ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সর্বশেষ
টানা ভারী বর্ষণ, জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন মেহেরপুরে চুরি হওয়া প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ঈশ্বরগঞ্জের আলমগীর কবির ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ৬০ মিলিয়ন ইউরো অর্থায়ন পেল ব্র্যাক ব্যাংক ভেবেছিলাম আমিই দলকে ডুবালাম: মেসি দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস বেরোবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অর্থ মন্ত্রনালয় ও যমুনা ব্যাংকের যৌথ আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন বাউফলে উদ্বোধনের আগেই কোটি টাকার সেতুতে ফাটল নবিজির বিছানায়, মৃত্যুর মুখোমুখি পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ সম্বোধন করে উত্তরপত্র জমা বৃষ্টিতে দুর্ভোগ, চার দিন বন্ধ হাতিয়ার ফেরি চলাচল ফটিকছড়িতে ভারী বর্ষণে বন্যা ও পাহাড়ধসের শঙ্কা, প্রশাসনের সতর্কতা প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গানের সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে মেসিদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব চট্টগ্রাম বোর্ডের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত চট্টগ্রামে কাভার্ডভ্যানে মোটরসাইকেলের ধাক্কায় এনসিপি নেতা নিহত ভোলাহাটে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বরগুনায় সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎহীন ৬৭ হাজার গ্রাহক রাঙামাটিতে ভারী বর্ষণে সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা বরিশালে মাছের এলাকায় মাছের দাম চড়া রুদ্ধশ্বাস জয়ে আর্জেন্টিনা, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস সঠিক সময়ে বদলি খেলোয়াড় নামানোই ছিল সুইজারল্যান্ডের জয়ের মূল চাবিকাঠি চাঁদপুরে নেই নজরুলের স্মৃতিচিহ্ন ইরানে শক্তিশালী বিমান হামলা যুক্তরাষ্ট্রের, যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ খামেনির শোকের মাঝে নতুন করে যুদ্ধের শঙ্কা ডুবিসায়বর হাট প্রাথমিক বিদ্যালয়: আবর্জনার কারণে কমছে শিক্ষার্থী আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল, অক্টোবরে শুরু ইউপি নির্বাচন: ডা. জাহেদ বড় মূলধনি শেয়ারে পতন, কমেছে সূচক ও লেনদেন

মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:০৮ এএম
মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব
ছবি: সংগৃহীত

মানব পাচারের শিকার ব্যক্তিদের জন্য টেকসই জীবিকা এবং আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ সম্প্রসারণে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে অংশীদারিত্ব করেছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক। সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় পরিচালিত উইনরকের ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় এ উদ্যোগের মাধ্যমে মানব পাচারের শিকার ব্যক্তিরা ‘বাংলালিংক পাওয়ার’ অ্যাপ ব্যবহার করে ডিজিটাল রিচার্জসহ বিভিন্ন সেবা প্রদান করে আয় করার সুযোগ পাবেন। 

এ অংশীদারিত্বের আওতায় অংশগ্রহণকারীরা মোবাইল রিচার্জসহ বিভিন্ন ডিজিটাল সেবার মাধ্যমে উপার্জনের পাশাপাশি নিরাপদ ও দায়িত্বশীলভাবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয় দক্ষতাও অর্জন করবেন। উদ্যোগটি বাস্তবায়নে সম্প্রতি রাজধানী ঢাকায় বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বাংলালিংকের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিরেক্টর মো. মেহেদী হাসান এবং উইনরক ইন্টারন্যাশনালের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও ‘আশ্বাস’ প্রকল্পের প্রকল্প পরিচালক দীপ্তা রক্ষিত।

চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে মো. মেহেদী হাসান বলেন, ‘উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে ‘বাংলালিংক পাওয়ার’ মানব পাচারের শিকার ব্যক্তিদের জন্য ডিজিটাল ও আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই আয়ের সুযোগ তৈরি করবে।’

বাংলালিংক পাওয়ার ডিজিটাল অপারেটরটির একটি সামাজিক পরিবেশনা (সোশ্যাল ডিস্ট্রিবিউশন) প্ল্যাটফর্ম, যার মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করে মোবাইল রিচার্জ বিক্রি করে আয় করা যায়। কোনো প্রাথমিক বিনিয়োগ ছাড়াই তরুণ, নারী, মানব পাচারের শিকার ব্যক্তি এবং ক্ষুদ্র উদ্যোক্তারা এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আয় করতে পারেন। 

উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে এ অংশীদারিত্বের মাধ্যমে মানব পাচারের শিকার ব্যক্তিদের আর্থিকভাবে ক্ষমতায়নের পাশাপাশি বাংলালিংক পাওয়ারের নেটওয়ার্ক আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তারা আত্মবিশ্বাসের সঙ্গে প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন এবং নিজ নিজ কমিউনিটির অন্যদেরও এর আওতায় নিয়ে আসতে পারবেন।

প্ল্যাটফর্মটিতে সহজ নিবন্ধন প্রক্রিয়া, ডিজিটাল কেওয়াইসি যাচাই, তাৎক্ষণিক কমিশনের হিসাব দেখার সুবিধা এবং স্বচ্ছ পুরস্কার ব্যবস্থাপনা রয়েছে, যা ব্যবহারকারীদের সহজেই এতে যুক্ত হয়ে তাদের আয়ের হিসাব পরিচালনায় সহায়তা করবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এবং উইনরক ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম অফিসার মাসনুন হক।

এ উদ্যোগ সম্পর্কে তাইমুর রহমান বলেন, ‘মানব পাচারের শিকার ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করছে উইনরক। তাদের এ মহতী উদ্যোগের অংশ হতে পেরে বাংলালিংক গর্বিত। একই সঙ্গে এই অংশীদারিত্ব সমাজের সব নারীর ডিজিটাল ও অর্থনৈতিক অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে জিএসএমএ (গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন)-এর ‘কানেক্টেড উইমেন’ উদ্যোগের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।’ 

উইনরক ইন্টারন্যাশনালের বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও ‘আশ্বাস’ প্রকল্পের পরিচালক দীপ্তা রক্ষিত বলেন, ‘টেকসই জীবিকার সুযোগ তৈরিতে ডিজিটাল দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মানব পাচারের শিকার ব্যক্তিদের মতো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য। বাংলালিংকের সঙ্গে এ অংশীদারিত্বের মাধ্যমে আশ্বাস প্রকল্পের আওতায় বাংলাদেশের মানব পাচারপ্রবণ ১০টি জেলার নারী ও পুরুষকে প্রায়োগিক ডিজিটাল দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে। এ ধরনের হাতে-কলমে শেখানো দক্ষতা তাদের প্রযুক্তি ব্যবহারে আত্মবিশ্বাসী করে তুলবে এবং অর্থনৈতিকভাবে আরও সক্ষম হতে সহায়তা করবে।’

প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং এ ধরনের অংশীদারিত্বকে কাজে লাগিয়ে সবার জন্য উপার্জন ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করতে কাজ করছে বাংলালিংক। ডিজিটাল অন্তর্ভুক্তি সম্প্রসারণে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিরই অংশ এই উদ্যোগ।

বিজ্ঞপ্তি/

ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ৬০ মিলিয়ন ইউরো অর্থায়ন পেল ব্র্যাক ব্যাংক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৫৪ এএম
ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ৬০ মিলিয়ন ইউরো অর্থায়ন পেল ব্র্যাক ব্যাংক
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)-এর কাছ থেকে ৬০ মিলিয়ন ইউরোর দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা পেয়েছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশের কোনো বাণিজ্যিক ব্যাংকের জন্য কোনো আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান থেকে পাওয়া এটিই এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা।

ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে সংগ্রহকৃত এই ১২ বছর মেয়াদি ফান্ড দেশের গ্রিন ট্রানজিশন বা পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধি করা হবে। এটি দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর টেকসই বিনিয়োগ আরও দ্রুত বাস্তবায়ন করবে, যা বাংলাদেশের পরিবেশবান্ধব অর্থনীতিতে উত্তরণ ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই তহবিলটি মূলত দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সার্কুলার ইকোনমি, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি সাশ্রয় এবং বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে বিনিয়োগ করতে সাহায্য করবে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম রপ্তানি খাত হিসেবে এই দীর্ঘমেয়াদি অর্থায়নের ফলে তৈরি পোশাক শিল্প আরও পরিবেশবান্ধব, সম্পদ-সাশ্রয়ী ও টেকসই উৎপাদন ব্যবস্থায় রূপান্তরের সুযোগ পাবে।

