ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সর্বশেষ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাককানইবি ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন বিপৎসীমার ওপরে সাঙ্গুর পানি, বান্দরবানে বন্যা-আতঙ্ক হাতিরঝিলে বৃদ্ধের মরদেহ উদ্ধার উখিয়ায় মাদরাসার উপর পাহাড়ধস, কয়েকজনের মৃত্যুর শঙ্কা আইএসইউতে ওবিই ভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন ও অ্যাসেসমেন্ট রুব্রিক্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ৪২ বছরের ইতিহাসে চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড বোয়ালমারীতে ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাজেকে আটকা ৬০০ পর্যটক, আশ্রয়কেন্দ্রে ৮০৪ জন জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে ৯মাসের শিশুর মৃত্যু প্রথম এআই-চালিত সাইবার হামলা ইউসিবিডির বার্ষিক সমাবর্তনে স্বীকৃতি পেলেন মোনাশ আর্জেন্টিনা-মিসর ম্যাচে ভিএআর বিতর্ক: কী বলছে ফিফার নিয়ম? পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র ঢাকা-গোপালগঞ্জ রুটে ১০ আগস্ট থেকে চলবে অভিযাত্রী কমিউটার সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় কর্মবিরতি ও একাডেমিক শাটডাউন চাঁদপুরে ৫ হাজার বস্তা ধান-চাল নিয়ে ডুবে গেছে কার্গো পাটগ্রামে পাওনা ১০০ টাকা চাওয়ায় ব্যবসায়ীকে কোপালেন যুবদল নেতা কিশোরগঞ্জে  লাশবাহী নৌকায় ডাকাতি, মোবাইল-টাকা লুট মোনাফিকদের চেনার সুনির্দিষ্ট কিছু আলামত হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক নতুন মামলায় গ্রেপ্তার অবস্থা উত্তরণে কৌশল নির্ধারণ জরুরি চট্টগ্রামে পাহাড়ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু সিলেটে ৩০ ঘণ্টায় ১২৮.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড দিনাজপুরে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন আর্জেন্টিনার জয়ের মানসিকতা ও নেইমারকে পারেদেসের বার্তা যুবদল ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে: মোনায়েম মুন্না পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৩:৪৫ পিএম
পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

তৃতীয় অধ্যায় : পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ৩২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

‘Z’ কোম্পানি বর্তমান তীব্র প্রতিযোগিতার বাজারে এগিয়ে যাওয়ার জন্য আগামী ৫ বছরের মধ্যে তাদের পণ্য সারিতে ১০টি নতুন আইটেম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

৩২। ওপরের উদ্দীপকে ‘Z’ কোম্পানির পরিকল্পনাটি কোন ধরনের পরিকল্পনা? 
ক. কার্যভিত্তিক পরিকল্পনা    খ. কৌশলগত পরিকল্পনা
গ. দীর্ঘমেয়াদি পরিকল্পনা     ঘ. সামগ্রিক পরিকল্পনা

৩৩। আদর্শ পরিকল্পনার বৈশিষ্ট্য হলো-
i. গ্রহণযোগ্যতা 
ii. তথ্য নির্ভরশীলতা 
iii. বিশ্বস্ততা 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii          খ. i ও iii 
গ. ii ও iii         ঘ. i, ii ও iii 

৩৪। পরিকল্পনা অনুসরণের ফলে-
i. উদ্দেশ্য অর্জন সহজ হয় 
ii. উপকরণাদির কার্যকর ব্যবহার সম্ভব হয় 
iii. কর্মীদের সম্মান বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii         খ. i ও iii 
গ. ii ও iii         ঘ. i, ii ও iii

 ৩৫। পরিকল্পনার সীমাবদ্ধতা হলো-
i. পটভূমি নির্ধারণে সমস্যা 
ii. অধস্তনদের ফাঁকিবাজির মানসিকতা 
iii. পরিকল্পনাকারীদের আতিশয্যের প্রতি ঝোঁক 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii         খ. i ও iii 
গ. ii ও iii         ঘ. i, ii ও iii 

