ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সর্বশেষ
টানা ভারী বর্ষণ, জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন মেহেরপুরে চুরি হওয়া প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ঈশ্বরগঞ্জের আলমগীর কবির ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ৬০ মিলিয়ন ইউরো অর্থায়ন পেল ব্র্যাক ব্যাংক ভেবেছিলাম আমিই দলকে ডুবালাম: মেসি দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস বেরোবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অর্থ মন্ত্রনালয় ও যমুনা ব্যাংকের যৌথ আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন বাউফলে উদ্বোধনের আগেই কোটি টাকার সেতুতে ফাটল নবিজির বিছানায়, মৃত্যুর মুখোমুখি পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ সম্বোধন করে উত্তরপত্র জমা বৃষ্টিতে দুর্ভোগ, চার দিন বন্ধ হাতিয়ার ফেরি চলাচল ফটিকছড়িতে ভারী বর্ষণে বন্যা ও পাহাড়ধসের শঙ্কা, প্রশাসনের সতর্কতা প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গানের সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে মেসিদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব চট্টগ্রাম বোর্ডের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত চট্টগ্রামে কাভার্ডভ্যানে মোটরসাইকেলের ধাক্কায় এনসিপি নেতা নিহত ভোলাহাটে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বরগুনায় সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎহীন ৬৭ হাজার গ্রাহক রাঙামাটিতে ভারী বর্ষণে সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা বরিশালে মাছের এলাকায় মাছের দাম চড়া রুদ্ধশ্বাস জয়ে আর্জেন্টিনা, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস সঠিক সময়ে বদলি খেলোয়াড় নামানোই ছিল সুইজারল্যান্ডের জয়ের মূল চাবিকাঠি চাঁদপুরে নেই নজরুলের স্মৃতিচিহ্ন ইরানে শক্তিশালী বিমান হামলা যুক্তরাষ্ট্রের, যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ খামেনির শোকের মাঝে নতুন করে যুদ্ধের শঙ্কা ডুবিসায়বর হাট প্রাথমিক বিদ্যালয়: আবর্জনার কারণে কমছে শিক্ষার্থী আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল, অক্টোবরে শুরু ইউপি নির্বাচন: ডা. জাহেদ বড় মূলধনি শেয়ারে পতন, কমেছে সূচক ও লেনদেন

বরিশালে মাছের এলাকায় মাছের দাম চড়া

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৯:৪৯ এএম
বরিশালে মাছের এলাকায় মাছের দাম চড়া
ছবি: সংগৃহীত

মাছের বাজারে ঢুকেই এ দোকান ও দোকান ঘুরে বেশির ভাগ মানুষই বাজার থেকে বেরিয়ে যাচ্ছেন। এমনকি কম দামের চাষের তেলাপিয়া কিংবা পাঙাশ মাছও অনেকেই কিনতে পারছেন না। অনেককেই খালি ব্যাগ নিয়ে বাজার থেকে ফিরতে হচ্ছে।

মঙ্গলবার (৭ জুলাই) বরিশাল নগরীর পোর্ট রোড পাইকারি মাছের বাজারসহ নগরীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। বরিশালের বাজারে চাষের মাছের দাম বেড়ে যাওয়ার এমন চিত্র এখন নিত্যদিনের। সংসারের খরচ সামলাতে গিয়ে সাধারণ মানুষকে হিমশিম খেতে হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, বাজারে প্রায় সব ধরনের মাছের দাম আগের তুলনায় বেড়েছে। আকারভেদে রুই মাছ প্রতি কেজি ২৫০ থেকে ৫০০ টাকা, কাতলা ২২০ থেকে ৫৫০ টাকা, চিংড়ি ৮৫০ থেকে ১ হাজার ৩০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, টেংরা ৫০০ থেকে ৭০০ টাকা এবং টাকি ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামের মাছের মধ্যে তেলাপিয়া প্রতি কেজি ২২০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ১২০ থেকে ৩০০ টাকা এবং চাষের কৈ মাছ ২৫০ থেকে সাড়ে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি সামুদ্রিক মাছের দামও বেড়েছে।

পোর্ট রোড মাছের বাজারে আসা রফিকুল হাসান বলেন, ‘কিছুদিন আগেও যে চিংড়ি মাছ ৫৫০ থেকে ৬০০ টাকায় কিনেছি, এখন সেটির দাম ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। অন্য মাছের দামও বেড়েছে। তাই পছন্দের মাছ না কিনে তেলাপিয়া মাছ নিয়েই বাড়ি ফিরছি।’

