ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
টানা বর্ষণে প্লাবিত চকরিয়া-পেকুয়া, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা শুরুতেই এগিয়ে গেল মিশর, পেনাল্টি মিস করলেন মেসি জলাবদ্ধতা নিয়ন্ত্রণে চসিকের র‌্যাপিড রেসপন্স টিম গঠন ইবিতে 'লোক্যাল ইমপ্যাক্ট অব গ্লোবাল লার্নিং' বিষয়ক প্রেস কনফারেন্স বার্নার্দো সিলভার কাছে ক্ষমা চাইলেন রদ্রি কসবায় ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা আমার হাতে পুলিশ নয়, মুরগি আছে: প্রাণিসম্পদ মন্ত্রী ১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী চিনিকল চালুর দাবিতে ঢাকায় বড় কর্মসূচির ঘোষণা তারাকান্দায় মাদক সেবন করায় তিনজনের কারাদণ্ড আর্জেন্টিনা-মিশর ম্যাচ পরিচালনার দায়িত্বে ফরাসি রেফারি বাংলাদেশে মসজিদের সংখ্যা প্রকাশ, শীর্ষে কোন বিভাগ? মিশরের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা এনসিপির সমাবেশে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে: আইনমন্ত্রী স্বেচ্ছাচারিতার অবসান, জবাবদিহিতা ফিরেছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রস্তাবিত বিলে বিএমইউ-এর চিকিৎসা ব্যয় বাড়ার শঙ্কা বিরোধীদলীয় নেতার প্রশ্নফাঁস ও অনলাইন জালিয়াতি রোধে সংসদে বিল পাস ভারতীয় চিকিৎসায় শ্রবণশক্তি ফিরে পাচ্ছে বাংলাদেশি শিশু জাতীয় বাজেট বাস্তবায়নে শিক্ষা, গবেষণা ও সুশাসনকে কেন্দ্রবিন্দুতে রাখার আহ্বান অর্থনীতিবিদ ও শিক্ষাবিদদের জামালপুরে আইন কর্মকর্তার অফিস থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার ঈশ্বরগঞ্জে একরাতে ১০ গরু চুরি, আতঙ্কে কৃষক মুক্তির আগেই বিতর্ক থানচিতে ফিরেছে শতাধিক পর্যটক, পথে আরও ১৮ জন ইবি ছাত্রশক্তির কমিটিকে ‘হাইব্রিড পকেট কমিটি’ দাবি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩৮ বিলিয়ন ডলার ধৈর্যই আমাদের জয়ের চাবিকাঠি:  স্পেনের কোচ দে লা ফুয়েন্তে জবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১৩ বিরতি ভেঙে ফিরছেন বুবলি নামাজের শেষ মুহূর্তের এক মহামূল্যবান সুযোগ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমীক্ষা সম্পন্ন: পানিসম্পদ মন্ত্রী

আর্জেন্টিনা-মিশর ম্যাচ পরিচালনার দায়িত্বে ফরাসি রেফারি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:২৫ পিএম
আর্জেন্টিনা-মিশর ম্যাচ পরিচালনার দায়িত্বে ফরাসি রেফারি
ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফ্রান্সের অভিজ্ঞ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে।

৩৭ বছর বয়সী লেতেক্সিয়ে ফরাসি লিগ ওয়ানের নিয়মিত রেফারি। চলতি মৌসুমে তিনি লিগ ওয়ানের ১৮টি ম্যাচ পরিচালনা করেছেন। এ ছাড়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা ইউরোপা লিগ, সৌদি প্রো লিগ এবং সংযুক্ত আরব আমিরাত প্রো লিগেও দায়িত্ব পালন করেছেন।

বিশ্বকাপে এটি হবে লেতেক্সিয়ের তৃতীয় ম্যাচ। এর আগে তিনি আইভরি কোস্ট-ইকুয়েডর এবং কেপ ভার্দে-সৌদি আরবের গ্রুপ পর্বের ম্যাচ পরিচালনা করেন। এ ছাড়া বিশ্বকাপ বাছাইপর্ব, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা ইউরোতেও তিনি দায়িত্ব পালন করেছেন।

