ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সর্বশেষ
সাজেকে আটকা ৬০০ পর্যটক, আশ্রয়কেন্দ্রে ৮০৪ জন জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে ৯মাসের শিশুর মৃত্যু প্রথম এআই-চালিত সাইবার হামলা ইউসিবিডির বার্ষিক সমাবর্তনে স্বীকৃতি পেলেন মোনাশ আর্জেন্টিনা-মিসর ম্যাচে ভিএআর বিতর্ক: কী বলছে ফিফার নিয়ম? পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় কর্মবিরতি ও একাডেমিক শাটডাউন চাঁদপুরে ৫ হাজার বস্তা ধান-চাল নিয়ে ডুবে গেছে কার্গো পাটগ্রামে পাওনা ১০০ টাকা চাওয়ায় ব্যবসায়ীকে কোপালেন যুবদল নেতা কিশোরগঞ্জে  লাশবাহী নৌকায় ডাকাতি, মোবাইল-টাকা লুট মোনাফিকদের চেনার সুনির্দিষ্ট কিছু আলামত হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক নতুন মামলায় গ্রেপ্তার অবস্থা উত্তরণে কৌশল নির্ধারণ জরুরি চট্টগ্রামে পাহাড়ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু সিলেটে ৩০ ঘণ্টায় ১২৮.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড দিনাজপুরে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন আর্জেন্টিনার জয়ের মানসিকতা ও নেইমারকে পারেদেসের বার্তা যুবদল ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে: মোনায়েম মুন্না পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি টেকনাফে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে মেমোরি চিপের সংকট ব্যাপক পরিসরে মানবসদৃশ রোবট ব্যবহারের দিকে চোখ টাটকার চেয়ে বাসি খেলে লাভ এই ৩ খাবার জনবল নেবে সোনারগাঁও হোটেল, দ্রুত আবেদন করুন মাভাবিপ্রবিতে বিশ্বকাপ ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০ ঝিনাইদহে আর্জেন্টিনার জয়ে উল্লাসের মুহূর্তে সমর্থকের মৃত্যু আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ করল মিসর মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) আওতাধীন সকল পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকেরা এখন থেকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শাখা ও উপশাখার মাধ্যমে সহজেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এ লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব সামসুল হক সুফিয়ানী এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক, আর্থিক মনিটরিং (উত্তরাঞ্চল) জনাব মো. মাসুদ পারভেজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন সকল পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা কমিউনিটি ব্যাংকের দেশব্যাপী সকল শাখা ও উপশাখার মাধ্যমে নিরাপদ, দ্রুত ও সহজ উপায়ে বিদ্যুৎ বিল পরিশোধের সুবিধা পাবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (অর্থ) ও যুগ্ম সচিব জনাব মিলিয়া শারমিন, নিয়ন্ত্রক (অর্থ ও হিসাব) জনাব মো. ইদ্রিস, বোর্ডের সচিব জনাব শারমিন মাহমুদ, পরিচালক (অর্থ) জনাব মো. জিয়া উদ্দিন এবং পরিচালক (অর্থ) জনাব হিমেল পাল উপস্থিত ছিলেন।

কমিউনিটি ব্যাংকের পক্ষে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার জনাব মো. তানজীম মোর্শেদ ভূঁইয়া, কর্পোরেট ব্যাংকিং ডিভিশনের ইউনিট হেড জনাব সুজাত হক, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জনাব মো. শরিফুল ইসলাম কাদির, এফসিএ; হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম জনাব মামুন উর রহমান, ক্যাশ ম্যানেজমেন্ট টিমের তুহিনুল ইসলাম ও নিশিত কান্তি সরকারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞপ্তি/

ইউসিবিডির বার্ষিক সমাবর্তনে স্বীকৃতি পেলেন মোনাশ

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৩:৫২ পিএম
ইউসিবিডির বার্ষিক সমাবর্তনে স্বীকৃতি পেলেন মোনাশ
ছবি: সংগৃহীত

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এমইউএফওয়াই) ও মোনাশ কলেজ ডিপ্লোমা (এমসিডি) প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করা ১৭৮ শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নিকোলাস ম্যাকলিন। 