সাইফুল ইসলাম নামে একজন বলেন, ‘এখন সাধারণ মানুষের পক্ষে ভালো কোনো মাছ কেনা সম্ভব নয়। ইলিশ তো রীতিমতো স্বপ্ন। আগে এক হাজার টাকা নিয়ে বাজারে এলে মাছ-সবজি দুটোই কেনা যেত। এখন ওই টাকায় এক ধরনের ভালো মাছই কেনা যায় না। এমনকি গরিবের আমিষখ্যাত চাষের তেলাপিয়া, পাঙাশ এবং কৈ মাছও নাগালের বাইরে। তাই সাধ্যের মধ্যে সমন্বয় করে চলাও অনেক কষ্ট হয়ে যাচ্ছে।’

তবে কিছুটা স্বস্তি রয়েছে সবজির বাজারে। বহুমুখী সিটি মার্কেটের পাইকারি বাজারে কাঁচা মরিচ ২৫ থেকে ৩০ টাকা, শসা ১২ টাকা, বেগুন ৬০ থেকে ৬৫ টাকা, করলা ২০ থেকে ৩০ টাকা, পেঁপে ১৫ থেকে ২০ টাকা, লাউ প্রতি পিস ২০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা, ভারতীয় টমেটো ৭০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা ১০ টাকা, ঝিঙা ১৫ থেকে ২০ টাকা, ঢ্যাঁড়স ১৫ টাকা এবং লেবু প্রতি হালি পাঁচ টাকায় বিক্রি হচ্ছে।

তবে সেই স্বস্তি পুরোপুরি পৌঁছাচ্ছে না খুচরা বাজারে। সেখানে একই সবজি দ্বিগুণের বেশি দামে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকা, শসা ৩০ টাকা, বেগুন ৮০ থেকে ৯০ টাকা, করলা ৫০ টাকা, পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, লাউ ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, ভারতীয় টমেটো ৯০ থেকে ১০০ টাকা, চিচিঙ্গা ২০ টাকা, ঝিঙা ২৫ থেকে ৩৫ টাকা, ঢ্যাঁড়স ৩০ টাকা, পটোল ২০ টাকা এবং লেবু প্রতি হালি ১২ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে।

কমেনি মুরগি ও মাংসের দামও। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৬০ টাকা, সোনালি মুরগি ২৭০ থেকে ২৮০ টাকা এবং লেয়ার মুরগি ২৯০ থেকে ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

টানা ভারী বর্ষণ, জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:০৫ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১১:০৬ এএম
টানা ভারী বর্ষণ, জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন
ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার প্রভাবে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে জোয়ারের পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে দ্বীপের বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে উত্তাল বঙ্গোপসাগরের বিশাল ঢেউ উপকূলে আছড়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (৭ জুলাই) নিয়ে টানা তিন দিন ধরে কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিনে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত দমকা হাওয়ায় সাগর আরও উত্তাল হয়ে উঠেছে। মাঝেমধ্যে বাতাসের দিক পরিবর্তন হওয়ায় পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, জোয়ারের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় দ্বীপের নিচু এলাকার অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে অধিকাংশ মানুষ ঘরেই অবস্থান করছেন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। সাগর উত্তাল থাকায় মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। এতে তাদের জীবিকাও ব্যাহত হচ্ছে।
 
সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় বাসিন্দা আবু তালেব জানান, টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও উত্তাল সাগরের কারণে বঙ্গোপসাগরের পানির উচ্চতা আগের তুলনায় আনুমানিক ৪ থেকে ৫ ফুট বেড়েছে। বড় বড় ঢেউ একের পর এক দ্বীপের চারপাশে আছড়ে পড়ছে।

একই সঙ্গে ভারী বৃষ্টির পানিতে দ্বীপের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। অনেক স্থানে হাঁটুসমান পানি জমে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

তিনি আরও জানান, বৈরী আবহাওয়ার কারণে অধিকাংশ বাসিন্দা নিজ নিজ ঘরে অবস্থান করছেন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না।

