ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সর্বশেষ
টানা ভারী বর্ষণ, জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মেহেরপুরে চুরি হওয়া প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ঈশ্বরগঞ্জের আলমগীর কবির ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ৬০ মিলিয়ন ইউরো অর্থায়ন পেল ব্র্যাক ব্যাংক ভেবেছিলাম আমিই দলকে ডুবালাম: মেসি দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস বেরোবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অর্থ মন্ত্রনালয় ও যমুনা ব্যাংকের যৌথ আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন বাউফলে উদ্বোধনের আগেই কোটি টাকার সেতুতে ফাটল নবিজির বিছানায়, মৃত্যুর মুখোমুখি পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ সম্বোধন করে উত্তরপত্র জমা বৃষ্টিতে দুর্ভোগ, চার দিন বন্ধ হাতিয়ার ফেরি চলাচল ফটিকছড়িতে ভারী বর্ষণে বন্যা ও পাহাড়ধসের শঙ্কা, প্রশাসনের সতর্কতা প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গানের সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে মেসিদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব চট্টগ্রাম বোর্ডের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত চট্টগ্রামে কাভার্ডভ্যানে মোটরসাইকেলের ধাক্কায় এনসিপি নেতা নিহত ভোলাহাটে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বরগুনায় সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎহীন ৬৭ হাজার গ্রাহক রাঙামাটিতে ভারী বর্ষণে সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা বরিশালে মাছের এলাকায় মাছের দাম চড়া রুদ্ধশ্বাস জয়ে আর্জেন্টিনা, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস সঠিক সময়ে বদলি খেলোয়াড় নামানোই ছিল সুইজারল্যান্ডের জয়ের মূল চাবিকাঠি চাঁদপুরে নেই নজরুলের স্মৃতিচিহ্ন ইরানে শক্তিশালী বিমান হামলা যুক্তরাষ্ট্রের, যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ খামেনির শোকের মাঝে নতুন করে যুদ্ধের শঙ্কা ডুবিসায়বর হাট প্রাথমিক বিদ্যালয়: আবর্জনার কারণে কমছে শিক্ষার্থী আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল, অক্টোবরে শুরু ইউপি নির্বাচন: ডা. জাহেদ

৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ কে?

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:৩৮ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৮:৪৪ এএম
৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ  কে?
পেনাল্টি শুটআউটে পাঁচটির মধ্যে চারটিতে গোল করে কলম্বিয়াকে হারিয়েছে সুইজারল্যান্ড। ছবি: এএফপি

কলম্বিয়াকে ট্রাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। মঙ্গলবারের এই রুদ্ধশ্বাস জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ৭২ বছর পর বৈশ্বিক আসরের শেষ আটে পা রাখল ইউরোপের দলটি।

ম্যাচের ভাগ্য নির্ধারণী পেনাল্টি শুটআউটে কলম্বিয়ার পক্ষে ডেভিনসন সানচেজ এবং হুয়ান হার্নান্দেজ গোল করতে ব্যর্থ হন। এর ফলে দ্বিতীয়বারের মতো শেষ আটে ওঠার যে স্বপ্ন লাতিন আমেরিকার দেশটি দেখছিল, তার এক হতাশাজনক সমাপ্তি ঘটে।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ১১ জুলাই কানসাসে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।

আজহার/

ভেবেছিলাম আমিই দলকে ডুবালাম: মেসি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৪৯ এএম
ভেবেছিলাম আমিই দলকে ডুবালাম: মেসি
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

পেনাল্টি মিস করার পর এক মুহূর্তের জন্য মনে হয়েছিল, তার ভুলেই হয়তো দল হেরে যাবে। তবে শেষ পর্যন্ত অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয় তুলে নেওয়ার পরও সেই আক্ষেপ কাটেনি লিওনেল মেসির।

ম্যাচের ১৯তম মিনিটে স্পট কিক থেকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল স্কালোনির শিষ্যরা। কিন্তু মেসির নেওয়া পেনাল্টি দারুণ দক্ষতায় রুখে দেন মোস্তফা শোবের। এরপর ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তবে শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ গোলে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। ম্যাচে একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে সরাসরি অবদান রাখেন মেসি।

ম্যাচ শেষে পেনাল্টি মিসের হতাশার কথা তুলে ধরে মেসি বলেন, ‘পেনাল্টি মিস করার পর আমি নিজের ওপর ভীষণ রেগে গিয়েছিলাম। যেভাবে শটটা নিয়েছিলাম, তাতে মনে হচ্ছিল-আমিই বুঝি আজ পুরো দলকে ডুবিয়ে দিলাম।’

দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রসঙ্গে আর্জেন্টিনা অধিনায়ক বলেন, ‘২-০ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানো সহজ নয়। পরবর্তী রাউন্ডে উঠতে পেরে আমি খুবই আনন্দিত। যেভাবে আমরা ম্যাচে ফিরেছি, তা ছিল অসাধারণ। পরিস্থিতি কঠিন হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে এনে জয় পাওয়া ছিল দারুণ রোমাঞ্চকর।’

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নতুন নজির গড়েছে আর্জেন্টিনা। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো দুই বা তারও বেশি গোলে পিছিয়ে থেকেও জয় তুলে নিয়েছে দলটি।

পাপ্পু/রিফাত/

মেসিদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:১৪ এএম
মেসিদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

নীল নদে ডুবতে বসেছিল আর্জেন্টিনা। খেলার ৭৮ মিনিট চলে গেছে। মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে। মেসির পেনাল্টি মিস। মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের চীনের প্রাচীর হয়ে উঠেছেন।  মেসির পেনাল্টি ঠেকিয়ে দেওয়া ছাড়াও আরও অনেক সুযোগ নস্যাৎ করে দেন। তাকে কিছুতেই পরাস্ত করা সম্ভব হচ্ছিল না। আবার কোনোটি  পোস্টে লেগে ফিরে এসেছে।  সব মিলিয়ে আর্জেন্টিনার অনুকূলে কোনো কিছুই নয়! ফুটবলের খুদে জাদুকরের শেষ দেখা শুরু করেছেন ভক্ত-সমর্থকরা। অনেকেই আবার শেষ বত্রিশে বেলজিয়াম-সেনেগালের ম্যাচের স্মৃতিচারণা করে নতুন করে আশাায় বুক বাঁধছেন। সেই ম্যাচে বেলজিয়াম ৮৫ মিনিট পর্যন্ত ২-০  গোলে পিছিয়ে থেকে ৪ মিনিটে ২ গোল করে পরে অতিরিক্ত সময়ের গোলে ম্যাচ জিতেছিল ৩-২ গোলে। সেই ম্যাচই যেন নতুন রূপে ফিরে আসে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। ১১ মিনিটে ঝড় উঠে নীল নদে। যে ঢেউয়ে মিসরের স্বপ্ন ডুবে গিয়ে ভেসে ওঠে আকাশি রঙের ঢেউ। গুনে গুনে তিন গোল করে আর্জেন্টিনা পাড়ি দেয় নীল নদের উত্তাল ঢেউ। রূদ্ধশ্বাস আর চরম নাটকীয়তায় ভরা ম্যাচ জিতে ফাইনালে ওঠা থেকে দুই ধাপ পেছনে তারা। কোয়ার্টার ফাইনাল খেলবে সুইজারল্যান্ড-কলম্বিয়ার জয়ী দলের বিপক্ষে ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায়।  

খেলার শুরু থেকে মিসরের গোলরক্ষক মোস্তফা শোবেরকে কিছুতেই পরাস্ত করা সম্ভব হচ্ছিল না আর্জেন্টাইনদের। অনেক চেষ্টার পর সেখানে তাকে প্রথম পরাস্ত করেন রোমেরো। গোলের উৎস মেসি। ডান প্রান্ত থেকে তার  বাম পায়ের ক্রসে রোমেরোর হেড জালে প্রবেশ করে। তবে এবারও মোস্তফা হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেছিলেন। তার হাত লেগে বল জালে প্রবেশ করে। এই গোলে নতুন করে প্রাণ ফিরে পায় মেসিবাহিনী। মোস্তফা শোবেরকে পরাস্ত করার গোমর পেয়ে যায় আর্জেন্টিনা। মিসরের খেলোয়াড়রাও কিছুটা নার্ভাস হয়ে পড়েন। এক গোলের  লিড যেকোনো সময় ২-২ হয়ে যেতে পারে। গোল ধরে রাখায় তারা ব্রত হয়। কিন্তু উদ্দীপ্ত আর্জেন্টিনার সামনে তাদের সব প্রতিরোধ ভেঙে পড়ে। যে মোস্তফা শোবেরকে পরাস্তই করা সম্ভব হচ্ছিল না, তাকে দ্বিতীয়বার পরাস্ত করেন মেসি।  ৮৪ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত।  বাম প্রান্ত থেকে বল পেয়ে মন্টিয়েল পা লাগাতে ব্যর্থ হন। পরে তিনিই সেই বল বাড়িয়ে দেন মেসির উদ্দেশে। মেসি বাম পায়ে নিশানা ভেদ করে সবার বুক থেকে পাথর চাপা নামিয়ে দেন। খেলায় সমতা আনার পর আর্জেন্টাইনরা জয়ের নেশায় মত্ত হয়ে ওঠে। গোল তাদের চাই-ই চাই।  খেলা গড়ায় ইনজুরি টাইমে। আর সেখানেই কিস্তি মাত করেন এনজো মার্তিনেজ। ইনজুরির টাইমের দ্বিতীয় মিনিটে ডান প্রান্ত থেকে বল আকাশে ভাসিয়ে দেন বদলি লাউতারো মার্তিনেজ। সেই ভেসে থাকা বলে নজর রেখে এনজো মার্তিনেজের মাথা ছুঁইয়ে বল জালে প্রবেশ করে নীল  নদে আকাশি ঢেউ তোলেন। পিরামিডের দেশের  ফুটবলাররা যেন নিজেদের চোখকেই বিশ্বাস করাতে পারছে না!