মোট তহবিলের মধ্যে ৪০ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে ২,৫০০টিরও বেশি ক্ষুদ্র উদ্যোগে। এই অর্থ দিয়ে আধুনিক যন্ত্রপাতি কেনা, বর্জ্য হ্রাস, পরিবেশবান্ধব ও টেকসই নানা উদ্যোগ নেওয়া হবে, যার পুরোটাই জলবায়ু রক্ষা ও পরিবেশের উন্নয়নে অবদান রাখবে। এর আওতায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা, পরিবেশবান্ধব ভবন, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, বৈদ্যুতিক দুই ও তিন চাকার যানবাহন, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা, পরিবেশবান্ধব রান্নার চুলা ও গৃহস্থালির পানি ফিল্টার প্রযুক্তিসহ ইত্যাদি খাতে বিনিয়োগ করা হবে।

অবশিষ্ট ২০ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে আরও বড় আকারের প্রজেক্টে। এর লক্ষ্য হলো তৈরি পোশাক ও টেক্সটাইলসহ বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পগুলোতে টেকসই ও সার্কুলার উৎপাদন প্রক্রিয়াকে আরও গতিশীল করা।

ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানিতে বর্তমানে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং দেশের মোট রপ্তানির প্রায় ৮৫% আসে এই পোশাক খাত থেকে। বর্তমানে ইউরোপের বাজারে পরিবেশবান্ধব ও স্বচ্ছ সাপ্লাই চেইনের চাহিদা ক্রমাগত বাড়ছে। তাই বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে স্থানীয় উৎপাদকদের জন্য এমন দীর্ঘমেয়াদি গ্রিন ফাইন্যান্স বা পরিবেশবান্ধব অর্থায়ন অত্যন্ত জরুরি। এই তহবিলটি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক টেকসই মানদণ্ড পূরণে সহায়তা করবে, যা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

এই অর্থায়নের বিষয়ে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জেলসোমিনা ভিলিওত্তি বলেন, ‘কীভাবে ইউরোপীয় অর্থায়ন একটি আরও বেশি পরিবেশবান্ধব, টেকসই এবং প্রতিযোগিতাপূর্ণ সাপ্লাই চেইন তৈরি করতে সাহায্য করতে পারে— এই চুক্তিটি তার-ই প্রমাণ। আর্থিক অন্তর্ভুক্তির জন্য বিশ্বজুড়ে সুপরিচিত প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব উৎপাদন, সার্কুলার সল্যুশন এবং জ্বালানি সাশ্রয়ী উদ্যোগে বিনিয়োগ করতে সাহায্য করছি। একই সাথে এটি টেকসই বাণিজ্য ও জলবায়ু রক্ষায় ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তর অঙ্গীকারকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।’

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘ব্র্যাক ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিয়ে আসছে, যারা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি। ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্ব দেশের শিল্প খাতের ভ্যালু চেইনে পরিবেশবান্ধব এবং সার্কুলার বিনিয়োগের গতি বাড়াতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই অর্থায়নের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম আধুনিকায়ন, সম্পদের দক্ষ ব্যবহার বৃদ্ধি এবং বৈশ্বিক টেকসই মানদণ্ড পূরণে সক্ষম হবে। এটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াবে এবং একটি শক্তিশালী ও টেকসই অর্থনীতি গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।’

বিজ্ঞপ্তি/

অর্থ মন্ত্রনালয় ও যমুনা ব্যাংকের যৌথ আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৩২ এএম
অর্থ মন্ত্রনালয় ও যমুনা ব্যাংকের যৌথ আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন
ছবি: সংগৃহীত

এডিবির অর্থায়নে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যবস্থাপনাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপেটেটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি)- এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট- এর সার্বিক তত্ত্বাবধানে যমুনা ব্যাংক পিএলসি.-এর উদ্যোগে ব্র্যাক লারনিং সেন্টার গাছপাড়া, পাবনায় এক মাসব্যাপী (১০০ ঘণ্টা) ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