ইউরো ২০২৪-এর ফাইনালেও রেফারির দায়িত্বে ছিলেন ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে।

আর্জেন্টিনা-মিশর ম্যাচের অফিশিয়ালদের তালিকা:

রেফারি: ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে (ফ্রান্স)
সহকারী রেফারি ১: এরওয়ান ফিনজিয়াঁ (ফ্রান্স)
সহকারী রেফারি ২: সিরিল মুনিয়ে (ফ্রান্স)
চতুর্থ কর্মকর্তা: দাহানে বেইদা (মরিতানিয়া)

এসজি/

বার্নার্দো সিলভার কাছে ক্ষমা চাইলেন রদ্রি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:৫৮ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১০:০০ পিএম
বার্নার্দো সিলভার কাছে ক্ষমা চাইলেন রদ্রি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে ছিলেন স্পেনের মিডফিল্ডার রদ্রি, যিনি দীর্ঘদিনের সতীর্থ বার্নার্দো সিলভার কাছে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন।

ম্যাচের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিলেন বার্নার্দো সিলভা। কিন্তু তার হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। সুযোগ নষ্ট হওয়ার পর হতাশায় মাথায় হাত দিয়ে মাঠে বসে পড়েন সিলভা। ঠিক তখনই রদ্রি তার সামনে গিয়ে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে উদ্‌যাপন করেন। এতে ক্ষুব্ধ হয়ে উঠে দাঁড়ান সিলভা, রদ্রির হাত সরিয়ে দিয়ে তার মুখোমুখি হন।

২০১৯ সাল থেকে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডে একসঙ্গে খেলেছেন রদ্রি ও বার্নার্দো সিলভা। চলতি গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সিটি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন সিলভা।

ম্যাচ শেষে সাংবাদিকদের রদ্রি জানান, ঘটনার পরপরই তিনি সিলভার কাছে ক্ষমা চেয়েছেন। ব্যালন ডি’অর জয়ী এই তারকা বলেন, ‘আমি ভুল করেছি। সে সুযোগ মিস করার পর আমি উদ্‌যাপন করেছি। সঙ্গে সঙ্গেই আমি ওর কাছে ক্ষমা চেয়েছি।’

তিনি আরও বলেন, ‘এর বাইরে আর কিছু নয়। আমাদের মধ্যে দীর্ঘদিনের বিশ্বাস ও সম্পর্ক রয়েছে।’

এই জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন, যারা শেষ আটে বেলজিয়ামের মুখোমুখি হবে। অন্যদিকে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল।

এসজি/

আর্জেন্টিনা-মিশর ম্যাচ পরিচালনার দায়িত্বে ফরাসি রেফারি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:২৫ পিএম
আর্জেন্টিনা-মিশর ম্যাচ পরিচালনার দায়িত্বে ফরাসি রেফারি
ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফ্রান্সের অভিজ্ঞ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে।

৩৭ বছর বয়সী লেতেক্সিয়ে ফরাসি লিগ ওয়ানের নিয়মিত রেফারি। চলতি মৌসুমে তিনি লিগ ওয়ানের ১৮টি ম্যাচ পরিচালনা করেছেন। এ ছাড়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা ইউরোপা লিগ, সৌদি প্রো লিগ এবং সংযুক্ত আরব আমিরাত প্রো লিগেও দায়িত্ব পালন করেছেন।

বিশ্বকাপে এটি হবে লেতেক্সিয়ের তৃতীয় ম্যাচ। এর আগে তিনি আইভরি কোস্ট-ইকুয়েডর এবং কেপ ভার্দে-সৌদি আরবের গ্রুপ পর্বের ম্যাচ পরিচালনা করেন। এ ছাড়া বিশ্বকাপ বাছাইপর্ব, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা ইউরোতেও তিনি দায়িত্ব পালন করেছেন।

ইউরো ২০২৪-এর ফাইনালেও রেফারির দায়িত্বে ছিলেন ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে।

আর্জেন্টিনা-মিশর ম্যাচের অফিশিয়ালদের তালিকা:

রেফারি: ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে (ফ্রান্স)
সহকারী রেফারি ১: এরওয়ান ফিনজিয়াঁ (ফ্রান্স)
সহকারী রেফারি ২: সিরিল মুনিয়ে (ফ্রান্স)
চতুর্থ কর্মকর্তা: দাহানে বেইদা (মরিতানিয়া)

এসজি/

মিশরের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:১৪ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১০:০১ পিএম
মিশরের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আজ রাতে মিশরের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ।

আজকের ম্যাচের শুরুর একাদশে তিনটি পরিবর্তন এনেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা দলের তুলনায় একাদশে সুযোগ পেয়েছেন নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস ও হুলিয়ান আলভারেজ।

তাদের জায়গা দিতে শুরুর একাদশ থেকে বাদ পড়েছেন থিয়াগো আলমাদা, লাউতারো মার্তিনেজ ও ফাকুন্দো মেদিনা।

অন্যদিকে, শেষ বত্রিশের লড়াইয়ে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা মিশরের শুরুর একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ হোসাম হাসান। 

মিডফিল্ডে সুযোগ পেয়েছেন মোহানাদ লাশিন ও হাইসেম হাসান। তাদের জায়গা করে দিতে শুরুর একাদশ থেকে বাদ পড়েছেন হামদি ফাথি ও ওমর মারমুশ।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

মিশরের একাদশ: মোস্তাফা শোবেইর (গোলরক্ষক), করিম হাফেজ, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, মোহামেদ হানি, হাইসেম হাসান, মোহানাদ লাশিন, মারওয়ান আতিয়া, ইমাম আশুর, মোস্তাফা জিকো ও মোহাম্মদ সালাহ।

এসজি/

ধৈর্যই আমাদের জয়ের চাবিকাঠি:  স্পেনের কোচ দে লা ফুয়েন্তে

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৭:২৩ পিএম
ধৈর্যই আমাদের জয়ের চাবিকাঠি:  স্পেনের কোচ দে লা ফুয়েন্তে
লুইস দে লা ফুয়েন্তে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ের যোগ করা সময়ের প্রথম মিনিটে মিকেল মেরিনোর একমাত্র গোলে নিশ্চিত হয় লা রোজার জয়। টানটান উত্তেজনার এই ম্যাচে ধৈর্য, কৌশল এবং বদলি খেলোয়াড়দের কার্যকর ভূমিকার প্রশংসা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। 

ম্যাচ শেষে দে লা ফুয়েন্তে বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের পরিকল্পনায় অটল থাকাতেই সাফল্য এসেছে। তাঁর মতে, নকআউট পর্বে অনেক সময় একটি মুহূর্তই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। আমর তেমন একটা সুযোগ পেয়েছিলাম। খেলোয়াড়রা সেই সুযোগটি কাজে লাগাতে পেরেছে। তিনি খেলোয়াড়দের ধৈর্য, শৃঙ্খলা এবং মানসিক দৃঢ়তার প্রশংসা করেন। 

স্পেন কোচ আরও বলেন, এই জয় কেবল কোয়ার্টার ফাইনালে ওঠার নয়, বরং পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। তাঁর মতে, শুরুর একাদশের পাশাপাশি বেঞ্চের খেলোয়াড়রাও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বদলি হিসেবে নেমে মিকেল মেরিনোর গোলই তার সবচেয়ে বড় প্রমাণ। 

জয়সূচক গোলের নায়ক মিকেল মেরিনো বলেন, এমন ম্যাচে গোল করে দলকে জেতাতে পারা বিশেষ অনুভূতির। তাঁর ভাষায়, পুরো দল বিশ্বাস রেখেছিল যে সুযোগ আসবে এবং সেই সুযোগ কাজে লাগানোই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 

স্পেনের মিডফিল্ডার রদ্রি ম্যাচ শেষে বলেন, পর্তুগালের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জয় সহজ ছিল না। তারা আমাদের বিপক্ষে কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল। সুযোগ তৈরি করা কঠিন হয়ে পড়েছিল। ফলে পুরো ম্যাচজুড়ে লড়াই করতে হয়েছে এবং শেষ পর্যন্ত দল হিসেবে ঐক্যবদ্ধ থাকাই পার্থক্য গড়ে দিয়েছে। ম্যাচের শেষ দিকে বার্নার্দো সিলভার একটি সুযোগ নষ্ট হওয়ার পর নিজের আবেগপ্রবণ প্রতিক্রিয়ার জন্য পরে ক্ষমাও চান তিনি। 