নক আউট পর্ব মানেই ঝরে পড়ে। শুরু হয়েছিল জার্মানিকে দিয়ে। প্রি-কোয়ার্টারে এসে তারকাদের ঝরে পড়ার গতি বেড়ে যায়। শুরুটা ক্রোয়েশিয়ার মদ্রিচকে দিয়ে। তারপর বিদায় নেন সাম্বার দেশের নেইমার। এরপর বিদায় ধ্বনি শুনেন পর্তুগিজ যুবরাজ রোনালদো। টানা তিন তারকা ফুটবলারের বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসতে থাকে এবার কার পালা? অনেকেই সেখানে মেসির নাম লিখেন। তবে মোহাম্মদ সালাহর নাম ছিল বেশি। কিন্তু তারপরও মেসি ভক্তদের মাঝে অজানা আশঙ্কা ভর করেছিল। যদি কিছু ঘটে যায়! তবে খুদে জাদুকর সব শঙ্কাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ভক্তদের অন্তরে শান্তির পরশ বুলিয়ে দিয়েছেন। শঙ্কার ভোর হলেও ঘুমটা আরামদায়ক হয়ে ওঠে তাদের। তুলির আঁচড়ে সবুজ মাঠকে শিল্পের ক্যানভাসে পরিণত করেন তিনি। ৮ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে আবারও এককভাব সবার উপরে। বিশ্বকাপে মোট গোল বাড়িয়ে নিয়ে গেছেন ২১-এ। টানা নবম ম্যাচে গোল করার কীর্তিকে আরও মজবুত করেছেন। জাতীয় দলের হয়ে ২০৪ ম্যাচে তার গোল ১২৫টি।

