ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সর্বশেষ
মোনাফিকদের চেনার সুনির্দিষ্ট কিছু আলামত হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক নতুন মামলায় গ্রেপ্তার অবস্থা উত্তরণে কৌশল নির্ধারণ জরুরি চট্টগ্রামে পাহাড়ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু সিলেটে ৩০ ঘণ্টায় ১২৮.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড দিনাজপুরে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন আর্জেন্টিনার জয়ের মানসিকতা ও নেইমারকে পারেদেসের বার্তা যুবদল ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে: মোনায়েম মুন্না পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি টেকনাফে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে মেমোরি চিপের সংকট ব্যাপক পরিসরে মানবসদৃশ রোবট ব্যবহারের দিকে চোখ টাটকার চেয়ে বাসি খেলে লাভ এই ৩ খাবার জনবল নেবে সোনারগাঁও হোটেল, দ্রুত আবেদন করুন মাভাবিপ্রবিতে বিশ্বকাপ ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০ ঝিনাইদহে আর্জেন্টিনার জয়ে উল্লাসের মুহূর্তে সমর্থকের মৃত্যু আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ করল মিসর মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আবারও বাড়ল জ্বালানি তেলের দাম সাতকানিয়ায় হু হু করে ঢুকছে সাঙ্গুর পানি, পানিবন্দি হাজারো মানুষ ফ্রান্স-মরক্কো ম্যাচে সব রেফারিই আর্জেন্টিনার চাঁদপুর যুব মহিলা লীগের সভাপতি ফরিদা গ্রেপ্তার চট্টগ্রাম-কক্সবাজার রুটেও ট্রেন চলাচল বাতিল পশ্চিমবঙ্গে ১১ বছরের কিশোরীকে ধর্ষণ-হত্যার আসামিকে এনকাউন্টার হালান্ডের প্রশংসায় পঞ্চমুখ নরওয়ে কোচ সলবাকেন আইডিয়া ছড়িয়ে দেওয়ার ৬টি কৌশল রুদ্ধশ্বাস ম্যাচের ভিএআর বিতর্ক: মিশরকে কি ‘ডাকাতি’ করল আর্জেন্টিনা? চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ সুবিধা নির্বাচন ব্যবস্থার সংস্কারে পর্যবেক্ষকদের সুপারিশকে গুরুত্ব দেবে ইসি

ঝিনাইদহে আর্জেন্টিনার জয়ে উল্লাসের মুহূর্তে সমর্থকের মৃত্যু

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:৫৫ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০২:১০ পিএম
ঝিনাইদহে আর্জেন্টিনার জয়ে উল্লাসের মুহূর্তে সমর্থকের মৃত্যু
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে ঝিনাইদহে রসুল উদ্দীন নামে এক সমর্থকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রসুল উদ্দীন আর্জেন্টিনা ও লিওনেল মেসির একনিষ্ঠ সমর্থক ছিলেন। পেশায় তিনি একজন ভ্যানচালক ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাতে স্থানীয় দর্শকদের সাথে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি বড় পর্দায় দেখছিলেন রসুল উদ্দীন। 

খেলার একপর্যায়ে মিশর ২-০ গোলে এগিয়ে গেলে তিনি প্রচণ্ড মন খারাপ করে খেলা দেখা ছেড়ে বাড়িতে চলে যান। পরবর্তীতে আর্জেন্টিনা ম্যাচে ২-২ গোলে সমতায় ফিরলে তিনি আবারো খেলাস্থলে ছুটে আসেন। অত্যন্ত আনন্দিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত আনন্দের রেশ ধরে তিনি জর্দা দিয়ে পরপর তিনটি পান খান। এর কিছুক্ষণ পরই তিনি শারীরিকভাবে অসুস্থবোধ করেন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রসুল উদ্দীনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। অতিরিক্ত উত্তেজনা এবং পানের জর্দার প্রতিক্রিয়ায় তার স্ট্রোক হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রিয় দলের জয়ের এমন আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে রসুল উদ্দীনের পরিবার ও পুরো বালিয়াডাঙ্গা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মাহফুজুর/খাদিজা রুমি/