যমুনা ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ বিজনেস এডমিনিস্ট্রেশনের অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় এর এসএমইএসপিডি বিভাগের যুগ্ম-পরিচালক ও ডিপিডি মো. আইয়ুব আলী, যমুনা ব্যাংক পি এল সির রাজশাহী অঞ্চলের জোনাল হেড ফজলুল হক, যমুনা ব্যাংক পিএলসি এর হেড অফ এসএমই (মার্কেটিং) এন এইচ এম নুসরাত।

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপেটেটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর আওতায় এই উদ্যোগের লক্ষ্য হলো নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান ও প্রয়োজনীয় ঋণ সুবিধার মাধ্যমে তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি করা। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও উৎসাহ পাবেন, যা তাদের ব্যাংকিং সেবার আওতায় এনে টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে।

বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসি-এর উর্ধ্বতন কর্মকর্তারা এবং পাবনার সম্ভাবনাময় উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তি বিস্তারে সহায়ক হবে।

বিজ্ঞপ্তি/

প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গানের সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:১৭ এএম
প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গানের সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে
ছবি: সংগৃহীত

বাংলাদেশে চাঙ্গান অটোমোবাইলের একমাত্র অনুমোদিত পরিবেশক ডিএইচএস অটোস লিমিটেড দেশের বাজারে নিয়ে এসেছে নতুন চাঙ্গান সিএস৭৫ প্রো। সাত সিটের এই প্রিমিয়াম এসইউভিটি পারফরম্যান্স, আধুনিক প্রযুক্তি, কমফোর্ট ও লাক্সারির দারুণ এক প্যাকেজ।

দেশের ক্রমবর্ধমান মিড-সাইজ এসইউভি বাজারে এটি গ্রাহকদের এক্সপেরিয়েন্স পুরোপুরি বদলে দেবে, যার আকর্ষণীয় প্রাইস নির্ধারণ করা হয়েছে ৩৪ লাখ টাকা।

বাংলাদেশে অ্যাসেম্বল করা হলেও সিএস৭৫ প্রোতে চাঙ্গানের গ্লোবাল স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি বজায় রাখা হয়েছে।

ফ্যামিলি ট্রিপ কিংবা বিজনেস মুভমেন্ট, উভয় ধরনের লাইফস্টাইলের কথা মাথায় রেখে গাড়িটি ডিজাইন করা হয়েছে। এর লাক্সারিয়াস কেবিন, অ্যাডভান্সড টেকনোলজি এবং প্রিমিয়াম সেফটি ফিচারের কারণে ড্রাইভার ও প্যাসেঞ্জার সবার জন্যই রাইড হবে অত্যন্ত স্মুথ ও কনফিডেন্ট।

গাড়িটি বাজারে নিয়ে আসা প্রসঙ্গে ডিএইচএস অটোস লিমিটেড বলছে, বাংলাদেশের বাজারে চাঙ্গান সিএস৭৫ প্রো ইন্ট্রোডিউস করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি, এদেশের গ্রাহকরা এমন একটি গাড়ি চান যা একাধারে শক্তিশালী, আধুনিক প্রযুক্তিসম্পন্ন এবং ফ্যামিলির জন্য কমফোর্টেবল।

এই প্রিমিয়াম এসইউভিটি কমপিটিটিভ  প্রাইসে ওয়ার্ল্ড-ক্লাস পারফরম্যান্স ও সেলস-পরবর্তী সেবার নিশ্চয়তা দেবে, যা দেশের অটোমোটিভ বাজারে একটি নতুন স্ট্যান্ডার্ড তৈরি করবে।