মেসি মেসিই। পেনাল্টি মিস করেছেন। আবার গোল করতে ভূমিকা রেখেছেন। নিজেও সমতাসূচক গোল করেছেন। দুর্দান্ত খেলেছে তার দল।  যদি  মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের প্রাচীর হয়ে না উঠতেন, তাহলে এই ম্যাচ আর রুদ্ধশ্বাসে সমাপ্ত হয় না। সহজ জয়েই আর্জেন্টিনা বৈতরণি পার হতো।  অস্ট্রিয়ার বিপক্ষেও  মেসি পেনাল্টি থেকে গোল করতে পারেননি। পরে ২ গোল করে দল জিতেছিল  ৩-০ গোলে। কিন্তু এবার যখন পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন, তখন তার দল ১-০ গোলে পিছিয়ে। ১৪ মিনিটে ডান প্রান্ত থেকে মারওয়ান আত্তিয়ার মাপা ক্রস থেকে আর্জেন্টিনার সমর্থকদের স্তব্ধ করে দিয়ে নীল নদে ঢেউ তোলে ২ নম্বর জার্সি পরিহিত ইয়াসির ইব্রাহিমের হেডে গোল করে। তিনি হেড নেওয়ার সময় আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ লাফিয়ে উঠেও ঠেকাতে পারেননি। আর্জেন্টিনার সমর্থকদের স্তব্ধ  করে দিয়ে নীল নদে ঢেউ তোলেন। ইয়াসির হেড  নেওয়ার সময় আর্জেন্টিনার লিসান্দ্রো মর্টিনেজ লাফিয়ে উঠেও ঠেকাতে পারেননি। পিছিয়ে পড়ার ৪ মিনিট পরই আর্জেন্টিনা গোল পরিশোধের সুবর্ণ সুযোগ পেয়েছিল। মিসরের হাসাম হোসেন বক্সে নিকোলাস তাগলিয়াফিকোকে ফাউল করলে রেফারি পেনাল্টি দেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মেসি আবারও পেনাল্টি মিস করেন। তার নেওয়া শট বাম দিকে ঝঁপিয়ে পড়ে আটকে দেন মোস্তফা শোবের।  বিশ্বকাপে  আটটি পেনাল্টি  নিয়ে এটি ছিল তার চতুর্থ পেনাল্টি মিস।  পেনাল্টি থেকে গোল করতে না পারার পর শুরু হয়  মোস্তফা শোবের শো। ২৮ মিনিটে মোস্তফা শোবের  আরেকবার দলকে গোল হজম করা থেকে রক্ষ করেন। অ্যালিস্তেরের হেড মোস্তফা ফিরিয়ে দেন। ২ মিনিট পর আর্জেন্টিনার গোল পরিশোধে বাধা হয়ে ওঠে গোলপোস্ট। মেসির ফ্রি কিক গোলে ঢোকার মুহূর্তে সাইড বারে লেগে বাইরে চলে যায়। ৩৯ মিনিটে আবারও মোস্তফা শোবের শো। এবার বক্সের ভেতর থেকে  জুলিয়ান আলভারেজের শট মোস্তফা শোবের একইভাবে বাম দিকে ড্রাইভ দিয়ে রক্ষা করেন। 
দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনা আক্রমণ ধারা অব্যাহত রাখে। ৪৮  মিনিটে ডি পলের শট যথারীতি মোস্তফা শোবেরের বিশ্বস্ত হাত ঠেকিয়ে দেয়। ক্রমাগত আক্রমণ ঠেকিয়ে মিসর ৫৮ মিনিটে জিকোর গোলে এগিয়ে যায়। আর্জেন্টিনার সমর্থকরা মাথায় হাত দিয়ে বসেন। কেউ জার্সি দিয়ে  মুখ ঢেকে ফেলেন। কিন্তু পরক্ষণেই তাদের মাঝে স্বস্তি এনে দেন রেফারি গোল বাতিল করে ফাউল দিলে। গোল হওয়ার আগেই নিজেদের সীমানায় আত্তিয়া ফাউল করেন লিসান্দ্রো মার্তিনেজকে। রেফারি ভিএআর চেক করে ফাউল দিয়ে গোল বাতিল করে দেন। কিন্তু শেষ রক্ষা হয়নি আর্জেন্টিনার। ৬৭ মিনিটে সেই জিকোর গোলে মিসর ২-০ গোলে এগিয়ে যায়। সালাহ থেকে হাসেম হাসান ডান দিক দিয়ে ঢুকে জিকোকে  উদ্দেশ্য করে বল বাড়িয়ে দেন। ঠান্ডা মাথায় ডান পায়ের প্লেসিং শটে গোল করেন। এ সময় আর্জেন্টিনার রক্ষণভাগের একজন খেলোয়াড় চেষ্টা করেও ঠেকাতে পারেননি। এ সময় আর্জেন্টিনা আর মেসির বিদায় দেখতে শুরু  হয়ে যায়। কিন্তু  ফুটবল খেলায়  শেষ বল কিছু নেই। শেষের দিকে গিয়ে অনেক নাটকীয়তা সৃষ্টি হওয়ার উদাহরণ আছে, যা নতুন করে আরেকবার আর্জেন্টিনা করে দেখায়। আর এমন রুদ্ধশ্বাস জয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি মেসি। 

সঠিক সময়ে বদলি খেলোয়াড় নামানোই ছিল সুইজারল্যান্ডের জয়ের মূল চাবিকাঠি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৯:৪২ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৯:৫৩ এএম
সঠিক সময়ে বদলি খেলোয়াড় নামানোই ছিল সুইজারল্যান্ডের জয়ের মূল চাবিকাঠি
ছবি: সংগৃহীত

পেনাল্টিতে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। তারা ধৈর্য্য ধরেছিল এবং সঠিক সময়ে সঠিক বদলি খেলোয়াড় নামানোর সুবাদে এই সাফল্য পেয়েছে বলে মন্তব্য করেছেন সুইস কোচ মুরাত ইয়াকিন।

