ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সর্বশেষ
পাহাড় উজাড় ও বিরূপ আবহাওয়ায় সংকটে আলীকদমের মৌচাষিরা ভারী বর্ষণে চবির সব ক্লাস-পরীক্ষা স্থগিত দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বাহুবলে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ২০ মিসরের গোল বাতিলে যা বললেন সাবেক রেফারি মানবপাচার রোধে বাংলাদেশ-ভিয়েতনাম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক ভিএআর সমালোচনায় সাবেক ফুটবলার, কোচ ও বিশ্লেষক পাকিস্তানের কার্গো বিমান নিখোঁজ খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবকের মৃত্যু টুয়েলভ ক্লদিংয়ে চলছে ইনস্ট্যান্ট ভাউচার হুমকিতে সিরিয়া, ম্যাক্রোঁর দামেস্ক সফরকালীন হামলার নেপথ্যে কারা? ইরানে নতুন করে হামলা জরুরি ছিল: ন্যাটোপ্রধান মিসরীয় কোচের ফিফার বর্ণবাদ-বিরোধী অঙ্গভঙ্গি ভারতে পাচারের শিকারদের জন্য বেনাপোলে চালু হলো হাফওয়ে শেল্টার হোম মেসির পেনাল্টি আটকে দেওয়া কে এই গোলরক্ষক? ৮ জুলাই মুদ্রা বাজার: বেড়েছে কানাডিয়ান ডলার, ইন্ডিয়ান রুপির দাম কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে সংঘর্ষ, ব্রাজিল সমর্থক নিহত বিশ্বকাপ বিতর্ক: কে এই ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার? দিনাজপুরে স্বামীর শাবলের আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক মার্কিন-ইরান সংঘাতে আফ্রিকার ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণে পরিবর্তনের হাওয়া পূর্বাচল প্রবাসী পল্লী আবাসন প্রকল্পে শতাধিক গাছের চারা কর্তন, শাস্তি দাবি কাপ্তাই লেকের পানি বৃদ্ধি: বেড়েছে বিদ্যুৎ উৎপাদন রাঙামাটিতে বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত, পাহাড়ধসের শংকা কোয়ার্টার ফাইনালের কার প্রতিপক্ষ কে? আইশোস্পিডকে বর্ণবাদী আচরণের অভিযোগ, তদন্তে ফিফা ভারতে সাজাভোগ শেষে ফেরত আসলেন ১০ বাংলাদেশি ভারী বর্ষণে ও জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মেহেরপুরে চুরি হওয়া প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার

চট্টগ্রামে কাভার্ডভ্যানে মোটরসাইকেলের ধাক্কায় এনসিপি নেতা নিহত

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:০১ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১০:১৮ এএম
চট্টগ্রামে কাভার্ডভ্যানে মোটরসাইকেলের ধাক্কায় এনসিপি নেতা নিহত
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারে বিকল কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রাম মহানগর এনসিপি নেতা ফাইয়াজ তাজরিয়ান (৩০)।

মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার দিকে এই  দুর্ঘটনা ঘটে।

নিহত ফাইয়াজ তাজরিয়ান উপজেলা বিএনপি নেতা আবদুল মালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ফ্লাইওভার দিয়ে মোটরসাইকেলে বহদ্দারহাট থেকে লালখান বাজার যাচ্ছিলেন ফাইয়াজ। এ সময় ফ্লাইওভারের ওপর জিইসি এলাকায় একটি কাভার্ডভ্যান হঠাৎ বিকল হয়ে যায়। পরে দ্রুতগতির মোটরসাইকেলটি কাভার্ডভ্যানে পেছনে ধাক্কা খায়। এতে ফাইয়াজ আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির দপ্তর সম্পাদক রিদুয়ান হ্নদয় খবরের কাগজকে বলেন, রাত ১০টার দিকে ফাইজার খেলা দেখার উদ্দেশ্যে কাজীর দেউড়ি আসার সময় এ ঘটনা ঘটে। 

