ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সর্বশেষ
‘রেফারি অন্যায় করেছেন’, আর্জেন্টিনার কাছে হারের পর মিশরের মোস্তফা জিকো সাবেক আফগান পেসার শাপুর জাদরানের অকালমৃত্যু বেলজিয়াম শিবিরে বড় দুঃসংবাদ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, খেলা কবে? অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা রোমেরো-মেসির গোলে সমতায় ফিরল আর্জেন্টিনা জবি শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপে দুই পেনাল্টি মিসে অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়লেন মেসি মেসির পেনাল্টি মিস, শুরুর গোলে এগিয়ে থেকে বিরতিতে মিশর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহে চুক্তি করল ইন্দোনেশিয়া-ভারত টানা বর্ষণে প্লাবিত চকরিয়া-পেকুয়া, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা শুরুতেই এগিয়ে গেল মিশর, পেনাল্টি মিস করলেন মেসি জলাবদ্ধতা নিয়ন্ত্রণে চসিকের র‌্যাপিড রেসপন্স টিম গঠন ইবিতে 'লোক্যাল ইমপ্যাক্ট অব গ্লোবাল লার্নিং' বিষয়ক প্রেস কনফারেন্স বার্নার্দো সিলভার কাছে ক্ষমা চাইলেন রদ্রি কসবায় ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা আমার হাতে পুলিশ নয়, মুরগি আছে: প্রাণিসম্পদ মন্ত্রী ১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী চিনিকল চালুর দাবিতে ঢাকায় বড় কর্মসূচির ঘোষণা তারাকান্দায় মাদক সেবন করায় তিনজনের কারাদণ্ড আর্জেন্টিনা-মিশর ম্যাচ পরিচালনার দায়িত্বে ফরাসি রেফারি বাংলাদেশে মসজিদের সংখ্যা প্রকাশ, শীর্ষে কোন বিভাগ? মিশরের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা এনসিপির সমাবেশে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে: আইনমন্ত্রী স্বেচ্ছাচারিতার অবসান, জবাবদিহিতা ফিরেছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রস্তাবিত বিলে বিএমইউ-এর চিকিৎসা ব্যয় বাড়ার শঙ্কা বিরোধীদলীয় নেতার প্রশ্নফাঁস ও অনলাইন জালিয়াতি রোধে সংসদে বিল পাস ভারতীয় চিকিৎসায় শ্রবণশক্তি ফিরে পাচ্ছে বাংলাদেশি শিশু জাতীয় বাজেট বাস্তবায়নে শিক্ষা, গবেষণা ও সুশাসনকে কেন্দ্রবিন্দুতে রাখার আহ্বান অর্থনীতিবিদ ও শিক্ষাবিদদের জামালপুরে আইন কর্মকর্তার অফিস থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:০৮ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১২:১৮ এএম
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

মিশরের বিপক্ষে ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তবে সেখান থেকেই অবিশ্বাস্য লড়াইয়ে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। তাতে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। 

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে শুরু হয় ম্যাচের ১৫ মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে যায় মিশর। এরপর পেনাল্টি থেকে সমতায় ফেরার সুযোগ পেলেও লিওনেল মেসি তা মিস করেন। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে। 

সমতায় ফিরতে প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আক্রমণ বাড়াতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ৪৮ মিনিটে লিওনেল মেসি কিছুটা জায়গা তৈরি করে রদ্রিগো ডি পলের জন্য বল সাজিয়ে দেন। ২০ গজ দূর থেকে ডি পলের নেওয়া নিচু শট অবশ্য সহজেই ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তাফা শোবেইর।

ম্যাচের ৫৮ মিনিটে দ্রুতগতির এক কাউন্টার অ্যাটাকে মোহাম্মদ সালাহর বাড়ানো পাস ধরে এগিয়ে যান মোস্তাফা জিকো। এরপর ঠাণ্ডা মাথায় বল জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন তিনি। কিন্তু আক্রমণ শুরুর আগে মারওয়ান আতিয়া লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করেছিলেন। ভিএআর পর্যালোচনার পর মনিটর দেখে সেই গোলটি বাতিল করেন রেফারি।