আরো পড়ুন : পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

৩৬। পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ হলো-
i. কার্য বিভাজন  
ii. ভবিষ্যৎ সুযোগ-সুবিধা মূল্যায়ন 
iii. বিকল্পগুলো মূল্যায়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii         খ. i ও iii 
গ. ii ও iii         ঘ. i, ii ও iii 

৩৭। স্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত হলো-
i. লক্ষ্য 
ii. নীতি 
iii. পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii         খ. i ও iii 
গ. ii ও iii        ঘ. i, ii ও iii 

৩৮। একার্থক ও স্থায়ী পরিকল্পনার মধ্যে মিলের ক্ষেত্রে হলো-
i. উভয়ই ভবিষ্যৎবিষয়ক 
ii. উভয়ক্ষেত্রেই বিকল্প মূল্যায়ন করতে হয়
iii. উভয়ই স্বল্প সময়ের জন্য প্রণীত হয়ে থাকে 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii          খ. i ও iii 
গ. ii ও iii         ঘ. i, ii ও iii 

উত্তর: ৩২. খ, ৩৩. ক, ৩৪. ক, ৩৫. খ, ৩৬. গ, ৩৭. গ, ৩৮. ক।

লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান 
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা

কবীর

পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৩:৪৫ পিএম
পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

তৃতীয় অধ্যায় : পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ৩২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

‘Z’ কোম্পানি বর্তমান তীব্র প্রতিযোগিতার বাজারে এগিয়ে যাওয়ার জন্য আগামী ৫ বছরের মধ্যে তাদের পণ্য সারিতে ১০টি নতুন আইটেম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

৩২। ওপরের উদ্দীপকে ‘Z’ কোম্পানির পরিকল্পনাটি কোন ধরনের পরিকল্পনা? 
ক. কার্যভিত্তিক পরিকল্পনা    খ. কৌশলগত পরিকল্পনা
গ. দীর্ঘমেয়াদি পরিকল্পনা     ঘ. সামগ্রিক পরিকল্পনা

৩৩। আদর্শ পরিকল্পনার বৈশিষ্ট্য হলো-
i. গ্রহণযোগ্যতা 
ii. তথ্য নির্ভরশীলতা 
iii. বিশ্বস্ততা 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii          খ. i ও iii 
গ. ii ও iii         ঘ. i, ii ও iii 

৩৪। পরিকল্পনা অনুসরণের ফলে-
i. উদ্দেশ্য অর্জন সহজ হয় 
ii. উপকরণাদির কার্যকর ব্যবহার সম্ভব হয় 
iii. কর্মীদের সম্মান বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii         খ. i ও iii 
গ. ii ও iii         ঘ. i, ii ও iii

 ৩৫। পরিকল্পনার সীমাবদ্ধতা হলো-
i. পটভূমি নির্ধারণে সমস্যা 
ii. অধস্তনদের ফাঁকিবাজির মানসিকতা 
iii. পরিকল্পনাকারীদের আতিশয্যের প্রতি ঝোঁক 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii         খ. i ও iii 
গ. ii ও iii         ঘ. i, ii ও iii 

আরো পড়ুন : পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

৩৬। পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ হলো-
i. কার্য বিভাজন  
ii. ভবিষ্যৎ সুযোগ-সুবিধা মূল্যায়ন 
iii. বিকল্পগুলো মূল্যায়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii         খ. i ও iii 
গ. ii ও iii         ঘ. i, ii ও iii 

৩৭। স্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত হলো-
i. লক্ষ্য 
ii. নীতি 
iii. পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii         খ. i ও iii 
গ. ii ও iii        ঘ. i, ii ও iii 

