ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সর্বশেষ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাদকের ভয়াবহতা জিরো রিটার্নের গ্যাঁড়াকল ওভারব্রিজ দ্রুত সংস্কার করা হোক ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইউরোপের আধিপত্য চীনে কাঁঠাল রপ্তানি করতে চায় সরকার: সংসদে প্রধানমন্ত্রী বিএসএফের ঠেলে পাঠানো ৪ ভারতীয় নাগরিক ফিরলেন ভারতে ঘরে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু খুলনায় ভালো কাজের পুরস্কার পেলেন ট্রাফিকের ৩১ সদস্য বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর কোষ ও এর গঠন অধ্যায়ের ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ১ম পত্র উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসায় পাহাড়ধস, নিহত ৮ ইবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে যারা মাদারীপুরে ‘পদ্মা পাড়ে জীবন যুদ্ধ’ মাঠ মহড়া বঙ্গোপসাগরে ৩ ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চাই: প্রধানমন্ত্রী নালা-নর্দমা পরিষ্কার রাখা সিডিএর মূল দায়িত্ব নয়: সিডিএ চেয়ারম্যান ছায়া বৃক্ষের নীরব বিদায় কাঁচপুর বাস টার্মিনালে অবকাঠামো উন্নয়ন প্রকল্প নীতিগত অনুমোদন নিষিদ্ধ সংগঠনের প্রচারণা, পঞ্চগড়ে ২৩ জনের বিরুদ্ধে মামলা পেনাল্টি মিসের কষ্ট নিয়ে মুখ খুললেন ব্রুনো গুইমারায়েস টুয়েলভ ক্লদিংয়ে বিশেষ অফার ঢাকার খালগুলো পুনরুদ্ধার হবে কবে এইউএসটি ও জার্মানির UNU-FLORES-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর উত্তাল নদী, বিচ্ছিন্ন হাতিয়ার জনজীবন সিলেট সীমান্তে জিরা, চা পাতা ও চিনিসহ কোটি টাকার চোরাইপণ্য জব্দ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাককানইবি ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন বিপৎসীমার ওপরে সাঙ্গুর পানি, বান্দরবানে বন্যা-আতঙ্ক হাতিরঝিলে বৃদ্ধের মরদেহ উদ্ধার রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষের সঙ্গে যোগাযোগ রয়েছে: প্রধানমন্ত্রী

ইবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে যারা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৫:৩৭ পিএম
ইবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে যারা
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৫ বছরেরও অধিক সময় পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের ২০১১-১২  শিক্ষাবর্ষের মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের আনোয়ার পারভেজ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাফিজ আহমেদ। 

বুধবার (৮ জুলাই) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৯ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

আহ্বায়ক, সিনি: যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে উল্লেখ করে আগামী ত্রিশ (৩০) দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

৩৯ সদস্য বিশিষ্ট এই কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ নুর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, তৌহিদুল ইসলাম, তাপস অধিকারী, তানভীর সিদ্দিকী, আল আমিন, রিফাত হোসাইন, আরিফুর ইসলাম জনি, আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও সানভীর অনিক। 

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন কে. এম আবিদুজ্জামান, সাহরিয়ার রশিদ নিলয়, রিয়াজ উদ্দিন, মেহমুদ হাসান উৎস, আশিক ইকবাল, সজিব হোসাইন, রেজাউল ইসলাম, জিন্নাত মালিয়াত সীমা, ইসমাম হোসেন তন্দ্রা, মোহাম্মদ আমির, মাহফুজা খাতুন, জয়নব ফেরদৌস জিনিয়া, নকিবুল ইসলাম অংকন, আজহারুল ইসলাম, এনামুল হক পুলক, সাইফুল্লাহ, আলীনুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, শাহিনুর রহমান শুভ, রবিন মিয়া এবং রুবায়েত আহমেদ লিমন।

নবগঠিত কমিটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের কমিটি হয়েছে এজন্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি এবং আইনমন্ত্রীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সকলকে সঙ্গে নিয়ে সংগঠনকে এগিয়ে নিতে চাই, এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।  