মঙ্গলবার (৮ জুলাই) এ খেলা অনুষ্ঠিত হয়।

পেনাল্টি শুটআউটে সুইজারল্যান্ডের পক্ষেই পাল্লা ভারি হয়। যখন কলম্বিয়ার দাভিনসন সানচেজের শট ক্রসবারে লাগার পর তাদের গোলরক্ষক গ্রেগর কোবেল কুচো হার্নান্দেজের নেওয়া পেনাল্টিটি বাঁচিয়ে দেন।

এরপর বদলি খেলোয়াড় রুবেন ভার্গাস সুইজারল্যান্ডের হয়ে জয়সূচক স্পট কিকটি থেকে গোল করে দলকে ৪-৩ গোলে জয় এনে দেন। ১২০ মিনিটের খেলাটি ০-০ গোলে শেষ হওয়ার পর এই জয় নিশ্চিত হয়।

৮৭ মিনিটের পর সুইস আক্রমণভাগকে সতেজ করার জন্য বেশ কয়েকবার বদলি খেলোয়াড় নামানো হয়, যার মধ্যে ভার্গাসও ছিলেন। এর কয়েক মিনিট আগে ফরোয়ার্ড সেড্রিক ইটেন এবং তার কিছুক্ষণ পরে জেকি আমদুনিকেও নামানো হয়েছিল।

ইয়াকিন বলেন, ‘শুরুতে খেলাটা কঠিন ছিল, কিন্তু আমরা লড়াইয়ে টিকে ছিলাম এবং দুর্দান্ত মানসিকতার পরিচয় দিয়েছি। এরপর আমি সঠিক সময়ে সঠিক খেলোয়াড়দের মাঠে নামিয়েছিলাম। শেষ পর্যন্ত যারা পেনাল্টি থেকে গোল করেছিল, তাদের মাঠে থাকাটা গুরুত্বপূর্ণ ছিল।’

ভার্গাস, যিনি দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে মাঠে নেমেছিলেন, কিছুক্ষণ পর শান্ত থেকে তার দলকে ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেন। এর আগে, তার সতীর্থ বদলি খেলোয়াড় আমদুনি তার পেনাল্টি থেকে গোল করেন।

ইয়াকিন বলেন, ‘ভার্গাসের পেনাল্টি দেখাটা ছিল এক কথায় অসাধারণ। আমি খুব স্বস্তি ও আনন্দ পেয়েছিলাম। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা সুইস দলের সর্বকালের সেরা অবস্থানে পৌঁছেছি, কিন্তু আমাদের যাত্রা এখনও বাকি।’

থিওটোনিয়াস/

ফিফা চায় মেসি টুর্নামেন্টে থাকুক: পাতানো বিশ্বকাপ দাবি মিশরের

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৯:০২ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৯:০৭ এএম
ফিফা চায় মেসি টুর্নামেন্টে থাকুক: পাতানো বিশ্বকাপ দাবি মিশরের
লিওনেল মেসির অনুপ্রেরণায় মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের জয়।

২০২৬ ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনা এবং লিওনেল মেসির পক্ষে পাতানো হয়েছে—মিশরের এমন বিস্ফোরক দাবিতে ফুটবল বিশ্বে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিশ্বকাপের শেষ ষোলোর এক রোমাঞ্চকর ম্যাচে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েও মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

প্রথমার্ধে লিওনেল মেসির একটি পেনাল্টি মিস হলেও, আলবিসেলেস্তেদের এই অবিশ্বাস্য জয়ে তিনি ছিলেন অন্যতম মূল কারিগর। তবে আর্জেন্টিনার এই কামব্যাকের ধরন নিয়েই প্রশ্ন তুলেছে মিশর শিবির। তাদের দাবি, বর্তমান চ্যাম্পিয়ন ও তাদের অধিনায়ক লিওনেল মেসিকে সুবিধা দিতে পুরো টুর্নামেন্টেই 'কারচুপি' করা হচ্ছে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিশরের কোচ হোসাম হাসান অভিযোগ করেন, মাঠের বাইরের 'অদৃশ্য শক্তি' ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। তিনি সরাসরি দাবি করেন, ফিফা চায় মেসি যেন টুর্নামেন্টে দীর্ঘদিন টিকে থাকুক, আর সেই কারণেই মাঠের রেফারিদের সিদ্ধান্ত প্রভাবিত করা হয়েছে।

