ঢাকা ২৭ আষাঢ় ১৪৩৩, শনিবার, ১১ জুলাই ২০২৬

সর্বশেষ
জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফিফা বিক্রি করছে, আপনি কিনবেন বিশ্বকাপ ফাইনাল ভেন্যুর মাঠের ঘাস? কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ মিসর কোচের অভিযোগ ভিত্তিহীন: লিওনেল স্কালোনি ১১ দলের রংপুর বিভাগীয় সমাবেশ বয়কট : সহকারী পরিচালক পেনাল্টিতে মেসির সিদ্ধান্তই চূড়ান্ত: স্কালোনি জ্বালানি সংকটে কিউবাজুড়ে লোডশেডিং ভোমরা স্থলবন্দরে বিজিবির অভিযানে ডায়মন্ডের নাকফুলসহ ২ ভারতীয় আটক ফ্রান্সকে হারাতে আমরা প্রস্তুত: স্প্যানিশ কোচ ঢামেকের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিলেন প্রধানমন্ত্রী টাঙ্গাইল মেডিকেলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাধবদী পৌরসভার নিখোঁজ গাড়ি উদ্ধার জাপানের দক্ষিণাঞ্চলে টাইফুন বাভির আঘাত বেলকুচিতে পানির পাম্পে আবারও পাওয়া গেল গ্যাসসদৃশ পদার্থ গাজীপুরে জখম হাতির চিকিৎসায় থাই বিশেষজ্ঞ ফ্রান্সেরই স্পেনকে ভয় পাওয়া উচিত: ইয়ামাল জয়পুরহাটে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ১০ বারবার দুর্যোগ নয়, স্থায়ী সমাধানের পরিকল্পনার আহ্বান জামায়াত আমিরের বাংলাদেশসহ ৭ দেশকে ভিসা নিয়ে সুখবর দিল সৌদি পেকুয়ায় পাহাড়ধস, সড়ক ভাঙনে বিচ্ছিন্ন জারুল বনিয়া বাঁশখালীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ জামায়াত আমিরের হিলিতে অসহায় বাকপ্রতিবন্ধীর ঘর করে দিলেন বিএনপিকর্মী দুপুরেরর মধ্যে ১৬ জেলায় ঝড়ের আশঙ্কা বোয়ালমারীতে মন্দিরে চুরি, চোর ধরতে গিয়ে নির্যাতনের শিকার ২ পুরোহিতকে জরিমানা মতলব সেতুর সংযোগ সড়কে ধস, দুর্ঘটনার শঙ্কা ইরান তাকে হত্যা করলে কী করতে হবে, নির্দেশনা দিয়েছেন ট্রাম্প হাতিয়ায় ৯০ গ্রাম প্লাবিত, পানিবন্দি অর্ধলাখ মানুষ শুভসন্ধ্যা সৈকতে পর্যটকের মরদেহ উদ্ধার গজারিয়ায় আধুনিকতার ছোঁয়ায়  উদ্বোধন ‘ন্যাচার লাউঞ্জ’ বৃষ্টির পর স্বস্তির নিঃশ্বাস ঢাকায়

ফ্রান্সকে হারাতে আমরা প্রস্তুত: স্প্যানিশ কোচ

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:২২ এএম
ফ্রান্সকে হারাতে আমরা প্রস্তুত: স্প্যানিশ কোচ
স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ বিশ্বকাপে এখনও নিজেদের চেনা ছন্দের শতভাগ দেখাতে পারেনি স্পেন। তবে মাঠের লড়াইয়ে তারা অপ্রতিরোধ্য। একের পর এক বাধা পেরিয়ে স্প্যানিশরা এখন বিশ্বকাপের সেমিফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের সামনে শক্তিশালী ফ্রান্স। এই মহাযুদ্ধের আগে প্রতিপক্ষকে সমীহ করলেও জয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।

ফ্রান্সের বিপক্ষে কঠিন লড়াইয়ের আভাস দিয়ে স্প্যানিশ কোচ বলেন, ‘ফ্রান্স দুর্দান্ত একটি দল। তাদের শক্তি সম্পর্কে আমরা ভালোভাবেই জানি। তবে আমাদেরও প্রয়োজনীয় সামর্থ্য আছে। ফরাসিদের হারানোর যোগ্যতা এই দলের রয়েছে। তবে জয় পেতে হলে মাঠে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’

