ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সর্বশেষ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসায় পাহাড়ধস, নিহত ৪ ইবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে যারা মাদারীপুরে ‘পদ্মা পাড়ে জীবন যুদ্ধ’ মাঠ মহড়া বঙ্গোপসাগরে ৩ ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চাই: প্রধানমন্ত্রী নালা-নর্দমা পরিষ্কার রাখা সিডিএর মূল দায়িত্ব নয়: সিডিএ চেয়ারম্যান ছায়া বৃক্ষের নীরব বিদায় কাঁচপুর বাস টার্মিনালে অবকাঠামো উন্নয়ন প্রকল্প নীতিগত অনুমোদন নিষিদ্ধ সংগঠনের প্রচারণা, পঞ্চগড়ে ২৩ জনের বিরুদ্ধে মামলা পেনাল্টি মিসের কষ্ট নিয়ে মুখ খুললেন ব্রুনো গুইমারায়েস টুয়েলভ ক্লদিংয়ে বিশেষ অফার ঢাকার খালগুলো পুনরুদ্ধার হবে কবে এইউএসটি ও জার্মানির UNU-FLORES-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর উত্তাল নদী, বিচ্ছিন্ন হাতিয়ার জনজীবন সিলেট সীমান্তে জিরা, চা পাতা ও চিনিসহ কোটি টাকার চোরাইপণ্য জব্দ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাককানইবি ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন বিপৎসীমার ওপরে সাঙ্গুর পানি, বান্দরবানে বন্যা-আতঙ্ক হাতিরঝিলে বৃদ্ধের মরদেহ উদ্ধার রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষের সঙ্গে যোগাযোগ রয়েছে: প্রধানমন্ত্রী উখিয়ায় মাদরাসার উপর পাহাড়ধস, কয়েকজনের মৃত্যুর শঙ্কা আইএসইউতে ওবিই ভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন ও অ্যাসেসমেন্ট রুব্রিক্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ৪২ বছরের ইতিহাসে চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড বোয়ালমারীতে ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাজেকে আটকা ৬০০ পর্যটক, আশ্রয়কেন্দ্রে ৮০৪ জন জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে ৯মাসের শিশুর মৃত্যু প্রথম এআই-চালিত সাইবার হামলা ইউসিবিডির বার্ষিক সমাবর্তনে স্বীকৃতি পেলেন মোনাশ আর্জেন্টিনা-মিসর ম্যাচে ভিএআর বিতর্ক: কী বলছে ফিফার নিয়ম? পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

মিসরীয় কোচের ফিফার বর্ণবাদ-বিরোধী অঙ্গভঙ্গি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:৫৯ এএম
মিসরীয় কোচের ফিফার বর্ণবাদ-বিরোধী অঙ্গভঙ্গি
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ-১৬ পর্বে নাটকীয় প্রত্যাবর্তনে মিসরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা আলবিসেলেস্তেরা শেষ মুহূর্তে টানা তিন গোল করে অবিশ্বাস্য জয় তুলে নেয়।

তবে ম্যাচের শেষ দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে। পরাজয় মেনে নিতে না পেরে মিসরের খেলোয়াড় ও কোচিং স্টাফের মধ্যে ক্ষোভ দেখা যায়। এ সময় সাইডলাইনের কাছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে মিসরের প্রধান কোচ হোসাম হাসানের বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, তর্কের একপর্যায়ে হাসান ফিফার নির্ধারিত বর্ণবাদ-বিরোধী অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। ঘটনাটি মুহূর্তেই আলোচনার জন্ম দেয়। এ সময় মেসিকে কিছুটা বিস্মিত ও থমকে যেতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত হস্তক্ষেপ করেন ম্যাচ কর্মকর্তারা। পরে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় মেসিকে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে খেলা স্বাভাবিক করতে সহায়তা করেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্পষ্ট ক্ষোভ প্রকাশ করেন হোসাম হাসান। তিনি দাবি করেন, তার দলের সঙ্গে অন্যায় করা হয়েছে।