চাঙ্গান সিএস৭৫ প্রো-এর মূল আকর্ষণ ও স্পেসিফিকেশন

গাড়িটিতে রয়েছে ১.৫ লিটার টার্বোচার্জড ইঞ্জিন, যা ১৮৫ হর্সপাওয়ার পাওয়ার এবং ৩০০ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। এর সঙ্গে যুক্ত ৭-স্পিড ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন ড্রাইভিংকে করে তোলে অত্যন্ত স্মুথ ও রেসপন্সিভ। ফলে শহরের ডেইলি যাতায়াত থেকে শুরু করে লং হাইওয়ে ড্রাইভ, সবখানেই এটি পাওয়ারফুল পারফরম্যান্স দেয়। ইন্টেরিয়রের ক্ষেত্রে, সিএস৭৫ প্রোতে রয়েছে তিন সারির প্রশস্ত কেবিন, যেখানে সাতজন প্যাসেঞ্জার বেশ আরামদায়কভাবে ট্রাভেল করতে পারবেন। এর প্রিমিয়াম ম্যাটেরিয়ালে তৈরি লাক্সারি ইন্টেরিয়র ডিজাইন ভেতরকার পরিবেশকে করে তুলেছে এলিগ্যান্ট, আর প্রয়োজন অনুযায়ী সিট ফোল্ডিং ও রি-অ্যারেঞ্জ করার সুবিধা গাড়িটির স্পেস ইউটিলিটিকে অনেক বাড়িয়ে দিয়েছে।

একইসঙ্গে লাইফস্টাইল ও টেকপ্রেমীদের জন্য গাড়িটিতে দেওয়া হয়েছে ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ক্যামেরা, ইলেকট্রিক প্যানোরামিক সানরুফ এবং ১৯ ইঞ্চির স্টাইলিশ টাইটানিয়াম ব্ল্যাক অ্যালয় হুইলস। এসব প্রিমিয়াম ফিচার এসইউভিটির বোল্ড লুক ও ওভারঅল ড্রাইভিং এক্সপেরিয়েন্সকে আরও ইউনিক করে তোলে। 

এ ছাড়া সেফটির দিক থেকেও সিএস৭৫ প্রো সম্পূর্ণ আপ-টু-ডেট, কারণ এতে যুক্ত করা হয়েছে বিভিন্ন উন্নত প্রযুক্তি এবং ড্রাইভার-সহায়ক ফিচার। এর ফলে ড্রাইভার যেমন ফুল কনফিডেন্সের সাথে ড্রাইভ করতে পারবেন, ঠিক তেমনি যাত্রীরাও চমৎকার ও নিরাপদ একটি জার্নি উপভোগ করতে পারবেন।

বিজ্ঞপ্তি/

জাতীয় বাজেট বাস্তবায়নে শিক্ষা, গবেষণা ও সুশাসনকে কেন্দ্রবিন্দুতে রাখার আহ্বান অর্থনীতিবিদ ও শিক্ষাবিদদের

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৮:১৯ পিএম
জাতীয় বাজেট বাস্তবায়নে শিক্ষা, গবেষণা ও সুশাসনকে কেন্দ্রবিন্দুতে রাখার আহ্বান অর্থনীতিবিদ ও শিক্ষাবিদদের
ছবি: বিজ্ঞপ্তি

শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, মানবসম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক সুশাসনকে জাতীয় বাজেট বাস্তবায়নের কেন্দ্রবিন্দুতে রাখার আহ্বান জানিয়ে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও শিক্ষাবিদগণ বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতি এবং কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর নীতি বাস্তবায়নের পাশাপাশি জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে উচ্চশিক্ষা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর উন্নয়নে আরও কৌশলগত বিনিয়োগ প্রয়োজন।

মঙ্গলবার (৭ জুলাই) গ্রিন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের গ্রিন বিজনেস স্কুল (জিবিএস) আয়োজিত “বাংলাদেশের জাতীয় বাজেট ২০২৬–২৭: পর্যালোচনা” শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। 

মঙ্গলবার পূর্বাচল আমেরিকান সিটিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, নীতিনির্ধারণে আগ্রহী অংশীজন এবং গণমাধ্যম প্রতিনিধিগণ অংশ নেন।

গ্রিন বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজে-এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এবং ব্র্যাক ইউনিভার্সিটি’র লার্নিং অ্যান্ড টিচিং ইনোভেশন সেন্টার-এর পরিচালক, শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির।

সেমিনারের শুরুতে বিবিএ শিক্ষার্থী ফয়সাল বিন আবির ও তাহমিদ ফেরদৌস জাতীয় বাজেট ২০২৬–২৭-এর ওপর গবেষণাভিত্তিক উপস্থাপনায় প্রস্তাবিত বাজেটের আকার, প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ, বিনিয়োগ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, প্রবাসী আয়, জননিরাপত্তা এবং কৃষিখাতের অগ্রাধিকার বিষয়ে বিশ্লেষণধর্মী আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতে কার্যকর বিনিয়োগের কোনো বিকল্প নেই। একইসঙ্গে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণা-সংস্কৃতি বিকাশ, নৈতিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন মানবসম্পদ তৈরির ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