তিনি আরও বলেন, ফ্লাইওভারগুলোতে বিকল যানবাহন দ্রুত সরিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের উদাসীনতায় এ ঘটনা ঘটেছে। ফাইয়াজের মতো আর কোনো সম্ভাবনাময় প্রাণ যেন উড়ালসড়কে বলি না হয়, সেজন্য ফ্লাইওভারগুলোতে জরুরি রেকার সার্ভিস ও কঠোর ট্রাফিক নজরদারির দাবি জানান তিনি।

আবদুস সাত্তার/থিওটোনিয়াস/

বাহুবলে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ২০

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:৩৪ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১২:৪০ পিএম
বাহুবলে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ২০
ছবিঃখবরের কাগজ

হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী লাকি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে লাকি পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের বাসচালক নিহত হন। এছাড়া লাকি পরিবহনের বাসচালকসহ উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও বাহুবল ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউনিক পরিবহনের বাসচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত চালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি ,চেষ্টা চলছে।

কাজল সরকার/হীরা

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:১৪ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
ছবিঃখবরের কাগজ

খুলনায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে হরিণটানা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মো. শেখ দিদারুল হক (৩০) ও তাপস হোর (৬০)। তাদের বাড়ি পাইকগাছার হরিঢালী এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে সাতক্ষীরাগামী ট্রাক খুলনা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দুইটি ইজিবাইকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একটি ইজিবাইকের চালক ও এক যাত্রী নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, বৃষ্টির মধ্যে পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ট্রাকসহ দুটি ইজিবাইক রাস্তার পাশে উল্টে যায়। এতে ইজিবাইকের এক চালক ও যাত্রী নিহত হন।

মাকসুদ/হীরা

ভারতে পাচারের শিকারদের জন্য বেনাপোলে চালু হলো হাফওয়ে শেল্টার হোম

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:৫৭ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১২:০৯ পিএম
ভারতে পাচারের শিকারদের জন্য বেনাপোলে চালু হলো হাফওয়ে শেল্টার হোম
ছবিঃখবরের কাগজ

ভারতে পাচারের শিকার নারী, পুরুষ ও শিশুদের নিরাপত্তা এবং পুনর্বাসন নিশ্চিত করতে যশোরের বেনাপোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে হাফওয়ে শেল্টার হোম।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে বেনাপোল হোটেলে সান রুফে আয়োজিত হাফওয়ে হোমের এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সরকারের সহযোগিতায়, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (ইউএনওডিসি) পরিচালিত 'গ্লোবাল অ্যাকশন এগেইনেস্ট ট্রাফিকিং ইন পারসন্স অ্যান্ড স্মাগলিং অব মাইগ্রেন্টস' প্রকল্পের আওতায় এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। মাঠপর্যায়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা রাইটস যশোর।

অনুষ্ঠানে জানানো হয়, মানবপাচারের শিকার ব্যক্তি এবং ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য জেন্ডার-সংবেদনশীল ও প্রতিবন্ধী-বান্ধব সুরক্ষা সেবা নিশ্চিত করাই এই হাফওয়ে হোমের মূল লক্ষ্য। পাশাপাশি তাদের শারীরিক, মানসিক ও সামাজিক পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এখানে ভুক্তভোগীদের প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসন, নিরাপদ আশ্রয়, খাবার, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, প্রাথমিক চিকিৎসা, আইনি সহায়তা এবং মনস্তাত্ত্বিক কাউন্সেলিং সেবা দেওয়া হবে।

বেনাপোলের ভবেরবেড় এলাকায় স্থাপিত এই শেল্টার হোমটিতে একসঙ্গে ৩০ জনের থাকার ব্যবস্থা রয়েছে। সাধারণত ভুক্তভোগীদের প্রয়োজন অনুযায়ী দুই থেকে সাত দিন পর্যন্ত এখানে রাখা হবে। কেন্দ্রটি পরিচালনার জন্য একজন হোম ম্যানেজার, একজন হোম মাদার, দুজন মনস্তাত্ত্বিক কাউন্সেলরসহ ৯ সদস্যের একটি দক্ষ টিম নিয়োজিত রয়েছে।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য দেন সংস্থাটির প্রোগ্রাম ডিরেক্টর প্রদীপ দত্ত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনওডিসির দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়ের ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর তাসনীম বিনতে করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌর প্রশাসক ফজলে ওয়াহিদ, প্রেসক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ মহসিন মিলন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন।