এবারের বিশ্বকাপে স্পেনের পথচলা ছিল বেশ নাটকীয়। গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে তাদের অভিযান শুরু হয়। তবে পরের দুই ম্যাচে সৌদি আরব ও উরুগুয়েকে হারিয়ে তারা নকআউট পর্ব নিশ্চিত করে। শেষ ষোলোতে অস্ট্রিয়াকে সহজেই বিদায় করে স্পেন। কিন্তু আসল পরীক্ষা দিতে হয় পরের দুই ম্যাচে। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পর্তুগাল এবং বেলজিয়ামের মুখোমুখি হয় তারা। দুটি ম্যাচেই শেষ মুহূর্তের গোলে জয় তুলে নেয় স্প্যানিশরা। আর দুই ম্যাচেই গোল করে দলের নায়ক বনে যান মিডফিল্ডার মিকেল মেরিনো।

পাপ্পু/অন্তরা/

ফিফা বিক্রি করছে, আপনি কিনবেন বিশ্বকাপ ফাইনাল ভেন্যুর মাঠের ঘাস?

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:০৬ পিএম
ফিফা বিক্রি করছে, আপনি কিনবেন বিশ্বকাপ ফাইনাল ভেন্যুর মাঠের ঘাস?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ মানেই স্মৃতি। কেউ জমিয়ে রাখেন ম্যাচের টিকিট। কেউ কেনেন জার্সি, বল কিংবা অন্যকিছু। কিন্তু এবার সেই স্মৃতির সংজ্ঞাই বদলে দিল ফিফা। এবার চাইলে নিজের ঘরে তুলে রাখতে পারবেন বিশ্বকাপ ফাইনালের মাঠেরই এক টুকরো ঘাস। তবে সেই স্মৃতির মূল্যও কম নয়।

২০২৬ বিশ্বকাপজুড়ে টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনার মুখে থাকা ফিফা এবার আরও এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। ১৯ জুলাই নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত মাঠের ঘাসের টুকরো বিক্রির ঘোষণা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। প্রতিটি ঘাসের টুকরোর দাম রাখা হয়েছে ৪৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫৫ হাজার ৪৮১ টাকা।

ফিফার অনলাইন স্টোরের তথ্য অনুযায়ী, প্রতিটি ঘাসের অংশের মাপ ১৭.৫ × ১৭.৫ × ১৭.৫। তবে এটি ইঞ্চি, সেন্টিমিটার নাকি মিলিমিটার- তা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। এ বিষয়ে জানতে বিদেশি এক গনমাধ্যম ই-মেইলে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো উত্তর দেয়নি ফিফা।

নিজেদের ওয়েবসাইটে এই বিশেষ সংগ্রহযোগ্য সামগ্রী সম্পর্কে ফিফা বলেছে, ‘২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে ব্যবহৃত মাঠের একটি আসল অংশের মালিক হয়ে ফুটবল ইতিহাসের একটি বাস্তব স্মৃতি নিজের করে নিন। এটি প্রিমিয়াম অ্যাক্রিলিকের (কাঁচের চেয়ে হালকা ও অধিক মজবুত) মধ্যে স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে এবং এর সঙ্গে থাকবে একটি ইউএসবি স্মারক (পেনড্রাইভ)। প্রতিটি অংশে ফাইনালের ঐতিহাসিক খেলার মাঠের আসল ঘাসের একটি টুকরো রয়েছে। ফলে এটি বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া আসরের স্মৃতি বহনকারী একটি অনন্য সংগ্রহযোগ্য বস্তু।’

ফিফা আরও জানিয়েছে, ‘ইউএসবিতে একটি অথেনটিসিটি ফিল্ম রয়েছে, যা এটিকে আধুনিক ও আকর্ষণীয় প্রদর্শনযোগ্য স্মারকে পরিণত করেছে। সংগ্রাহক, সমর্থক এবং ফুটবলপ্রেমীদের জন্য এটি একটি বিশেষ সংগ্রহযোগ্য পণ্য।’

