বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আজ রাতে মিশরের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ।
আজকের ম্যাচের শুরুর একাদশে তিনটি পরিবর্তন এনেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা দলের তুলনায় একাদশে সুযোগ পেয়েছেন নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস ও হুলিয়ান আলভারেজ।
তাদের জায়গা দিতে শুরুর একাদশ থেকে বাদ পড়েছেন থিয়াগো আলমাদা, লাউতারো মার্তিনেজ ও ফাকুন্দো মেদিনা।
অন্যদিকে, শেষ বত্রিশের লড়াইয়ে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা মিশরের শুরুর একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ হোসাম হাসান।
মিডফিল্ডে সুযোগ পেয়েছেন মোহানাদ লাশিন ও হাইসেম হাসান। তাদের জায়গা করে দিতে শুরুর একাদশ থেকে বাদ পড়েছেন হামদি ফাথি ও ওমর মারমুশ।
আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
মিশরের একাদশ: মোস্তাফা শোবেইর (গোলরক্ষক), করিম হাফেজ, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, মোহামেদ হানি, হাইসেম হাসান, মোহানাদ লাশিন, মারওয়ান আতিয়া, ইমাম আশুর, মোস্তাফা জিকো ও মোহাম্মদ সালাহ।
এসজি/