হাসান বলেন, ‘আর্জেন্টিনার এই জয় সম্পূর্ণ অন্যায্য। আমি আপনাদের কথা দিচ্ছি, আজ ফিরে গিয়ে আমি এই বিশ্বকাপের আর কোনো ম্যাচই দেখব না, কারণ এখানে কোনো ন্যায়বিচার নেই। আমার ব্যক্তিগত প্রতিবাদ হলো, আমি আর এই বিশ্বকাপ দেখবই না। দেশে ফিরে যাওয়ার পর আমি আর টিভি অন করব না।’

তিনি আরও বলেন, ‘হয়তো তারা বিশ্বচ্যাম্পিয়নদের টুর্নামেন্টে টিকিয়ে রাখতে চেয়েছিল। হয়তো তারা চেয়েছিল মেসি যেন রেসে টিকে থাকে। ফুটবলে মাঝে মাঝে এমন কিছু বাহ্যিক প্রভাব কাজ করে, যা টেকনিক্যাল বা কৌশলগত বিষয়ের ঊর্ধ্বে। বিশ্বচ্যাম্পিয়নরা সব মহল থেকেই সমর্থন পেয়েছে।’

বক্তব্যের শেষাংশে হাসান বলেন, ‘আমি সুন্দর ভাষায় বলতে পারতাম যে আমাদের ভাগ্য খারাপ ছিল। কিন্তু সত্য এটাই যে আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে এবং এটি চরম অবিচার।’

পেনাল্টি মিসের কষ্ট নিয়ে মুখ খুললেন ব্রুনো গুইমারায়েস

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৫:১০ পিএম
পেনাল্টি মিসের কষ্ট নিয়ে মুখ খুললেন ব্রুনো গুইমারায়েস
ব্রুনো গুইমারায়েস। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের বিপক্ষে পেনাল্টি মিসের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গুইমারায়েস। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি বলেন, এটি ছিল আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন।

গোলশূন্য সমতায় থাকা ম্যাচে ব্রাজিলের হয়ে স্পট-কিক নিতে এগিয়ে আসেন গুইমারায়েস। তবে তার নেওয়া শটটি নরওয়ের গোলরক্ষক অরজান নাইল্যান্ড দারুণভাবে রুখে দেন। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৯৯০ সালের পর এটি ব্রাজিলের সবচেয়ে দ্রুততম বিশ্বকাপ বিদায়।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে গুইমারায়েস লেখেন, ‘এই কথাগুলো লিখতে গিয়ে অসংখ্যবার শুরু করেছি, আবার মুছে ফেলেছি। দলের জয়ের সময় যেমন পাশে ছিলাম, তেমনি পরাজয়ের দায়ও আমার। ফুটবল আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে, আবার এই খেলাই আমাকে সবচেয়ে বড় কষ্টও দিয়েছে।’

ম্যাচে পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে গুমারায়েস ছিলেন ব্রাজিলের তৃতীয় পছন্দ। তবে নেইমার বেঞ্চে এবং রাফিনহা মাঠের বাইরে থাকায় ভিনিসিয়ুস জুনিয়রের আগে তিনিই শট নেওয়ার সিদ্ধান্ত নেন। এর মাধ্যমে ১৯৮৬ সালের পর বিশ্বকাপের মূল ম্যাচে পেনাল্টি মিস করা প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হন তিনি।

নিজের হতাশার কথা জানিয়ে গুমারায়েস বলেন, ‘পেনাল্টি মিস করা এবং শেষ ষোলোর বাধা পেরোতে না পারা অত্যন্ত কষ্টের। তবে এটিও জীবনের আরেকটি চ্যালেঞ্জ। আমি জানি, সময়ের সঙ্গে এই দুঃসময়ও কেটে যাবে।’

তিনি জানান, কঠিন মুহূর্তে সবচেয়ে বড় অনুপ্রেরণা পেয়েছেন নিজের পরিবার থেকে। বাড়ি ফেরার পর সন্তানরা তাকে ফুটবল খেলতে ডাকলে তিনি উপলব্ধি করেন, ভালো কিংবা খারাপ-ফুটবলই তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা।

পাপ্পু/নাঈম

আর্জেন্টিনা-মিসর ম্যাচে ভিএআর বিতর্ক: কী বলছে ফিফার নিয়ম?