এ সময় হাফওয়ে হোমের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন রাইটস যশোরের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর এস এম আজহারুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

নজরুল/হীরা

দিনাজপুরে স্বামীর শাবলের আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:৩৯ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১১:৫৫ এএম
দিনাজপুরে স্বামীর শাবলের আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক
ছবিঃ নিহত স্ত্রীর বাড়ির আশেপাশের চিত্র

দিনাজপুরের ফুলবাড়িতে পারিবারিক কলহে স্বামীর খুন্তির (লোহার শাবল) আঘাতে স্ত্রী কুলসুম আক্তার মিমি (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়।

মঙ্গলবার (৭ জুলাই) রাত তিনটায় ফুলবাড়ী পৌরসভার স্বজনপুকুর (রুন্দিপাড়া) এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মানিক হোসেন (৩৫)-কে আটক করেছে পুলিশ।

নিহত মিমি ওই এলাকার মৃত আব্দুল কাশেমের মেয়ে। অভিযুক্ত মানিক হোসেন ফুলবাড়ী পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামের মৃত মতিনের ছেলে। বিয়ের পর থেকেই তিনি স্ত্রীর বাবার বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দাম্পত্য জীবনে তাদের তিনটি ছেলে সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে মানিক হোসেন কোনো পেশায় নিয়োজিত না থাকায় সংসার পরিচালনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত।

ঘটনার দিন রাতে মিমি স্বামীকে অন্য কক্ষে গিয়ে ঘুমানোর কথা বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মানিক হোসেন স্ত্রীকে হত্যার হুমকি দিয়ে ঘরে থাকা একটি শাবল দিয়ে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। পরে শাবলের পেছনের অংশ দিয়ে বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মিমির মৃত্যু হয়।

মায়ের চিৎকারে তিন সন্তান ও আশপাশের লোকজন ছুটে এসে মানিক হোসেনকে আটক করে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় নিহতের মা মেহেরুন নেছা বাদী হয়ে ফুলবাড়ী থানায় মানিক হোসেনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

নিহতের বড় ছেলে আল-আমিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের চোখের সামনেই আমার মাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই, হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চাই।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর  মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হয়। গ্রেপ্তার  স্বামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

সুলতান/হীরা

রাঙামাটিতে বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত, পাহাড়ধসের শংকা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:২৯ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১১:৪০ এএম
রাঙামাটিতে বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত, পাহাড়ধসের শংকা
ছবি: খবরের কাগজ

রাঙামাটিতে বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড়ধসের শংকায় ঝুঁকিতে থাকা জেলার সদর, কাউখালী ও কাপ্তাই উপজেলায় চারটি আশ্রয়কেন্দ্র ২১০ জন আশ্রয় নিয়েছেন। নিরাপত্তা শংকায় আজকের এইচএসসি ও আলীম পরীক্ষা বাতিল, প্রাথমিক বিদ্যালয় বন্ধ এবং সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার (৮ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে গতকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় ২০৯ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। 

এদিকে বৃষ্টিপাতে কাপ্তাই হ্রদে পানি বাড়ায় উৎপাদন সংকটে পড়া দেশের একমাত্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ২৪২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট চালু করা হয়েছে। এতে উৎপাদিত ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এছাড়া কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়ায় উপজেলাগুলোর সঙ্গে নৌ যোগাযোগ বেড়েছে।

এই পরিস্থিতিতে জেলা শহরসহ ১০ উপজেলায় পাহাড়ধসের সতর্কতা জানিয়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে প্রচার চালাচ্ছে স্থানীয় প্রশাসন। জেলায় ৪৪টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কুইক রেসপন্স টিম ও পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুদ রাখার কথা জানিয়েছেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। 

জিয়াউর রহমান/অন্তরা/