চট্টগ্রামে পাহাড়ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৩:০৭ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৩:২০ পিএম
চট্টগ্রামে পাহাড়ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন চশমা হিল এলাকায় পাহাড়ধসে ১২ বছর বয়সী এক ঘুমন্ত শিশু মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে পাহাড়ধসের ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুপুর সোয়া ১টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে। 

নিহত শিশুর নাম সুমাইয়া, সে ওই এলাকার বাসিন্দা ফারুক হোসেনের মেয়ে।

জানা গেছে, পাহাড়ধসের সময় সুমাইয়া ও তার মা-বাবা ঘরেই ছিলেন। ধসের সময় মা-বাবা ঘর থেকে বের হয়ে গেলেও পাশের ঘরে থাকা সুমাইয়া বের হতে পারেনি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহ ইমরান বলেন, ’চশমা হিলের পাদদেশে একটি টিনশেড ঘরের উপর পাহাড় ধসে পড়ে। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যেই মরদেহটি উদ্ধার করা হয়। 

দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

ইতেখারুল ইসলাস/খাদিজা রুমি/

সিলেটে ৩০ ঘণ্টায় ১২৮.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৩:০৫ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৩:১৩ পিএম
সিলেটে ৩০ ঘণ্টায় ১২৮.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
আষাঢ়ের টানা বর্ষণে চরম দৈনন্দিন কাজ কর্ম করতে ভোগান্তিতে পড়েছেন মানুষজন। ছবি মামুন হোসেন

সিলেট অঞ্চলে গত ৩০ ঘণ্টায় ১২৮.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার (৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত এই পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করে সিলেট আবহাওয়া অফিস। 

গত ৩০ ঘণ্টায় সিলেটের অনেক অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে।

বুধবার (৮ জুলাই) বেলা ১২টায় সিলেট আবহাওয়া অফিসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 

বলা হয়,মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার (৮ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ৫২.৬ মিলিমিটার বৃষ্টি পাত রেকর্ড করা হয়েছে। এবং বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িক মেঘাচ্ছন্ন থাকবে।

সিলেটের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে থাকতে পারে সাময়িক দমকা হাওয়া ও বজ্রপাত। কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেটে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন খবরের কাগজকে বলেন, এখন বর্ষাকাল বৃষ্টিপাত হওয়াটা স্বাভাবিক। তবে সিলেটে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

রিফাত/

দিনাজপুরে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৩:০২ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৩:১৩ পিএম
দিনাজপুরে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন
ছবি: খবরের কাগজ

দিনাজপুরে কখনো ভারি বর্ষণ, কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে শহরের সড়কগুলোতে মানুষের চলাচল কমে গেছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জীবিকায় এর প্রভাব পড়েছে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার (৮ জুলাই) সকাল পর্যন্ত আকাশ ছিল ঘন মেঘে ঢাকা। থেমে থেমে ভারী বৃষ্টির পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকায় জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হননি। শহরের বিভিন্ন সড়কে যানবাহনের চাপও ছিল তুলনামূলক কম।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন পরিবহন খাতের শ্রমজীবী মানুষেরা। তারা জীবিকার তাগিদে রাস্তায় বের হলেও যাত্রীসংকটের কারণে কাঙ্ক্ষিত আয় করতে পারেননি। বৃষ্টির কারণে পথচারীদের উপস্থিতিও ছিল অনেক কম। এতে ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কর্মকাণ্ডেও প্রভাব পড়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জুল রহমান খবরের কাগজকে বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামীকালও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টিও হতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

সুলতান মাহমুদ/থিওটোনিয়াস/

টেকনাফে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০২:৪৭ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম
টেকনাফে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের ঘোলারচর সমুদ্র উপকূল থেকে জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে সমুদ্রের কিনারায় বাংলাদেশের অভ্যন্তরে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

জানা গেছে, মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহটি বেওয়ারিশ হওয়ায় স্থানীয় ইউপি সদস্য বিষয়টি টেকনাফ মডেল থানা ও নৌপুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

দুপুর ২টার দিকে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব বিষয়টি নিশ্চিত করে জানান, শাহপরীর দ্বীপ সমুদ্র উপকূল থেকে উদ্ধার অজ্ঞাত নারীর মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শাহীন/খাদিজা রুমি/