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৩:৪৮ পিএম
আর্জেন্টিনা-মিসর ম্যাচে ভিএআর বিতর্ক: কী বলছে ফিফার নিয়ম?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পরও আলোচনায় রয়েছে মিসর-আর্জেন্টিনা লড়াই। ম্যাচে মিসরের একটি গোল বাতিল এবং শেষ মুহূর্তে পেনাল্টির আবেদন নাকচ হওয়াকে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। মিসরীয় শিবিরের অভিযোগ, রেফারিংয়ের বিতর্কিত সিদ্ধান্তের কারণেই তারা জয় থেকে বঞ্চিত হয়েছে।

তবে আন্তর্জাতিক ফুটবল বিশ্লেষকদের একটি অংশ বলছে, ভিএআর ও ম্যাচ অফিসিয়ালরা ফিফার বিদ্যমান নিয়ম মেনেই সিদ্ধান্ত নিয়েছেন। সাবেক সিলেক্ট গ্রুপ রেফারি অ্যান্ডি ডেভিসসহ কয়েকজন বিশেষজ্ঞের বিশ্লেষণ অনুযায়ী, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং ভিএআর টিমের সিদ্ধান্ত ছিল প্রযুক্তিগতভাবে সঠিক।

ম্যাচের ৬২তম মিনিটে মোস্তফা জিকোর গোল বাতিল হওয়াকে ঘিরেই মূল বিতর্কের সূত্রপাত। মোহাম্মদ সালাহর পাস থেকে গোল করে মিসর যখন এগিয়ে যাওয়ার পথে ছিল, তখন ভিএআরের পরামর্শে রেফারি মাঠের মনিটরে গিয়ে আগের আক্রমণটি পর্যালোচনা করেন। পরে তিনি গোলটি বাতিল করে দেন।

পর্যালোচনায় দেখা যায়, গোলের ঠিক আগে মিসরের ডিফেন্ডার মারওয়ান আত্তিয়া আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজের জার্সি টানেন এবং পায়ে পা দিয়ে ফাউল করেন। ফুটবল আইনের ১২ নম্বর ধারা অনুযায়ী, প্রতিপক্ষকে জার্সি ধরে টানা বা পায়ে আঘাত করা ফাউল হিসেবে বিবেচিত হতে পারে। যেহেতু ওই ফাউলের ধারাবাহিক আক্রমণ থেকেই গোলটি হয়েছিল, তাই ভিএআর প্রটোকল অনুযায়ী গোল বাতিলের সুযোগ ছিল।

আইএফএবি ও ফিফার ভিএআর নীতিমালা অনুযায়ী, গোলের আগে আক্রমণকারী দলের কোনো ফাউল, হ্যান্ডবল বা অফসাইড থাকলে সেটি পর্যালোচনা করা যায়। অ্যান্ডি ডেভিসের মতে, আত্তিয়ার চ্যালেঞ্জটি স্পষ্ট ফাউল হওয়ায় রেফারির পক্ষে গোল বহাল রাখা সম্ভব ছিল না।

অন্যদিকে, ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনার পেনাল্টি বক্সে দুটি ঘটনায় পেনাল্টির দাবি তোলে মিসর। প্রথম ঘটনায় আর্জেন্টিনার আলেক্সিস ম্যাক আলিস্টারের বিরুদ্ধে হামদি ফাতির জার্সি টানার অভিযোগ ওঠে। দ্বিতীয় ঘটনায় মোহাম্মদ সালাহ জুলিয়ান আলভারেজের চ্যালেঞ্জে পড়ে গিয়ে পেনাল্টির আবেদন করেন।