এরপর আক্রমণে উঠে গোল আদায় করে ছাড়েন জিকো। ম্যাচের ৬৭ মিনিটে আবারও আর্জেন্টিনার জালে বল পাঠিয়ে মিশরের ব্যবধান বাড়িয়ে দেন তিনি। আবারও দুর্দান্ত এক পাল্টা আক্রমণ তৈরি করেন মোহাম্মদ সালাহ। দ্রুতগতির আক্রমণে বল নিয়ে এগিয়ে ডান প্রান্তে হাইসেম হাসানের কাছে পাস দেন তিনি। এরপর হাসান পেনাল্টি বক্সের ভেতরে ক্রস করলে ছুটে আসা জিকো নিখুঁত শটে বল জালে পাঠান। আর তাতেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিশর।

এরপর অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লেখে আর্জেন্টিনা। ৭৯ মিনিটে ব্যবধান কমান ক্রিশ্চিয়ান রোমেরো। ডান প্রান্ত থেকে মেসি নিখুঁতভাবে বল ভাসিয়ে দেন মিশরের পেনাল্টি বক্সে। সেখানে একদম ফাঁকায় থাকা টটেনহ্যামের এই ডিফেন্ডার শক্তিশালী হেডে বল জালে পাঠান। তাতে স্কোরলাইন হয় ২-১।

এরপর ৮৩ মিনিটে দুর্দান্ত এক গোলে আর্জেন্টিনাকে সমতায় ফেরান মেসি। বক্সের ভেতর বল পেয়ে বাঁ পায়ে জোরালো শট নেন তিনি। তার সেই শটটি ক্রসবারে লেগে জড়ায় জালে। তাতে সমতায় ফিরে আর্জেন্টিনা। 

আর ইনজুরি সময়ে (৯০+৩) মিশরের জালে বল জড়িয়ে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন এনজো ফার্নান্দেজ। ডি-বক্সের কাছে মোহাম্মদ সালাহর কাছ থেকে বল কেড়ে নেন হুলিয়ান আলভারেজ। এরপর দারুণ দক্ষতায় ডান প্রান্তে থাকা লিসান্দ্রো মার্তিনেজের উদ্দেশে নিখুঁত পাস বাড়ান তিনি। তিনি জায়গা তৈরি করে পেনাল্টি বক্সে ক্রস পাঠান। সেই ক্রস থেকে এনজো দুর্দান্ত হেডে বলকে দূরের কোণায় পাঠিয়ে দেন। মিশরের গোলরক্ষক মোস্তাফা শোবেইরের কোনো সুযোগ ছিল না তা ঠেকানোর। 

আর তাতেই স্বপ্নভঙ্গ হয় মিশরের। দুই গোলের লিড ধরে রাখতে না পারার খেসারত দিল তারা। অন্যদিকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-২ গোলে জয় নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

এসজি/ 

‘রেফারি অন্যায় করেছেন’, আর্জেন্টিনার কাছে হারের পর মিশরের মোস্তফা জিকো

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:৫৩ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০১:৫৫ এএম
‘রেফারি অন্যায় করেছেন’, আর্জেন্টিনার কাছে হারের পর মিশরের মোস্তফা জিকো
গোলের পর উদ্‌যাপনে মোস্তফা জিকো। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার কাছে নাটকীয়ভাবে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ম্যাচ পরিচালনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকো। তার দাবি, রেফারি মিশরের প্রতি অন্যায় করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে দুই গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত হার মানে মিশর। জিকো নিজেও একটি গোল করেন, অন্যটি বাতিল করেন রেফারি। আক্রমণে উঠার আগে লিসান্দ্রো মার্টিনেজকে ফাউল করায় ভিএআর পর্যালোচনার পর মনিটর দেখে গোলটি বাতিল করেন রেফারি। তাতে শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নদের কাছে ৩-২ গোলে হেরে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন শেষ হয় তাদের।

ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন জিকো। তার দাবি, ম্যাচ পরিচালনায় মিশরের প্রতি ন্যায্য আচরণ করা হয়নি।

জিকো বলেন, ‘আর্জেন্টিনাকে বিশ্বকাপের জন্য অভিনন্দন। এই টুর্নামেন্ট সাজানো ছিল, তাদের আর কোনো কিছুর প্রয়োজন ছিল না।’

রেফারির পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘রেফারি অন্যায় করেছেন, অন্যায় করেছেন, অন্যায় করেছেন।’