প্যানেল আলোচনায় অংশ নিয়ে অনুষ্ঠানের বিশেষ অতিথি ড. ফাহমিদা খাতুন বলেন, কোভিড-পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতা এবং ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাবে বাংলাদেশের অর্থনীতি বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি। এ পরিস্থিতিতে ব্যাংকিং খাতের সংস্কার, খেলাপি ঋণ হ্রাস, আর্থিক সুশাসন প্রতিষ্ঠা এবং কর্মসংস্থান বৃদ্ধিমুখী নীতি গ্রহণকে তিনি সময়ের দাবি হিসেবে উত্থাপন করেন।

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তুলতে প্রযুক্তি, উদ্ভাবন, গবেষণা ও উচ্চশিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। তিনি বিশ্ববিদ্যালয়, শিল্পখাত ও সরকারের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার ওপর বিশেষ তাগিদ তুলে ধরেন।

গ্রিন বিজনেস স্কুলের চেয়ারপার্সন ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, জাতীয় বাজেট কেবল আয়-ব্যয়ের হিসাব নয়; এটি দেশের উন্নয়ন দর্শন ও অর্থনৈতিক অগ্রাধিকারের প্রতিফলন। জাতীয় বাজেটকে ঘিরে এ ধরনের গবেষণাভিত্তিক অ্যাকাডেমিক সংলাপ শিক্ষার্থীদের নীতি বিশ্লেষণ, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং গবেষণামুখী দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও সমসাময়িক জাতীয় ইস্যু নিয়ে জ্ঞানভিত্তিক আলোচনা ও গবেষণাকে উৎসাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

সেমিনারের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা জাতীয় বাজেটের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে অতিথিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
 
বিজ্ঞপ্তি/

এআই অ্যান্ড ডেটা সায়েন্সে যুগান্তকারী বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:০৪ পিএম
এআই অ্যান্ড ডেটা সায়েন্সে যুগান্তকারী বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ
ছবি: সংগৃহীত

প্রযুক্তিনির্ভর বিশ্বের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে যুগান্তকারী ব্যাচেলর অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স (এআই অ্যান্ড ডেটা সায়েন্স) প্রোগ্রাম চালু করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)।

অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড কম্পিউটিং অনুষদের অধীনে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বুধবার (২৪ জুন) আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়,সাশ্রয়ী ব্যয়ে মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) প্রতিষ্ঠালগ্ন থেকেই যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সে দক্ষ প্রকৌশলী তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তাদের দেশের প্রযুক্তি খাতের পাশাপাশি আন্তর্জাতিক কর্মবাজারের চাহিদা পূরণে সক্ষম করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে। এছাড়া উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।

১৫২ ক্রেডিটের এ প্রোগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, রোবোটিকস ও সাইবার সিকিউরিটিসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয়ে পাঠদান করা হবে। পাশাপাশি থাকবে গবেষণা, ল্যাবভিত্তিক শিক্ষা ও শিল্প-সংশ্লিষ্ট প্রকল্পে অংশগ্রহণের সুযোগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য ওয়েভারের ব্যবস্থাও রাখা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৫ টি অনুষদের অধীনে ০৮টি বিভাগ চালু রয়েছে। এরমধ্যে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)। ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট (এএমএম)।

আর ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেসের অধীনে বিএ (অনার্স) ইন ইংলিশ, এমএ ইন ইংলিশ লিটেরেচার এন্ড কালচারাল স্টাডিজ ও ব্যাচেলর অব ল’ (এলএলবি অনার্স)। রয়েছে মাস্টার অব পাবলিক হেলথ। আরও তথ্যের জন্য আইএসইউ এর ওয়েবসাইট www.isu.ac.bd ভিজিট করুন বা ০১৩১৩০৩৭০৭০, ০১৩১৩০৩৭০৭১, ০১৩১৩০৩৭০৭৮ নম্বর এ যোগাযোগ করতে পারেন।

বিজ্ঞপ্তি/