সদ্য স্নাতকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘আজকে উপস্থিত সকল স্নাতকদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। বর্তমানে, অস্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য বৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে শিক্ষা সেবা। বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি সেখানে উচ্চশিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়ন-এর অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘যে সকল শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়াকে বেঁছে নিয়েছেন, আমরা সবসময়ের মতই তাদের পাশে থাকতে চাই। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের এক্সিকিউটিভ ডিরেক্টর (পাথওয়েজ পার্টনারশিপস) তানিয়া পেরেরা। 

তিনি বলেন, ‘আজ এই শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে আমি সত্যিই অনুপ্রাণিত। এ অর্জনের পেছনে তাদের যে নিষ্ঠা ও অধ্যবসায় রয়েছে, তা প্রশংসনীয়। তারা প্রমাণ করেছেন, বৈশ্বিক পরিসরে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় মানসিক প্রস্তুতি ও একাডেমিক সক্ষমতা তাদের রয়েছে।’

বাংলাদেশে মোনাশ কলেজের একমাত্র অংশীদার হিসেবে ইউসিবিডি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাথওয়ে প্রোগ্রাম পরিচালনা করছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশে বসেই অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা যাত্রা শুরু করতে পারেন। এসব প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার পরে তারা মোনাশ ইউনিভার্সিটিসহ বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পান।

ইউসিবিডি’র মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার প্রোগ্রামটি স্নাতক পর্যায়ে ভর্তির ভিত্তি হিসেবে কাজ করে। অন্যদিকে মোনাশ কলেজ ডিপ্লোমা প্রোগ্রামটি মোনাশ ইউনিভার্সিটির নির্ধারিত স্নাতক ডিগ্রির প্রথম বর্ষের সমমান। ফলে এ প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করা শিক্ষার্থীরা সরাসরি দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়ার সুযোগ পান।

অনুষ্ঠানে এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মানাস সিং বলেন, ‘বিশ্বজুড়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসানীতি ও অন্যান্য বিধিনিষেধ কঠোর হলেও ইউসিবিডির শিক্ষার্থীরা নির্বিঘ্নে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় অগ্রসর হচ্ছেন। এটি আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন। বিশ্বমানের একাডেমিক ভিত্তি সব সময়ই শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক সুযোগের দ্বার খুলে দেয়।’

বিজ্ঞপ্তি/

টুয়েলভ ক্লদিংয়ে চলছে ইনস্ট্যান্ট ভাউচার

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:১০ পিএম
টুয়েলভ ক্লদিংয়ে চলছে ইনস্ট্যান্ট ভাউচার
ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভ ক্লদিং গ্রাহকদের কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করতে নিয়ে এসেছে বিশেষ প্রচারণা। এই অফারের আওতায় বাংলাদেশের সব টুয়েলভ আউটলেটে একক ক্রয়ে ৫,০০০ টাকার কেনাকাটা করলেই গ্রাহকরা পাবেন ৫০০ টাকার ইনস্ট্যান্ট ভাউচার ব্যবহারের সুযোগ।

ফ্যাশনে আধুনিকতা, গুণগত মান এবং স্বাচ্ছন্দ্যের সমন্বয়ে টুয়েলভ ক্লদিং দীর্ঘদিন ধরে সব বয়সী ফ্যাশন সচেতন ক্রেতাদের আস্থার নাম। গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং কেনাকাটার অভিজ্ঞতাকে আরও মূল্যবান করে তুলতেই এই বিশেষ আয়োজন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, অফারটি বাংলাদেশের সব টুয়েলভ আউটলেটে প্রযোজ্য। তবে ভাউচার সীমিত সংখ্যক হওয়ায় ক্রেতাদের বেশ আগ্রহও লক্ষ করা গেছে এই কেনাকাটায়। স্টাইল, মান এবং সাশ্রয়ের অনন্য সমন্বয়ে টুয়েলভ ক্লদিংয়ের এই আয়োজন ফ্যাশনপ্রেমীদের জন্য হতে পারে আর্কষণীয় এক কেনাকাটার সুযোগ।