৩৮। একার্থক ও স্থায়ী পরিকল্পনার মধ্যে মিলের ক্ষেত্রে হলো-
i. উভয়ই ভবিষ্যৎবিষয়ক 
ii. উভয়ক্ষেত্রেই বিকল্প মূল্যায়ন করতে হয়
iii. উভয়ই স্বল্প সময়ের জন্য প্রণীত হয়ে থাকে 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii          খ. i ও iii 
গ. ii ও iii         ঘ. i, ii ও iii 

উত্তর: ৩২. খ, ৩৩. ক, ৩৪. ক, ৩৫. খ, ৩৬. গ, ৩৭. গ, ৩৮. ক।

লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান 
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা

কবীর

সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:০২ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০১:০৩ পিএম
সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান
শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে ঢোকার আগে রিভিশন দিচ্ছে। ছবি- সংগৃহীত

পঞ্চম অধ্যায় : সমন্বয় ও নিঃসরণ

বহুনির্বাচনি ও উত্তর

২০। ঘামে থাকে-
i. পানি ও অক্সিজেন      
ii. পানি ও লবণ
iii. লবণ ও কার্বন ডাই-অক্সাইড
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii     খ) ii ও iii 
গ) i ও ii      ঘ) i, ii ও iii

২১। নিশ্বাসের বায়ুতে শতকরা কত ভাগ CO2 থাকে?
ক) ৬ ভাগ    খ) ৫ ভাগ 
গ) ৪ ভাগ     ঘ) ৩ ভাগ

২২। মানব মস্তিষ্কের সবচেয়ে উন্নত অংশ কোনটি?
ক) মধ্যমস্তিষ্ক     খ) লঘুমস্তিষ্ক 
গ) মেডুলা          ঘ) গুরুমস্তিষ্ক

আরো পড়ুন : সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান

২৩। মূত্র কী?
i. এক প্রকার রেচন পদার্থ 
ii. নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ পরিত্যাগ করে
iii. যকৃতে জমা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii     খ) ii ও iii 
গ) i ও ii       ঘ) i, ii ও iii

২৪। ত্বকের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কী বলে?
ক) লোমকূপ     খ) নাসাছিদ্র 
গ) ঘামছিদ্র      ঘ) ছিদ্রকূপ

নিচের উদ্দীপকটি পড়ে ২৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

সামিরা বই পড়ে জানতে পারল যে, মানুষের ক্রোধ, লজ্জা, গরম, শীত, নিদ্রা, তাপ সংরক্ষণ ও চলন মস্তিষ্কের কোনো একটি অংশের কাজ।

২৫। ওপরের উদ্দীপকে মস্তিষ্কের কোন অংশের কথা বলা হয়েছে?
ক) পনস     
খ) মধ্যমস্তিষ্ক 
গ) থ্যালামাস ও হাইপোথ্যালামাস 
ঘ) সেরিবেলাম

উত্তর: ২০. খ, ২১. গ, ২২. ঘ, ২৩. গ, ২৪. ক, ২৫. গ।

লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

কবীর

ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ পিএম
ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র
পৃথিবীর ভূমিরূপের পরিবর্তন। ছবি- সংগৃহীত

তৃতীয় অধ্যায় : ভূমিরূপ পরিবর্তন

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটির আলোকে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

পুরান ঢাকার বাসিন্দা সুমন দেখল তার ঘরের দেয়ালের ফাটলের মধ্যে গাছ জন্মানোর ফলে ফাটলগুলো বড় হয়ে গেছে এবং জানালার রড নষ্ট হয়ে যাচ্ছে।

১৫। ওপরের উদ্দীপকে সুমনের দেখা জানালার রড নষ্ট হওয়ার কারণ-
i. যান্ত্রিক বিচূর্ণীভবন    
ii. রাসায়নিক বিচূর্ণীভবন
iii. জৈবিক বিচূর্ণীভবন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) i ও iii
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