দুই গোলের লিড হারিয়ে বিদায় নেওয়া মিশরের হতাশার সঙ্গে যোগ হয়েছে রেফারির সিদ্ধান্ত নিয়ে জিকোর তীব্র অভিযোগ।

এসজি/

সাবেক আফগান পেসার শাপুর জাদরানের অকালমৃত্যু

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:৩৬ এএম
সাবেক আফগান পেসার শাপুর জাদরানের অকালমৃত্যু
ফাইল ছবি

আফগানিস্তানের সাবেক ক্রিকেটার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিনের অসুস্থতার সঙ্গে লড়াই শেষে মঙ্গলবার মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। জাদরান হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) নামের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি গুরুতর জটিলতায় ভুগছিলেন। এই রোগ শরীরে বিপজ্জনক প্রদাহ সৃষ্টি করতে পারে এবং একাধিক অঙ্গের ক্ষতির কারণ হতে পারে। জানা গেছে, কয়েক মাস ধরে ভারতের দিল্লি-এনসিআর অঞ্চলে চিকিৎসাধীন ছিলেন তিনি।

গত বছরের অক্টোবর মাসে প্রথম অসুস্থ হয়ে পড়েন জাদরান। এরপর আফগানিস্তানের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরামর্শ দেন। শুরুতে চিকিৎসায় ভালো সাড়া দিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্রও পান। তবে মাত্র ২০ দিন পর আবারও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। শাপুর জাদরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বোর্ডটি জানায়, ‘ক্যারিয়ারজুড়ে শাপুর সম্মান, সাহস ও গর্বের সঙ্গে আফগানিস্তান ক্রিকেটের সেবা করেছেন। তার অবদান ও অর্জন আফগানিস্তান ক্রিকেটের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে এবং জাতীয় দলের জন্য তার প্রচেষ্টা কখনোই ভুলে যাওয়া হবে না।’

এসিবি আরও লিখেছে, ‘মাঠের অর্জনের বাইরেও শাপুর জাদরান ছিলেন অনেক তরুণ আফগান ক্রিকেটার এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেট অনুসারীদের জন্য সত্যিকারের অনুপ্রেরণার উৎস। তার লড়াকু মানসিকতা, দৃঢ় সংকল্প এবং খেলাটির প্রতি ভালোবাসা অনেককে আশা জুগিয়েছে এবং একটি প্রজন্মকে আরও বড় স্বপ্ন দেখতে ও আফগানিস্তান ক্রিকেটের ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করেছে।’

জাতীয় দলের জার্সিতে জাদরান খেলেছেন ৪৪ ওয়ানডে এবং ৩৬ টি-টোয়েন্টি ম্যাচ। দুই ফরম্যাটে তার উইকেট সংখ্যা যথাক্রমে ৪৩ ও ৩৭। ২০২০ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি।

বেলজিয়াম শিবিরে বড় দুঃসংবাদ

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:২১ এএম
বেলজিয়াম শিবিরে বড় দুঃসংবাদ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে বড় ধাক্কা খেল বেলজিয়াম। হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার আমাদু ওনানা।  

মঙ্গলবার (৭ জুলাই) শেষ ষোলোর ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে বেলজিয়াম। ম্যাচের ২১ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ২৪ বছর বয়সী ওনানা। ম্যাচ শেষে ডান হাঁটুতে ব্রেস এবং ক্রাচে ভর দিয়ে তাকে মাঠ ছাড়তে দেখা যায়।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বেলজিয়ামের চতুর্থ গোল করার পর সতীর্থ ওনানার প্রতি সমর্থন জানিয়ে তার ২৪ নম্বর জার্সি তুলে ধরে উদ্‌যাপন করেন রোমেলু লুকাকু।

এই চোটের কারণে শুক্রবার (১০ জুলাই) স্পেনের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না ওনানা।

এসজি/

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, খেলা কবে?

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:০১ এএম
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, খেলা কবে?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই গোলে পিছিয়ে থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয় তুলে নেয় লিওনেল স্কালোনির শিষ্যরা।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার পক্ষে ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজ গোল তিনটি করে। মিশরের হয়ে ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকু গোলের দেখা পান।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে তা জানা যাবে আজই? শেষ ষোলোর শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়া। এই ম্যাচে যারা জিতবে তারা কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে।

আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি অনুষ্ঠিত হবে।