তবে এই স্মারক সবার জন্য নয়। আপাতত শুধু যুক্তরাষ্ট্র ও ইউরোপের ঠিকানায়ই পাঠানো হবে এই ঘাসের টুকরো। ফিফা স্পষ্ট করে জানিয়েছে, ‘২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল শেষ হওয়ার আগে কোনো অর্ডার পাঠানো হবে না।’

এদিকে যে মাঠের ঘাস বিক্রি করা হচ্ছে, সেই মাঠ নিয়েই এরই মধ্যে সমালোচনা করেছেন একাধিক খেলোয়াড় ও কোচ। নিউ জার্সি স্টেডিয়াম মূলত এনএফএলের নিউইয়র্ক জায়ান্টস ও নিউইয়র্ক জেটসের হোম ভেন্যু। সেখানে সাধারণত কৃত্রিম ঘাসের মাঠ ব্যবহৃত হয়। বিশ্বকাপের জন্য তৈরি করা মাঠের মান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।

অবশ্য শুধু মাঠের ঘাসই নয়, এবারের বিশ্বকাপে ফাইনালের টিকিটের দামও আকাশছোঁয়া। সাধারণ টিকিটের সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে ৩২ হাজার ৯৭০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪০ লাখ টাকার চেয়েও বেশি। আর খাবার ও পানীয়সহ হসপিটালিটি টিকিটের দাম ৩৪ হাজার ৫০০ মার্কিন ডলার (৪২ লাখ ৫৩ হাজার টাকার বেশি)।

অনিক/

মিসর কোচের অভিযোগ ভিত্তিহীন: লিওনেল স্কালোনি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:৫৮ এএম
মিসর কোচের অভিযোগ ভিত্তিহীন: লিওনেল স্কালোনি
কোচ লিওনেল স্কালোনি। ছবি: খবরের কাগজ

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ওঠা রেফারিংয়ের পক্ষপাতিত্বের অভিযোগকে সরাসরি নাকচ করে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। মিসরের কোচ হোসাম হাসানের তোলা এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, আর্জেন্টিনার সাফল্যকে খাটো করতে এমন বিতর্ক ছড়ানো নতুন কিছু নয়।

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আর্জেন্টিনাকে নিয়ে এ ধরনের অভিযোগ নতুন নয়। ১৯৮৬ সালেও, যখন ম্যারাডোনা বিশ্বকাপ জিতেছিলেন, তখনও একই ধরনের কথা বলা হয়েছিল।’

মিসরের বিপক্ষে ম্যাচে ভিএআরের সাহায্যে প্রতিপক্ষের একটি গোল বাতিল হয়। স্কালোনির মতে, সেই সিদ্ধান্তটি সম্পূর্ণ সঠিক ছিল। তিনি জানান, বিশ্বকাপ শুরুর আগেই রেফারিরা নিয়মের ব্যাখ্যা পরিষ্কার করেছিলেন। মাঠে এখন সেই নিয়ম অনুযায়ীই সিদ্ধান্ত দেওয়া হচ্ছে।

স্কালোনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম অনেক সময় সাধারণ ঘটনাকে অতিরঞ্জিত করে বিতর্ক তৈরি করে। আধুনিক প্রযুক্তির যুগে রেফারিংয়ে পক্ষপাতিত্বের সুযোগ আসলে অত্যন্ত সীমিত।

পাপ্পু/অন্তরা/

পেনাল্টিতে মেসির সিদ্ধান্তই চূড়ান্ত: স্কালোনি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:৩৯ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ১১:৫৫ এএম
পেনাল্টিতে মেসির সিদ্ধান্তই চূড়ান্ত: স্কালোনি
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ বিশ্বকাপে পেনাল্টি কিক থেকে লিওনেল মেসির সাম্প্রতিক ছন্দহীনতা ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। তবে অধিনায়কের প্রতি পূর্ণ আস্থা রেখেছে আর্জেন্টিনা শিবির। আলবিসেলেস্তেদের হয়ে পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে মেসির সিদ্ধান্তই চূড়ান্ত-এ কথা স্পষ্ট করে জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। 

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘প্রথম কথা হলো, লিও যদি নিতে চায়, তাহলে সেই পেনাল্টি নেবে। আমাদের দলে আরও দক্ষ পেনাল্টি শুটার আছে, কিন্তু ও নিজে দায়িত্ব নিতে চাইলে সেটাই হবে।’