ভিএআর দুটি ঘটনাই পর্যালোচনা করে মাঠের রেফারির সিদ্ধান্ত বহাল রাখে। বিশেষজ্ঞদের মতে, ম্যাক আলিস্টারের ঘটনায় জার্সি ধরার ঘটনা থাকলেও তা ছিল খুব অল্প সময়ের এবং ফাতির খেলা বা আক্রমণে অংশ নেওয়ার ক্ষেত্রে বড় প্রভাব ফেলেনি। আর সালাহর ঘটনায় আলভারেজের পক্ষ থেকে স্পষ্ট ফাউলের প্রমাণ পাওয়া যায়নি; ঘটনাটি ছিল স্বাভাবিক শারীরিক সংস্পর্শের অংশ।

বিশ্লেষকদের মতে, মিসরের বাতিল হওয়া গোল এবং পেনাল্টির দাবির ঘটনাগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। আত্তিয়ার ঘটনায় স্পষ্ট ফাউলের প্রমাণ থাকলেও সালাহর ঘটনায় তেমন কোনো অপরাধ দেখা যায়নি।

তবে প্রযুক্তিগতভাবে ভিএআর ও রেফারির সিদ্ধান্ত নিয়মসম্মত হলেও মিসরীয় শিবির ও অনেক সমর্থকের কাছে বিষয়টি এখনো বিতর্কিত। মাঠের আবেগ, গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং বিশ্বকাপের মতো বড় মঞ্চে এমন সিদ্ধান্তগুলো স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দিয়েছে।

পাপ্পু/রিফাত/

আর্জেন্টিনার জয়ের মানসিকতা ও নেইমারকে পারেদেসের বার্তা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০২:৫৭ পিএম
আর্জেন্টিনার জয়ের মানসিকতা ও নেইমারকে পারেদেসের বার্তা
ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে মিসরকে ৩-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের একপর্যায়ে মিসরের দুই গোলে পিছিয়ে পড়ার পর, মাত্র ১৩ মিনিটের ব্যবধানে ৩টি গোল করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

এই জয়ের পর আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেডদস ম্যাচটির কঠিন মুহূর্ত এবং দলের লড়াকু মানসিকতা নিয়ে কথা বলেন। 'কাজেটিভি'- কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটি একটি অসাধারণ অনুভূতি। এত কঠিন একটি ম্যাচের পর যেভাবে আমরা জয় ছিনিয়ে এনেছি, তা দলের সবার জন্য দারুণ ফলপ্রসূ।’

বর্তমানে বোকা জুনিয়র্সের হয়ে খেলা এই ফুটবলার আরও বলেন, ‘আমরা সবসময় নিজেদের সেরাটা দিয়ে লড়াই করার চেষ্টা করি, এটাই আমাদের জয়ের মানসিকতা। আমরা এমন একটি দল যা সবসময় আরও বেশি কিছু অর্জন করতে চায়, লড়াই করতে চায় এবং জিততে চায়। বেশ দীর্ঘ সময় ধরেই আমরা মাঠে এর প্রমাণ দিয়ে আসছি।’

নেইমারকে বিশেষ বার্তা
ব্রাজিল জাতীয় দলের আকস্মিক বিদায় নিয়েও কথা বলেন প্যারেডেস। শেষ ১৬ এর ম্যাচে আর্লিং হালান্ডের জোড়া গোলে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ব্রাজিল। পিএসজিতে নেইমারের সাবেক সতীর্থ পারেদেস এই ব্রাজিলীয় তারকার উদ্দেশ্যে একটি বার্তা দেন। 

নেইমারকে নিয়ে এই আর্জেন্টাইন তারকা বলেন, ‘গতকালও আমি নেইমারকে নিয়ে কথা বলেছি। সবাই জানে তার প্রতি আমার গভীর ভালোবাসা রয়েছে। আমি তাকে ভীষণ শ্রদ্ধা করি, সে আমার খুব ভালো বন্ধু। ব্রাজিলের এই ফলাফলে আমি মোটেও খুশি হতে পারিনি, তবে এটাই ফুটবল। যাই ঘটুক না কেন, সে সবসময় আমাদের বন্ধুই থাকবে।’

