুন। এরপরই সেটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া উত্তরপত্রে দেখা যায়, নির্ধারিত প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে শিক্ষার্থী অসংলগ্ন কিছু বাক্য লিখেছে। পাশাপাশি ভুল বানানে শিক্ষককে ‘আব্বু’ সম্বোধন করে নম্বর দেওয়ার অনুরোধও জানিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর অনেকেই শিক্ষার্থীর ভাষাগত ও মৌলিক শিক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

হাতিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আ ন ম হাসান খবরের কাগজকে বলেন, একটিমাত্র উত্তরপত্রের ভিত্তিতে পুরো শিক্ষাব্যবস্থাকে মূল্যায়ন করা সমীচীন নয়। তবে এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের আরও সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে।

উত্তরপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা শিক্ষক জানান, কাউকে ছোট বা বিব্রত করার উদ্দেশ্যে এটি শেয়ার করা হয়নি। বর্তমান শিক্ষাব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরা এবং শিক্ষার্থীদের শেখার ঘাটতি নিয়ে সচেতনতা তৈরিই ছিল তার উদ্দেশ্য।

হানিফ উদ্দিন/থিওটোনিয়াস/