স্পেনের গোলরক্ষক উনাই সিমোনও দলের রক্ষণভাগের প্রশংসা করেন। তাঁর মতে, পর্তুগালের আক্রমণভাগে অভিজ্ঞ ফুটবলার থাকলেও সবাই পরিকল্পনা অনুযায়ী দায়িত্ব পালন করায় প্রতিপক্ষকে পরিষ্কার সুযোগ খুব বেশি দেওয়া হয়নি। আমাদের তাদের কঠোর পাহারায় রেখেছিলাম। ফলে তাদের শক্তিশালী আক্রমণভাগ সত্ত্বেও তারা সুবিধা করতে পারেনি।

এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে স্পেন। পর্তুগালের বিপক্ষে কঠিন পরীক্ষায় উতরে যাওয়ার পর স্প্যানিশ শিবিরে এখন আত্মবিশ্বাসের পারদ অনেকটাই উঁচু। তবে কোচ দে লা ফুয়েন্তে সতর্ক করে দিয়ে বলেছেন, নকআউট পর্বে প্রতিটি ম্যাচই আলাদা এবং শেষ আটে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

পলাশ/এসএন

মেসি ও সালাহর সামনে রেকর্ডের হাতছানি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:৪১ পিএম
মেসি ও সালাহর সামনে রেকর্ডের হাতছানি
লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাত ১০টায় আটলান্টার মার্ডিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মিশর। ম্যাচের লড়াইয়ের মধ্যেও আলাদাভাবে উচ্চারিত হচ্ছে মেসি-সালাহ দ্বৈরথ। বলা হচ্ছে দুই মেসির লড়াই। লিভারপুলে থাকাকালীনই সালাহকে মিসরে ডাকা হতো ইজিপশিয়ান মেসি বলে। 

ধুন্ধুমার এই ম্যাচের আগে দেখে নেওয়া যাক মেসি ও সালাহর সামনে কী কী রেকর্ড অপেক্ষা করছে। চলমান বিশ্বকাপে মেসির গোল সাতটি। সব বিশ্বকাপ মিলিয়ে সর্বোচ্চ ২০। এবার দ্বিতীয় আর্জেন্টাইন ফুটবলার হিসেবে বিশ্বকাপের এক আসরে আট গোল করার হাতছানি মেসির সামনে। ১৯৩০ সালে উদ্বোধনী আসরে এই কীর্তি গড়েন গিয়ের্মো স্তাবিলে। মেসি গোল পেলে রেকর্ড হবে আরও। কোনো বিশ্বকাপে নিজ দেশের প্রথম পাঁচ ম্যাচে গোল করা ষষ্ঠ খেলোয়াড় হবেন আর্জেন্টাইন অধিনায়ক। 

অন্যদিকে চলতি বিশ্বকাপে মোহাম্মদ সালাহর গোল মাত্র ১টি। তবে গোল নয় গোলের সুযোগ তৈরিতে নতুন এক রেকর্ডের সামনে মিসরের এই কিংবদন্তি ফুটবলার। চলতি বিশ্বকাপে মোট ১৬টি গোলের সুযোগ তৈরি করেছেন সালাহ। আর্জেন্টিনার বিপক্ষে দুটি সুযোগ তৈরি করতে পারলে, এক আসরে আফ্রিকার কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ সুযোগ তৈরির রেকর্ড স্পর্শ করবেন তিনি। ২০১০ সালে ঘানার হয়ে রেকর্ডটি গড়েন কেভিন-প্রিন্স বোয়াটেং।

অন্যদিকে পঞ্চম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার হাতছানি মিসরের সামনে। এই স্বাদ পেয়েছে ক্যামেরুন (১৯৯০), সেনেগাল (২০০২), ঘানা (২০১০) ও মরক্কো (২০২২ ও ২০২৬)।

চঞ্চল/নাঈম