সাংবাদিকদের হোসাম হাসান বলেন, ’আমরা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের চেয়ে সবদিক থেকে ভালো খেলেছি। কিন্তু মাঠের ভেতরের এবং মাঠের বাইরের কিছু প্রভাব ম্যাচের ফলাফল বদলে দিয়েছে।’

তিনি আরও যোগ করেন, ’সম্ভবত তারা বিশ্বচ্যাম্পিয়নদের টুর্নামেন্টে টিকিয়ে রাখতে চেয়েছিল। হয়তো তারা চেয়েছিল মেসি যেন রেসে থাকে। ফুটবলে মাঝেমধ্যে কিছু বাইরের প্রভাব চলে আসে যা কৌশলগত খেলার ঊর্ধ্বে। বিশ্বচ্যাম্পিয়নরা সব স্তর থেকেই সাহায্য পেয়েছে।’

মিশরীয় কোচের অভিযোগ, ম্যাচের ফলাফলের ওপর আর্জেন্টিনার একটা প্রচ্ছন্ন চাপ ছিল। আর্জেন্টিনার পেনাল্টি বক্সের ভেতর মোহাম্মদ সালাহকে ফাউল করার পরও পেনাল্টি না দেওয়া এবং ভিএআর পরীক্ষা না করাসহ বেশ কয়েকটি ঘটনার দিকে আঙুল তোলেন তিনি। এছাড়া মিশরের একটি গোলও বাতিল করা হয়।

ক্ষোভ প্রকাশ করে হাসান বলেন, ’আমরা কোনো সম্মান বা ফেয়ার প্লে দেখিনি। আমাদের একটি নিশ্চিত পেনাল্টি (সালাহকে ফাউল) দেওয়া হয়নি, এমনকি ভিএআর-এ তা চেক পর্যন্ত করা হয়নি। অন্যদিকে আমাদের দ্বিতীয় গোলটি কী কারণে বাতিল করা হলো তা আমাদের বোধগম্য নয়। আমরা সবাই দেখেছি ম্যাক অ্যালিস্টার আমাদের খেলোয়াড়ের জার্সি টেনে ধরেছিলেন, অথচ ভিএআর রেফারি নীরব ছিলেন। সাধারণ জীবনই যখন অন্যায্য, তখন খেলাধুলার মাঝে কেন আমরা ইনসাফ পাব?’

ম্যাচ শেষে বিইন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মিশরের কোচ জানান, তিনি রেফারিকে অন্যায্য সিদ্ধান্তের ব্যাপারে সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন। তিনি বলেন, ’আমি রেফারিকে বলেছি যা হচ্ছে তা মোটেও ঠিক নয়। আর্জেন্টিনার এই জয় কোনোভাবেই প্রাপ্য ছিল না। দেশে ফিরে আমি আর কখনো বিশ্বকাপ দেখব না, কারণ এই প্রতিযোগিতায় কোনো ন্যায়বিচার নেই।’

মিশরীয় কোচের এই কঠোর ও বিতর্কিত মন্তব্যের পর বিশ্ব ফুটবল অঙ্গনে তোলপাড় চলছে। ধারণা করা হচ্ছে, ফিফা এই বিষয়ে দ্রুতই একটি আনুষ্ঠানিক বিবৃতি দেবে এবং কোচ হোসাম হাসানসহ মিশর শিবিরের ওপর বড় ধরনের শাস্তির কোপ পড়তে পারে।

আজহার/

৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ কে?

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:৩৮ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৮:৪৪ এএম
৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ  কে?
পেনাল্টি শুটআউটে পাঁচটির মধ্যে চারটিতে গোল করে কলম্বিয়াকে হারিয়েছে সুইজারল্যান্ড। ছবি: এএফপি

কলম্বিয়াকে ট্রাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। মঙ্গলবারের এই রুদ্ধশ্বাস জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ৭২ বছর পর বৈশ্বিক আসরের শেষ আটে পা রাখল ইউরোপের দলটি।

ম্যাচের ভাগ্য নির্ধারণী পেনাল্টি শুটআউটে কলম্বিয়ার পক্ষে ডেভিনসন সানচেজ এবং হুয়ান হার্নান্দেজ গোল করতে ব্যর্থ হন। এর ফলে দ্বিতীয়বারের মতো শেষ আটে ওঠার যে স্বপ্ন লাতিন আমেরিকার দেশটি দেখছিল, তার এক হতাশাজনক সমাপ্তি ঘটে।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ১১ জুলাই কানসাসে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।

আজহার/