চলমান আসরে নেওয়া দুটি পেনাল্টিই কাজে লাগাতে পারেননি মেসি। ২০২২ বিশ্বকাপ থেকে হিসাব করলে আর্জেন্টিনার হয়ে নেওয়া শেষ সাতটি পেনাল্টির মধ্যে মাত্র চারটিতে গোল করেছেন তিনি। তবু স্কালোনির বিশ্বাস বর্তমান টুর্নামেন্টে মেসির দুর্দান্ত পারফরম্যান্স বিবেচনায় পেনাল্টি নেওয়ার সিদ্ধান্ত তার নিজের ওপরই ছেড়ে দেওয়া উচিত।

মেসির মাঠে অবস্থান পরিবর্তন এবং স্বাধীনভাবে খেলার বিষয়েও সন্তুষ্ট আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, ‘সত্যি বলতে, ইদানীং ও মাঝমাঠে বেশি খেলছে। তবে আমাদের পুরো দলই ওকে কেন্দ্র করে খেলে। এটা খুবই স্বাভাবিক এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী এমনটা ঘটে।’

মিসরের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচের উদাহরণ টেনে স্কালোনি বলেন, শেষ দিকে ডান প্রান্তে সরে গিয়ে মেসি যেভাবে আক্রমণ গড়ে তুলেছিলেন এবং সতীর্থদের উদ্দেশে নিখুঁত পাস বাড়িয়েছিলেন, তা দলের জন্য কার্যকর ভূমিকা রেখেছে।

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত ৪১০ মিনিট মাঠে নেমে ৮ গোল, ১ অ্যাসিস্ট এবং ১৫টি গোলের সুযোগ তৈরি করেছেন মেসি। পেনাল্টিতে কিছুটা ব্যর্থতা থাকলেও সামগ্রিক পারফরম্যান্সে তিনিই দলের সবচেয়ে বড় ভরসা।

পাপ্পুু/অন্তরা/

ফ্রান্সকে হারাতে আমরা প্রস্তুত: স্প্যানিশ কোচ

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:২২ এএম
ফ্রান্সকে হারাতে আমরা প্রস্তুত: স্প্যানিশ কোচ
স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ বিশ্বকাপে এখনও নিজেদের চেনা ছন্দের শতভাগ দেখাতে পারেনি স্পেন। তবে মাঠের লড়াইয়ে তারা অপ্রতিরোধ্য। একের পর এক বাধা পেরিয়ে স্প্যানিশরা এখন বিশ্বকাপের সেমিফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের সামনে শক্তিশালী ফ্রান্স। এই মহাযুদ্ধের আগে প্রতিপক্ষকে সমীহ করলেও জয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।

ফ্রান্সের বিপক্ষে কঠিন লড়াইয়ের আভাস দিয়ে স্প্যানিশ কোচ বলেন, ‘ফ্রান্স দুর্দান্ত একটি দল। তাদের শক্তি সম্পর্কে আমরা ভালোভাবেই জানি। তবে আমাদেরও প্রয়োজনীয় সামর্থ্য আছে। ফরাসিদের হারানোর যোগ্যতা এই দলের রয়েছে। তবে জয় পেতে হলে মাঠে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’

এবারের বিশ্বকাপে স্পেনের পথচলা ছিল বেশ নাটকীয়। গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে তাদের অভিযান শুরু হয়। তবে পরের দুই ম্যাচে সৌদি আরব ও উরুগুয়েকে হারিয়ে তারা নকআউট পর্ব নিশ্চিত করে। শেষ ষোলোতে অস্ট্রিয়াকে সহজেই বিদায় করে স্পেন। কিন্তু আসল পরীক্ষা দিতে হয় পরের দুই ম্যাচে। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পর্তুগাল এবং বেলজিয়ামের মুখোমুখি হয় তারা। দুটি ম্যাচেই শেষ মুহূর্তের গোলে জয় তুলে নেয় স্প্যানিশরা। আর দুই ম্যাচেই গোল করে দলের নায়ক বনে যান মিডফিল্ডার মিকেল মেরিনো।

চলমান ২০২৬ বিশ্বকাপে এখনও নিজেদের চেনা ছন্দের শতভাগ দেখাতে পারেনি স্পেন। তবে মাঠের লড়াইয়ে তারা অপ্রতিরোধ্য। একের পর এক বাধা পেরিয়ে স্প্যানিশরা এখন বিশ্বকাপের সেমিফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের সামনে শক্তিশালী ফ্রান্স। এই মহাযুদ্ধের আগে প্রতিপক্ষকে সমীহ করলেও জয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।