সাগর উত্তাল থাকায় জেলেরাও মাছ ধরতে যেতে পারছেন না। দীর্ঘ সময় ধরে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকলে দ্বীপের বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সেন্টমাটিন সাভিস ট্রলার সমবায় সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, গত বৃহস্পতিবার থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ট্রলার চলাচল বন্ধ রয়েছে। সতক সংকেত কেটে গেলে পুনরায় ট্রলার চলাচল শুরু হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী জানান, ট্রলার চলাচল বন্ধ রয়েছে। টানা ভারী বৃষ্টির কারণে সেন্টমার্টিনে বঙ্গোপসাগরের পানির উচ্চতা বেড়েছে। বৈরী আবহাওয়া ও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সেন্টমার্টিনের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, দ্বীপে অনেক বাড়িঘর ডুবে গেছে। এছাড়া বৈরী আবহাওয়ার কারনে টেকনাফ-সেন্টমার্টিনে নৌযান চলাচল বন্ধ রয়েছে।  ফলে দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংকট দেখা দিয়েছে।

রিফাত/

মেহেরপুরে চুরি হওয়া প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৫৮ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১১:০৬ এএম
মেহেরপুরে চুরি হওয়া প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার
ছবিঃখবরের কাগজ

মেহেরপুরের গাংনী উপজেলার মুন্দা গ্রামে চুরির ভয়ে মাটির নিচে পুঁতে রাখা প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালংকার চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ৬ জুলাই মামলা করা হয়। মামলার বাদী মুন্দা মাঝের গ্রামের বাসিন্দা মোছা. নার্গিস বানু (৪৬)।

জানা যায়, প্রবাসী ছেলে মো. শাহীনের নির্মাণাধীন বাড়িতে টাইলসের কাজ চলছিল। বাড়ির বাইরে শ্রমিক থাকায় নিজের ও দুই মেয়ের ব্যবহৃত প্রায় ১১ ভরি ১৪ আনা ওজনের স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ২৯ লাখ ৬ হাজার ২৫০ টাকা , একটি প্লাস্টিকের পাত্রে রেখে পলিথিনে মোড়িয়ে বাড়ির উঠানের দরজার সিঁড়ির পাশে মাটির নিচে লুকিয়ে রাখেন তিনি।

গত ৫ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে টাইলস মিস্ত্রিরা চলে যাওয়ার পর মাটি খোঁড়া দেখতে পেয়ে সেখানে রাখা স্বর্ণালংকার আর খুঁজে পাননি। পরে বিষয়টি কুয়েতপ্রবাসী ছেলে শাহীনকে জানালে তিনি বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখেন টাইলসের কাজ করা দুই মিস্ত্রি মাটি খুঁড়ে স্বর্ণালংকার উদ্ধার করে নিজেদের মধ্যে কথা বলে সেগুলো নিয়ে বাড়ির পেছনের দিকে চলে যায়।

সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয়রা অভিযুক্ত দুই মিস্ত্রি মোমিন খান (৩৬) ,আলাল (২২) শনাক্ত করেন।

পরে গাংনী থানা ও বামন্দী পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে মো. আলালকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়ার কুমারখালী ও ঝিনাইদহের কালীগঞ্জ থানার কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মোমিন খানের শ্বশুরবাড়ি থেকে চুরি যাওয়া ২টি নেকলেস, ৩ জোড়া কানের দুল, ১টি বেসলেট, ৩টি চেইন, ১টি লকেট, ৭টি বালা ও ১টি বেঙ্গল বালা উদ্ধার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, পলাতক অপর আসামিকে গ্রেপ্তার এবং অবশিষ্ট স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

তারেক/হীরা/

বাউফলে উদ্বোধনের আগেই কোটি টাকার সেতুতে ফাটল

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৩১ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১০:৫২ এএম
বাউফলে উদ্বোধনের আগেই কোটি টাকার সেতুতে ফাটল
ছবি: খবরের কাগজ

পটুয়াখালীর বাউফলে পশ্চিম নুরাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুটি উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে। সম্প্রতি সেতুটির অ্যাপ্রোচ সড়কের মাটি ভরাটের কাজ শুরু হলে বিভিন্ন অংশে ফাটল ও ধসের সৃষ্টি হয়।