এসএন/

এইউএসটি ও জার্মানির UNU-FLORES-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৪:৫৮ পিএম
এইউএসটি ও জার্মানির UNU-FLORES-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ছবি: বিজ্ঞপ্তি

আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (AUST), বাংলাদেশ এবং জার্মানির ড্রেসডেনে অবস্থিত United Nations University Institute for Integrated Management of Material Fluxes and of Resources (UNU-FLORES)-এর মধ্যে গবেষণা, শিক্ষা, সক্ষমতা উন্নয়ন এবং জ্ঞান বিনিময়ের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) তারিখে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই MoU স্বাক্ষর সম্পন্ন হয়। AUST-এর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী এবং UNU-FLORES-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর ড. এডেলট্রাউড গুন্থার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন AUST-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. গোলাম রহমান, উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল হক, প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল মতিন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদা নিলুফার, ব্যবসায় ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এস. এম. শফিউল আলম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ইঞ্জি. মোহাম্মদ ফয়জুর রহমান, প্রফেসর ড. লাল মোহন বড়াল এবং UNU- FLORES-এর সিনিয়র অ্যাডজাঙ্ক্ট রিসার্চার ড. কমোল গোমেজ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং AUST-এর পক্ষ থেকে MoU-এর মনোনীত যোগাযোগ সমন্বয়কারী প্রফেসর ড. মোহাম্মদ তাজুল ইসলাম। এই সমঝোতা স্মারকের আওতায় যৌথ গবেষণা, একাডেমিক বিনিময়, সক্ষমতা উন্নয়ন, সেমিনার ও কর্মশালা আয়োজন, ডক্টরাল গবেষণা তত্ত্বাবধান এবং যৌথ প্রকল্প ও তহবিল আহরণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে।

বিশেষ করে টেকসই উন্নয়ন, সার্কুলার টেক্সটাইল, প্রকৌশল, স্থাপত্য, ব্যবসায় এবং সংশ্লিষ্ট আন্তঃবিষয়ক ক্ষেত্রে যৌথ গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে AUST-এর একটি প্রতিনিধিদল জার্মানির ড্রেসডেনে অবস্থিত UNU-FLORES পরিদর্শন করে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা করে। পরবর্তীতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘ কয়েক মাসের আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে এই সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়।

উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, এই অংশীদারিত্ব টেকসই উন্নয়ন, উদ্ভাবন, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে AUST-এর শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণা, প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং একাডেমিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।

বিজ্ঞপ্তি/

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি: খবরের কাগজ

নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, বিশ্ববিদ্যায়ের রেজিস্ট্রারসহ প্রশাসনিক, একাডেমিক ও শিক্ষার্থীরা অংশ নেন।

প্রতিবার্ষিকীর আয়োজনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিদের অংশগ্রহণে উৎমুখর পরিবেশ বিরাজ করে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রশাসনিক ভবন ও প্রধান ফটকে আলোকসজ্জা করা হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের টেনিস কোর্টে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপ-উপচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মানবিকী অনুষদের ডিন সুকান্ত বিশ্বাস, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল ও রেজিস্ট্রার মো. এনামউজ্জামান।

সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, যাদের অক্লান্ত পরিশ্রম ও অপরিসীম চেষ্টায় এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, তাদের অবদানকে আমি গভীরভাবে স্মরণ করছি। আমি প্রত্যাশা করছি, একদিন এই বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে তৈরি হবে। সেজন্য আমাদের সকলকে বিভেদ ভুলে একত্রিত হয়ে কাজ করতে হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে অনুষ্ঠানের শুরুতে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, নানা ধরনের সীমাবদ্ধতা থাকার পরও আমরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছি। আমরা দায়িত্ব নেয়ার পর শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও অ্যাওয়ার্ড প্রদানের ব্যবস্থা করেছি। প্রথমবারের মতো ডিনস কমপ্লেক্স চালু করেছি।

সেই সাথে গবেষণাগার সমৃদ্ধিকরণ ও মেডিকেল সেন্টার সংস্কার করেছি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট মোকাবিলায় ইতোমধ্যে ২০ জন শিক্ষক নিয়োগ দিয়েছি। আরো ৪৭ জন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া বিভিন্ন প্রজেক্টে আমরা আরও ১২০০ কোটি টাকার প্রজেক্ট পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা দিয়েছি। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকলের সহায়তা কামনা করেন।