১৬। ওপরের উদ্দীপকে উল্লেখিত জানালার রডগুলো কোন প্রক্রিয়ায় নষ্ট হয়েছে?
ক) হাইড্রোলাইসিস প্রক্রিয়ায়     খ) অক্সিডেশন প্রক্রিয়ায় 
গ) ফার্মেন্টেশন প্রক্রিয়ায়          ঘ) নাইট্রেশন প্রক্রিয়ায় 

১৭। কোন অবস্থায় নদীর উল্লম্ব ক্ষয় বেশি হয়?
ক) ব-দ্বীপ    খ) সমভূমি
গ) পার্বত্য    ঘ) মালভূমি 

১৮। পাহাড়িয়া অঞ্চলে ভূমি ধসের কারণ-
i. অতিরিক্ত বৃষ্টিপাত    
ii. বনভূমির অবস্থান
iii. বসতি স্থাপন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) i ও iii
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

১৯। দুই নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলে?
ক) অববাহিকা    খ) দোয়াব
গ) নদীগর্ভ          ঘ) মোহনা

আরো পড়ুন : ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র

২০। নদী যেখানে উৎপত্তি হয় তাকে কী বলে?
ক) মোহনা      খ) উৎস
গ) গিরিখাত    ঘ) গিরিসংকট

২১। নদীর বিস্তার সবচেয়ে বেশি কোন গতিতে দেখা যায়?
ক) মধ্যগতি    খ) ঊর্ধ্বগতি
গ) নিম্নগতি    ঘ) স্থির অবস্থা

নিচের উদ্দীপকটির আলোকে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

রাসেলদের বাড়ি জামালপুর জেলার ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। একদিন রাসেল তার চাচার সঙ্গে নদীর ধারে ঘুরতে গিয়ে দেখল নদীতে তেমন স্রোত নেই। তার চাচা বলল, একসময় এ নদীর স্রোতের বেগ খুব বেশি ছিল।

২২। ওপরের উদ্দীপকে উল্লিখিত নদীটি বর্তমানে কী অবস্থায় আছে?
ক) পার্বত্য অবস্থায়    খ) নিম্নগতিতে
গ) মধ্যগতিতে           ঘ) ঊর্ধ্বগতিতে

২৩। ওপরের উদ্দীপকে উদ্দীপকে উল্লেখিত নদীটির-
i. উপত্যকা গভীর    
ii. নিম্নক্ষয় বন্ধ হয়েছে
iii. নদীবাহিত বালু কণা ও কাদা সঞ্চিত হয়ে চর পড়েছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii      খ) i ও iii 
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

২৪। নদীর গভীরতা বৃদ্ধির কারণ কোনটি? 
ক) পার্শ্বক্ষয়ের ফলে    
খ) তলদেশ ক্ষয়ের দরুন
গ) স্রোতের বেগ কমায়    
ঘ) ঢাল হ্রাসের ফলে

২৫। পার্বত্য এলাকায় নদীর পানি হঠাৎ খাড়া ঢালে নিচে পতিত হলে তাকে কী বলে?
ক) কাসকেড    খ) খরস্রোত
গ) জলপ্রপাত    ঘ) গিরিখাত

উত্তর:  ১৫. গ, ১৬. খ, ১৭. গ, ১৮. খ, ১৯. খ, ২০. খ, ২১. ক, ২২. খ, ২৩. গ,২৪. খ, ২৫. গ।

লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কবীর

বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম
বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- সংগৃহীত


অষ্টম অধ্যায় : বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম

সৃজনশীল প্রশ্ন ও উত্তর-১

নিচের চিত্রটি দেখে প্রশ্নগুলোর উত্তর লেখ।


(ক) জাতিসংঘ কখন প্রতিষ্ঠিত হয়?
(খ) আন্তর্জাতিক সংস্থা বলতে কী বোঝায়?
(গ) উদ্দীপকের চিত্রের সংস্থাটির লক্ষ্য-উদ্দেশ্য ব্যাখ্যা করো। 
(ঘ) বাংলাদেশের শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টিসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে ওই সংস্থার ভূমিকা মূল্যায়ন করো। 