বাউফল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সূত্রে জানাগেছে, ২০২৩-২৪ অর্থবছরে মোট ১ কোটি ১৬ লাখ ৪৮ হাজার ১৭৯ টাকা ব্যয়ে পশ্চিম নুরাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি আরসিসি গার্ডার ব্রিজের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স রুকাইয়া ট্রেডার্স’। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধিনে নির্মাণাধীন ওই ব্রিজের কাজ ২০২৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও গত তিন বছরেও কাজ সম্পন্ন করতে পারেননি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরে সেতুটির কারণে নুরাইপুর বাজারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সেতুটির মূল অংশের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

সম্প্রতি এ্যাপ্রোচ সড়কে মাটি ভরাটের কাজ শুরু করলে সেতুর বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। পশ্চিম তীরের একাংশ ধস একদিকে হেলে পড়েছে। ফাটল দেখা দিয়েছে উভয় তীরের স্থাপনায়। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে ওই ফাটল ও ধসের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এ ছাড়াও সেতুর উপরের অংশে লোহার রড বেড়িয়ে রয়েছে যা মরিচা ধরে নষ্ট হয়ে আছে।

স্থানীয় বাসিন্দা মনির ব্যাপারী জানান, ব্রিজের সম্পূর্ণ ঢালাই পাথরের হওয়ার কথা থাকলেও নিম্নমানের খোয়া দিয়ে রাতে ঢালাইয়ের কাজ করা হয়েছে। যার ফলে বিভন্ন জায়গায় ফাটল ও ধসের ঘটনা ঘটেছে।

সানু হাওলাদার নামের অপর এক ব্যক্তি বলেন, ’গত ৩-৪ বছর ধরে কাজটি এভাবে পড়ে আছে। পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোগান্তিতে রয়েছেন।’

মেসার্স রুকাইয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী রফিক সিকদার বলেন, বিষয়টি আমি জানি। ভেকু মেশিন দিয়ে রাত-দিন করে মাটি ফেলার কারণে একটু ঝামেলা হচ্ছে তবে আমি দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছি। সাব কন্ট্রাক্টর দিয়ে কাজ করিয়েছি সে জন্য একটু এদিক সেদিক হয়েছে।

কাজ ২০২৫ সালে শেষ হওয়ার কথা এখনও কেন শেষ হয়নি জানতে চাইলে তিনি খবরের কাগজকে বলেন, ’আমার পারিবারিক ঝামেলার কারণে কাজটা কিছুটা আটকে গিয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে দেওয়া হবে।’

এ বিষয়ে বাউফল উপজেলা ত্রাণ ও দুর্যোগের তদারকি কর্মকর্তা (পিআইও) মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমি অবহিত আছি ওখানের রির্টানিং ওয়াল ভেঙে পড়েছে। ওটা ঠিক করে দেওয়াসহ পুরো কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা নির্দেশ দেওয়া হয়েছে ঠিকাদারকে।’

মশিউর মিলন/খাদিজা রুমি/

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ সম্বোধন করে উত্তরপত্র জমা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:২৭ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১০:৪৩ এএম
পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ সম্বোধন করে উত্তরপত্র জমা
ছবি: খবরের কাগজ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর পরীক্ষার উত্তরপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্নের উত্তর সঠিকভাবে না লিখে শিক্ষককে ‘আব্বু’ সম্বোধন করে নম্বর দেওয়ার অনুরোধ জানানো ওই উত্তরপত্রটি এখন আলোচনার কেন্দ্রে।

মঙ্গলবার (৭ জুলাই) পরীক্ষার খাতার ছবিসহ সংশ্লিষ্ট শিক্ষকের দেওয়া একটি ফেসবুক পোস্টে এ তথ্য জানা যায়।

পোস্টে তিনি লেখেন, আমার স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীর উত্তরপত্রের অবস্থা দেখুন। এরপরই সেটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া উত্তরপত্রে দেখা যায়, নির্ধারিত প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে শিক্ষার্থী অসংলগ্ন কিছু বাক্য লিখেছে। পাশাপাশি ভুল বানানে শিক্ষককে ‘আব্বু’ সম্বোধন করে নম্বর দেওয়ার অনুরোধও জানিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর অনেকেই শিক্ষার্থীর ভাষাগত ও মৌলিক শিক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

হাতিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আ ন ম হাসান খবরের কাগজকে বলেন, একটিমাত্র উত্তরপত্রের ভিত্তিতে পুরো শিক্ষাব্যবস্থাকে মূল্যায়ন করা সমীচীন নয়। তবে এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের আরও সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে।