বাদল/এএফ

জাককানইবি ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম
জাককানইবি ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৫ বছর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে চারুকলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব এবং সদস্য সচিব হিসেবে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মারুফ হাসান (মামুন সরকার) দায়িত্ব পেয়েছেন।

বুধবার (৮ জুলাই) দুপুরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬৮ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

আগামী ত্রিশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

৬৮ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন খাইরুল বাশার। এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসরাফিল হোসাইন, মুনতাসিন পারভেজ, রাসেল রানা, সানোয়ার শুভ, মাহমুদুল হাসান, তোফায়েল আহমেদ, মাশরুর আহমেদ ইনান, আফজাল হোসাইন, হাসিব আল রাজ, তোফায়েল ইসলাম, শাকিল আহমেদ, মোরশেদুল ইসলাম, মেহেদী হাসান সিদ্দিকী, এ. এস. এম সানোয়ার রাব্বী প্রমিজ, তোফায়েল পুনম, মুনতাসির মিরাজ, শাহাজালাল আহমেদ জনি এবং লিটন। এছাড়াও ৪৭ জনকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 মো. তাসনিম হক রাফি/এসএন

মাভাবিপ্রবিতে বিশ্বকাপ ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০২:০৪ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০২:২৯ পিএম
মাভাবিপ্রবিতে বিশ্বকাপ ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা-মিশরের ম্যাচ দেখা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সহকারী প্রক্টরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রথম একাডেমিক ভবনের জানালার গ্লাস ও ফুলের টব ভাঙচুর করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার (৭ জুলাই) রাত প্রায় ১০টার দিকে খেলা শুরুর আগে বসার স্থান নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বহিরাগত সন্দেহকে কেন্দ্র করে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পর আইসিটি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে এফটিএনএস ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষ বাধে।

এ সময় তৃতীয় একাডেমিক ভবনের পাশে তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আইসিটি বিভাগের শিক্ষার্থীরা তৃতীয় একাডেমিক ভবনের সামনে এবং এফটিএনএস ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা জননেতা আব্দুল মান্নান হলের সামনে অবস্থান নেন। পরে আইসিটি বিভাগের শিক্ষার্থীরা তাদের বিভাগে ফিরে গেলেও রাত আনুমানিক ১টার দিকে প্রথম একাডেমিক ভবনে আইসিটি, এফটিএনএস ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ভবনের জানালার কাচ ভাঙচুর করা হয়। রাত আনুমানিক ৩টার দিকে প্রক্টরিয়াল বডি ও বিভিন্ন বিভাগের শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল পর্যন্ত আহত সাত শিক্ষার্থী টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গুরুতর আহত একজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আবদুল কুদ্দুস আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মনির মোর্শেদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডি ও শিক্ষকরা মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও বলেন, উপাচার্য এবং এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। বর্তমানে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, রাতে সংঘর্ষ থেমে গেলেও বুধবার সকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। তবে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ স্বাভাবিক।

জুয়েল রানা/রিফাত/

ভারী বর্ষণে চবির সব ক্লাস-পরীক্ষা স্থগিত

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১২:৫০ পিএম
ভারী বর্ষণে চবির সব ক্লাস-পরীক্ষা স্থগিত
ছবি: খবরের কাগজ

টানা তিন দিনের ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা, পরিবহন সংকট ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বুধবার (৮ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজেও বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের প্রেক্ষাপটে বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষা আদেশক্রমে স্থগিত করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) থেকে টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

এদিকে, মঙ্গলবার (৭ জুলাই) সকালে রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পাশাপাশি চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের বিভিন্ন স্থানে জলজটের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অতিবৃষ্টির কারণে বিশ্ববিদ্যালয়ের কাটাপাহাড় সড়কের একটি অংশে পাহাড়ধসের ঘটনাও ঘটেছে, যা ওই সড়কে চলাচলে ঝুঁকি তৈরি করেছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা এবং যাতায়াতের সুবিধার্থে একদিনের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আল আরাফ/অন্তরা/