উত্তর: ক. ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। 

খ. আন্তর্জাতিক সংস্থা বলতে একাধিক জাতির সমন্বয়ে গঠিত সংগঠনকে বোঝায়, যা একাধিক দেশে তার কার্যক্রমের বিস্তৃতি ঘটিয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশ বা জাতির সমন্বয়ে গঠিত যেসব সংস্থা আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে সমাজকল্যাণ কার্যক্রম প্রণয়ন, উন্নয়ন ও প্রসারে নিয়োজিত থাকে সেসব সংস্থাকেই আন্তর্জাতিক সংস্থা বলা হয়। যেমন- জাতিসংঘ, ইউনিসেফ, রেডক্রিসেন্ট সোসাইটি ইত্যাদি। এসব সংস্থা নিজ নিজ নীতিমালা অনুযায়ী সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

আরো পড়ুন : বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র

গ. উদ্দীপকের চিত্রের সংস্থাটি হলো ইউনিসেফ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইউনিসেফের যাত্রা শুরু হয়। সে সময় ইউরোপের শিশুদের জরুরি ভিত্তিতে খাদ্য, বস্ত্র এবং ওষুধ সরবরাহের লক্ষ্যে ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর ইউনিসেফ আত্মপ্রকাশ করে। 
ইউনিসেফ সারা বিশ্বে যেসব লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে সেগুলোর মধ্যে শিশু স্বাস্থ্যের উন্নতি, শিশু ও নারীদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহ করা এবং তাদের জন্য হাসপাতাল ও সদন নির্মাণ করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা ইত্যাদি অন্যতম। সেই সঙ্গে শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, তাদের স্বাস্থ্য রক্ষায় বিদ্যালয়ে খাদ্য প্রকল্প চালু করা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের পুনর্বাসনে সহায়তা করা, এইডসের ভয়াবহতা থেকে তাদের রক্ষা করা প্রভৃতি লক্ষ্য অর্জনে ইউনিসেফ কাজ করে যাচ্ছে। এ ছাড়া লিঙ্গবৈষম্য রোধে সহায়তা করা, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ করাও সংস্থাটির অন্যতম লক্ষ্য।

ঘ. বাংলাদেশে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টিসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে উদ্দীপকে ইঙ্গিত করা প্রতিষ্ঠান ইউনিসেফের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইউনিসেফ হলো সারা বিশ্বের শিশুদের সার্বিক কল্যাণে নিয়োজিত একটি আন্তর্জাতিক সংস্থা। উদ্দীপকে চিত্রের মাধ্যমে ইউনিসেফকে নির্দেশ করা হয়েছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ইউনিসেফ বাংলাদেশে কাজ করে আসছে। যুদ্ধবিধ্বস্ত দেশের শিশুদের স্বাস্থ্যরক্ষা ও পুষ্টি কার্যক্রমে প্রতিষ্ঠানটির ভূমিকা উল্লেখযোগ্য। বর্তমানে প্রতিষ্ঠানটি বাংলাদেশের শিশুদের কল্যাণে খাদ্য, চিকিৎসা, স্বাস্থ্য, পুষ্টি, বিশুদ্ধ পানি, টিকা ইত্যাদি বিষয়ে কাজ করে থাকে। বাংলাদেশে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় ইউনিসেফের গৃহীত কর্মসূচিগুলো হলো- স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ, বিশুদ্ধ পানি সরবরাহ, পয়ঃপ্রণালি ব্যবস্থা, যক্ষ্মা, ম্যালেরিয়া ইত্যাদি থেকে প্রতিকার ও প্রতিরোধ করা। আমাদের দেশের শিশুদের পুষ্টিহীনতা দূর করতে ইউনিসেফ পুষ্টিকর খাদ্য উৎপাদন ও সরবরাহ, পুষ্টি সংক্রান্ত জ্ঞান দান এবং WHO-এর সঙ্গে যৌথভাবে ওষুধ সরবরাহ করে থাকে। শিক্ষাক্ষেত্রেও ইউনিসেফের অবদান অপরিসীম। বাংলাদেশ সরকারের শিক্ষা কর্মসূচির পাশাপাশি ইউনিসেফ নতুন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, পুরোনো প্রতিষ্ঠান সংস্কার, শিক্ষা উপকরণ সরবরাহ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে থাকে। তাছাড়া ইউনিসেফের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে জরুরি ত্রাণ কার্যক্রম, এইচআইভি আক্রান্ত শিশুদের জন্য কার্যক্রম, জন্মনিবন্ধন, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রভৃতি। তাই বলা যায়, উল্লিখিত কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইউনিসেফ বাংলাদেশের শিশুদের কল্যাণে কার্যকর ও ফলপ্রসূ ভূমিকা রেখে চলেছে।

লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মধুবাগ, মগবাজার, ঢাকা

কবীর

খাদ্য অধ্যায়ের ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:২২ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৩:২৩ পিএম
খাদ্য অধ্যায়ের ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান
বিভিন্ন ধরনের খাদ্যশস্য সংরক্ষণের পদ্ধতি। ছবি- সংগৃহীত

তৃতীয় অধ্যায় : খাদ্য

অনুশীলনীর প্রশ্ন উত্তর 

প্রশ্ন: সঠিক উত্তরটি লেখ।
ক) নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য?
i. ডিম                 ii. আলু 
iii. মাখন            iv. মৌসুমি ফল 
উত্তর: ii. আলু।

খ) নিচের চিত্রের ফলমূলে কোনটি অধিক পরিমাণে থাকে?


i. ভিটামিন-বি     ii. ভিটামিন-সি
iii. ভিটামিন-ডি  iv. ভিটামিন-কে
উত্তর: ii. ভিটামিন-সি।

গ) কিউরিং পদ্ধতিতে খাদ্যশস্য–
i. রোদে রেখে শুকিয়ে নেওয়া হয়
ii. কম তাপমাত্রায় অধিক ঠাণ্ডা স্থানে রাখা হয়
iii. লবণ মিশিয়ে সংরক্ষণ করা হয়
iv. চিনি, তেল, ভিনেগার মিশিয়ে রাখা হয়
উত্তর: ii. কম তাপমাত্রায় অধিক ঠাণ্ডা স্থানে রাখা হয়।

আরো পড়ুন :  জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায় থেকে ১টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান

ঘ) অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে–
i. রোগের সংক্রমণ হলেও দ্রুত সুস্থ হওয়া যায়
ii. পাকস্থলীতে ক্ষত হওয়ার সম্ভাবনা কমে
iii. মন সব সময় ভালো ও উৎফুল্ল থাকে
iv. স্থূলতা ও বিষণ্নতা দেখা দিতে পারে
উত্তর: iv. স্থূলতা ও বিষণ্নতা দেখা দিতে পারে।

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

প্রশ্ন: আমিষ জাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন?

উত্তর: আমিষ জাতীয় খাদ্য দেহের বৃদ্ধি, গঠন ও মেরামতে সাহায্য করে। দেহের পেশি, রক্ত, ত্বক, নখ-চুল তৈরি করতে আমিষ অত্যন্ত প্রয়োজন। এছাড়া আমিষ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে শক্তিশালী রাখে।

প্রশ্ন: সুষম খাদ্য গ্রহণের উপকারিতা লেখ।

উত্তর: সুষম খাদ্য দেহকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখতে সাহায্য করে। এটি দেহের বৃদ্ধি ও বিকাশ ঘটায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এতে শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করতে পারে। সুষম খাদ্য খেলে মনোযোগ বাড়ে ও পড়াশোনায় ভালো ফলাফল করা যায়।

লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

কবীর