উত্তরপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা শিক্ষক জানান, কাউকে ছোট বা বিব্রত করার উদ্দেশ্যে এটি শেয়ার করা হয়নি। বর্তমান শিক্ষাব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরা এবং শিক্ষার্থীদের শেখার ঘাটতি নিয়ে সচেতনতা তৈরিই ছিল তার উদ্দেশ্য।

হানিফ উদ্দিন/থিওটোনিয়াস/

বৃষ্টিতে দুর্ভোগ, চার দিন বন্ধ হাতিয়ার ফেরি চলাচল

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:২৪ এএম
বৃষ্টিতে দুর্ভোগ, চার দিন বন্ধ হাতিয়ার ফেরি চলাচল
ছবি: খবরের কাগজ

নোয়াখালীতে টানা ভারী বর্ষণে জনজীবনে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। অন্যদিকে নদী উত্তাল থাকায় দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে গত চার দিন ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দুই পাড়ে পণ্যবাহী শত শত যানবাহন আটকা পড়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খবরের কাগজকে বলেন, সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, বৈরী আবহাওয়া আসামি তিন-চারদিন অব্যাহত থাকতে পারে। জেলার নদী উপকূলীয় এলাকাগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বজায় রাখতে বলা হয়েছে।

এদিকে বৈরী আবহাওয়ায় জেলার মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ করে দেয় প্রশাসন। এতে দ্বীপের সাত লাখ লোক বন্দি হয়ে পড়ে। তবে বর্তমানে সীমিতভাবে সি-ট্রাক ও ট্রলার চলাচল করলেও গত চার দিন পরিবহন পারাপারের ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে পণ্যবাহী যানবাহ আটকে চরম দুর্যোগের সৃষ্টি হয়েছে। 

চেয়ারম্যান ঘাটে আটকে থাকা ট্রাক শ্রমিক আবদুল লতিফ খবরের কাগজকে বলেন, গত চার দিন ফেরি বন্ধ থাকায় হাতিয়ার চেয়ারম্যান ঘাট ও ওপারে নলচিরা ঘাটে শত শত পণ্যবাহী যান বাহন আটকা পড়েছে। এতে কাঁচা মালামাল নষ্ট হয়ে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন।

মো. আবু নোমান নামে এক ট্রাক শ্রমিক খবরের কাগজকে বলেন, চেয়ারম্যান ঘাট এলাকায় থাকার কোনো সুব্যবস্থা নাই। এতে ঘুমে এবং পানিনিষ্কাশনে ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছে যানবাহনে চালক ও সহকারীরা।

হাতিয়া উপকূলীয় নৌবন্দরের সহকারী পরিচালক মাসুম বিল্লাহ খবরের কাগজকে জানান, লঘুচাপের প্রভাবে নদী অতিরিক্ত উত্তাল রয়েছ এবং জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে ফেরির পন্টুন ডুবে গেছে। যাত্রীদের নিরাপত্তা ও জানমালের সুরক্ষার স্বার্থেই ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলেই অগ্রাধিকার ভিত্তিতে পণ্যবাহী গাড়িগুলো পারাপারের ব্যবস্থা করা হবে।

এদিকে টানা বৃষ্টিতে জেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে আমান বীজতলা বপনে চরম বিপাকে পড়েছে প্রান্তিক কৃষকরা। এমন অবস্থা বিরাজমান থাকলে বীজতলা নষ্ট হয়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

কবিরহাট উপজেলার কৃষক আবদুল মতিন বলেন, এ উপজেলার মরার উপর খাঁড়ার ঘা নোয়াখালী খালে রিকশাওয়ালার দোকান এলাকায় দেওয়া বাঁধ। এ বাঁধ অপসারণ না করলে অল্প বৃষ্টিতে পুরো জেলা আবারও জলমগ্ন হয়ে বন্যা দেখা দিবে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল বলেন, জেলাবাসীকে জলমগ্ন পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে বৈরী আবহাওয়ার মধ্যে ঝুঁকি নিয়ে বামনী নদীতে ক্লাজার বাঁধ দেওয়া হয়েছে। এ মাসের মধ্যেই নবনির্মিত বামনী রেগুলেটর খুলে দিয়ে রিকশাওয়ালার দোকানের বাঁধ অপসারণ করা হবে।

মজনু/রিফাত/