পাপ্পু/রিফাত/

আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ করল মিসর

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:৪৫ পিএম
আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ করল মিসর
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে মিসর। আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পর ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তগুলোর তদন্ত দাবি করেছে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন।

মিসরের কোচ হোসাম হাসান ম্যাচ শেষে রেফারিং নিয়ে কঠোর সমালোচনা করার কয়েক ঘণ্টার মধ্যেই ফিফার কাছে অভিযোগ জমা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে তিনি ম্যাচের ফল নিয়ে প্রশ্ন তুলে একে ‘পাতানো’ বলেও মন্তব্য করেন। পাশাপাশি ফরাসি রেফারির ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে আগে থেকেই চাপ প্রয়োগ করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হেনি আবু রিদা ফিফার কাছে রেফারি ফ্রাঁসোয়া ল্যাতেক্সিয়ে এবং তার সহকারী প্যানেলকে বিশ্বকাপের বাকি ম্যাচ পরিচালনা থেকে বিরত রাখার অনুরোধ জানিয়েছেন। মিসরের দাবি, রেফারির কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে।

মিসরের পক্ষ থেকে বিশেষভাবে দুটি সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো, ভিএআর পর্যালোচনার পর আগের একটি ফাউলের কারণে মিসরের একটি গোল বাতিল করা। দ্বিতীয়টি হলো, আর্জেন্টিনার জয়সূচক তৃতীয় গোলের আগে সংঘটিত সম্ভাব্য ফাউল নিয়ে ভিএআরের হস্তক্ষেপ না করা।

তবে মিসরের অভিযোগের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ফিফা।

ফ্রান্স-মরক্কো ম্যাচে সব রেফারিই আর্জেন্টিনার

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:২৯ পিএম
ফ্রান্স-মরক্কো ম্যাচে সব রেফারিই আর্জেন্টিনার
ফাকুন্দো তেল্লো। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফ্রান্স ও মরক্কোর মধ্যকার বহুল প্রতীক্ষিত কোয়ার্টার ফাইনালের জন্য রেফারি প্যানেল ঘোষণা করেছে ফিফা। গুরুত্বপূর্ণ এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছে সম্পূর্ণ আর্জেন্টাইন একটি রেফারি দল। মাঠের প্রধান দায়িত্বে থাকবেন অভিজ্ঞ রেফারি ফাকুন্দো তেল্লো।

চলতি বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে রেফারি প্যানেলের সব সদস্য একই দেশের হতে যাচ্ছেন। বিশ্বকাপের শেষ দিকের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অভিজ্ঞ ও পরীক্ষিত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার যে নীতি ফিফা অনুসরণ করে, এই নিয়োগও তারই অংশ।

ফাকুন্দো তেল্লোর জন্য মরক্কোকে ঘিরে এটি নতুন অভিজ্ঞতা নয়। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে মরক্কো ও পর্তুগালের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। ফলে বিশ্বকাপের ইতিহাসে মরক্কোর টানা দুই কোয়ার্টার ফাইনাল ম্যাচে দায়িত্ব পালন করা রেফারি হতে যাচ্ছেন এই আর্জেন্টাইন।

ফ্রান্স-মরক্কো ম্যাচে তেল্লোর সহকারী হিসেবে থাকবেন জুলিয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে। চতুর্থ অফিশিয়ালের দায়িত্ব পালন করবেন দারিও হেরেরা। রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন ক্রিস্টিয়ান নাভারো।

বিশ্বকাপের নকআউট পর্বে রেফারিংয়ের মান ও সিদ্ধান্ত নিয়ে বরাবরই বাড়তি নজর থাকে। তাই ফ্রান্স-মরক্কোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ফিফার এই নিয়োগও ফুটবল মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

পাপ্পু/রিফাত/