বিজ্ঞপ্তি/

পূর্বাচল প্রবাসী পল্লী আবাসন প্রকল্পে শতাধিক গাছের চারা কর্তন, শাস্তি দাবি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:৩১ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১১:৩১ এএম
পূর্বাচল প্রবাসী পল্লী আবাসন প্রকল্পে শতাধিক গাছের চারা কর্তন, শাস্তি দাবি
ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদী এলাকায় পূর্বাচল প্রবাসী পল্লী আবাসন প্রকল্পের খালি জায়গায় দুই হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণের তিন দিন পরই রাতের আঁধারে শতাধিক চারা কেটে ফেলেছেন স্থানীয় একদল লোক।

গত ২৯ জুন রাত তিনটার দিকে মাধবদীর আমদিয়া ইউনিয়নের কান্দাইল এলাকায় এই আবাসন প্রকল্পে গাছের চারাগুলো কেটে ফেলার ঘটনা ঘটে। 

এর তিন দিন আগে ২৬ জুন ওই আবাসন প্রকল্পে চারাগুলো রোপণ করা হয়।

এ ঘটনায় ২ জুলাই আবাসন প্রকল্পের স্টাফ রাজীব হোসেন মাধবদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ বলছে, ২৯ জুন রাতে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক প্রবাসী পল্লীতে আসেন। তারা ভেতরে প্রবেশ করে পোস্ট ক্যাম্পে ভাঙচুর চালান। পরে রোপণ করা শতাধিক ফলদ ও বনজ গাছের চারা কেটে ফেলেন। এই ঘটনায় জড়িত মোজাম্মেল, সিরাজুল, তাহারুল, মামুন, মাসুদ, ফিরোজ ও আমান- এই সাতজনকে ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। তারা পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুতুলিয়া এলাকার বাসিন্দা ও পার্শ্ববর্তী আবাসন প্রতিষ্ঠান পূর্বায়ন সিটিতে কর্মরত।

এ ছাড়া ঘটনায় জড়িত ছিলেন আরও ১০-১২ জন। তাদের পরিচয় শনাক্ত হয়নি।

আবাসন প্রকল্পের প্রজেক্ট স্টাফ রাজীব হোসেন বলেন, ‘আমরা গাছের চারাগুলোর নিয়মিত পরিচর্যা করে আসছিলাম। প্রজেক্টে হামলার সময় তারা ওই চারাগুলোও কেটে ফেলেছেন। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মাধবদী থানায় জিডি করি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আমরা চাই, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা নিক।’

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাতের আঁধারে গাছগুলো কাটা হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ একটি জিডি করেছে। যাদের নাম এসেছে, দ্রুত যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ৬০ মিলিয়ন ইউরো অর্থায়ন পেল ব্র্যাক ব্যাংক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৫৪ এএম
ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ৬০ মিলিয়ন ইউরো অর্থায়ন পেল ব্র্যাক ব্যাংক
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)-এর কাছ থেকে ৬০ মিলিয়ন ইউরোর দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা পেয়েছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশের কোনো বাণিজ্যিক ব্যাংকের জন্য কোনো আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান থেকে পাওয়া এটিই এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা।

ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে সংগ্রহকৃত এই ১২ বছর মেয়াদি ফান্ড দেশের গ্রিন ট্রানজিশন বা পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধি করা হবে। এটি দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর টেকসই বিনিয়োগ আরও দ্রুত বাস্তবায়ন করবে, যা বাংলাদেশের পরিবেশবান্ধব অর্থনীতিতে উত্তরণ ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই তহবিলটি মূলত দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সার্কুলার ইকোনমি, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি সাশ্রয় এবং বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে বিনিয়োগ করতে সাহায্য করবে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম রপ্তানি খাত হিসেবে এই দীর্ঘমেয়াদি অর্থায়নের ফলে তৈরি পোশাক শিল্প আরও পরিবেশবান্ধব, সম্পদ-সাশ্রয়ী ও টেকসই উৎপাদন ব্যবস্থায় রূপান্তরের সুযোগ পাবে।

মোট তহবিলের মধ্যে ৪০ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে ২,৫০০টিরও বেশি ক্ষুদ্র উদ্যোগে। এই অর্থ দিয়ে আধুনিক যন্ত্রপাতি কেনা, বর্জ্য হ্রাস, পরিবেশবান্ধব ও টেকসই নানা উদ্যোগ নেওয়া হবে, যার পুরোটাই জলবায়ু রক্ষা ও পরিবেশের উন্নয়নে অবদান রাখবে। এর আওতায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা, পরিবেশবান্ধব ভবন, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, বৈদ্যুতিক দুই ও তিন চাকার যানবাহন, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা, পরিবেশবান্ধব রান্নার চুলা ও গৃহস্থালির পানি ফিল্টার প্রযুক্তিসহ ইত্যাদি খাতে বিনিয়োগ করা হবে।