ফ্রান্সের বিপক্ষে কঠিন লড়াইয়ের আভাস দিয়ে স্প্যানিশ কোচ বলেন, ‘ফ্রান্স দুর্দান্ত একটি দল। তাদের শক্তি সম্পর্কে আমরা ভালোভাবেই জানি। তবে আমাদেরও প্রয়োজনীয় সামর্থ্য আছে। ফরাসিদের হারানোর যোগ্যতা এই দলের রয়েছে। তবে জয় পেতে হলে মাঠে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’

এবারের বিশ্বকাপে স্পেনের পথচলা ছিল বেশ নাটকীয়। গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে তাদের অভিযান শুরু হয়। তবে পরের দুই ম্যাচে সৌদি আরব ও উরুগুয়েকে হারিয়ে তারা নকআউট পর্ব নিশ্চিত করে। শেষ ষোলোতে অস্ট্রিয়াকে সহজেই বিদায় করে স্পেন। কিন্তু আসল পরীক্ষা দিতে হয় পরের দুই ম্যাচে। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পর্তুগাল এবং বেলজিয়ামের মুখোমুখি হয় তারা। দুটি ম্যাচেই শেষ মুহূর্তের গোলে জয় তুলে নেয় স্প্যানিশরা। আর দুই ম্যাচেই গোল করে দলের নায়ক বনে যান মিডফিল্ডার মিকেল মেরিনো।

পাপ্পু/অন্তরা/

ফ্রান্সেরই স্পেনকে ভয় পাওয়া উচিত: ইয়ামাল

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:০২ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ১১:১১ এএম
ফ্রান্সেরই স্পেনকে ভয় পাওয়া উচিত: ইয়ামাল
স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন ও ফ্রান্সের মহারণকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনে অনুষ্ঠিতব্য ম্যাচের আগেই মনস্তাত্ত্বিক লড়াইয়ে এগিয়ে গেল স্পেন। ফরাসিদের স্পষ্ট হুঙ্কার দিয়ে রাখলেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। তার মতে, ভয় পাওয়ার কথা যদি থাকে, তবে সেটি ফ্রান্সেরই হওয়া উচিত।

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে স্পেন। এই জয়ের পর আত্মবিশ্বাসী ইয়ামাল জানান, অতীত ইতিহাস তাদের পক্ষে কথা বলছে। স্পেন ইতোমধ্যে পরপর দুটি বড় টুর্নামেন্টে ফ্রান্সকে হারিয়েছে। সেই সাফল্য দলকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে।

ইয়ামালের ভাষ্যে, ‘ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা আমাদেরই হওয়া উচিত। আমরা এর আগেও তাদের টুর্নামেন্ট থেকে বিদায় করেছি। আমাদের কোনো ভয় নেই। মাঠেই দেখা যাবে কী হয়।’

গত তিন বছরে এটি স্পেন ও ফ্রান্সের তৃতীয় গুরুত্বপূর্ণ মোকাবিলা। এর আগে ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০২৫ সালের উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন।

বিশ্বকাপে ২০১০ সালের শিরোপা জয়ের পর এবারই প্রথম শেষ চারে উঠেছে স্পেন। অন্যদিকে, ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

স্পেনের খেলা নিয়ে সমালোচকদের জবাব দিয়েছেন তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে বিশ্বকাপে ফেরা এই তারকা মনে করেন, প্রতিপক্ষের অতি-রক্ষণাত্মক কৌশলের কারণেই স্পেন মন ভরে খেলতে পারছে না।

ইয়োমাল বলেন, ‘অনেকের মনে হতে পারে আমরা সেরা খেলাটা খেলছি না। কিন্তু প্রায় সব দলই আমাদের বিপক্ষে রক্ষণাত্মক দেয়াল তুলে ধরছে। কেউ আমাদের সাথে সমানতালে খেলছে না। তবে এর মধ্যেও আমরা ম্যাচ জিতছি। দিনশেষে জয়টাই সবচেয়ে বড় কথা।’

পাপ্পু/অন্তরা/