অবশিষ্ট ২০ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে আরও বড় আকারের প্রজেক্টে। এর লক্ষ্য হলো তৈরি পোশাক ও টেক্সটাইলসহ বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পগুলোতে টেকসই ও সার্কুলার উৎপাদন প্রক্রিয়াকে আরও গতিশীল করা।

ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানিতে বর্তমানে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং দেশের মোট রপ্তানির প্রায় ৮৫% আসে এই পোশাক খাত থেকে। বর্তমানে ইউরোপের বাজারে পরিবেশবান্ধব ও স্বচ্ছ সাপ্লাই চেইনের চাহিদা ক্রমাগত বাড়ছে। তাই বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে স্থানীয় উৎপাদকদের জন্য এমন দীর্ঘমেয়াদি গ্রিন ফাইন্যান্স বা পরিবেশবান্ধব অর্থায়ন অত্যন্ত জরুরি। এই তহবিলটি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক টেকসই মানদণ্ড পূরণে সহায়তা করবে, যা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

এই অর্থায়নের বিষয়ে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জেলসোমিনা ভিলিওত্তি বলেন, ‘কীভাবে ইউরোপীয় অর্থায়ন একটি আরও বেশি পরিবেশবান্ধব, টেকসই এবং প্রতিযোগিতাপূর্ণ সাপ্লাই চেইন তৈরি করতে সাহায্য করতে পারে— এই চুক্তিটি তার-ই প্রমাণ। আর্থিক অন্তর্ভুক্তির জন্য বিশ্বজুড়ে সুপরিচিত প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব উৎপাদন, সার্কুলার সল্যুশন এবং জ্বালানি সাশ্রয়ী উদ্যোগে বিনিয়োগ করতে সাহায্য করছি। একই সাথে এটি টেকসই বাণিজ্য ও জলবায়ু রক্ষায় ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তর অঙ্গীকারকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।’

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘ব্র্যাক ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিয়ে আসছে, যারা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি। ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্ব দেশের শিল্প খাতের ভ্যালু চেইনে পরিবেশবান্ধব এবং সার্কুলার বিনিয়োগের গতি বাড়াতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই অর্থায়নের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম আধুনিকায়ন, সম্পদের দক্ষ ব্যবহার বৃদ্ধি এবং বৈশ্বিক টেকসই মানদণ্ড পূরণে সক্ষম হবে। এটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াবে এবং একটি শক্তিশালী ও টেকসই অর্থনীতি গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।’

বিজ্ঞপ্তি/

অর্থ মন্ত্রণালয়-যমুনা ব্যাংকের আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৩২ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০২:৩২ পিএম
অর্থ মন্ত্রণালয়-যমুনা ব্যাংকের আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন
ছবি: সংগৃহীত

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যবস্থাপনাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপেটেটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি)-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে যমুনা ব্যাংক পিএলসির উদ্যোগে ব্র্যাক লার্নিং সেন্টার গাছপাড়া, পাবনায় এক মাসব্যাপী (১০০ ঘণ্টা) ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

যমুনা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এসএমইএসপিডি বিভাগের যুগ্ম-পরিচালক ও ডিপিডি মো. আইয়ুব আলী, যমুনা ব্যাংক পিএলসির রাজশাহী অঞ্চলের জোনাল হেড ফজলুল হক, যমুনা ব্যাংক পিএলসির হেড অব এসএমই (মার্কেটিং) এন এইচ এম নুসরাত।

এই উদ্যোগের লক্ষ্য হলো নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান ও প্রয়োজনীয় ঋণ সুবিধার মাধ্যমে তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি করা। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও উৎসাহ পাবেন, যা তাদের ব্যাংকিং সেবার আওতায় এনে টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে।

বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসির উর্ধ্বতন কর্মকর্তারা এবং পাবনার সম্ভাবনাময় উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তি বিস্তারে সহায়ক হবে।

বিজ্ঞপ্তি/